রমজান শরিফের রোজা নফসের কল্পিত রুবুবিয়াতকে সরাসরি ভেঙে দেওয়া, তার অসহায়ত্ব প্রকাশ করা এবং তারে উবুদিয়াতকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার দিকে দৃষ্টি রেখে বহু হিকমত বহন করে। এই দিক থেকে এর একটি হিকমত হলো এই যে, নফস নিজের রবকে চিনতে চায় না;
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
নবম নুকতা
ফেরাউনের মতো নিজেই রুবুবিয়াত দাবি করে। যতই তাকে বিভিন্ন শাস্তি দেওয়া হোক, সেই অহংকারের রেশ তার ভেতরে থেকেই যায়। কিন্তু ক্ষুধার মাধ্যমে সেই অহংকার ভেঙে যায়। এই কারণেই রমজান শরিফের রোজা সরাসরি নফসের ফেরাউনি দিকটিতে আঘাত হানে, তাকে চূর্ণ করে দেয়। তার দুর্বলতা, অসহায়ত্ব ও দারিদ্র্য প্রকাশ করে এবং তাকে জানিয়ে দেয়, সে একজন দাসমাত্র।
হাদিসের বর্ণনায় এসেছে যে, আল্লাহ তায়ালা নফসকে জিজ্ঞেস করেছিলেন,
‘আমি কে, আর তুমি কে?’
নফস বলেছিল, ‘আমি আমি, তুমি তুমি!’তখন তাকে শাস্তি দেওয়া হলো, জাহান্নামে নিক্ষেপ করা হলো;
আবার প্রশ্ন করা হলো। সে আবারও বলল, ‘আনা আনা আনতা আনতা।’যে ধরনেরই শাস্তি দেওয়া হোক না কেন, সে অহংকার ত্যাগ করেনি।অবশেষে তাকে ক্ষুধার মাধ্যমে শাস্তি দেওয়া হলো। অর্থাৎ তাকে ক্ষুধার্ত রাখা হলো।
আবার জিজ্ঞেস করা হলো, “মান আনা ওয়ামা আনতা”
তখন নফস বলল, اَنْتَ رَبِّى الرَّحِيمُ * وَاَنَا عَبْدُكَ الْعَاجِزُ
“তুমি আমার দয়ালু রব, আর আমি তোমার অসহায় বান্দা।’
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّم۟ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً تَكُونُ لَكَ رِضَاءً وَ لِحَقِّهٖ اَدَاءً بِعَدَدِ ثَوَابِ قِرَائَةِ حُرُوفِ ال۟قُر۟اٰنِ فٖى شَه۟رِ رَمَضَانَ وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ وَ سَلِّم۟
سُب۟حَانَ رَبِّكَ رَبِّ ال۟عِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى ال۟مُر۟سَلٖينَ
وَ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ اٰمٖينَ
এই রিসালাটি মাত্র চল্লিশ মিনিটের মধ্যে দ্রুত রচিত হওয়ায় এবং লেখক ও লিপিবদ্ধকারীরা উভয়েই অসুস্থ থাকায় এতে কিছু অসংগতি ও ত্রুটি থাকা স্বাভাবিক। আমাদের ভাইদের নিকট অনুরোধ, ক্ষমাশীল দৃষ্টিতে এটি পর্যালোচনা করবেন। যেগুলো উপযুক্ত মনে হবে, সেগুলো সংশোধন করতে পারেন।

