Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
আল-কুরআন · 25
Al-Furqan Surah
77 আয়াত
উৎস: QuranEnc.com
ডিভাইস ভয়েস, আসল তিলাওয়াত নয়
- 25:1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ تَبَارَكَ ٱلَّذِى نَزَّلَ ٱلْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِۦ لِيَكُونَ لِلْعَـٰلَمِينَ نَذِيرًا
বরকতময় তিনি, যিনি তাঁর বান্দার ওপর ‘ফুরকান (আল-কুরআন)’ নাযিল করেছেন, যাতে তিনি সমগ্র বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারেন।
- 25:2
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌ فِى ٱلْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهُۥ تَقْدِيرًا
তিনি ঐ সত্ত্বা যার অধিকারে রয়েছে আসমানসমূহ ও জমিনের মালিকানা। আর তিনি কোনো সন্তান গ্রহণ করেননি এবং সার্বভৌমত্বে তাঁর কোনো শরীক নেই। তিনি সবকিছু সৃষ্টি করেছেন। অতঃপর তা যথাযোগ্য অনুপাতে নির্ধারণ করেছেন।
- 25:3
وَٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةً لَّا يَخْلُقُونَ شَيْـًٔا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّا وَلَا نَفْعًا وَلَا يَمْلِكُونَ مَوْتًا وَلَا حَيَوٰةً وَلَا نُشُورًا
আর তারা (অবিশ্বাসীরা) আল্লাহ ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে, যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না; বরং তারা নিজেরাই সৃষ্ট। তারা নিজেদের কোন অকল্যাণ ও কল্যাণ করার ক্ষমতা রাখে না এবং তারা মৃত্যু, জীবন ও পুনরুত্থান করতেও সক্ষম হয় না।
- 25:4
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّآ إِفْكٌ ٱفْتَرَىٰهُ وَأَعَانَهُۥ عَلَيْهِ قَوْمٌ ءَاخَرُونَ ۖ فَقَدْ جَآءُو ظُلْمًا وَزُورًا
আর কাফিররা বলে, এটা তো মিথ্যা ছাড়া কিছুই নয়, যা সে নিজে রচনা করেছে এবং এতে তাকে অন্য কিছু লোক সাহায্য করেছে। সুতরাং তারা তো জুলুম ও মিথ্যা অপবাদ নিয়ে এসেছে।
- 25:5
وَقَالُوٓا۟ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ ٱكْتَتَبَهَا فَهِىَ تُمْلَىٰ عَلَيْهِ بُكْرَةً وَأَصِيلًا
তারা আরও বলে: ‘এটি প্রাচীনকালের উপকথা, যা সে লিখিয়ে নিয়েছে; তারপর এগুলো সকাল-সন্ধ্যায় তার কাছে পাঠ করা হয়।’
- 25:6
قُلْ أَنزَلَهُ ٱلَّذِى يَعْلَمُ ٱلسِّرَّ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ إِنَّهُۥ كَانَ غَفُورًا رَّحِيمًا
(হে রাসূল! তুমি এ অস্বীকারকারীদেরকে) বলো: ‘যিনি আসমানসমূহ ও জমিনের রহস্য জানেন, তিনিই এটি নাযিল করেছেন। নিশ্চয় তিনি (তাওবাকারী বান্দাদের প্রতি) অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।’
- 25:7
وَقَالُوا۟ مَالِ هَـٰذَا ٱلرَّسُولِ يَأْكُلُ ٱلطَّعَامَ وَيَمْشِى فِى ٱلْأَسْوَاقِ ۙ لَوْلَآ أُنزِلَ إِلَيْهِ مَلَكٌ فَيَكُونَ مَعَهُۥ نَذِيرًا
আর তারা বলে: ‘এ রাসূলের কী হলো, সে (অন্য মানুষের মতো) আহার করে এবং হাটে-বাজারে চলাফেরা করে। তার কাছে একজন ফিরিশতা পাঠানো হল না কেনো, যে তাঁর সাথে সতর্ককারী হতো?’
- 25:8
أَوْ يُلْقَىٰٓ إِلَيْهِ كَنزٌ أَوْ تَكُونُ لَهُۥ جَنَّةٌ يَأْكُلُ مِنْهَا ۚ وَقَالَ ٱلظَّـٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا
অথবা তাকে (আকাশ থেকে) ধনভাণ্ডার ঢেলে দেয়া হয় না কেনো অথবা তার জন্য একটি বাগান হয় না কেনো, যা থেকে সে খেতে পারে?’ যালিমরা বলে, ‘তোমরা শুধু এক যাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো।’
- 25:9
ٱنظُرْ كَيْفَ ضَرَبُوا۟ لَكَ ٱلْأَمْثَـٰلَ فَضَلُّوا۟ فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا
(হে রাসূল!) দেখ, তারা তোমার জন্য কীভাবে নানা উপমা পেশ করে! ফলে তারা পথভ্রষ্ট হয়েছে; তাই তারা কোনো পথ খুঁজে পায় না।
- 25:10
تَبَارَكَ ٱلَّذِىٓ إِن شَآءَ جَعَلَ لَكَ خَيْرًا مِّن ذَٰلِكَ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ وَيَجْعَل لَّكَ قُصُورًۢا
তিনি বরকতময় আল্লাহ, যিনি ইচ্ছা করলে (দুনিয়াতেই) তোমার জন্য করে দিতে পারেন তার (তাদের প্রস্তাবিত বস্তুসমূহের) চেয়েও উত্তম বস্তু, উদ্যানসমূহ, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত হয়। আর (শুধু তাই-ই নয়), তিনি তোমাকে প্রাসাদসমূহও দিতে পারেন।
- 25:11
بَلْ كَذَّبُوا۟ بِٱلسَّاعَةِ ۖ وَأَعْتَدْنَا لِمَن كَذَّبَ بِٱلسَّاعَةِ سَعِيرًا
বরং তারা কিয়ামতকে অস্বীকার করেছে। আর কিয়ামতকে যে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন।
- 25:12
إِذَا رَأَتْهُم مِّن مَّكَانٍۭ بَعِيدٍ سَمِعُوا۟ لَهَا تَغَيُّظًا وَزَفِيرًا
দূর হতে আগুন যখন তাদেরকে দেখবে তখন তারা তার ক্রদ্ধ গর্জন ও প্রচণ্ড চিৎকার শুনতে পাবে।
- 25:13
وَإِذَآ أُلْقُوا۟ مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُّقَرَّنِينَ دَعَوْا۟ هُنَالِكَ ثُبُورًا
আর যখন হাতগুলো তাদের ঘাড়ের সাথে শিকল দিয়ে বেঁধে তাদেরকে জাহান্নামের সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে, সেখানে তারা (আক্ষেপে ও আতঙ্কে) নিজেদের ধ্বংস কামনা করবে।
- 25:14
لَّا تَدْعُوا۟ ٱلْيَوْمَ ثُبُورًا وَٰحِدًا وَٱدْعُوا۟ ثُبُورًا كَثِيرًا
(কাফিরদেরকে বলা হবে), আজ তোমরা একবার ধ্বংসকে ডেকো না; বরং বহুবার ধ্বংসকে ডাকো।’(১)
টিকা
(১) তোমাদের ডাকে কখনো সাড়া দেয়া হবে না। বরং তোমরা চিরকাল এ যন্ত্রণাদায়ক শাস্তিতেই অবস্থান করবে।
- 25:15
قُلْ أَذَٰلِكَ خَيْرٌ أَمْ جَنَّةُ ٱلْخُلْدِ ٱلَّتِى وُعِدَ ٱلْمُتَّقُونَ ۚ كَانَتْ لَهُمْ جَزَآءً وَمَصِيرًا
(হে রাসূল! তুমি তাদেরকে) বলো: ‘এটা (উল্লিখিত শাস্তি) কি উত্তম, না চিরস্থায়ী জান্নাত, যার প্রতিশ্রুতি মুত্তাকীদের দেওয়া হয়েছে? সেটাই তাদের জন্য প্রতিদান এবং চূড়ান্ত প্রত্যাবর্তনস্থল।’
- 25:16
لَّهُمْ فِيهَا مَا يَشَآءُونَ خَـٰلِدِينَ ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ وَعْدًا مَّسْـُٔولًا
তাদের জন্য সেখানে যা ইচ্ছা, তাই থাকবে, চিরস্থায়ীভাবে; এটি তোমার রবের কাছে নিশ্চিত প্রতিশ্রুত এবং আল্লাহর কাছে চাওয়া।
- 25:17
وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ فَيَقُولُ ءَأَنتُمْ أَضْلَلْتُمْ عِبَادِى هَـٰٓؤُلَآءِ أَمْ هُمْ ضَلُّوا۟ ٱلسَّبِيلَ
আর সেদিন তিনি তাদেরকে এবং আল্লাহ ছাড়া তাদের অন্যান্য মা’বূদদেরকে একত্র করবেন, তারপর বলবেন: ‘তোমরা কি আমার এই বান্দাদেরকে (নিজেদের ইবাদাতের আদেশ করে) পথভ্রষ্ট করেছো, নাকি তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে?’
- 25:18
قَالُوا۟ سُبْحَـٰنَكَ مَا كَانَ يَنۢبَغِى لَنَآ أَن نَّتَّخِذَ مِن دُونِكَ مِنْ أَوْلِيَآءَ وَلَـٰكِن مَّتَّعْتَهُمْ وَءَابَآءَهُمْ حَتَّىٰ نَسُوا۟ ٱلذِّكْرَ وَكَانُوا۟ قَوْمًۢا بُورًا
তারা (মা’বূদরা) বলবে: ‘আপনি পবিত্র মহান! আপনি ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করা আমাদের উচিত নয়; বরং আপনি তাদেরকে ও তাদের পিতৃপুরুষদেরকে (দুনিয়ার) ভোগ-বিলাসের সুযোগ দিয়েছেন। অবশেষে তারা আপনার স্মরণকে ভুলে গিয়েছিলো এবং ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়ে পরিণত হয়েছিলো।
- 25:19
فَقَدْ كَذَّبُوكُم بِمَا تَقُولُونَ فَمَا تَسْتَطِيعُونَ صَرْفًا وَلَا نَصْرًا ۚ وَمَن يَظْلِم مِّنكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِيرًا
অতঃপর (আল্লাহ বলবেন: হে মুশরিকরা!) তোমরা যা দাবি করো, তারা তা অস্বীকার করেছে।(১) অতএব তোমরা শাস্তি ফেরাতে পারবে না এবং নিজেদের কোনো সাহায্যও করতে পারবে না। আর তোমাদের মধ্যে যে যুলম (শিরক) করবে তাকে আমি মহা শাস্তি আস্বাদন করাবো।’
টিকা
(১) আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদাত করেছিলে, তারা তোমাদের দাবিকে অস্বীকার করেছে।
- 25:20
وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ مِنَ ٱلْمُرْسَلِينَ إِلَّآ إِنَّهُمْ لَيَأْكُلُونَ ٱلطَّعَامَ وَيَمْشُونَ فِى ٱلْأَسْوَاقِ ۗ وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ ۗ وَكَانَ رَبُّكَ بَصِيرًا
আর (হে রাসূল!) তোমার পূর্বে যত নবী-রাসূলই আমি পাঠিয়েছি, তারা (অন্যান্য মানুষের মতোই) সবাই আহার করত এবং হাট-বাজারে চলাফেরা করত। আর (হে মানুষ!) আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছি। তোমরা কি (পরীক্ষিত বিষয়ে) ধৈর্যধারণ করবে না? আর তোমার রব সর্বদ্রষ্টা।
- 25:21
۞ وَقَالَ ٱلَّذِينَ لَا يَرْجُونَ لِقَآءَنَا لَوْلَآ أُنزِلَ عَلَيْنَا ٱلْمَلَـٰٓئِكَةُ أَوْ نَرَىٰ رَبَّنَا ۗ لَقَدِ ٱسْتَكْبَرُوا۟ فِىٓ أَنفُسِهِمْ وَعَتَوْ عُتُوًّا كَبِيرًا
যারা আমার সাক্ষাৎ প্রত্যাশা করে না, তারা বলে: ‘আমাদের নিকট ফিরিশতা নাযিল হয় না কেন? অথবা আমরা আমাদের রবকে দেখতে পাই না কেন’? অবশ্যই তারা তো তাদের অন্তরে অহংকার পোষণ করেছে এবং তারা গুরুতর সীমালঙ্ঘন করেছে।
- 25:22
يَوْمَ يَرَوْنَ ٱلْمَلَـٰٓئِكَةَ لَا بُشْرَىٰ يَوْمَئِذٍ لِّلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًا مَّحْجُورًا
যেদিন(১) তারা (সত্যি সত্যি) ফিরিশতাদেরকে দেখতে পাবে, সেদিন অপরাধীদের জন্য (তাঁদের নিকট) কোনো সুসংবাদ থাকবে না। আর তারা (ফিরিশতারা কাফিরদেরকে) বলবে: ‘আল্লাহর পক্ষ থেকে যে কোন সুসংবাদ আজ তোমাদের জন্য একেবারেই নিষিদ্ধ।’(২)
টিকা
(১) কাফিররা তাদের মৃত্যুর সময়, বারযাখে অবস্থানের সময়, পুনরুত্থানের সময়, তাদেরকে হিসাবের জন্য হাঁকিয়ে নেয়ার সময় ও জাহান্নামে প্রবেশের সময় ফিরিশতাদেরকে দেখবে। (২) এখানে (وَيَقُوْلُوْنَ حِجْرًامَّحْجُوْرًا) এ উক্তিটি ফিরিশতাদেরও হতে পারে, আবার কাফিরদেরও হতে পারে। ফিরিশতাদের হলে অর্থ হবে: ‘তোমাদের জন্য কোনো প্রকার সুসংবাদ হারাম করা হয়েছে’ অথবা ‘তোমাদের সাহায্য করা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।’ কাফিরদের হলে অর্থ হবে: ‘রক্ষা কর, রক্ষা কর’ অথবা ‘হায় কোনো বাধা যদি আজকে এ শাস্তিকে বা ফিরিশতাদেরকে আটকে রাখত’, তাহলে কতই না ভালো হত।
- 25:23
وَقَدِمْنَآ إِلَىٰ مَا عَمِلُوا۟ مِنْ عَمَلٍ فَجَعَلْنَـٰهُ هَبَآءً مَّنثُورًا
আর তারা যে কাজই করেছে, আমি সেদিকে অগ্রসর হয়ে সেগুলোকে (ইচ্ছা করেই) বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবো।(১)
টিকা
(১) তাদের সকল আমলই সেদিন আমি ইচ্ছা করেই বাতিল করে দিবো। ফলে তা তাদের কোন উপকারেই আসবে না।
- 25:24
أَصْحَـٰبُ ٱلْجَنَّةِ يَوْمَئِذٍ خَيْرٌ مُّسْتَقَرًّا وَأَحْسَنُ مَقِيلًا
সেদিন জান্নাতবাসীদের বাসস্থান হবে উত্তম এবং বিশ্রামস্থল হবে উৎকৃষ্ট।
- 25:25
وَيَوْمَ تَشَقَّقُ ٱلسَّمَآءُ بِٱلْغَمَـٰمِ وَنُزِّلَ ٱلْمَلَـٰٓئِكَةُ تَنزِيلًا
আর (সেদিনের কথা স্মরণ করো) যে দিন মেঘমালাসহ আকাশ ভেঙ্গে পড়বে এবং ফিরিশতাদেরকে (হাশরের ময়দানে) দলে দলে নাযিল করা হবে।
- 25:26
ٱلْمُلْكُ يَوْمَئِذٍ ٱلْحَقُّ لِلرَّحْمَـٰنِ ۚ وَكَانَ يَوْمًا عَلَى ٱلْكَـٰفِرِينَ عَسِيرًا
সেদিন চূড়ান্ত সার্বভৌমত্ব হবে পরম করুণাময়ের (আল্লাহর)। আর সেদিনটি কাফিরদের জন্য বড়ই কঠিন হবে।
- 25:27
وَيَوْمَ يَعَضُّ ٱلظَّالِمُ عَلَىٰ يَدَيْهِ يَقُولُ يَـٰلَيْتَنِى ٱتَّخَذْتُ مَعَ ٱلرَّسُولِ سَبِيلًا
আর সেদিন যালিম নিজের হাত দু’টো কামড়াতে কামড়াতে বলবে: ‘হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম!’(১)
টিকা
(১) অর্থাৎ রাসূল কর্তৃক আনীত আদর্শের অনুসরণ করতাম! আমি যদি তার সাথে নাজাতের পথ অবলম্বন করতাম! তবে তা কতই না ভালো হত।
- 25:28
يَـٰوَيْلَتَىٰ لَيْتَنِى لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
‘হায় আমার দুর্ভোগ! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম।’
- 25:29
لَّقَدْ أَضَلَّنِى عَنِ ٱلذِّكْرِ بَعْدَ إِذْ جَآءَنِى ۗ وَكَانَ ٱلشَّيْطَـٰنُ لِلْإِنسَـٰنِ خَذُولًا
‘অবশ্যই সে তো আমাকে উপদেশবাণী (আল-কুরআন) থেকে পথভ্রষ্ট করেছে, তা আমার কাছে আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক।’
- 25:30
وَقَالَ ٱلرَّسُولُ يَـٰرَبِّ إِنَّ قَوْمِى ٱتَّخَذُوا۟ هَـٰذَا ٱلْقُرْءَانَ مَهْجُورًا
আর রাসূল (তার জাতির বিরুদ্ধে অভিযোগ করে) বলবে: ‘হে আমার রব! নিশ্চয় আমার জাতি এই আল কুরআনকে পরিত্যাগ করেছে।’
- 25:31
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا مِّنَ ٱلْمُجْرِمِينَ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا
আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য (তার সম্প্রদায়ের) অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি। আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট।
- 25:32
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْلَا نُزِّلَ عَلَيْهِ ٱلْقُرْءَانُ جُمْلَةً وَٰحِدَةً ۚ كَذَٰلِكَ لِنُثَبِّتَ بِهِۦ فُؤَادَكَ ۖ وَرَتَّلْنَـٰهُ تَرْتِيلًا
আর কাফিররা বলে: ‘(আচ্ছা) তাঁর (রাসূলের) ওপর পুরো আল কুরআন একসাথে কেনো নাযিল করা হলো না?’ (হে রাসূল! আমি আল কুরআনকে একের পর এক বিক্ষিপ্তভাবে নাযিল করেছি) এটা এজন্য যে, আমি এর মাধ্যমে যেন তোমার হৃদয়কে সুদৃঢ় করতে পারি। আর (সহজভাবে বুঝা ও মুখস্থ করার সুবিধার্থে) আমি তা ধীরে ধীরে তিলাওয়াতের মাধ্যমে নাযিল করেছি ।
- 25:33
وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَـٰكَ بِٱلْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيرًا
আর তারা (মুশরিকরা) তোমার কাছে (যেকোনো সময়ে) যেকোনো বিষয় নিয়েই আসুক না কেন, আমি এর সঠিক সমাধান ও (তার চেয়ে) সুন্দর ব্যাখ্যা তোমার কাছে নিয়ে এসেছি।
- 25:34
ٱلَّذِينَ يُحْشَرُونَ عَلَىٰ وُجُوهِهِمْ إِلَىٰ جَهَنَّمَ أُو۟لَـٰٓئِكَ شَرٌّ مَّكَانًا وَأَضَلُّ سَبِيلًا
যাদেরকে মুখের ওপর ভর দেয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং সত্য পথের দিক থেকে সবচেয়ে বেশি পথভ্রষ্ট।
- 25:35
وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَجَعَلْنَا مَعَهُۥٓ أَخَاهُ هَـٰرُونَ وَزِيرًا
আর আমি তো মূসাকে কিতাব (তাওরাত) দিয়েছিলাম এবং তার সাথে তার ভাই হারূনকে (রাসূল করে) সাহায্যকারী বানিয়েছিলাম।
- 25:36
فَقُلْنَا ٱذْهَبَآ إِلَى ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا فَدَمَّرْنَـٰهُمْ تَدْمِيرًا
অতঃপর আমি বলেছিলাম: তোমরা দুজন সেই জাতির (ফিরআউন ও তার সম্প্রদায়ের) নিকট যাও, যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। অতঃপর (তারা তাদের দুজনকে অস্বীকার করলে) আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।
- 25:37
وَقَوْمَ نُوحٍ لَّمَّا كَذَّبُوا۟ ٱلرُّسُلَ أَغْرَقْنَـٰهُمْ وَجَعَلْنَـٰهُمْ لِلنَّاسِ ءَايَةً ۖ وَأَعْتَدْنَا لِلظَّـٰلِمِينَ عَذَابًا أَلِيمًا
আর (আমি অনুরূপভাবে) নূহের সম্প্রদায়কেও (ধ্বংস করেছি), যখন তারা রাসূলদেরকে(১) অস্বীকার করলো, আমি তাদেরকে (প্লাবনের পানিতে) ডুবিয়ে দিলাম এবং তাদেরকে (ধ্বংস করে) মানুষের জন্য নিদর্শন বানিয়ে দিলাম। আর আমি যালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি (জাহান্নামে) যন্ত্রণাদায়ক শাস্তি।
টিকা
(১) নূহ আলাইহিস-সালামের সম্প্রদায়, তাকে অস্বীকারের মাধ্যমে সকল রাসূলকিই অস্বীকার করেছে।
- 25:38
وَعَادًا وَثَمُودَا۟ وَأَصْحَـٰبَ ٱلرَّسِّ وَقُرُونًۢا بَيْنَ ذَٰلِكَ كَثِيرًا
আর আমি ধ্বংস করেছি (হূদের জাতি) ‘আদ, (সালিহের জাতি) সামূদ, ‘রাস’(১) এর অধিবাসীদেরকে এবং তাদের মধ্যবর্তী কালের বহু প্রজন্মকেও (ধ্বংস করেছি)।
টিকা
(১) رَسّ শব্দের অর্থ কাঁচা কূপ। তারা ছিল সামূদ গোত্রের অবশিষ্ট জনগোষ্ঠি এবং তারা কোনো একটি কূপের কাছে বসবাস করত।
- 25:39
وَكُلًّا ضَرَبْنَا لَهُ ٱلْأَمْثَـٰلَ ۖ وَكُلًّا تَبَّرْنَا تَتْبِيرًا
আর আমি তাদের প্রত্যেকের জন্য (পূর্ববর্তী জাতিদের ধ্বংস ও তার কারণ বর্ণনা করে) দৃষ্টান্ত উপস্থাপন করেছি এবং তাদের প্রত্যেককেই আমি সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।
- 25:40
وَلَقَدْ أَتَوْا۟ عَلَى ٱلْقَرْيَةِ ٱلَّتِىٓ أُمْطِرَتْ مَطَرَ ٱلسَّوْءِ ۚ أَفَلَمْ يَكُونُوا۟ يَرَوْنَهَا ۚ بَلْ كَانُوا۟ لَا يَرْجُونَ نُشُورًا
আর অবশ্যই তারা সে জনপদ (১) দিয়ে অতিক্রম করেছে, যাতে অকল্যাণের (শাস্তিস্বরূপ পাথরের) বৃষ্টি বর্ষিত হয়েছিল। তবে কি তারা তা দেখেনি? বরং তারা পুনরুত্থানের প্রত্যাশা করতো না।
টিকা
(১) সিরিয়া যাওয়ার পথে লূত ‘আলাহিস সালামের সম্প্রদায়ের এলাকা।
- 25:41
وَإِذَا رَأَوْكَ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَـٰذَا ٱلَّذِى بَعَثَ ٱللَّهُ رَسُولًا
আর (হে রাসূল!) তারা যখন তোমাকে দেখে, তখন তারা তোমাকে ঠাট্টা-বিদ্রুপের পাত্র হিসেবেই গ্রহণ করে, (তারা অস্বীকার ও ঠাট্টাচ্ছলে বলে:) ‘এ-ই কি সেই লোক, যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন’?
- 25:42
إِن كَادَ لَيُضِلُّنَا عَنْ ءَالِهَتِنَا لَوْلَآ أَن صَبَرْنَا عَلَيْهَا ۚ وَسَوْفَ يَعْلَمُونَ حِينَ يَرَوْنَ ٱلْعَذَابَ مَنْ أَضَلُّ سَبِيلًا
‘সে তো আমাদেরকে আমাদের দেবতাদের থেকে দূরে সরিয়ে দিত, যদি আমরা সেগুলোর ইবাদাতে ধৈর্য না ধরতাম।’(১) আর যখন তারা শাস্তি দেখবে, তখন অবশ্যই জানতে পারবে, কে অধিক পথভ্রষ্ট।
টিকা
(১) সে আমাদেরকে নিজ দলীল ও প্রমাণাদির মাধ্যমে সেগুলোর ইবাদাত থেকে নিশ্চয়ই দূরে সরিয়ে দিতো; যদি আমরা ধৈর্যর সাথে সেগুলোর ইবাদাতে লিপ্ত না থাকতাম।
- 25:43
أَرَءَيْتَ مَنِ ٱتَّخَذَ إِلَـٰهَهُۥ هَوَىٰهُ أَفَأَنتَ تَكُونُ عَلَيْهِ وَكِيلًا
(হে রাসূল!) তুমি কি তাকে দেখনি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার যিম্মাদার হবে?
- 25:44
أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَ ۚ إِنْ هُمْ إِلَّا كَٱلْأَنْعَـٰمِ ۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا
(হে রাসূল!) তুমি কি মনে করো যে, তাদের অধিকাংশ লোক ( আল-কুরআনের কথা) শোনে অথবা (দলীল-প্রমাণ) বুঝে? তারা (শোনা, বুঝা ও অনুধাবনের ক্ষেত্রে) কেবল পশুদের মতো; বরং তারা আরো অধিক পথভ্রষ্ট।
- 25:45
أَلَمْ تَرَ إِلَىٰ رَبِّكَ كَيْفَ مَدَّ ٱلظِّلَّ وَلَوْ شَآءَ لَجَعَلَهُۥ سَاكِنًا ثُمَّ جَعَلْنَا ٱلشَّمْسَ عَلَيْهِ دَلِيلًا
(হে রাসূল!) তুমি কি তোমার রবের (সৃষ্টি কৌশলের) প্রতি লক্ষ্য করোনি, কীভাবে তিনি ছায়াকে দীর্ঘ করেছেন, আর তিনি যদি চাইতেন, তাহলে এটিকে অবশ্যই স্থির করে দিতে পারতেন। অতঃপর আমি সূর্যকে ছায়ার নির্ণায়ক বানিয়েছি।
- 25:46
ثُمَّ قَبَضْنَـٰهُ إِلَيْنَا قَبْضًا يَسِيرًا
তারপর আমি এটাকে (ছায়াকে) ধীরে ধীরে আমার দিকে গুটিয়ে আনি।
- 25:47
وَهُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِبَاسًا وَٱلنَّوْمَ سُبَاتًا وَجَعَلَ ٱلنَّهَارَ نُشُورًا
আর তিনিই তোমাদের জন্য রাতকে (পোশাকের ন্যায়) আবরণ ও নিদ্রাকে আরামদায়ক করেছেন এবং দিনকে বানিয়েছেন কর্মসময়।(১)
টিকা
(১) অর্থাৎ কাজের দিকে ছড়িয়ে পড়ার জন্য দিনকে বানিয়েছেন।
- 25:48
وَهُوَ ٱلَّذِىٓ أَرْسَلَ ٱلرِّيَـٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهِۦ ۚ وَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً طَهُورًا
আর তিনিই তাঁর রহমতের (বৃষ্টি নাযিল হওয়ার) প্রাক্কালে সুসংবাদস্বরূপ বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্র (বৃষ্টির) পানি বর্ষণ করি।
- 25:49
لِّنُحْـِۧىَ بِهِۦ بَلْدَةً مَّيْتًا وَنُسْقِيَهُۥ مِمَّا خَلَقْنَآ أَنْعَـٰمًا وَأَنَاسِىَّ كَثِيرًا
যাতে তা দ্বারা আমি মৃত ভূ-খণ্ডকে (রকমারি উদ্ভিদ জন্ম দিয়ে সবুজ শ্যামল করে) জীবিত করি এবং আমি যে সকল জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি, তার মধ্য থেকে অনেককে তা পান করাতে পারি ।
- 25:50
وَلَقَدْ صَرَّفْنَـٰهُ بَيْنَهُمْ لِيَذَّكَّرُوا۟ فَأَبَىٰٓ أَكْثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورًا
আর অবশ্যই আমি এটিকে তাদের মধ্যে নানাভাবে বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে; কিন্তু অধিকাংশ মানুষ কেবল অকৃতজ্ঞতাই করেছে।
- 25:51
وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِى كُلِّ قَرْيَةٍ نَّذِيرًا
আর আমি ইচ্ছা করলে প্রতিটি জনপদে একজন করে সতর্ককারী (রাসূল) পাঠাতাম।
- 25:52
فَلَا تُطِعِ ٱلْكَـٰفِرِينَ وَجَـٰهِدْهُم بِهِۦ جِهَادًا كَبِيرًا
সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না এবং তুমি আল কুরআনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর সংগ্রাম চালিয়ে যাও।
- 25:53
۞ وَهُوَ ٱلَّذِى مَرَجَ ٱلْبَحْرَيْنِ هَـٰذَا عَذْبٌ فُرَاتٌ وَهَـٰذَا مِلْحٌ أُجَاجٌ وَجَعَلَ بَيْنَهُمَا بَرْزَخًا وَحِجْرًا مَّحْجُورًا
আর তিনিই (সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ) দুটি সাগরকে একসাথে প্রবাহিত করেছেন। একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষারবিশিষ্ট এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় (অদৃশ্য প্রাচীর) ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন।
- 25:54
وَهُوَ ٱلَّذِى خَلَقَ مِنَ ٱلْمَآءِ بَشَرًا فَجَعَلَهُۥ نَسَبًا وَصِهْرًا ۗ وَكَانَ رَبُّكَ قَدِيرًا
আর তিনিই পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্কযুক্ত করেছেন। আর তোমার রব হলো মহা ক্ষমতাবান।
- 25:55
وَيَعْبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ ۗ وَكَانَ ٱلْكَافِرُ عَلَىٰ رَبِّهِۦ ظَهِيرًا
আর তারা আল্লাহকে ছেড়ে এমন কিছুর ইবাদত করে, যা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। আর কাফির তার রবের বিরুদ্ধে সহায়তাকারী হয়ে থাকে।
- 25:56
وَمَآ أَرْسَلْنَـٰكَ إِلَّا مُبَشِّرًا وَنَذِيرًا
আর (হে রাসূল!) আমি তো তোমাকে শুধুমাত্র সুংসবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করেছি।
- 25:57
قُلْ مَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِلَّا مَن شَآءَ أَن يَتَّخِذَ إِلَىٰ رَبِّهِۦ سَبِيلًا
বল, (হে রাসূল!) আমি তোমাদের কাছে (আল্লাহর বাণী পৌঁছে দেওয়া) এর বিনিময়ে কোনো পারিশ্রমিক চাই না। তবে (তোমাদের মধ্যে ব্যয় করে) যে তার রবের (সন্তুষ্টির) পথে এগোতে চায়, সে যেন তা করে।
- 25:58
وَتَوَكَّلْ عَلَى ٱلْحَىِّ ٱلَّذِى لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِۦ ۚ وَكَفَىٰ بِهِۦ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًا
আর (হে রাসূল!) তুমি তাওয়াক্কুল করো এমন চিরঞ্জীব সত্তার ওপর যিনি মরবেন না। তাঁর প্রশংসায় তাসবীহ পাঠ করো। তাঁর বান্দাদের সকল গুনাহ সম্পর্কে খবর রাখার ব্যাপারে তিনি যথেষ্ট।
- 25:59
ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ ۚ ٱلرَّحْمَـٰنُ فَسْـَٔلْ بِهِۦ خَبِيرًا
যিনি আসমানসমূহ, জমিন এবং এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয় দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি আরশে ওঠেছেন। তিনিই ‘রহমান’ পরম করুণাময়। সুতরাং (হে রাসূল!) তাঁর সম্পর্কে যে সম্যক অবহিত, তুমি তাকেই জিজ্ঞাসা করো।
- 25:60
وَإِذَا قِيلَ لَهُمُ ٱسْجُدُوا۟ لِلرَّحْمَـٰنِ قَالُوا۟ وَمَا ٱلرَّحْمَـٰنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُنَا وَزَادَهُمْ نُفُورًا ۩
আর যখন তাদেরকে (কাফিরদেরকে) বলা হয়, তোমরা ‘রহমান’ কে সাজদা করো, তখন তারা বলে, রহমান আবার কে? তুমি আমাদেরকে (কাউকে সাজদা করার) আদেশ করলেই কি আমরা (তাকে) সাজদা করবো? আর তাদেরকে সাজদার আদেশ করা মূলত তাদের (আল্লাহর ওপর ঈমান আনা থেকে) দূরত্ব ও পলায়নপরতাই বৃদ্ধি করে।
- 25:61
تَبَارَكَ ٱلَّذِى جَعَلَ فِى ٱلسَّمَآءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَٰجًا وَقَمَرًا مُّنِيرًا
বরকতময় সেই আল্লাহ, যিনি আকাশে নক্ষত্রের পথসমূহ সৃষ্টি করেছেন এবং সেখানে একটি সূর্য ও উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন।
- 25:62
وَهُوَ ٱلَّذِى جَعَلَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا
আর তিনিই সেই আল্লাহ, যিনি রাত ও দিনকে পরস্পরের বিপরীতে সৃষ্টি করেছেন, যাতে যে কেউ উপদেশ গ্রহণ করতে চায় বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তা করতে পারে।
- 25:63
وَعِبَادُ ٱلرَّحْمَـٰنِ ٱلَّذِينَ يَمْشُونَ عَلَى ٱلْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ ٱلْجَـٰهِلُونَ قَالُوا۟ سَلَـٰمًا
আর রাহমানের প্রকৃত বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। আর অজ্ঞ লোকেরা যখন তাদেরকে (অশালীন ভাষায়) সম্বোধন করে তখন তারা (সমপর্যায়ের মোকাবেলা না করে) বলে ‘সালাম’।(১)
টিকা
(১) বাক বিতাণ্ড না করে সংগোপণন তাদের থেকে কেটে পড়ে।
- 25:64
وَٱلَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَـٰمًا
আর যারা তাদের রবের জন্য সাজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে।
- 25:65
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا ٱصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ ۖ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
আর যারা বলে: ‘হে আমাদের রব! আপনি আমাদের থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে দিন। নিশ্চয় এর শাস্তি(কাফিরের জন্য) স্থায়ী ও অবিচ্ছিন্ন।’
- 25:66
إِنَّهَا سَآءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
‘নিশ্চয় তা অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট।’
- 25:67
وَٱلَّذِينَ إِذَآ أَنفَقُوا۟ لَمْ يُسْرِفُوا۟ وَلَمْ يَقْتُرُوا۟ وَكَانَ بَيْنَ ذَٰلِكَ قَوَامًا
আর তারা যখন নিজেদের সম্পদ ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং মাঝামাঝি অবস্থানে থাকে।
- 25:68
وَٱلَّذِينَ لَا يَدْعُونَ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ وَلَا يَقْتُلُونَ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ وَلَا يَزْنُونَ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ يَلْقَ أَثَامًا
আর যারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না এবং যারা আল্লাহ যে নাফসকে হত্যা করা হারাম করেছেন যথার্থ কারণ(১) ছাড়া তাকে হত্যা করে না। উপরন্তু তারা ব্যভিচার করে না। আর যে তা (এ সকল বড় অপরাধ) করবে, সে (অবশ্যই কিয়ামত দিবসে) শাস্তিপ্রাপ্ত হবে।
টিকা
(১) যেমন: হত্যাকারী, মুরতাদ কিংবা বিবাহিত ব্যভিচারীকে হত্যা করা ইসলামে বৈধ।
- 25:69
يُضَـٰعَفْ لَهُ ٱلْعَذَابُ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَيَخْلُدْ فِيهِۦ مُهَانًا
কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে অপমানিত অবস্থায় স্থায়ী হবে।
- 25:70
إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ عَمَلًا صَـٰلِحًا فَأُو۟لَـٰٓئِكَ يُبَدِّلُ ٱللَّهُ سَيِّـَٔاتِهِمْ حَسَنَـٰتٍ ۗ وَكَانَ ٱللَّهُ غَفُورًا رَّحِيمًا
তবে যে (আল্লাহর নিকট পাপকর্ম করার পর) তাওবা করে, তাঁর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপকর্মগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।
- 25:71
وَمَن تَابَ وَعَمِلَ صَـٰلِحًا فَإِنَّهُۥ يَتُوبُ إِلَى ٱللَّهِ مَتَابًا
আর যে (আল্লাহর নিকট) তাওবা করে এবং সৎকাজ করে, নিশ্চয় সে পরিপূর্ণভাবে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে।
- 25:72
وَٱلَّذِينَ لَا يَشْهَدُونَ ٱلزُّورَ وَإِذَا مَرُّوا۟ بِٱللَّغْوِ مَرُّوا۟ كِرَامًا
আর যারা মিথ্যার সাক্ষ্য হয় না(১) এবং যখন তারা অনর্থক কথা-কর্মের পাশ দিয়ে চলে তখন (তা পরিহার করে) সসম্মানে চলে যায়।
টিকা
(১) অথবা এর অর্থ: যারা বাতিল জায়গায় উপস্থিত হয় না যেমন: গুনাহ ও হারাম খেল-তামাশার জায়গা।
- 25:73
وَٱلَّذِينَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔايَـٰتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا۟ عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
আর যারা তাদের রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দিলে অন্ধ ও বধিরদের মত পড়ে থাকে না।
- 25:74
وَٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَٰجِنَا وَذُرِّيَّـٰتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَٱجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
আর যারা বলে: ‘হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন, যারা (তাকওয়া ও সত্যের ওপর অটল থাকার কারণে) আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।’
- 25:75
أُو۟لَـٰٓئِكَ يُجْزَوْنَ ٱلْغُرْفَةَ بِمَا صَبَرُوا۟ وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَـٰمًا
তারাই (এ সকল বৈশিষ্ট্যের অধিকারীরাই), যাদেরকে (জান্নাতে) সুউচ্চ কক্ষ প্রতিদান হিসাবে দেয়া হবে, যেহেতু তারা সবর করেছিল সেজন্য। আর তাদের সেখানে অভ্যর্থনা করা হবে, অভিবাদন ও সালাম দ্বারা।
- 25:76
خَـٰلِدِينَ فِيهَا ۚ حَسُنَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا
সেখানে তারা চিরস্থায়ী হবে। অবস্থানস্থল ও আবাসস্থল হিসেবে তা কতই না উৎকৃষ্ট!
- 25:77
قُلْ مَا يَعْبَؤُا۟ بِكُمْ رَبِّى لَوْلَا دُعَآؤُكُمْ ۖ فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ يَكُونُ لِزَامًۢا
(হে রাসূল! তুমি কুফরীর উপর হঠধর্মী কাফিরদেরকে) বলো: ‘যদি তোমরা (আমার রবকে) না-ই ডাক, তাহলে আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না। তারপর তোমরা (রাসূলকে) অস্বীকার করেছো। তাই অচিরেই শাস্তি অপরিহার্য হবে ।
উৎস: QuranEnc.com · bengali_rwwad · v1.1.3
Arabic source copyright · Tanzil Project
Tanzil Quran Text (Uthmani, Version 1.1) Copyright (C) 2007-2024 Tanzil Project License: Creative Commons Attribution 3.0 This copy of the Quran text is carefully produced, highly verified and continuously monitored by a group of specialists at Tanzil Project. TERMS OF USE: - Permission is granted to copy and distribute verbatim copies of this text, but CHANGING IT IS NOT ALLOWED. - This Quran text can be used in any website or application, provided that its source (Tanzil Project) is clearly indicated, and a link is made to tanzil.net to enable users to keep track of changes. - This copyright notice shall be included in all verbatim copies of the text, and shall be reproduced appropriately in all files derived from or containing substantial portion of this text. Please check updates at: http://tanzil.net/updates/

