আল-কুরআন · 53

An-Najm Surah

62 আয়াত

অনুবাদ: Bengali Translation - Rowwad Translation Center · v1.1.3
উৎস: QuranEnc.com

ডিভাইস ভয়েস, আসল তিলাওয়াত নয়

Compare Quran translations
  1. 53:1

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ

    শপথ নক্ষত্রের, যখন তা অস্ত যায়।

  2. 53:2

    مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ

    তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।

  3. 53:3

    وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ

    আর সে (কখনই) মনগড়া কোন কথা বলে না।

  4. 53:4

    إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ

    এই আল-কুরআন ওহী ব্যতীত আর কিছুই নয়, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।

  5. 53:5

    عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ

    তাকে (আল-কুরআন) শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর।(১)

    টিকা

    (১) একজন ফিরিশতা। তিনি হলেন জিবরীল আলাইহিস সালাম।

  6. 53:6

    ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ

    যিনি প্রবল শক্তি ও পূর্ণ সামর্থ্যের অধিকারী; অতঃপর তিনি নিজ প্রকৃত রূপে প্রকাশিত হলেন।

  7. 53:7

    وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ

    তখন সে (জিবরীল) ছিলো ঊর্ধ্ব দিগন্তে।

  8. 53:8

    ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ

    তারপর জিবরীল (মুহাম্মাদের) নিকটবর্তী হলো, এরপর আরো নিকবর্তী হলো।

  9. 53:9

    فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ

    তখন তাদের মধ্যে ব্যবধান ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।

  10. 53:10

    فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ

    অতঃপর আল্লাহ তাঁর বান্দা (মুহাম্মাদ)-র প্রতি যা ওহী করার তা ওহী করলেন।

  11. 53:11

    مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ

    সে (মুহাম্মাদ) যা দেখেছে, অন্তকরণ সে সম্পর্কে মিথ্যা বলেনি।

  12. 53:12

    أَفَتُمَـٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ

    তবে কি তিনি যা দেখেছেন, সে বিষয়ে তোমরা তাঁর সঙ্গে বিতর্ক করছ?

  13. 53:13

    وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ

    আর সে তো তাকে (১) আরেকবার দেখেছিল।

    টিকা

    (১) জিবরীলকে মি‘রাজের রাতে নিজ আকৃতিতে।

  14. 53:14

    عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ

    ‘সিদরাতুল মুনতাহা’-র নিকট।

  15. 53:15

    عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ

    যার কাছে জান্নাতুল মা’ওয়া অবস্থিত।

  16. 53:16

    إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ

    যখন (আল্লাহ) কুল গাছটিকে যা আচ্ছাদিত করার তা আচ্ছাদিত করেছিল।

  17. 53:17

    مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ

    তার (মুহাম্মাদের) দৃষ্টি বিভ্রম হয়নি এবং (তার দৃষ্টি) সীমাও অতিক্রম করেনি।(১)

    টিকা

    (১) সে যা কিছু দেখেছে, যথাযথভাবেই দেখেছে।

  18. 53:18

    لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَـٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ

    নিশ্চয় তিনি তাঁর রবের মহান নিদর্শনসমূহের কিছু প্রত্যক্ষ করেছিলেন।(১)

    টিকা

    (১) রাসূলুল্লাহ সাল্লাল্রাহু ‘আলায়হিস সালাম আল্লাহর ক্ষমতার প্রমাণবাহী বহু মহা নিদর্শনাবলি প্রত্যক্ষ করেছেন, তন্মধ্যে জান্নাত ও জাহান্নাম অন্যতম।

  19. 53:19

    أَفَرَءَيْتُمُ ٱللَّـٰتَ وَٱلْعُزَّىٰ

    (হে মুশরিকরা!) তোমরা কি লাত ও ‘উযযা দেবতা সম্পর্কে ভেবে দেখেছ?’

  20. 53:20

    وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ

    এবং তৃতীয় আরেকটি (দেবতা) মানাত সম্পর্কে?(১)

    টিকা

    (১) এগুলো কি তোমাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে?

  21. 53:21

    أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ

    তোমাদের জন্য কি পুত্র সন্তান, আর আল্লাহর জন্য কন্যা সন্তান?

  22. 53:22

    تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ

    এটাতো এক অসঙ্গত বণ্টন!

  23. 53:23

    إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ ۖ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ

    এগুলো তো কতিপয় (অর্থহীন) নাম, যে নামগুলো তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ। এ ব্যাপারে আল্লাহ কোন দলিল-প্রমাণ নাযিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের কুপ্রবৃত্তির যা চায়, তার অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে (নবীর মাধ্যমে) হিদায়াত এসেছে।

  24. 53:24

    أَمْ لِلْإِنسَـٰنِ مَا تَمَنَّىٰ

    মানুষ যা চায়, তাই কি সে পায়?

  25. 53:25

    فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ

    বস্তুতঃ আখিরাত ও দুনিয়া আল্লাহরই।(১)

    টিকা

    (১) অর্থাৎ মানুষ যা কামনা করে তা সে পায় না। বরং আল্লাহ যা ইচ্ছা তাকে দান করেন, যা ইচ্ছা দান করা থেকে বিরত থাকেন।

  26. 53:26

    ۞ وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ لَا تُغْنِى شَفَـٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ

    আর আকাশমণ্ডলীতে এমন কত ফেরেশতা রয়েছে, যাদের সুপারিশ কোনো উপকারেই আসবে না, যতক্ষণ না আল্লাহ যাকে ইচ্ছা ও যার প্রতি সন্তুষ্ট হন, তার জন্য অনুমতি প্রদান করেন।

  27. 53:27

    إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَـٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ

    নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই ফিরিশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে।(১)

    টিকা

    (১) তারা বিশ্বাস করতো ফিরিশতারা আল্লাহর কন্যা সন্তান; অথচ আল্লাহ তাদের এসব ধারণা থেকে পুত-পবিত্র।

  28. 53:28

    وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا

    অথচ (১) এ বিষয়ে তাদের কোন জ্ঞানই নেই। তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয় অনুমান সত্যের মোকাবেলায় কোনই কাজে আসে না।

    টিকা

    (১) ফিরিশতাদের নারীবাচক নামকরণের।

  29. 53:29

    فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

    অতএব, হে রাসূল! তুমি তাকে উপেক্ষা করে চল, যে আমার স্মরণ থেকে বিমুখ হয় এবং কেবল দুনিয়ার জীবনই কামনা করে।

  30. 53:30

    ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ

    এটাই তাদের জ্ঞানের শেষসীমা। নিশ্চয় তোমার রবই সবচেয়ে ভালো জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই সবচেয়ে ভালো জানেন কে হিদায়াতপ্রাপ্ত হয়েছে।

  31. 53:31

    وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى

    আর আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আল্লাহরই। যাতে তিনি তাদের কাজের প্রতিফল (জাহান্নাম) দিতে পারেন যারা মন্দ কাজ করে এবং তাদেরকে তিনি উত্তম পুরস্কার (জান্নাত) দিতে পারেন যারা সৎকর্ম করে।

  32. 53:32

    ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

    যারা ছোট খাটো দোষ-ত্রুটি ছাড়া বড় বড় পাপ ও অশ্লীল কার্যকলাপ থেকে বিরত থাকে, নিশ্চয় তোমার রব (তাদেরকে) ক্ষমার ব্যাপারে উদার। তিনি তোমাদের ব্যাপারে (তখন থেকেই) ভালো করে জানেন, যখন তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে। কাজেই তোমরা আত্মপ্রশংসা করো না। তিনিই সম্যক অবগত কে তাকওয়া অবলম্বন করেছে।

  33. 53:33

    أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ

    (হে রাসূল!) তবে তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ, যে মুখ ফিরিয়ে নিয়েছে?(১)

    টিকা

    (১) আয়াতটি ওয়ালিদ ইবন মুগীরাহ নামক কাফির সম্পর্কে নাযিল হয়েছে , যে ইসলামের নিকটবর্তী হয়েও তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

  34. 53:34

    وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ

    আর সামান্য দান করে, পরে (সেটুকুও) বন্ধ করে দেয়?

  35. 53:35

    أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ

    তার কাছে কি গায়িবের জ্ঞান আছে যে, সে দেখছে?

  36. 53:36

    أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ

    নাকি তাকে জানানো হয়নি, যা আছে মূসার সহীফাসমূহে ,

  37. 53:37

    وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ

    এবং যা রয়েছে ইবরাহীমের সহীফাসমূহে, যে পূর্ণ করেছিলো (তার অঙ্গীকার)।

  38. 53:38

    أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ

    কোন বোঝা বহনকারী অন্যের (পাপের) বোঝা বহন করবে না।

  39. 53:39

    وَأَن لَّيْسَ لِلْإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ

    আর মানুষ যা চেষ্টা করে, তাই সে পায়।

  40. 53:40

    وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ

    আর তার প্রচেষ্টার ফল শীঘ্রই তাকে দেখানো হবে।

  41. 53:41

    ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ

    তারপর তাকে পূর্ণ প্রতিফল প্রদান করা হবে।

  42. 53:42

    وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ

    আর নিশ্চয় তোমার রবের নিকটই হলো (বান্দাদের) শেষ গন্তব্য।

  43. 53:43

    وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

    আর নিশ্চয় তিনিই (যাকে ইচ্ছা) হাসান এবং তিনিই কাঁদান।

  44. 53:44

    وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا

    আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন।

  45. 53:45

    وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ

    আর তিনিই পুরুষ ও নারী উভয় প্রকার যুগল সৃষ্টি করেন।

  46. 53:46

    مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ

    এক ফোঁটা শুক্রবিন্দু থেকে যখন তা (গর্ভাশয়ে) নিক্ষিপ্ত হয়।

  47. 53:47

    وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ

    আর নিশ্চয় পুনরায় সৃষ্টির দায়িত্ব তাঁর ওপরই।

  48. 53:48

    وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ

    আর তিনিই অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন।

  49. 53:49

    وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ

    আর তিনিই (মুশরিকদের পূজিত) শি’রা নক্ষত্রের রব।

  50. 53:50

    وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ

    আর তিনিই প্রাচীন ‘আদ জাতিকে ধ্বংস করেছেন।

  51. 53:51

    وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ

    আর সামূদ জাতিকেও (ধ্বংস করেছেন)। তিনি তাদের কাউকে অবশিষ্ট রাখেন নি।

  52. 53:52

    وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ ۖ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ

    আর পূর্বে নূহের সম্প্রদায়কেও ধ্বংস করেছেন। নিশ্চয় তারা ছিল ভীষণ যালিম ও চরম অবাধ্য।

  53. 53:53

    وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ

    আর তিনি উল্টানো আবাসভূমিকে (ওপরে তুলে জমিনে) নিক্ষেপ করেছিলেন।

  54. 53:54

    فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ

    অতঃপর সে জনপদের ওপর তিনি আচ্ছন্ন করেছিলেন, যা আচ্ছন্ন করার ছিল।(১)

    টিকা

    (১) অর্থাৎ সেটিকে ওপরে তুলে মাটিতে নিক্ষেপের পর পাথর এসে সেটিকে ঢেকে দেয়।

  55. 53:55

    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ

    সুতরাং, হে মানুষ! তুমি তোমার রবের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে?

  56. 53:56

    هَـٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ

    অতীত সতর্ককারী নবীদের মত এই নবীও একজন সতর্ককারী।

  57. 53:57

    أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ

    কিয়ামত নিকটবর্তী।

  58. 53:58

    لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ

    আল্লাহ ছাড়া কেউই তা প্রকাশ করতে সক্ষম নয়।

  59. 53:59

    أَفَمِنْ هَـٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ

    তোমরা কি এ কথায়(১) বিস্ময় বোধ করছ?

    টিকা

    (১) কুরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়ার ব্যাপারে তোমরা বিস্ময় বোধ করছ?

  60. 53:60

    وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ

    আর (সেটিকে নিয়ে) তোমরা হাসি-ঠাট্টা করছো এবং কাঁদছ না?

  61. 53:61

    وَأَنتُمْ سَـٰمِدُونَ

    আর তোমরা তো গাফিল।

  62. 53:62

    فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟ ۩

    সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সাজদা করো এবং ইবাদাত করো।

উৎস: QuranEnc.com · bengali_rwwad · v1.1.3

Arabic source copyright · Tanzil Project

Tanzil Project · Uthmani v1.1

Tanzil Quran Text (Uthmani, Version 1.1)
Copyright (C) 2007-2024 Tanzil Project
License: Creative Commons Attribution 3.0

This copy of the Quran text is carefully produced, highly 
verified and continuously monitored by a group of specialists 
at Tanzil Project.

TERMS OF USE:

- Permission is granted to copy and distribute verbatim copies 
  of this text, but CHANGING IT IS NOT ALLOWED.

- This Quran text can be used in any website or application, 
  provided that its source (Tanzil Project) is clearly indicated, 
  and a link is made to tanzil.net to enable users to keep
  track of changes.

- This copyright notice shall be included in all verbatim copies 
  of the text, and shall be reproduced appropriately in all files 
  derived from or containing substantial portion of this text.

Please check updates at: http://tanzil.net/updates/

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters