Asâ-yı Mûsâ

দশম কালিমার গুরুত্বপূর্ণ একটি উপসংহারএবং পরিশিষ্টের প্রথম অংশ

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

§2

فَسُبْحَانَ اللّٰهِ ح۪ينَ تُمْسُونَ وَح۪ينَ تُصْبِحُونَ وَلَهُ الْحَمْدُ فِي السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَح۪ينَ تُظْهِرُونَ ❀ يُخْرِجُ الْحَىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَىِّ وَيُحْيِي الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَكَذٰلِكَ تُخْرَجُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ٓ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ اِذَٓا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ٓ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُٓوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ ف۪ي ذٰلِكَ لَاٰيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ خَلْقُ السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ اِنَّ ف۪ي ذٰلِكَ لَاٰيَاتٍ لِلْعَالِم۪ينَ ❀ وَمِنْ آيَاتِه۪ مَنَامُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَٓاؤُكُمْ مِنْ فَضْلِه۪ اِنَّ ف۪ي ذٰلِكَ لَاٰيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ يُر۪يكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَٓاءِ مَٓاءً فَيُحْيِي بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا اِنَّ ف۪ي ذٰلِكَ لَاٰيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ٓ اَنْ تَقُومَ السَّمَٓاءُ وَالْاَرْضُ بِأَمْرِه۪ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةً مِنَ الْاَرْضِ اِذَٓا أَنْتُمْ تَخْرُجُونَ ❀ وَلَهُ مَنْ فِي السَّمٰوَاتِ وَالْاَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ ❀ وَهُوَ الَّذ۪ي يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُع۪يدُهُ وَهُوَ أَهْوَنُ عَلَيْهِ وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِي السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَهُوَ الْعَز۪يزُ الْحَك۪يمُ

§3

ঈমানের একটি মেরুকে প্রদর্শনকারী এই আসমানি আয়াতে কুবরাসমূহ এবং হাশরকে প্রমাণকারী এই পবিত্র ও অকাট্য দলিলসমূহ হতে সুগভীর এক তাৎপর্য ও অকাট্য একটি দলিল এই নবম শুয়াতে উল্লেখ করা হবে।

§4

আল্লাহ তায়ালার অশেষ রহমত যে, আজ থেকে ত্রিশ বছর আগে পুরাতন সাঈদ যখন তাফসিরের ‘মুহাকামাত’ নামক ভূমিকা লিখে ছিলেন,

§5

সেই ভূমিকার দ্বিতীয় মাকসাদের শেষ দিকে, হাশরকে ইঙ্গিতকারী কুরআনের দুই আয়াতের তাফসির ও ব্যাখ্যা করা হবে। نَخُو بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ বলে থেমে গিয়েছে, কিন্তু কিছুই লিখতে পারেনি।খালিকে রাহিমের দরবারে হাশরের দলিল ও ইঙ্গিতসমূহের সমপরিমাণ শোকর ও প্রশংসা পেশ করছি যে, ত্রিশ বছর পর আল্লাহ তায়ালা তাওফিক দিলেন।

§6

আজ থেকে নয়-দশ বছর পূর্বে দুই আয়াতের মধ্য থেকে নিম্নোক্ত প্রথম আয়াতের فَانْظُرْ اِلٰى اٰثَارِ رَحْمَتِ اللّٰهِ كَيْفَ يُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا اِنَّ ذٰلِكَ لَمُحْيِ الْمَوْتٰى وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ দুটি উজ্জ্বল ও অতি শক্তিশালী দলিল ও তাফসির তথা ‘দশম কালিমা’ ও ‘উনত্রিশতম কালিমা’ নিয়ামত হিসেবে প্রদান করে অস্বীকারকারীদের মুখ বন্ধ করে দিয়েছেন।

§7

অধিকন্তু হাশরের প্রতি দৃঢ় বিশ্বাসের এই দুই শক্তিশালী দুর্গের নয়-দশ বছর পর ওপরে উল্লিখিত আয়াতের তাফসির এই পুস্তিকার দ্বারা আমাদের দান করেছেন। নবম শুয়াটি উল্লিখিত আয়াতের ইঙ্গিতকৃত নয়টি সুউচ্চ মাকাম এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকার সমন্বয় মাত্র।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters