Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
আল-কুরআন · 80
'Abasa Surah
42 আয়াত
উৎস: QuranEnc.com
ডিভাইস ভয়েস, আসল তিলাওয়াত নয়
- 80:1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ
সে (রাসূল) ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিলো।
- 80:2
أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ
কারণ, তার কাছে অন্ধ লোকটি(১) আগমন করেছে।
টিকা
(১) আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূম।
- 80:3
وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
হে রাসূল! কিসে তোমাকে জানাবে যে, সে (অন্ধ লোকটি) হয়ত পরিশুদ্ধ হত।
- 80:4
أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ
অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
- 80:5
أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ
পক্ষান্তরে যে (ঈমান না এনে) বেপরোয়া হয়েছে,
- 80:6
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছো।
- 80:7
وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ
অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার ওপর কোন দায়-দায়িত্ব বর্তাবে না।
- 80:8
وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ
পক্ষান্তরে, যে তোমার কাছে (কল্যাণের অনুসন্ধানে) ছুটে আসল,
- 80:9
وَهُوَ يَخْشَىٰ
এমতাবস্থায় যে, সে (তার রবকে) ভয় করে,
- 80:10
فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ
অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।(১)
টিকা
(১) অর্থাৎ তুমি তাকে বাদ দিয়ে মুশরিক নেতাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লে।
- 80:11
كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ
কখনো নয়, নিশ্চয় এটা উপদেশ বাণী।
- 80:12
فَمَن شَآءَ ذَكَرَهُۥ
কাজেই আল্লাহকে যে স্মরণ করতে চায়, সে যেন তাকে স্মরণ করে।
- 80:13
فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ
এ আল-কুরআন আছে সম্মানিত সহীফাসমূহে।
- 80:14
مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ
যা সুউচ্চ স্থানে উত্থিত ও পবিত্রাবস্থায় রয়েছে।
- 80:15
بِأَيْدِى سَفَرَةٍ
যা রয়েছে (ফিরিশতাদের মধ্যকার) বার্তাবাহকদের হাতে(১),
টিকা
(১) অথবা এর অর্থ হচ্ছে, লেখকদের হাতে।
- 80:16
كِرَامٍۭ بَرَرَةٍ
যারা মহাসম্মানিত, পুণ্যবান।
- 80:17
قُتِلَ ٱلْإِنسَـٰنُ مَآ أَكْفَرَهُۥ
মানুষ ধ্বংস হোক, সে কতইনা অকৃতজ্ঞ!
- 80:18
مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ
আল্লাহ তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন?(১)
টিকা
(১) অর্থাৎ আল্লাহ তাকে এমন কোন বস্তু দ্বারা সৃষ্টি করলেন, যে সে জমিনে অহংকার প্রদর্শন করবে এবং তাঁর সাথে কুফরী করবে?
- 80:19
مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ
তিনি তাকে তো সামান্য শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন। অতঃপর তাকে সুগঠিত করেছেন।
- 80:20
ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ
তারপর তিনি তার পথ সহজ করে দিয়েছেন।(১)
টিকা
(১) অতঃপর তিনি এ সব পর্যায় পার করিয়ে তার জন্য নিজ মায়ের গর্ভ থেকে ভুমিষ্ঠ হওয়ার কাজ সহজ করেছেন। অথবা দুনিয়াতে তিনি ভালো-মন্দ পথ তার সামনে খুলে দিয়েছেন, ফলে তার জন্যে সে পথে চলা সহজ হয়েছে।
- 80:21
ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ
তারপর তিনিই তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।
- 80:22
ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ
অতঃপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন।
- 80:23
كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ
কখনোই নয়! আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন, সে এখনো তা পালন করেনি।
- 80:24
فَلْيَنظُرِ ٱلْإِنسَـٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ
কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক।
- 80:25
أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا
নিশ্চয় আমি মুষলধারে বৃষ্টির পানি বর্ষণ করি।
- 80:26
ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا
তারপর আমি জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি।
- 80:27
فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا
অতঃপর তাতে আমি শস্য উৎপন্ন করি,
- 80:28
وَعِنَبًا وَقَضْبًا
আঙ্গুর ও শাক-সবজি,
- 80:29
وَزَيْتُونًا وَنَخْلًا
যায়তূন ও খেজুর,
- 80:30
وَحَدَآئِقَ غُلْبًا
ঘন বৃক্ষ বিশিষ্ট উদ্যানসমূহ।
- 80:31
وَفَـٰكِهَةً وَأَبًّا
(আরো উৎপন্ন করলাম) ফলমূল ও পশুখাদ্য (তৃণগুল্ম।)।
- 80:32
مَّتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ
এগুলো তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
- 80:33
فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ
অতঃপর যখন বিকট আওয়াজ (দ্বিতীয় শিঙ্গাধ্বনি) আসবে,
- 80:34
يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ
সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে,
- 80:35
وَأُمِّهِۦ وَأَبِيهِ
এবং তার মা ও তার বাবা থেকে,
- 80:36
وَصَـٰحِبَتِهِۦ وَبَنِيهِ
তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।
- 80:37
لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে সম্পূর্ণরূপে নিজেকে নিয়ে ব্যস্ত করে রাখবে।
- 80:38
وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ
সেদিন কিছু কিছু চেহারা উজ্জ্বল হবে।
- 80:39
ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ
(আল্লাহর প্রস্তুতকৃত নি‘আমত দেখে) তারা সহাস্য, প্রফুল্ল থাকবে।
- 80:40
وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ
আর সেদিন কিছু কিছু চেহারা হবে ধূলায় ধূসরিত।
- 80:41
تَرْهَقُهَا قَتَرَةٌ
কালিমা-মলিনতায় সেগুলোকে আচ্ছন্ন করবে।
- 80:42
أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ
তারাই কাফির, পাপাচারী।
উৎস: QuranEnc.com · bengali_rwwad · v1.1.3
Arabic source copyright · Tanzil Project
Tanzil Quran Text (Uthmani, Version 1.1) Copyright (C) 2007-2024 Tanzil Project License: Creative Commons Attribution 3.0 This copy of the Quran text is carefully produced, highly verified and continuously monitored by a group of specialists at Tanzil Project. TERMS OF USE: - Permission is granted to copy and distribute verbatim copies of this text, but CHANGING IT IS NOT ALLOWED. - This Quran text can be used in any website or application, provided that its source (Tanzil Project) is clearly indicated, and a link is made to tanzil.net to enable users to keep track of changes. - This copyright notice shall be included in all verbatim copies of the text, and shall be reproduced appropriately in all files derived from or containing substantial portion of this text. Please check updates at: http://tanzil.net/updates/

