Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
আল-কুরআন · 37
As-Saffat Surah
182 আয়াত
উৎস: QuranEnc.com
ডিভাইস ভয়েস, আসল তিলাওয়াত নয়
- 37:1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ وَٱلصَّـٰٓفَّـٰتِ صَفًّا
শপথ সেই ফিরিশতাদের, যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে।
- 37:2
فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًا
অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর আদেশে মেঘমালাকে) প্রবলভাবে তাড়িত করে।
- 37:3
فَٱلتَّـٰلِيَـٰتِ ذِكْرًا
অতঃপর শপথ সেই ফিরিশতাদের, যারা উপদেশবাণী (আল কুরআন) তিলাওয়াত করে।
- 37:4
إِنَّ إِلَـٰهَكُمْ لَوَٰحِدٌ
নিশ্চয়ই তোমাদের ইলাহ অবশ্যই এক।
- 37:5
رَّبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَـٰرِقِ
তিনি আসমানসমূহ, জমিন ও এ দু’য়ের মধ্যে যা আছে তার রব এবং উদয়স্থলসমূহেরও রব।
- 37:6
إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ
নিশ্চয় আমি (জমিনের) নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজির সৌন্দর্যের দ্বারা সুশোভিত করেছি।
- 37:7
وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَـٰنٍ مَّارِدٍ
আর আমি (আসমানকে) প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হিফাযত করেছি।
- 37:8
لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ
ফলে তারা ঊর্ধ্বজগতের প্রত্যাদেশের কিছু শুনতে পারে না। আর তাদের প্রতি সব দিক থেকে নিক্ষেপ করা হয় (উল্কাপিণ্ড)।
- 37:9
دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ
তাদেরকে বিতাড়িত করার জন্য। আর তাদের জন্য রয়েছে (পরকালের) অব্যাহত শাস্তি।
- 37:10
إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ ثَاقِبٌ
তবে কেউ (শয়তান) গোপনে হঠাৎ কিছু শুনে ফেললে , তাকে পিছু তাড়া করে জ্বলন্ত উল্কাপিণ্ড।
- 37:11
فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ ۚ إِنَّا خَلَقْنَـٰهُم مِّن طِينٍ لَّازِبٍۭ
সুতরাং, হে রাসূল! তাদেরকে জিজ্ঞাসা কর, ‘সৃষ্টি হিসেবে তারা বেশি শক্তিশালী, না আমি অন্য যা সৃষ্টি করেছি তা?’(১) নিশ্চয় আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে।
টিকা
(১) অর্থাৎ আমি যে আসমান, জমিন ও ফিরিশতা সৃষ্টি করেছি, তদপেক্ষা তারা কি দৃঢ়তর অবকাঠামো, শক্তিশালী শরীর ও প্রকাণ্ড অঙ্গপ্রত্যঙ্গের অধিকারী?
- 37:12
بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
বরং তুমি বিস্মিত হচ্ছো; আর তারা বিদ্রুপ করছে।
- 37:13
وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ
আর যখন তাদেরকে (উপদেশ বাণী) স্মরণ করিয়ে দেয়া হয়, তখন তারা স্মরণ করে না।
- 37:14
وَإِذَا رَأَوْا۟ ءَايَةً يَسْتَسْخِرُونَ
আর যখন তারা কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে।
- 37:15
وَقَالُوٓا۟ إِنْ هَـٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ
আর তারা বলে: ‘এতো স্পষ্ট যাদু ছাড়া আর কিছুই নয়!’
- 37:16
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’
- 37:17
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
‘আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও (পুনরুত্থিত হবে)?’
- 37:18
قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ
হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘হ্যাঁ। আর তোমরা অপমানিত-লাঞ্ছিত হবে।’
- 37:19
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ
তা হবে কেবল এক বিকট আওয়াজ। আর তৎক্ষণাৎ তারা (১) দেখতে পাবে।
টিকা
(১) কিয়ামত দিবসের ভয়াবহতা।
- 37:20
وَقَالُوا۟ يَـٰوَيْلَنَا هَـٰذَا يَوْمُ ٱلدِّينِ
আর তারা বলবে: ‘হায় আমাদের ধ্বংস, এতাই তো (১) প্রতিদান সেই দিবস!'
টিকা
(১) দুনিয়ার জীবনের কৃতকর্মের।
- 37:21
هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
এটাই ফয়সালা করার দিন, যা তোমরা অস্বীকার করতে।
- 37:22
۞ ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ
(সেদিন ফিরিশতাদেরকে বলা হবে:) ‘ একত্রিত কর যালিম ও তাদের সঙ্গী-সাথীদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত তারা করত,
- 37:23
مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ
‘আল্লাহকে বাদ দিয়ে । আর তাদেরকে জাহান্নামের আগুনের পথে নিয়ে যাও।’
- 37:24
وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْـُٔولُونَ
‘আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে।’
- 37:25
مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
‘তোমাদের কী হল, তোমরা একে অপরকে সাহায্য করছ না?’(১)
টিকা
(১) যেমন তোমরা দুনিয়াতে একে অপরের সাহয্য করতে এবং তোমরা মনে করতে যে, তোমাদের দেবতারা তোমাদেরকে সাহায্য করবে।
- 37:26
بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ
বরং তারা হবে আজ আত্মসমর্পণকারী।(১)
টিকা
(১) অর্থাৎ দেবতারা আল্লাহর নির্দেশে অপমানিত অবস্থায় পরিচালিত হবে এবং অক্ষমতা ও অপারগতার ফলে আজ কেউ কারো সাহায্য করতে সমর্থ হবে না।
- 37:27
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ
আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করবে,
- 37:28
قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ
তারা বলবে: ‘তোমরাই তো আমাদের কাছে দ্বীন ও হকের দোহাই দিয়ে আসতে।’(১)
টিকা
(১) এ আয়াতে اليمين বলতে দীন বুঝানো হয়েছে। কারো মতে, তোমরা শপথ করে এসে বলতে যে, ‘তোমরা হকের ওপর আছ’, কারো মতে, তোমরা তোমাদের শক্তি ও প্রভাব নিয়ে আমাদেরকে প্রভাবিত করতে, ফলে আমরা তোমাদের অনুসরণ করতাম।
- 37:29
قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ
প্রতিউত্তরে তারা বলবে: (১) ‘বরং তোমরা তো মু’মিন ছিলে না।’
টিকা
(১) এখন তোমরা আমাদেরকে কেন দোষ দিচ্ছো ?
- 37:30
وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَـٰنٍۭ ۖ بَلْ كُنتُمْ قَوْمًا طَـٰغِينَ
‘আর তোমাদের ওপর তো আমাদের কোন কর্তৃত্ব ছিল না; বরং তোমরা ছিলে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।’
- 37:31
فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ إِنَّا لَذَآئِقُونَ
‘তাই আমাদের বিরুদ্ধে আমাদের রবের (শাস্তির) বাণী সত্য হয়েছে; নিশ্চয় আমরা তা আস্বাদন করব।’
- 37:32
فَأَغْوَيْنَـٰكُمْ إِنَّا كُنَّا غَـٰوِينَ
‘আর আমরা তোমাদেরকে (১) বিভ্রান্ত করেছিলাম; কারণ আমরা নিজেরাই ছিলাম বিভ্রান্ত।’
টিকা
(১) পথভ্রষ্টতা ও কুফরীর প্রতি আহ্বান করে।
- 37:33
فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ
নিশ্চয় তারা (১) সেদিন শাস্তিতেও একইভাবে অংশীদার হবে।
টিকা
(১) অনুসারী ও অনুসৃতরা পৃথিবীতে অপরাধের ক্ষেত্রে যেভাবে অংশীদার ছিল।
- 37:34
إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
অপরাধীদের সাথে আমি এমন আচরণই করে থাকি।(১)
টিকা
(১) অর্থাৎ আমি এদেরকে যেমন শাস্তি দিচ্ছি, এমনিভাবে অন্যান্য অপরাধীদেরকেও তেমন শাস্তি প্রদান করে থাকি।
- 37:35
إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ
নিশ্চয়ই তাদেরকে যখন বলা হতো, ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই’, তখন তারা অহংকার করত।
- 37:36
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍۭ
আর তারা বলত: ‘আমরা কি এক পাগল কবির (মুহাম্মাদের) কথায় আমাদের উপাস্যদের ছেড়ে দিবো?’
- 37:37
بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ
বরং তিনি সত্য নিয়ে এসেছেন এবং পূর্ববর্তী রাসূলদের সত্যায়ন করেছেন।
- 37:38
إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ
হে মুশরিকরা! অবশ্যই তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদনকারী।
- 37:39
وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
আর তোমরা যে আমল করতে, (আজ) শুধু তারই প্রতিদান তোমাদেরকে দেয়া হবে।
- 37:40
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
অবশ্য আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া (তারা তা থেকে রেহাই পাবে);
- 37:41
أُو۟لَـٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ
তাদের জন্য (জান্নাতে) থাকবে নির্ধারিত রিযক,
- 37:42
فَوَٰكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ
ফলমূল; আর তারা (১) সম্মানিত হবে,
টিকা
(১) তাদের মর্যাদা বৃদ্ধি ও রবের চেহারা দর্শন লাভের মাধ্যমে।
- 37:43
فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ
নি‘আমত-পূর্ণ জান্নাতে,
- 37:44
عَلَىٰ سُرُرٍ مُّتَقَـٰبِلِينَ
তারা পরস্পরের মুখোমুখি হয়ে আসনসমূহের উপর অবস্থান করবে।
- 37:45
يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ
তাদের চারপাশে ঘুরে ঘুরে প্রবাহমান ঝরনা থেকে ভরা সুরাপাত্র পরিবেশন করা হবে।
- 37:46
بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّـٰرِبِينَ
তা সাদা বর্ণের, পানকারীদের জন্য সুস্বাদু।
- 37:47
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
তাতে থাকবে না ক্ষতিকর কিছু এবং তারা এগুলো দ্বারা মাতালও হবে না।
- 37:48
وَعِندَهُمْ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌ
(জান্নাতে) তাদের কাছে থাকবে আনতনয়না(১), ডাগরচোখা (হূর)।
টিকা
(১) যাদের দৃষ্টি তাদের স্বামী ব্যতীত অন্য পুরুষের দিকে প্রসারিত হয় না।
- 37:49
كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ
তারা যেন সুরক্ষিত ডিম।(১)
টিকা
(১) অর্থাৎ তারা হলুদ মিশ্রিত শুভ্রতায় যেন পাখির রক্ষিত ডিমের ন্যায়। যাকে কোন হাত স্পর্শ করেনি।
- 37:50
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ
অতঃপর তারা (জান্নাতীরা) মুখোমুখি হয়ে পরস্পরকে জিজ্ঞাসা করবে।
- 37:51
قَالَ قَآئِلٌ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌ
তাদের একজন বলবে, (পৃথিবীতে) আমার একজন সঙ্গী ছিল’,
- 37:52
يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ
সে বলত: ‘তুমি কি সে লোকদের অন্তর্ভুক্ত যারা (পুনরুত্থানে) বিশ্বাস করে।’
- 37:53
أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَدِينُونَ
‘আমরা যখন মরে যাব এবং (পচে-গলে) মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমাদেরকে প্রতিফল দেয়া হবে’?
- 37:54
قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
সে বলবে: ‘তোমরা কি উঁকি দিয়ে (১) দেখতে চাও?’
টিকা
(১) পুনরুত্থানে অবিশ্বাসী আমার সেই সাথীর পরিণতি।
- 37:55
فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ
অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে।
- 37:56
قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ
সে বলবে: ‘আল্লাহর শপথ! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে।’(১)
টিকা
(১) হে সাথী! তুমি তো আমাকে কুফরী ও পুনরুত্থান অস্বীকারের প্রতি আহ্বান করে জাহান্নামে নিক্ষেপের মাধ্যমে ধ্বংস করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলে।
- 37:57
وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ
‘ আমার রবের অনুগ্রহ না থাকলে, আমিও তো (জাহান্নামে) হাযিরকৃতদের একজন হতাম।’
- 37:58
أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
‘তাহলে আমরা (জান্নাতবাসীরা) কি আর মৃত্যুবরণকারী হব না?
- 37:59
إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
‘(দুনিয়ার জীবনে) আমাদের প্রথম মৃত্যু ছাড়া। আর আমরা শাস্তিপ্রাপ্ত হব না।’(১)
টিকা
(১) অর্থাৎ আমরা জান্নাতে চিরস্থায়ী হব এবং কাফিরদের ন্যায় কখনোই শাস্তিপ্রাপ্ত হব না।
- 37:60
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ
‘নিশ্চয় এটি(১) মহাসাফল্য!’
টিকা
(১) অর্থাৎ জান্নাতে প্রবেশ, সেখানে চিরস্থায়ী থাকার ব্যবস্থা এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ।
- 37:61
لِمِثْلِ هَـٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَـٰمِلُونَ
এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত।
- 37:62
أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ
আপ্যায়নের জন্য এগুলো(১) উত্তম না যাক্কূম বৃক্ষ?(২)
টিকা
(১) অর্থাৎ জান্নাতের এসব স্থায়ী নি‘আমত। (২) ‘যাক্কুম’ নামক কুরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষ, যা কাফিরদের খাদ্য। যা না পুষ্ট করে, না ক্ষুধা নিবারণ করে।
- 37:63
إِنَّا جَعَلْنَـٰهَا فِتْنَةً لِّلظَّـٰلِمِينَ
নিশ্চয় আমি তাকে (যাক্কুম বৃক্ষকে) যালিমদের জন্য করে দিয়েছি পরীক্ষাস্বরূপ।(১)
টিকা
(১) কাফিররা এর বাস্তবতা অস্বীকার করে বলে: আগুন বৃক্ষকে খেয়ে ফেলে। তাই এটি জাহান্নামে গজিয়ে উঠতে পারবে না।
- 37:64
إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ
নিশ্চয়ই তা এমন এক বৃক্ষ, যা জাহান্নামের মূল থেকে উদ্গত হয়।
- 37:65
طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَـٰطِينِ
এর ফল যেন শয়তানের মাথা;(১)
টিকা
(১) এর ফল এমন কুৎসিত-বিশ্রী যা শয়তানের মাথার মত দেখায়।
- 37:66
فَإِنَّهُمْ لَـَٔاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
নিশ্চয় তারা (জাহান্নামীরা) তা থেকে খাবে এবং তা দিয়ে পেট ভর্তি করবে।
- 37:67
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
অতঃপর নিশ্চয়ই তাদের জন্য এর উপর থাকবে ফুটন্ত পানির মিশ্রণ।
- 37:68
ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ
তারপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের আগুনেরই দিকে।
- 37:69
إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ
নিশ্চয় এরা (জাহান্নামীরা) নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;(১)
টিকা
(১) তাই তারা প্রমাণবিহীনভাবে তাদের অন্ধ অনুসরণ করেছে।
- 37:70
فَهُمْ عَلَىٰٓ ءَاثَـٰرِهِمْ يُهْرَعُونَ
ফলে তারাও (ভ্রষ্টতার পথে) তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটে চলেছিল।
- 37:71
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ
আর অবশ্যই তাদের পূর্বে অধিকাংশ পূর্ববর্তী লোকই পথভ্রষ্ট হয়েছিল।
- 37:72
وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
আর অবশ্যই আমি তাদের কাছে সতর্ককারী রাসূলদেরকে পাঠিয়েছিলাম;
- 37:73
فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُنذَرِينَ
সুতরাং হে রাসূল! তুমি দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণতি কী হয়েছিল!
- 37:74
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দারা ছাড়া।
- 37:75
وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ
আর অবশ্যই নূহ আমাকে ডেকেছিল, আর আমি কতইনা উত্তম সাড়াদানকারী!
- 37:76
وَنَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
আর আমি তাকে ও তার পরিজনকে মহাবিপদ (মহা প্লাবন) থেকে উদ্ধার করেছিলাম।
- 37:77
وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ
আর তার (মু’মিন) বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম,
- 37:78
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
আর আমি পরবর্তীদের মধ্যে তার স্মরণ (সুনাম-সুখ্যাতি) রেখে দিয়েছিলাম।
- 37:79
سَلَـٰمٌ عَلَىٰ نُوحٍ فِى ٱلْعَـٰلَمِينَ
সমগ্র সৃষ্টির মধ্যে নূহের উপর শান্তি বর্ষিত হোক।
- 37:80
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
নিশ্চয় আমি এভাবে সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
- 37:81
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের একজন।
- 37:82
ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ
তারপর আমি অন্যদের (প্লাবনে) ডুবিয়ে দিয়েছিলাম।
- 37:83
۞ وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ
আর নিশ্চয় ইবরাহীম তার দীনের অনুসারীদের অন্তর্ভুক্ত।
- 37:84
إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍ سَلِيمٍ
হে নবী! স্মরণ করো, যখন সে (শিরকমুক্ত হয়ে) বিশুদ্ধচিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল।
- 37:85
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ
যখন সে তার পিতা ও তার সম্পপ্রদায়কে বলেছিল: ‘তোমরা (আল্লাহর পরিবর্তে) কিসের ইবাদাত করছ?’
- 37:86
أَئِفْكًا ءَالِهَةً دُونَ ٱللَّهِ تُرِيدُونَ
‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা উপাস্যগুলোকে পেতে চাও?’
- 37:87
فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَـٰلَمِينَ
‘তাহলে সৃষ্টিকুলের রব সম্পর্কে তোমাদের ধারণা কী?’(১)
টিকা
(১) যখন তোমরা আল্লাহর পরিবর্তে অন্যের ইবাদাত করে তাঁর সাথে সাক্ষাৎ করতে যাবে, তখন তিনি তোমাদের সাথে কী আচরণ করবেন?
- 37:88
فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِ
অতঃপর সে (১) তারকারাজির দিকে একবার দৃষ্টি দিল।
টিকা
(১) ইবরাহীম তার জাতির সাথে মেলায় বের হওয়া থেকে বাঁচার পথ খোঁজার জন্য।
- 37:89
فَقَالَ إِنِّى سَقِيمٌ
তারপর সে বলল: ‘আমি তো অসুস্থ।’
- 37:90
فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ
অতঃপর তারা তাকে পিছনে রেখে (মেলায়) চলে গেল।
- 37:91
فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ
তারপর চুপে চুপে সে তাদের দেবতাদের কাছে গেল এবং বলল: ‘তোমরা কি খাবে না?’
- 37:92
مَا لَكُمْ لَا تَنطِقُونَ
‘তোমাদের কী হয়েছে যে, তোমরা কথা বলছ না?’
- 37:93
فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ
অতঃপর সে তাদের ওপর ডান হাতে সজোরে আঘাত হানল।
- 37:94
فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ
তখন লোকেরা তার দিকে দ্রুত ছুটে আসল।
- 37:95
قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ
সে (ইবরাহীম) বলল: ‘তোমরা নিজেরা খোদাই করে যেগুলোকে বানাও, তোমরা কি সেগুলোেই উপাসনা কর?’
- 37:96
وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
‘অথচ আল্লাহই তোমাদেরকে এবং তোমরা যা কিছু তৈরি কর, তা সৃষ্টি করেছেন?’
- 37:97
قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَـٰنًا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ
তারা বলল: ‘তার জন্য একটি স্থাপনা (অগ্নিকুণ্ড) তৈরি কর, তারপর তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ কর।’
- 37:98
فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًا فَجَعَلْنَـٰهُمُ ٱلْأَسْفَلِينَ
অতঃপর তারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের ইচ্ছা করল; কিন্তু আমরা (আগুনকে সুশীতল বানিয়ে) তাদেরকেই পরাজিত করলাম।
- 37:99
وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ
আর সে (ইবরাহীম) বলল: ‘আমি আমার রবের দিকেই (হিজরত করে) যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।’
- 37:100
رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّـٰلِحِينَ
‘হে আমার রব! আমাকে সৎকর্মশীল একটি সুসন্তান দান করুন।’
- 37:101
فَبَشَّرْنَـٰهُ بِغُلَـٰمٍ حَلِيمٍ
অতঃপর তাকে আমি পরম ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দিলাম।
- 37:102
فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَـٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَـٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّـٰبِرِينَ
অতঃপর সে (ইসমাঈল) যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন সে বলল: ‘হে আমার প্রিয় বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যবহ (কুরবানী) করছি। অতএব দেখ তোমার কী অভিমত।’ সে বলল: ‘হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা-ই করুন। ইন শা’ আল্লাহ, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’
- 37:103
فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ
অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শুইয়ে দিল।
- 37:104
وَنَـٰدَيْنَـٰهُ أَن يَـٰٓإِبْرَٰهِيمُ
তখন আমি তাকে ডেকে বললাম: ‘হে ইবরাহীম!
- 37:105
قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ।(১) নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
টিকা
(১) নিজ পুত্রকে যবহ করার চূড়ান্ত প্রতিজ্ঞার মাধ্যমে।
- 37:106
إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْبَلَـٰٓؤُا۟ ٱلْمُبِينُ
‘নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট এক পরীক্ষা।’
- 37:107
وَفَدَيْنَـٰهُ بِذِبْحٍ عَظِيمٍ
আর আমরা তাকে এক মহান কুরবানির বিনিময়ে মুক্ত করলাম।(১)
টিকা
(১) অর্থাৎ একটি বিরাট আকারের ভেড়া (দুম্বা) কুরবানীর বিনিময়ে আমি ইসমাঈলকে মুক্ত করলাম।
- 37:108
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
- 37:109
سَلَـٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
ইবরাহীমের প্রতি সালাম।
- 37:110
كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
- 37:111
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
নিশ্চয় সে আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।
- 37:112
وَبَشَّرْنَـٰهُ بِإِسْحَـٰقَ نَبِيًّا مِّنَ ٱلصَّـٰلِحِينَ
আর আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন।
- 37:113
وَبَـٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَـٰقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِۦ مُبِينٌ
আর আমি তার ওপর এবং ইসহাকের ওপর বরকত দান করেছি। আর তাদের বংশধরদের মধ্যে কিছু সংখ্যক ছিল সৎকর্মশীল এবং কিছু সংখ্যক নিজেদের প্রতি স্পষ্ট যুলমকারী।
- 37:114
وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ
আর নিশ্চয় আমি মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছিলাম,
- 37:115
وَنَجَّيْنَـٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ
আর আমি তাদেরকে ও তাদের সম্প্রদায়কে মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
- 37:116
وَنَصَرْنَـٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَـٰلِبِينَ
আর আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।
- 37:117
وَءَاتَيْنَـٰهُمَا ٱلْكِتَـٰبَ ٱلْمُسْتَبِينَ
আর আমি উভয়কে সুস্পষ্ট কিতাব (তাওরাত) দান করেছিলাম।
- 37:118
وَهَدَيْنَـٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ
আর আমি দু’জনকেই সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম।
- 37:119
وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْـَٔاخِرِينَ
আর আমি তাদের জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
- 37:120
سَلَـٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَـٰرُونَ
মূসা ও হারূনের প্রতি সালাম (শান্তি ও নিরাপত্তা)।
- 37:121
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
- 37:122
إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
নিশ্চয় তারা দু’জনই ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
- 37:123
وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
আর নিশ্চয় ইলইয়াসও ছিল রাসূলদের একজন।
- 37:124
إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ
যখন সে তার জাতিকে বলেছিল: ‘তোমরা কি ( ভয় করবে না?’
- 37:125
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَـٰلِقِينَ
তোমরা কি ‘বা’ল’ ( নামক দেবতা) কেই ডাকবে আর সর্বোত্তম সৃষ্টিকর্তাকে (আল্লাহকে) পরিত্যাগ করবে?
- 37:126
ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
‘আল্লাহই তোমাদের একমাত্র রব এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও রব?’(১)
টিকা
(১) সুতরাং তিনিই ইবাদাতের একমাত্র হকদার; অন্যসব মূর্তি নয়, যারা না কোনো উপকার করতে পারে; না কোনো ক্ষতি।
- 37:127
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ
কিন্তু তারা তাকে (ইলইয়াসকে) মিথ্যারোপ করেছিল, ফলে তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) উপস্থিত করা হবে।
- 37:128
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।
- 37:129
وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ
আর আমি তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
- 37:130
سَلَـٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ
ইলইয়াসের প্রতি সালাম ।
- 37:131
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
নিশ্চয় আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি।
- 37:132
إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ
নিশ্চয় সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্তর্ভুক্ত।
- 37:133
وَإِنَّ لُوطًا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ
আর নিশ্চয় লূত ছিল রাসূলদেরই একজন।
- 37:134
إِذْ نَجَّيْنَـٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন আমি তাকে ও তার পরিবার পরিজন সকলকে (শাস্তি থেকে) রক্ষা করেছিলাম।
- 37:135
إِلَّا عَجُوزًا فِى ٱلْغَـٰبِرِينَ
পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত (অবিশ্বাসী) এক বৃদ্ধা ছাড়া।(১)
টিকা
(১) অর্থাৎ লূত ‘আলাইহিস সালামের স্ত্রী ছাড়া, যে ছিল তার জাতির মত অবিশ্বাসী এবং তার জাতির অনুরূপ শাস্তি সেও পেয়েছিলো।
- 37:136
ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ
অতঃপর আমি (অবিশ্বাসী) অবশিষ্টদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলাম।
- 37:137
وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ
আর (হে মক্কাবাসীরা! সিরিয়ায় গমনকালে) তোমরা নিশ্চয় তাদের (ধ্বংসাবশেষের) ওপর দিয়ে অতিক্রম করে থাক, সকালে
- 37:138
وَبِٱلَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ
এবং রাতে।(১) তবুও কি তোমরা বুঝবে না?
টিকা
(১) অর্থাৎ এমনিভাবে এসব এলাকার ওপর দিয়ে তোমরা রাত্রেও গমন করো।
- 37:139
وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ
আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন।
- 37:140
إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
হে রাসূল! তুমি স্মরণ করো সে সময়ের কথা, যখন সে একটি বোঝাই নৌযানের দিকে পালিয়ে গিয়েছিল।
- 37:141
فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ
অতঃপর সে লটারিতে অংশ নিল, ফলে সে পরাজিতদের অন্তর্ভুক্ত হল।(১)
টিকা
(১) অর্থাৎ ইউনুস আলাইহিস-সালাম নৌকায় উঠার পর নৌকাটির চলা থেমে গেল। তখন লোকেরা বুঝল যে, কোনো ঘটনা ঘটেছে, যার কারণে এটা আটকে গেছে। তখন তারা লটারীর আয়োজন করল। তাতে ইউনুস আলাইহিস সালামের নাম আসল। তখন তারা তাকে সমুদ্রে ফেলে দিলো। আর সে সময়ই একটি বড় মাছ তাকে গিলে ফেলল।
- 37:142
فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌ
অতঃপর মাছটি তাকে গিলে ফেলল, তখন তিনি ছিলেন তিরস্কারযোগ্য অবস্থায়।(১)
টিকা
(১) কারণ, সে স্বীয় রবের অনুমতি ব্যতিরেকে লোকালয় ছেড়ে পালিয়ে সমুদ্রের পথে পা বাড়িয়েছিল।
- 37:143
فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ
অতঃপর সে যদি (১) আল্লাহর তাসবীহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হত,
টিকা
(১) মাছের পেটে থাকাবস্থায়।
- 37:144
لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
তাহলে সে পুনরুত্থান দিবস পর্যন্ত তার (মাছের) পেটেই থেকে যেত।
- 37:145
۞ فَنَبَذْنَـٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌ
অতঃপর আমি তাকে এক তৃণলতাহীন প্রান্তরে (নদীর তীরে) নিক্ষেপ করলাম এবং সে ছিল অসুস্থ।
- 37:146
وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ
আর আমি একটি ইয়াকতীন(১) গাছ তার ওপর উদগত করলাম।
টিকা
(১) ইয়াকতীন হলো এমন ধরনের গাছ যা কোনো গুঁড়ির ওপর দাঁড়িয়ে থাকে না; বরং লতার মতো ছড়িয়ে যেতে থাকে। যেমন লাউ, তরমুজ, শশা ইত্যাদি।
- 37:147
وَأَرْسَلْنَـٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
এবং আমি তাকে (তার জাতির) এক লক্ষ বা তার চেয়েও বেশি লোকের কাছে পাঠালাম।
- 37:148
فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَـٰهُمْ إِلَىٰ حِينٍ
অতঃপর তারা ঈমান আনল, ফলে আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত (দুনিয়াকে) উপভোগ করতে দিলাম।
- 37:149
فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ
অতএব, হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা কর: ‘তোমার রবের জন্য কি কন্যা সন্তান এবং তাদের জন্য পুত্র সন্তান?’(১)
টিকা
(১) অর্থাৎ তোমরা কি আল্লাহর জন্য কন্যা সন্তান দাবি করছো, যা তোমরা নিজেদের জন্য অপছন্দ করো। আর নিজেদের জন্য পুত্র সন্তান দাবি করছো, যা তোমরা নিজেদের জন্য পছন্দ করো?
- 37:150
أَمْ خَلَقْنَا ٱلْمَلَـٰٓئِكَةَ إِنَـٰثًا وَهُمْ شَـٰهِدُونَ
নাকি আমি ফেরেশতাদেরকে নারী হিসেবে সৃষ্টি করেছি, আর তারা (এ বিষয়ে) প্রত্যক্ষদর্শী ছিল?
- 37:151
أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
জেনে রাখ, তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,
- 37:152
وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَـٰذِبُونَ
‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ অথচ তারা অবশ্যই (এই দাবিতে) মিথ্যাবাদী।
- 37:153
أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ
আল্লাহ কি পুত্রসন্তানদের পরিবর্তে কন্যা সন্তানদের বেছে নিয়েছেন?
- 37:154
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
হে মুশরিকরা! তোমাদের কী হল? তোমরা কেমন বিচার করছ!(১)
টিকা
(১) অর্থাৎ তোমরা আল্লাহর জন্য কন্যা সন্তান আর নিজেদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করছো।
- 37:155
أَفَلَا تَذَكَّرُونَ
তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
- 37:156
أَمْ لَكُمْ سُلْطَـٰنٌ مُّبِينٌ
নাকি তোমাদের কোন সুস্পষ্ট দলীল- প্রমাণ আছে?
- 37:157
فَأْتُوا۟ بِكِتَـٰبِكُمْ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
অতএব তোমরা (নিজেদের দাবিতে) সত্যবাদী হলে, তোমাদের (প্রমাণবিশিষ্ট) কিতাব নিয়ে আস।
- 37:158
وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
আর তারা আল্লাহ ও জিন জাতির মধ্যে একটা বংশসম্পর্ক সাব্যস্ত করেছে; অথচ জিন জাতি জানে যে, নিশ্চয় তাদেরকেও উপস্থিত করা হবে।
- 37:159
سُبْحَـٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ
তারা আল্লাহ সম্পর্কে যা আরোপ করে, তা থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র।
- 37:160
إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ছাড়া।(১)
টিকা
(১) কেননা, আল্লাহর খাঁটি বান্দাগণ তাঁর সাথে মানানসই, সম্মানজনক ও পরিপূর্ণ গুণাবলি ব্যতীত অন্য কিছু তাঁর সাথে সম্পৃক্ত করে না।
- 37:161
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
সুতরাং তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,
- 37:162
مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَـٰتِنِينَ
তোমরা তার বিরুদ্ধে কাউকে বিভ্রান্ত করতে সক্ষম নও।
- 37:163
إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ
শুধু জ্বলন্ত আগুনে প্রবেশকারী ছাড়া। (১)
টিকা
(১) অর্থাৎ যার ব্যাপারে আমার ফয়সালা হয়ে গেছে যে, সে কুফরীর কারণে জাহান্নামী, তার কথা ভিন্ন।
- 37:164
وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌ مَّعْلُومٌ
আর (ফিরিশতাগণ বললেন:) আমাদের প্রত্যেকের জন্যই একটা নির্ধারিত স্থান রয়েছে।
- 37:165
وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ
‘আর আমরা (১) তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান
টিকা
(১) ফিরিশতারা, আল্লাহর ইবাদাত ও আনুগত্যে।
- 37:166
وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ
এবং আমরা অবশ্যই তাঁর পবিত্ৰতা ও মহিমা ঘোষণাকারী।’
- 37:167
وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ
আর তারা অবশ্যই বলে আসছিল,
- 37:168
لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ ٱلْأَوَّلِينَ
‘যদি আমাদের কাছে পূর্বর্তীদের মত কোন উপদেশ (কিতাব) থাকত,
- 37:169
لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ
‘তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম।’(১)
টিকা
(১) অথচ তারা নিজেদের দাবিতে মিথ্যাবাদী ছিল; কেননা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে আল কুরআন নিয়ে এসেছিলেন।
- 37:170
فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
অতঃপর তারা তা (আল কুরআন) অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে।
- 37:171
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ
আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,
- 37:172
إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ
নিশ্চয় তারা সাহায্যপ্রাপ্ত হবে।
- 37:173
وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَـٰلِبُونَ
আর নিশ্চয় আমার বাহিনীই (শত্রুদের ওপর) বিজয়ী হবে।
- 37:174
فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
অতএব, হে রাসূল! তুমি তাদের থেকে কিছু কাল পর্যন্ত(১) মুখ ফিরিয়ে থাক।
টিকা
(১) যতক্ষণ না তাদের (এই হঠকারী মুশরিকদের) শাস্তির সময় উপস্থিত হয়।
- 37:175
وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
আর তাদেরকে পর্যবেক্ষণ কর(১), অচিরেই তারাও দেখবে (শাস্তি)।
টিকা
(১) অর্থাৎ তাদের শাস্তি দেখার অপেক্ষায় থাকো। অচিরেই তারাও তা দেখবে; কিন্তু তখন তা তাদের কোন উপকারেই আসবে না।
- 37:176
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
তারা কি আমার শাস্তির জন্যে তাড়াহুড়ো করছে?
- 37:177
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ
আর যখন আল্লাহর শাস্তি তাদের আঙিনায় নেমে আসবে, তখন সতর্ককৃতদের সকাল কতই না মন্দ হবে!
- 37:178
وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
হে রাসূল! তুমি আরো কিছু কাল পর্যন্ত তাদের থেকে মুখ ফিরিয়ে থাক।
- 37:179
وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
আর হে রাসূল! তুমি তাদেরকে পর্যবেক্ষণ করো, অচিরেই তারা (শাস্তি) দেখতে পাবে।
- 37:180
سُبْحَـٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
তারা যা আরোপ করে তোমার রব তা থেকে পবিত্র মহান, সম্মান ও ক্ষমতার মালিক।
- 37:181
وَسَلَـٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ
আর রাসূলদের প্রতি সালাম ।
- 37:182
وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।
উৎস: QuranEnc.com · bengali_rwwad · v1.1.3
Arabic source copyright · Tanzil Project
Tanzil Quran Text (Uthmani, Version 1.1) Copyright (C) 2007-2024 Tanzil Project License: Creative Commons Attribution 3.0 This copy of the Quran text is carefully produced, highly verified and continuously monitored by a group of specialists at Tanzil Project. TERMS OF USE: - Permission is granted to copy and distribute verbatim copies of this text, but CHANGING IT IS NOT ALLOWED. - This Quran text can be used in any website or application, provided that its source (Tanzil Project) is clearly indicated, and a link is made to tanzil.net to enable users to keep track of changes. - This copyright notice shall be included in all verbatim copies of the text, and shall be reproduced appropriately in all files derived from or containing substantial portion of this text. Please check updates at: http://tanzil.net/updates/

