যেমনিভাবে ঈমানের দাবি হলো, মানুষ দুআ করুক, তেমনিভাবে মানুষের স্বভাব-প্রকৃতিও দুআ ও প্রার্থনার জন্য একান্ত আগ্রহী থাকে। তাই আল্লাহও মানুষকে এই আয়াতের মাধ্যমে একই বিষয়ের দিকে আহ্বান করছেন। দুআ না থাকলে তোমাদের কী মূল্য আছে? قُلْ مَا يَعْبَؤُا بِكُمْ رَبّي لَوْلَا دُعَٓاؤُ كُمْ আবার নির্দেশ দিচ্ছেন: اُدْعُوْنِي اَسْتَجِبْ لَكُمْ
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
পঞ্চম পয়েন্ট :
প্রশ্ন : তুমি যদি বলো, অনেকবারই তো দুআ করেছি; কিন্তু কবুল হচ্ছে না। অথচ আয়াত বলছে, প্রত্যেক দুআর জন্যই জবাব প্রদান করা হয়।
উত্তর : জবাব দেওয়া আর কবুল করা ভিন্ন বিষয়। প্রত্যেক দুআর জন্য জবাব রয়েছে, কিন্তু দুআ কবুল করা এবং দুআয় যা চাওয়া হয়েছে, তা দেওয়া আল্লাহ তায়ালার হেকমতের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ, অসুস্থ এক শিশু ডাক্তারকে ডেকে বলল “ডাক্তার ডাক্তার! আমার ওষুধ লাগবে।” ডাক্তার উত্তর দিলেন “বলো, কী চাও?” শিশুটি বলল, “আমাকে ওই ওষুধটি দিন।” ডাক্তার হয়তো তখন তাকে ওই ওষুধটিই দেবেন অথবা এরচেয়ে বেশি উপকারী অন্য কোনো ওষুধ দেবে। অথবা তাকে কোনো ওষুধই দেবেন না।আল্লাহ তায়ালা হাকিমে মুতলাক ও সর্বজ্ঞানী এবং তিনি হাজির-নাজির। তাই বান্দার দুআর জবাব দেন। বান্দার দুআর জবাব প্রদান করে নিজ উপস্থিতিকে বোঝান এবং নির্জনতা ও নিঃসঙ্গতা থেকে সৃষ্ট ভয়ভীতি দূর করে দেন। মানুষের প্রবৃত্তি পূজা ও উচ্চাভিলাষের পীড়াপীড়িতে নয়; বরং রব্বানি হেকমত ও প্রজ্ঞা অনুযায়ী বান্দা যা প্রত্যাশা করে, তিনি তা-ই দেন কিংবা আরও চমৎকার কিছু দেন অথবা কিছুই দেন না।
দুআ হচ্ছে ইবাদত। আর ইবাদতের ফলাফল পরকালের সাথে সম্পৃক্ত। পার্থিব উদ্দেশ্য হচ্ছে ওই ধরনের দুআ ও ইবাদতের সময়। ওই উদ্দেশ্য ইবাদতের মূল লক্ষ্য-উদ্দেশ্য নয়। উদাহরণস্বরূপ, বৃষ্টি প্রার্থনার নামাজ ও দুআ হলো ইবাদত। অনাবৃষ্টি হচ্ছে ওই ইবাদতের সময়। এই ইবাদত ও দুআ বৃষ্টি আনার জন্য নয়। যদি বৃষ্টি আনা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই দুআ ও ইবাদত বিশুদ্ধ না হওয়ায় কবুল হবে না। যেমনিভাবে সূর্যাস্তের সময় হলো মাগরিবের নামাজের সময় এবং সূর্য ও চন্দ্র গ্রহণের নামাজ সালাতুল কুসুফ ও সালাতুল খুসুফ নামে পরিচিত। এই দুই সময় ইবাদতের সময়। অর্থাৎ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের নামাজ রাত-দিনের নুরানি নিদর্শনের নেকাবে ঢাকা পড়ে যাওয়া আল্লাহ তায়ালার মহত্ত্বের ঘোষণা হওয়ায় আল্লাহ তাঁর বান্দাকে ওই সময়ে একধরনের ইবাদতের আহ্বান জানান। অন্যথায় গণকের হিসাব অনুযায়ী সুনির্দিষ্ট; চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের জন্য ওই নামাজ নয়। ঠিক তেমনিভাবে অনাবৃষ্টি ও খরা হলো বৃষ্টির জন্য নামাজের সময়। অবিরাম বালা-মুসিবতের আগমন এবং বিভিন্ন ক্ষতিকর বস্তুর আক্রমণ হলো দুআর কতগুলো বিশেষ সময়। মানুষ এই সময়গুলোতে তার নিজের অসহায়ত্বকে উপলব্ধি করে। দুআ ও কাকুতিমিনতি দ্বারা কাদিরে মুতলাকের দরবারে আশ্রয় গ্রহণ করে।
যদি বারবার দুআ করা সত্ত্বেও বালা-মুসিবত দূর না হয়, তাহলে দুআ কবুল হয়নি। এ কথা বলা যাবে না; বরং বলতে হবে ‘দুআর সময় শেষ হয়ে যায়নি।’ আল্লাহ তায়ালার দয়া ও অনুগ্রহ বালা-মুসিবত দূর করে দিলে (নুরুন আলা নূর) দুআর সময় শেষ হবে।
দুআ হচ্ছে ইবাদতের আসল রহস্য। আর ইবাদত বিশুদ্ধ নিয়তে শুধু আল্লাহ তায়ালার জন্যই হওয়া উচিত। নিজ অক্ষমতাকে প্রকাশ করে দুআর মাধ্যমে তাঁর নিকট আশ্রয় নেওয়া উচিত। আল্লাহ তায়ালার রুবুবিয়াত ও প্রভুত্বে হস্তক্ষেপ না করা উচিত।
পরিচালনাকে তাঁর ওপর ছেড়ে দেওয়া এবং তাঁর হেকমতের ওপর আস্থা রাখা উচিত। কোনো অবস্থাতেই তাঁর রহমতকে কটাক্ষ করা যাবে না। হ্যাঁ, সুস্পষ্ট সকল আয়াতের ভাষ্য অনুযায়ী সুনির্দিষ্ট বিষয় হলো, প্রত্যেক সৃষ্টিরই নিজস্ব তাসবিহ, ইবাদত ও সিজদা রয়েছে। সৃষ্টিজগৎ থেকে ইলাহি দরবারে যাওয়া সবকিছুই দুআ।
এক. সক্ষমতার ভাষায় দুআ : সমস্ত উদ্ভিদের দুআ এই প্রকারের অন্তর্ভুক্ত। প্রত্যেকটি উদ্ভিদ সক্ষমতার ভাষায় ফাইয়াজে মুতলাক তথা অসীম ও সীমাহীন বরকত ও সমৃদ্ধির অধিকারী আল্লাহ তায়ালার নিকট থেকে একটি আকৃতি চাচ্ছে এবং তাঁর নামের প্রতিফলনকে আবিষ্কার করে প্রদর্শনকারী হতে চাচ্ছে।
দুই. স্বভাব-প্রকৃতির প্রয়োজনের ভাষায় দুআ : যে সকল প্রাণী জরুরি প্রয়োজন মেটাতে অক্ষম, সে সমস্ত জরুরি প্রয়োজন মেটানোর জন্য কৃত দুআই এই প্রকার দুআর অন্তর্ভুক্ত। প্রত্যেক প্রাণীর ওই স্বভাব-প্রকৃতির প্রয়োজনের ভাষায় অসীম দয়ালুর নিকট থেকে নিজ জীবনকে টিকিয়ে রাখার জন্য রিজিক হিসেবে একধরনের চাহিদা রয়েছে।
তিন. উপায়হীনতার ভাষায় দুআ : প্রাণবিশিষ্ট উপায়হীন প্রাণীর প্রত্যেকেই সুনির্দিষ্টভাবে আত্মসমর্পণের মাধ্যমে দুআ করে। অজানা এক অভিভাবকের নিকট আশ্রয় গ্রহণ করে। দয়ালু রব্বে রহিমের দিকে ধাবিত হয়। এই তিন ধরনের দুআ কোনো প্রতিবন্ধকতা না থাকলে সর্বদাই কবুল হয়ে থাকে।
চার. এই ধরনের দুআ সবচেয়ে প্রসিদ্ধ। আর সেটি হচ্ছে আমাদের দুআ। এটিও দুই ধরনের:এক. কর্ম ও কথায় করা দুআ; দুই. অন্তর ও ভাষায় সম্পাদিত দুআ। কর্ম ও কথায় করা দুআ : একটি উদাহরণ দেওয়া যাক উপায়-উপকরণের পেছনে ধাবিত হওয়াই হচ্ছে কর্ম ও অবস্থার ভাষায় দুআ। উপায়-উপকরণের সমন্বয় করা ফলাফলকে সৃষ্টি করার জন্য নয়; বরং ফলাফলকে অবস্থার ভাষায় আল্লাহ তায়ালার নিকট থেকে চাওয়ার জন্য তাঁর গ্রহণযোগ্য অবস্থায় অবস্থান করা। যেমন চাষাবাদ করা হচ্ছে রহমতের ভান্ডারের দরজায় কড়া নাড়া। কর্ম দ্বারা সম্পাদিত এই ধরনের দুআ জাওয়াদে মুতলাকের দিকেই ধাবিত হওয়ায় দুআ কবুলের সম্ভাবনা খুব বেশি।
অন্তর ও ভাষায় সম্পাদিত দুআ : নিজের আয়ত্তাধীন নয়, এমন অনেক ইচ্ছা-আকাঙ্ক্ষাকে স্রষ্টার নিকট চাওয়াই হচ্ছে দুআ। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, সবচেয়ে সুন্দর লক্ষ্য ও সুমিষ্ট ফল হচ্ছে, দুআকারী ব্যক্তি উপলব্ধি করে যে, এমন একজন রয়েছেন; যিনি তার অন্তরের মাঝে বিরাজমান সকল আশা-আকাঙ্ক্ষা শ্রবণ করেন। সবকিছু তাঁর আয়ত্তাধীন। সকল আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে পারেন। অক্ষমের প্রতি রহম করেন। দরিদ্রকে সাহায্য করেন।
অতএব, হে অক্ষম মানুষ! হে দরিদ্র মানবসমাজ! দুআর মতো রহমতের ভান্ডারের চাবি এবং অশেষ এক শক্তির উৎস যিনি, তাঁকে হাতছাড়া করো না। তাকে আঁকড়ে ধরো। মানবতার সর্বোচ্চ শিখরে আলায়ে ইল্লিনে ওঠার চেষ্টা করো। সুলতানের মতো সমস্ত জগতের দুআকে নিজের দুআর মাঝে ধারণ করো। একজন পূর্ণাঙ্গ বান্দা ও সর্বসাধারণের প্রতিনিধির মতো বলো اِيَّاكَ نَسْتَعِيْنُ এবং বিশ্বজগতের সুন্দর এক অবয়ব হও।

