আল-কুরআন · 13

Ar-Ra'd Surah

43 আয়াত

অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center · v1.1.3
উৎস: QuranEnc.com

ডিভাইস ভয়েস, আসল তিলাওয়াত নয়

Compare Quran translations
  1. 13:1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ الٓمٓر ۚ تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ ۗ وَٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يُؤْمِنُونَ

    আলিফ-লাম-মীম-রা।(১) এগুলো কিতাবের (আল-কুরআনের) আয়াত। আর তোমার রবের পক্ষ থেকে তোমার ওপর যা কিছু নাযিল হয়েছে তা সত্য; কিন্তু অধিকাংশ মানুষই (তার ওপর) ঈমান আনে না।

    টিকা

    (১) এই অক্ষরগুলো এবং এর অনুরূপ অন্যান্য অক্ষরসমূহ, যা কুরআনের কিছু সূরার শুরুতে এসেছে, এগুলোকে হুরূফে মুকাত্তা‘আত তথা কতগুলো বিচ্ছিন্ন বর্ণ দ্বারা গঠিত এক-একটা বাক্য বলে। এগুলো আল-কুরআনের অলৌকিকতার প্রতি ইঙ্গিত করে। মুশরিকরা এর দ্বারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল এবং তারা এর মোকাবিলা করতে অক্ষম ছিল; যদিও এগুলো আরবী ভাষার কতগুলো অক্ষর দিয়েই গঠিত। আরবদের – তারা সর্বাধিক বিশুদ্ধ বাগ্মী হওয়া সত্ত্বেও - এর অনুরূপ কিছু রচনা করতে অক্ষমতাই প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।

  2. 13:2

    ٱللَّهُ ٱلَّذِى رَفَعَ ٱلسَّمَـٰوَٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِى لِأَجَلٍ مُّسَمًّى ۚ يُدَبِّرُ ٱلْأَمْرَ يُفَصِّلُ ٱلْـَٔايَـٰتِ لَعَلَّكُم بِلِقَآءِ رَبِّكُمْ تُوقِنُونَ

    আল্লাহই সেই সত্তা, যিনি আকাশসমূহকে স্তম্ভ ছাড়াই উঁচু করেছেন, যেমনটি তোমরা দেখছ। তারপর তিনি আরশের ওপর উঠেছেন। আর তিনি সূর্য ও চন্দ্রকে (তাঁর সৃষ্টির উপকারের জন্য নির্দিষ্ট বিধানের) অনুগত করেছেন। এর প্রত্যেকটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তিনি সবকিছু পরিচালনা করেন। তিনি (তাঁর ক্ষমতার প্রমাণ বহনকারী) নিদর্শনসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তোমাদের রবের সাক্ষাতের ব্যাপারে তোমরা দৃঢ়বিশ্বাসী হতে পার।

  3. 13:3

    وَهُوَ ٱلَّذِى مَدَّ ٱلْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَٰسِىَ وَأَنْهَـٰرًا ۖ وَمِن كُلِّ ٱلثَّمَرَٰتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ ٱثْنَيْنِ ۖ يُغْشِى ٱلَّيْلَ ٱلنَّهَارَ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

    আর তিনিই জমিনকে (তোমাদের জন্য) বিস্তৃত করেছেন এবং তাতে সৃষ্টি করেছেন সুদৃঢ় পর্বতমালা ও নদ-নদী। আর প্রত্যেক প্রকারের ফল তিনি জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছেন। তিনি দিনকে ঢেকে দেন রাত দিয়ে। নিশ্চয় এসবের (সৃষ্টিজগতের বিভিন্ন বৈচিত্র্যের ) মাঝে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি ।

  4. 13:4

    وَفِى ٱلْأَرْضِ قِطَعٌ مُّتَجَـٰوِرَٰتٌ وَجَنَّـٰتٌ مِّنْ أَعْنَـٰبٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَىٰ بِمَآءٍ وَٰحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَىٰ بَعْضٍ فِى ٱلْأُكُلِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ

    আর জমিনে রয়েছে পরস্পর সংলগ্ন বিভিন্ন ভূখণ্ড, আঙ্গুর-বাগান, শস্যক্ষেত, একই মূল থেকে উদ্‌গত বা ভিন্ন ভিন্ন মূল থেকে উদ্‌গত খেজুর গাছ, যেগুলো একই পানি দ্বারা সিক্ত হয়, আর স্বাদ ও অন্যান্য উপকারের ক্ষেত্রে আমরা একটিকে অপরটির ওপর শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে ।

  5. 13:5

    ۞ وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَءِذَا كُنَّا تُرَٰبًا أَءِنَّا لَفِى خَلْقٍ جَدِيدٍ ۗ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِرَبِّهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ ٱلْأَغْلَـٰلُ فِىٓ أَعْنَاقِهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

    আর (হে রাসূল!) তুমি যদি কোন কিছুতে আশ্চর্যবোধ করো, তবে বেশি আশ্চর্যজনক হলো তাদের এ কথা: ‘(মৃত্যুর পরে) আমরা যখন মাটি হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিতে পরিণত হব!’ এরাই তারা, যারা (মৃত্যুর পর পুনরুত্থানকে অস্বীকার করে) তাদের রবের সাথে কুফরী করেছে, আর (কিয়ামতের দিন) ওদের গলায় থাকবে শিকল এবং তারা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।

  6. 13:6

    وَيَسْتَعْجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ ٱلْمَثُلَـٰتُ ۗ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ ۖ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلْعِقَابِ

    আর তারা (মুশরিকরা) তোমার কাছে কল্যাণ আসার আগেই অকল্যাণের (শাস্তির) জন্য তাড়াহুড়া করে; অথচ তাদের পূর্বে (অনুরূপ মিথ্যারোপকারী লোকদের) বহু শাস্তির দৃষ্টান্ত গত হয়েছে। আর নিশ্চয় তোমার রব মানুষের প্রতি তাদের যুলম-সীমালঙ্ঘন সত্ত্বেও ক্ষমাশীল এবং নিশ্চয় তোমার রব কঠিন শাস্তিদাতা।

  7. 13:7

    وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦٓ ۗ إِنَّمَآ أَنتَ مُنذِرٌ ۖ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ

    আর কাফিররা (হঠকারিতা করে) বলে: (সে যদি সত্যিই নবী হয়ে থাকে) ‘তার ওপর তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন নাযিল হয় না কেনো?’ (হে রাসূল!) তুমি তো কেবল (আল্লাহর শাস্তির) ভীতি প্রদর্শনকারী। আর প্রত্যেক জাতির জন্য একজন হিদায়াতকারী (নবী) রয়েছে ।

  8. 13:8

    ٱللَّهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ أُنثَىٰ وَمَا تَغِيضُ ٱلْأَرْحَامُ وَمَا تَزْدَادُ ۖ وَكُلُّ شَىْءٍ عِندَهُۥ بِمِقْدَارٍ

    আল্লাহ জানেন প্রত্যেক নারী তার গর্ভে যা ধারণ করে এবং গর্ভাশয়ে যা কমে ও বাড়ে। আর তাঁর নিকট প্রতিটি বস্তুরই এক নির্দিষ্ট পরিমাণ আছে।

  9. 13:9

    عَـٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَـٰدَةِ ٱلْكَبِيرُ ٱلْمُتَعَالِ

    (কেননা,) তিনি গায়িব (অদৃশ্য) ও প্রকাশ্যের জ্ঞানী, (তাঁর নামসমূহ, গুণাবলি ও কর্মসমূহে) সুমহান, (সত্তা ও গুণাবলিতে) সকল সৃষ্টির ঊর্ধ্বে।

  10. 13:10

    سَوَآءٌ مِّنكُم مَّنْ أَسَرَّ ٱلْقَوْلَ وَمَن جَهَرَ بِهِۦ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۭ بِٱلَّيْلِ وَسَارِبٌۢ بِٱلنَّهَارِ

    তোমাদের মধ্যে কেউ কথা গোপন রাখুক বা প্রকাশ করুক, আর রাতে লুকিয়ে করুক বা দিনে প্রকাশ্যে করুক, সবই তাঁর নিকট সমান (১)।

    টিকা

    (১) তিনি সবার সকল অবস্থা সম্পর্কে সম্যক অবগত আছেন

  11. 13:11

    لَهُۥ مُعَقِّبَـٰتٌ مِّنۢ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِۦ يَحْفَظُونَهُۥ مِنْ أَمْرِ ٱللَّهِ ۗ إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّىٰ يُغَيِّرُوا۟ مَا بِأَنفُسِهِمْ ۗ وَإِذَآ أَرَادَ ٱللَّهُ بِقَوْمٍ سُوٓءًا فَلَا مَرَدَّ لَهُۥ ۚ وَمَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَالٍ

    (তাঁর পক্ষ থেকে) মানুষের জন্য রয়েছে তার সামনে ও পেছনে, একের পর এক আগমনকারী প্রহরী (ফিরিশতা), যারা আল্লাহর আদেশে তাকে হিফাযত করে। নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না; যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। আর আল্লাহ যখন কোন জাতির মন্দ (ধ্বংস) চান, তখন তাঁর ইচ্ছার প্রতিরোধ কেউ করতে পারে না এবং তাদের জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবকও নেই।

  12. 13:12

    هُوَ ٱلَّذِى يُرِيكُمُ ٱلْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنشِئُ ٱلسَّحَابَ ٱلثِّقَالَ

    তিনিই (বজ্রপাতের) ভয় ও (বৃষ্টির) আশা সঞ্চার করার জন্য তোমাদেরকে (আসমানের) বিদ্যুৎ দেখান এবং তিনি সৃষ্টি করেন ভারী মেঘমালা।

  13. 13:13

    وَيُسَبِّحُ ٱلرَّعْدُ بِحَمْدِهِۦ وَٱلْمَلَـٰٓئِكَةُ مِنْ خِيفَتِهِۦ وَيُرْسِلُ ٱلصَّوَٰعِقَ فَيُصِيبُ بِهَا مَن يَشَآءُ وَهُمْ يُجَـٰدِلُونَ فِى ٱللَّهِ وَهُوَ شَدِيدُ ٱلْمِحَالِ

    আর বজ্রধ্বনি আল্লাহর সপ্রশংস তাসবীহ পাঠ করে এবং ফিরিশতারাও তাঁর ভয়ে (তাঁর পবিত্রতা বর্ণনা করে।) আর তিনি (আসমান থেকে) গর্জনকারী বজ্র পাঠান। অতঃপর তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন। (এত কিছুর পরও) তারা (কাফিররা) আল্লাহ সম্পর্কে বিতর্ক করে; অথচ তিনি (বিরুদ্ধাচরণকারীর জন্য) শক্তিতে প্রবল, শাস্তিতে কঠোর।

  14. 13:14

    لَهُۥ دَعْوَةُ ٱلْحَقِّ ۖ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِهِۦ لَا يَسْتَجِيبُونَ لَهُم بِشَىْءٍ إِلَّا كَبَـٰسِطِ كَفَّيْهِ إِلَى ٱلْمَآءِ لِيَبْلُغَ فَاهُ وَمَا هُوَ بِبَـٰلِغِهِۦ ۚ وَمَا دُعَآءُ ٱلْكَـٰفِرِينَ إِلَّا فِى ضَلَـٰلٍ

    সত্যের দাওয়াত তাঁরই জন্যে(১)। আর যারা তাঁকে ছাড়া অন্যদেরকে ডাকে, তারা তাদের ডাকে সামান্যও সাড়া দিতে পারে না; বরং (তাদের দৃষ্টান্ত) ঐ তৃষ্ণার্ত ব্যক্তির মতো, যে পানির দিকে তার দু’হাত প্রসারিত করে যেন তা তার মুখে পৌঁছে যায়; অথচ তা এভাবে কখনো তার কাছে পৌঁছার নয়। আর (মূর্তিগুলোর প্রতি) কাফিরদের ডাক তো কেবল ভ্রষ্টতায় নিপতিত হয়ে থাকে।(২)

    টিকা

    (১) অর্থাৎ তাঁকে ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে ডাকা যাবে না। (২) অর্থাৎ মূর্তিগুলোর প্রতি কাফিরদের ডাক বৃথা যা সত্য পথ থেকে অনেক দূরে। কারণ, সেগুলো তাদের কোন উপকার বা ক্ষতি কিছু্ই করতে পারে না।

  15. 13:15

    وَلِلَّهِ يَسْجُدُ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَظِلَـٰلُهُم بِٱلْغُدُوِّ وَٱلْـَٔاصَالِ ۩

    আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবাই ইচ্ছায় ও অনিচ্ছায় আল্লাহর প্রতিই সাজদায় অবনত এবং তাদের ছায়াগুলো সকাল ও সন্ধ্যায় (তাঁর সামনেই সাজদায় অবনত হয়)।

  16. 13:16

    قُلْ مَن رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ قُلِ ٱللَّهُ ۚ قُلْ أَفَٱتَّخَذْتُم مِّن دُونِهِۦٓ أَوْلِيَآءَ لَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ نَفْعًا وَلَا ضَرًّا ۚ قُلْ هَلْ يَسْتَوِى ٱلْأَعْمَىٰ وَٱلْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِى ٱلظُّلُمَـٰتُ وَٱلنُّورُ ۗ أَمْ جَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ خَلَقُوا۟ كَخَلْقِهِۦ فَتَشَـٰبَهَ ٱلْخَلْقُ عَلَيْهِمْ ۚ قُلِ ٱللَّهُ خَـٰلِقُ كُلِّ شَىْءٍ وَهُوَ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّـٰرُ

    (হে রাসূল! তুমি কাফিরদেরকে) বলো: ‘আসমানসমূহ ও জমিনের রব কে?’ বলো: ‘আল্লাহ’। তুমি বলো: ‘তোমরা কি তাঁকে ছাড়া এমন (অক্ষম) কিছুকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, যারা তাদের নিজেদের কোনো উপকার অথবা ক্ষতি করতে সক্ষম নয়?’ বলো: ‘অন্ধ (কাফির) ও দৃষ্টিমান (মু’মিন) ব্যক্তি কি সমান হতে পারে? নাকি অন্ধকার (কুফরি) ও আলো (ঈমান) সমান হতে পারে? নাকি তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করেছে, যারা তাঁর সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট (আল্লাহর ও তাদের শরীকদের) সৃষ্টির বিষয়টি এক রকম মনে হয়েছে?; (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘আল্লাহ একাই সবকিছুর স্রষ্টা এবং তিনি এক, মহা প্রতাপশালী।’

  17. 13:17

    أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَسَالَتْ أَوْدِيَةٌۢ بِقَدَرِهَا فَٱحْتَمَلَ ٱلسَّيْلُ زَبَدًا رَّابِيًا ۚ وَمِمَّا يُوقِدُونَ عَلَيْهِ فِى ٱلنَّارِ ٱبْتِغَآءَ حِلْيَةٍ أَوْ مَتَـٰعٍ زَبَدٌ مِّثْلُهُۥ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْحَقَّ وَٱلْبَـٰطِلَ ۚ فَأَمَّا ٱلزَّبَدُ فَيَذْهَبُ جُفَآءً ۖ وَأَمَّا مَا يَنفَعُ ٱلنَّاسَ فَيَمْكُثُ فِى ٱلْأَرْضِ ۚ كَذَٰلِكَ يَضْرِبُ ٱللَّهُ ٱلْأَمْثَالَ

    তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফলে উপত্যকাগুলো তাদের পরিমাণ (ও ধারণক্ষমতা) অনুসারে প্লাবিত হয়। আর প্লাবন পানির ওপরের আবর্জনা বহন করে নিয়ে যায়। এরূপে অলংকার ও তৈজসপত্র তৈরির উদ্দেশ্যে তারা আগুনে যা কিছু উত্তপ্ত করে তাতেও অনুরূপ আবর্জনা (দূরীভূত) হয়।(১) এমনিভাবে আল্লাহ হক ও বাতিলের দৃষ্টান্ত দেন। অতঃপর (প্লাবনের সাথের বা উত্তপ্ত ধাতুর ওপরের) আবর্জনা নিঃশেষ হয়ে যায়, আর যা মানুষের উপকার করে, তা জমিনে থেকে যায়। এমনিভাবেই আল্লাহ দৃষ্টান্তসমূহ পেশ করে থাকেন।

    টিকা

    (১) মানুষ ধাতু গলানোর পরে মরিচাগুলো সরে যায় এবং মূল্যবান ও ব্যবহার উপযোগী অংশ অবশিষ্ট থাকে।

  18. 13:18

    لِلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمُ ٱلْحُسْنَىٰ ۚ وَٱلَّذِينَ لَمْ يَسْتَجِيبُوا۟ لَهُۥ لَوْ أَنَّ لَهُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا وَمِثْلَهُۥ مَعَهُۥ لَٱفْتَدَوْا۟ بِهِۦٓ ۚ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ سُوٓءُ ٱلْحِسَابِ وَمَأْوَىٰهُمْ جَهَنَّمُ ۖ وَبِئْسَ ٱلْمِهَادُ

    যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান (জান্নাত)। আর যারা তাঁর ডাকে সাড়া দেয়নি, (যখন তারা শাস্তির সন্মুখীন হবে, তখন) যদি তারা জমিনে যা আছে তার সবকিছু এবং এর সমপরিমাণের মালিক হয়ে যেত, তাহলে তারা তা (আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্যে) মুক্তিপণস্বরূপ অবশ্যই দিয়ে দিত। তাদের জন্য রয়েছে (সকল গুনাহের) নিকৃষ্ট হিসাব এবং তাদের আবাস জাহান্নাম, আর তা নিকৃষ্টতম বিশ্রামস্থল!

  19. 13:19

    ۞ أَفَمَن يَعْلَمُ أَنَّمَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ ٱلْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَىٰٓ ۚ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

    যে ব্যক্তি এ কথা জানে যে, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে, তা সত্য, সে কি তার মতো, যে (এ ব্যাপারে) অন্ধ?(১) বুদ্ধিমানরাই শুধু উপদেশ গ্রহণ করে।

    টিকা

    (১) অর্থাৎ যে আল-কুরআনকে সত্য বলে জানে সে মু’মিন, আর যে আল-কুরআনের ব্যাপারে অন্ধ, সে কাফির। তারা উভয়ে কখনো সমান হতে পারে না।

  20. 13:20

    ٱلَّذِينَ يُوفُونَ بِعَهْدِ ٱللَّهِ وَلَا يَنقُضُونَ ٱلْمِيثَـٰقَ

    যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না।

  21. 13:21

    وَٱلَّذِينَ يَصِلُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوٓءَ ٱلْحِسَابِ

    আর আল্লাহ যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন, যারা তা অটুট রাখে, নিজেদের রবকে ভয় করে এবং কঠিন হিসাবের আশঙ্কা করে।

  22. 13:22

    وَٱلَّذِينَ صَبَرُوا۟ ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُوا۟ مِمَّا رَزَقْنَـٰهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِٱلْحَسَنَةِ ٱلسَّيِّئَةَ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عُقْبَى ٱلدَّارِ

    আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে (তাঁর আনুগত্য এবং সুখ-দুঃখের ফায়সালার ওপর) ধৈর্যধারণ করে, সালাত কায়িম করে, আমি তাদের যে রিযক প্রদান করেছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দ কাজকে দূর করে, তাদের জন্যই রয়েছে, আখিরাতের শুভ পরিণাম।

  23. 13:23

    جَنَّـٰتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّـٰتِهِمْ ۖ وَٱلْمَلَـٰٓئِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ

    (তাদের শুভ পরিণাম হলো) স্থায়ী জান্নাতসমূহ, সেখানে তারা এবং তাদের পিতৃপুরুষগণ, তাদের স্ত্রীগণ ও তাদের সন্তানগণের মধ্যে যারা সৎ কাজ করেছে তারা প্রবেশ করবে। আর ফিরিশতাগণ (সম্ভাষণ জানাতে জানাতে) প্রতিটি দরজা দিয়ে তাদের নিকট প্রবেশ করবে।

  24. 13:24

    سَلَـٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى ٱلدَّارِ

    (ফিরিশতাগণ সম্ভাষণ জানিয়ে বলবে:) ‘শান্তি তোমাদের ওপর, কারণ তোমরা (আল্লাহর আনুগত্য ও তাঁর ফায়সালার ওপর) ধৈর্যধারণ করেছ। আর আখিরাতের এ পরিণাম কতই না উত্তম!’

  25. 13:25

    وَٱلَّذِينَ يَنقُضُونَ عَهْدَ ٱللَّهِ مِنۢ بَعْدِ مِيثَـٰقِهِۦ وَيَقْطَعُونَ مَآ أَمَرَ ٱللَّهُ بِهِۦٓ أَن يُوصَلَ وَيُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ ۙ أُو۟لَـٰٓئِكَ لَهُمُ ٱللَّعْنَةُ وَلَهُمْ سُوٓءُ ٱلدَّارِ

    পক্ষান্তরে যারা আল্লাহর সাথে দৃঢ়ভাবে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ (আত্মীয় ও অন্যদের সাথে) যে সম্পর্ক অটুট রাখার নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্যই অভিসম্পাত, আর তাদের জন্যই রয়েছ আখিরাতের নিকৃষ্ট আবাস (জাহান্নাম)।

  26. 13:26

    ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ وَفَرِحُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فِى ٱلْـَٔاخِرَةِ إِلَّا مَتَـٰعٌ

    আল্লাহ যাকে ইচ্ছা তার রিযক বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন।(১) আর তারা (কাফিররা) দুনিয়ার জীবন নিয়ে উৎফুল্লতায় আছে; অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী মাত্র।

    টিকা

    (১) তবে রিযকের প্রশস্ততা সৌভাগ্য ও আল্লাহর ভালোবাসার চিহ্ন নয় এবং রিযকের সংকীর্ণতা দুর্ভাগ্যের চিহ্ন নয়।

  27. 13:27

    وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَآ أُنزِلَ عَلَيْهِ ءَايَةٌ مِّن رَّبِّهِۦ ۗ قُلْ إِنَّ ٱللَّهَ يُضِلُّ مَن يَشَآءُ وَيَهْدِىٓ إِلَيْهِ مَنْ أَنَابَ

    আর যারা কুফরী করেছে তারা বলে: ‘(মুহাম্মাদ যদি নবীই হয় তাহলে) তার নিকট তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন নাযিল হয় না। ‘ (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং (তাওবার মাধ্যমে) যে তাঁর অভিমুখী হয়, তাকে তিনি তাঁর পথ দেখান।’(১)

    টিকা

    (১) অর্থাৎ হিদায়াত তাদের ইচ্ছার ওপর নির্ভরশীল নয় যে, তারা সেটিকে নিদর্শনসমূহ নাযিলের সাথে সম্পৃক্ত করবে।

  28. 13:28

    ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ ٱللَّهِ ۗ أَلَا بِذِكْرِ ٱللَّهِ تَطْمَئِنُّ ٱلْقُلُوبُ

    ‘যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়। জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়।’

  29. 13:29

    ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ طُوبَىٰ لَهُمْ وَحُسْنُ مَـَٔابٍ

    ‘যারা ঈমান আনে এবং সৎকাজ করে, (আখিরাতে) তাদের জন্য রয়েছে স্বাচ্ছন্দ্য ও সুন্দর প্রত্যাবর্তনস্থল (জান্নাত)।’

  30. 13:30

    كَذَٰلِكَ أَرْسَلْنَـٰكَ فِىٓ أُمَّةٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهَآ أُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ ٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَهُمْ يَكْفُرُونَ بِٱلرَّحْمَـٰنِ ۚ قُلْ هُوَ رَبِّى لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ

    (হে রাসূল!) এভাবেই আমি তোমাকে পাঠিয়েছি এমন এক জাতির কাছে, যার পূর্বে অনেক জাতি গত হয়েছে, যেন আমি তোমার প্রতি যে অহী (আল-কুরআন) প্রেরণ করেছি, তা তাদের নিকট তিলাওয়াত করো। অথচ তারা রহমানকে অস্বীকার করে। (হে রাসূল!) বলো: ‘তিনিই (এ রহমানই) আমার রব, তিনি ছাড়া আর কোনো (সত্য) ইলাহ নেই, আমি তাঁরই ওপর তাওয়াক্কুল করছি এবং তাঁরই দিকেই আমার প্রত্যাবর্তন।’

  31. 13:31

    وَلَوْ أَنَّ قُرْءَانًا سُيِّرَتْ بِهِ ٱلْجِبَالُ أَوْ قُطِّعَتْ بِهِ ٱلْأَرْضُ أَوْ كُلِّمَ بِهِ ٱلْمَوْتَىٰ ۗ بَل لِّلَّهِ ٱلْأَمْرُ جَمِيعًا ۗ أَفَلَمْ يَا۟يْـَٔسِ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَن لَّوْ يَشَآءُ ٱللَّهُ لَهَدَى ٱلنَّاسَ جَمِيعًا ۗ وَلَا يَزَالُ ٱلَّذِينَ كَفَرُوا۟ تُصِيبُهُم بِمَا صَنَعُوا۟ قَارِعَةٌ أَوْ تَحُلُّ قَرِيبًا مِّن دَارِهِمْ حَتَّىٰ يَأْتِىَ وَعْدُ ٱللَّهِ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُخْلِفُ ٱلْمِيعَادَ

    নিশ্চয়ই যদি এমন কোনো কুরআন (নাযিল করা) হতো, যার দ্বারা পাহাড়সমূহ চলমান হয়ে যেত, অথবা ভূমি খণ্ড-বিখণ্ড হয়ে যেত, অথবা মৃতদের সঙ্গে কথা বলা যেত, (তাহলে এটিই তার জন্য বেশী উপযুক্ত ছিল); বরং সমস্ত কর্তৃত্বই আল্লাহর হাতে (যখন যা চান নাযিল করবেন)। তবে কি ঈমানদাররা এখনও এ বিষয়ে নিরাশ হয়নি যে, আল্লাহ যদি চাইতেন, তবে অবশ্যই তিনি সকল মানুষকে একযোগে সৎপথে পরিচালিত করতেন? আর যারা কুফর করেছে, তারা যা করেছে তার ফলস্বরূপ তাদের ওপর একের পর এক কঠিন বিপর্যয় আসতেই থাকবে, অথবা তা তাদের ঘরের কাছাকাছি আপতিত হবে, যতক্ষণ না আল্লাহর প্রতিশ্রুতি (বিপদ) এসে পৌঁছে। নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

  32. 13:32

    وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا۟ ثُمَّ أَخَذْتُهُمْ ۖ فَكَيْفَ كَانَ عِقَابِ

    আর (হে রাসূল!) অবশ্যই তোমার পূর্বে (এভাবেই) বহু রাসূলের নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছে। অতঃপর যারা কুফরী করেছে, আমি তাদেরকে কিছুটা অবকাশ দিয়েছি, তারপর আমি তাদেরকে (শাস্তি দ্বারা) পাকড়াও করেছি। অতএব, দেখো, কেমন ছিল আমার শাস্তি !

  33. 13:33

    أَفَمَنْ هُوَ قَآئِمٌ عَلَىٰ كُلِّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ ۗ وَجَعَلُوا۟ لِلَّهِ شُرَكَآءَ قُلْ سَمُّوهُمْ ۚ أَمْ تُنَبِّـُٔونَهُۥ بِمَا لَا يَعْلَمُ فِى ٱلْأَرْضِ أَم بِظَـٰهِرٍ مِّنَ ٱلْقَوْلِ ۗ بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا۟ مَكْرُهُمْ وَصُدُّوا۟ عَنِ ٱلسَّبِيلِ ۗ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

    তবে কি যিনি প্রত্যেক মানুষের কৃতকর্মের ওপর সদা পর্যবেক্ষক, (তিনি কি তাদের কথিত শরীকদের মতো?) অথচ তারা আল্লাহর জন্য শরীক স্থির করেছে। বলুন, ‘তোমরা তাদের পরিচয় দাও। নাকি তোমরা আল্লাহকে পৃথিবীতে এমন কিছুর সংবাদ দিচ্ছ, যা তিনি জানেন না? না কি এগুলো কেবল বাহ্যিক কথা?’ বরং যারা কুফরি করেছে, তাদের কাছে তাদের চক্রান্ত শোভন করে দেখানো হয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে ফিরিয়ে রাখা হয়েছে। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো পথপ্রদর্শক নেই।

  34. 13:34

    لَّهُمْ عَذَابٌ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَشَقُّ ۖ وَمَا لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٍ

    তাদের জন্যই রয়েছে দুনিয়ার জীবনে শাস্তি, আর আখিরাতের শাস্তি তো আরো কঠিন। আল্লাহর শাস্তি থেকে তাদের কোন রক্ষাকারী নেই।

  35. 13:35

    ۞ مَّثَلُ ٱلْجَنَّةِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۖ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ أُكُلُهَا دَآئِمٌ وَظِلُّهَا ۚ تِلْكَ عُقْبَى ٱلَّذِينَ ٱتَّقَوا۟ ۖ وَّعُقْبَى ٱلْكَـٰفِرِينَ ٱلنَّارُ

    মুত্তাকীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেটির দৃষ্টান্ত এরূপ, তার তলদেশে নদীসমূহ প্রবাহিত, তার খাদ্যসামগ্রী অফুরন্ত ও ছায়া সার্বক্ষণিক। যারা আল্লাহকে (তাঁর আদেশ-নিষেধ মেনে) ভয় করেছে, এটি তাদের শুভ পরিণাম। আর কাফিরদের পরিণাম হলো জাহান্নাম।

  36. 13:36

    وَٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَفْرَحُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ ۖ وَمِنَ ٱلْأَحْزَابِ مَن يُنكِرُ بَعْضَهُۥ ۚ قُلْ إِنَّمَآ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ وَلَآ أُشْرِكَ بِهِۦٓ ۚ إِلَيْهِ أَدْعُوا۟ وَإِلَيْهِ مَـَٔابِ

    আর (আপনার পূর্বে) আমি যাদেরকে কিতাব দিয়েছি, তোমার ওপর (আল-কুরআনের) যা নাযিল হয়, তাতে তারা আনন্দিত হয়।(১) আর (ইয়াহহূদী ও খ্রিস্টানদের) গোত্রসমূহের কেউ কেউ আল-কুরআনের কিছু অংশকে অস্বীকার করে।(২) (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘আমাকে কেবল আদেশ দেয়া হয়েছে, যেন আমি আল্লাহর ইবাদাত করি এবং তাঁর সাথে (অন্য কাউকে) শরীক না করি। আমি তাঁরই দিকে দা‘ওয়াত দেই এবং তাঁরই নিকট আমার প্রত্যাবর্তনস্থল।’

    টিকা

    (১) কারণ, তা তাদের ওপর নাযিলকৃত কিতাবের কিছু বিধান অনুযায়ী হয়েছে। (২) কারণ, তা তাদের মন মতো হয়নি অথবা তা তাদের পরিবর্তন ও বিকৃতির চিত্র তুলে ধরেছে।

  37. 13:37

    وَكَذَٰلِكَ أَنزَلْنَـٰهُ حُكْمًا عَرَبِيًّا ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا وَاقٍ

    আর (যেভাবে আমি পূর্ববর্তী কিতাবগুলো তাদের জাতির ভাষায় নাযিল করেছি) এভাবেই আমি আল-কুরআনকে আরবী ভাষায় বিধানস্বরূপ নাযিল করেছি। (হে রাসূল!) তোমার নিকট (অহীর) জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের (আহলে কিতাবের) খেয়াল খুশির অনুসরণ করো, তবে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক ও রক্ষাকারী থাকবে না।

  38. 13:38

    وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَٰجًا وَذُرِّيَّةً ۚ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِىَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذْنِ ٱللَّهِ ۗ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ

    আর (হে রাসূল!) অবশ্যই তোমার পূর্বে আমি (তোমারই মতো মানুষ থেকে) বহু রাসূল প্রেরণ করেছি এবং (তোমার মতো) তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান-সন্ততি।(১) আর কোনো রাসূলের জন্য এটা সম্ভব নয় যে, আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসবে। প্রত্যেক বিষয়ের ব্যাপারেই নির্ধারিত সময় নির্দিষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে।

    টিকা

    (১) তারপরেও মুশরিকরা কেন তোমাকে তাদের মতো হতে দেখে আশ্চর্য বোধ করে?

  39. 13:39

    يَمْحُوا۟ ٱللَّهُ مَا يَشَآءُ وَيُثْبِتُ ۖ وَعِندَهُۥٓ أُمُّ ٱلْكِتَـٰبِ

    আল্লাহ (কল্যাণ ও অকল্যাণ এবং সৌভাগ্য ও দুর্ভাগ্য ইত্যাদির) যা ইচ্ছা করেন মুছে দেন এবং যা ইচ্ছা করেন স্থির রাখেন। আর তাঁর কাছেই রয়েছে মূল কিতাব (লাওহে মাহফূয)।

  40. 13:40

    وَإِن مَّا نُرِيَنَّكَ بَعْضَ ٱلَّذِى نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَـٰغُ وَعَلَيْنَا ٱلْحِسَابُ

    আর (হে নবী!) আমি তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছি, তার কিছু যদি আমি তোমাকে (তোমার মৃত্যুর আগেই) দেখাই অথবা এর আগে যদি তোমার মৃত্যু ঘটাই (সেটা আমারই ব্যাপার)। তোমার কর্তব্য শুধু (দীনের দাওয়াত) প্রচার করা, আর আমার দায়িত্ব হিসাব-নিকাশ নেওয়া।

  41. 13:41

    أَوَلَمْ يَرَوْا۟ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا ۚ وَٱللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِۦ ۚ وَهُوَ سَرِيعُ ٱلْحِسَابِ

    তারা (এ কাফিররা) কি দেখে না, আমি (তাদের জন্য ) জমিনকে চতুর্দিক থেকে সংকীর্ণ করে এনেছি।(১) আর (বান্দাদের মাঝে) বিচার-ফায়সালা করেন আল্লাহই এবং তাঁর হুকুম প্রত্যাখ্যান করার কেউ নেই। আর তিনিই দ্রুত হিসাব গ্রহণকারী।

    টিকা

    (১) অর্থাৎ আল্লাহ কুফরীর এলাকাগুলোকে ইসলাম প্রচার ও মুসলিম কর্তৃক সেটির বিজয়ের মাধ্যমে চতুর্দিক থেকে সংকুচিত করে এনেছেন।

  42. 13:42

    وَقَدْ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَلِلَّهِ ٱلْمَكْرُ جَمِيعًا ۖ يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ ۗ وَسَيَعْلَمُ ٱلْكُفَّـٰرُ لِمَنْ عُقْبَى ٱلدَّارِ

    আর তাদের পূর্ববর্তীরাও (নবীদেরকে ধোঁকা দিয়েছিল ও তাদের বিরুদ্ধে) ষড়যন্ত্র করেছিল; অথচ সকল কৌশলই আল্লাহর নিয়ন্ত্রণে। প্রতিটি ব্যক্তি যা অর্জন করে, তিনি তা জানেন। আর কাফিররা শীঘ্রই জানবে আখিরাতের শুভ পরিণতি (জান্নাত) কাদের জন্য।

  43. 13:43

    وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَسْتَ مُرْسَلًا ۚ قُلْ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ وَمَنْ عِندَهُۥ عِلْمُ ٱلْكِتَـٰبِ

    আর কাফিররা বলে: ‘(হে মুহাম্মাদ!) তুমি রাসূল নও।’ (হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘(আমার রাসূল হিসেবে প্রেরিত হওয়ার ব্যাপারে) আল্লাহ এবং যাদের কাছে (পূর্ববর্তী আসমানী) কিতাবের জ্ঞান আছে, তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট।

উৎস: QuranEnc.com · bengali_rwwad · v1.1.3

Arabic source copyright · Tanzil Project

Tanzil Project · Uthmani v1.1

Tanzil Quran Text (Uthmani, Version 1.1)
Copyright (C) 2007-2024 Tanzil Project
License: Creative Commons Attribution 3.0

This copy of the Quran text is carefully produced, highly 
verified and continuously monitored by a group of specialists 
at Tanzil Project.

TERMS OF USE:

- Permission is granted to copy and distribute verbatim copies 
  of this text, but CHANGING IT IS NOT ALLOWED.

- This Quran text can be used in any website or application, 
  provided that its source (Tanzil Project) is clearly indicated, 
  and a link is made to tanzil.net to enable users to keep
  track of changes.

- This copyright notice shall be included in all verbatim copies 
  of the text, and shall be reproduced appropriately in all files 
  derived from or containing substantial portion of this text.

Please check updates at: http://tanzil.net/updates/

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters