Sikke-i Tasdik-i Gaybî

Hüve Nüktesi

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ

§2

আমার অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত ভাইয়েরা,

§3

আমার ভাইয়েরা, لَا اِلٰهَ اِلَّاهُوَ এবং قُلْ هُوَ اللّٰهُ আয়াতসমূহের هُو শব্দে কেবল ভৌত দিক থেকে কল্পনাপ্রসূত এক চিন্তাশীল ভ্রমণে, বাতাসের পৃষ্ঠার ওপর চিন্তামগ্ন দৃষ্টিপাতে হঠাৎই প্রকাশিত এক সূক্ষ্ম তাওহিদের নুকতা দ্বারা আমি প্রত্যক্ষ করলাম যে ঈমানের পথ অতি মাত্রায় সহজ, এমনকি স্বয়ংসিদ্ধ ও আবশ্যক পর্যায়ে সুস্পষ্ট। আর শিরক ও ভ্রষ্টতার পথে অসংখ্য জটিলতা এবং হাজারো অসম্ভাব্যতা বিদ্যমান।এখন সেই বিস্তৃত ও দীর্ঘ নুকতাকে আমি অত্যন্ত সংক্ষেপে ইঙ্গিতের মাধ্যমে বর্ণনা করব।

§4

যেমন : এক মুঠো মাটি, যা শত শত ফুলকে পালা করে পাত্রে ধারণ করে। যদি প্রকৃতির হাতে বা এর কারণসমূহের কাছে সমর্পণ করা হয়, তবে প্রয়োজন হবে, হয় সেই ছোট্ট পাত্রের মধ্যে ক্ষুদ্র আকারে শত শত, এমনকি ফুলের সংখ্যার সমান অদৃশ্য যন্ত্র, কারখানা বিদ্যমান থাকুক, অথবা সেই মাটির প্রতিটি কণার মধ্যে এমন এক শক্তি ও জ্ঞান থাকুক, যাতে সে আলাদা আলাদা প্রতিটি ফুলকে তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, জীবনীশক্তি ও জটিল অঙ্গপ্রত্যঙ্গসহ তৈরি করতে পারে। যেন একপ্রকার ইলাহ-এর মতো অসীম জ্ঞান ও ক্ষমতার অধিকারী।

§5

ঠিক তেমনভাবে আমর ও ইরাদা তথা আদেশ ও ইচ্ছার আরশ সদৃশ যে হাওয়া, বাতাসের প্রতিটি কণা এবং هُو শব্দের উচ্চারণে একটি শ্বাসভরা ক্ষুদ্র পরিমাণ হাওয়ায়; ক্ষুদ্র আকারে হলেও পৃথিবীর সব টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও এবং অসংখ্য ভিন্ন ভিন্ন কথোপকথনের কেন্দ্র, সংযোগ, গ্রাহক ও প্রেরক একসাথে বিদ্যমান হোক এবং সেই অসংখ্য কাজ একসঙ্গে, একই মুহূর্তে সম্পন্ন করতে সক্ষম হোক; অথবা, সেই هُو শব্দের হাওয়ার, এমনকি বাতাসের প্রতিটি কণার প্রতিটি পরমাণুতে, পৃথিবীর সমস্ত টেলিফোন কর্মী, টেলিগ্রাফ অপারেটর এবং রেডিও বক্তাদের সমতুল্য অদৃশ্য ব্যক্তিত্ব ও ক্ষমতা থাকুক; এবং তাদের সমস্ত ভাষা জানুক এবং একই সময়ে অন্য কণাগুলোতেও তা পৌঁছে দিক, প্রচার করুক।

§6

কারণ বাস্তবেই আংশিকভাবে এ অবস্থা দৃষ্টিগোচর হচ্ছে এবং হাওয়ার প্রতিটি অংশে এ ক্ষমতা বিদ্যমান। সুতরাং কুফরের, প্রকৃতিবাদীদের ও বস্তুবাদীদের পথে শুধু একটি অসম্ভব নয়; বরং প্রতিটি পরমাণুর সমসংখ্যক অসম্ভাব্যতা, অযোগ্যতা ও জটিলতা প্রকাশ্যভাবে দেখা যাচ্ছে।

§7

কিন্তু যদি তাকে সানিয়ে জুল জালাল-এর প্রতি সমর্পণ করা হয়, তবে হাওয়া সব পরমাণুসহ তাঁর হুকুমের অনুগত সৈনিক হয়ে যাবে। আর একটি পরমাণুর নিয়মিত ক্ষুদ্র কাজের মতোই সহজে, অসংখ্য ও বিশাল দায়িত্ব, সৃষ্টিকর্তার অনুমতিক্রমে ও শক্তিতে, সৃষ্টিকর্তার সাথে সংযুক্তি ও নির্ভরতার মাধ্যমে এবং সানিয়ের কুদরতের জ্যোতির দ্বারা, একই মুহূর্তে বিদ্যুৎগতিতে যেমন هُو উচ্চারণ করা বা হাওয়ার তরঙ্গের সহজতায় সম্পন্ন হয়।

§8

অর্থাৎ কুদরতের কলমের অসীম, আশ্চর্য ও সুশৃঙ্খল লিপির জন্য হাওয়া একেকটি পৃষ্ঠার ভূমিকা পালন করে এবং তার প্রতিটি পরমাণু সেই কলমের নিবের মতো হয়। আর কণাগুলোর দায়িত্বসমূহ তাকদিরের কলমের বিন্দুসমূহের ন্যায় হয়ে থাকে। ফলে একটিমাত্র পরমাণুর ক্ষুদ্রতম গতির সমতুল্য সহজতায় সে কাজ করে।আমি যখন لَٓا اِلٰهَ اِلَّا هُوَ এবং قُلْ هُوَ اللّٰهُআয়াতগুলোর চিন্তার গতির সাথে এক চিন্তাশীল ভ্রমণে রওনা হলাম, হাওয়ার জগৎকে দর্শন ও সেই উপাদানের পৃষ্ঠাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলাম, তখন আমি এই সংক্ষিপ্ত সত্যটিকে পরিষ্কার ও বিশদভাবে আইনুল-ইয়াকিন স্তরে প্রত্যক্ষ করলাম।আমি প্রত্যক্ষ করলাম যে, هُو শব্দের উচ্চারণে এবং হাওয়ায় যেমন উজ্জ্বল এক ওয়াহদানিয়াতের প্রমাণ ও এক ঝলক বিদ্যমান; তেমনই তার অর্থ ও ইশারাতেও অত্যন্ত আলোকোজ্জ্বল এক আহাদিয়াতের প্রতিফলন এবং অত্যন্ত শক্তিশালী এক তাওহিদের দলিল বিদ্যমান। আর هُو সর্বনামের অস্পষ্ট ও সর্বজনীন ইশারাটি যেকোনো সত্তার দিকে নির্দেশ করেছে তার স্পষ্টতার একটি শক্তিশালী প্রমাণ।এ কারণেই কুরআনে মুজিযুল বয়ান এবং জিকির রত আওলিয়াগণ, তাওহিদের মর্তবায় এই পবিত্র শব্দটি বহুবার পুনরাবৃত্তি করেন। আর আমি তা ইলমাল-ইয়াকিন পর্যায়ে জেনে নিলাম।

§9

উদাহরণস্বরূপ সাদা কাগজে যদি একটি বিন্দুর সাথে দুই-তিনটি বিন্দু রাখা হয়, তবে তা মিশে যায়; আবার একজন মানুষ একই সময়ে ভিন্ন ভিন্ন কাজ করতে গেলে বিভ্রান্ত হয়; একটি ক্ষুদ্র জীবের ওপর বহু ভার চাপিয়ে দিলে সে তাতে পিষ্ট হয়; একটি জিহ্বা ও একটি কানে একই সময়ে বহু শব্দ বের হলে বা প্রবেশ করলে শৃঙ্খলা নষ্ট হয় ও গোলমাল সৃষ্টি হয়।

§10

কিন্তু আমি আইনুল-ইয়াকিন স্তরে প্রত্যক্ষ করলাম যে, هُوَ শব্দের চাবি ও দিকনির্দেশক কম্পাস দিয়ে যখন আমি চিন্তায় হাওয়ার জগতে ভ্রমণ করলাম, তখন দেখলা হাওয়ার প্রতিটি অংশ, এমনকি প্রতিটি পরমাণুর মধ্যেই হাজারো ভিন্ন ভিন্ন বিন্দু, হরফ, শব্দ রাখা হলেও তা একেবারেই মিশে যায় না, শৃঙ্খলা ভাঙে না। একই সঙ্গে বহু কাজ সম্পন্ন হলেও বিন্দুমাত্র বিভ্রান্ত হয় না। ওই ক্ষুদ্র কণার ওপর ভারী দায়িত্ব চাপালেও, সে কখনো দুর্বলতা প্রকাশ করে না; বরং পূর্ণ শৃঙ্খলার সাথে তা বহন করে।তদ্রূপ হাজারো ভিন্ন শব্দ, ভিন্ন ভিন্ন রূপে ও অর্থে সেই ক্ষুদ্র কানে প্রবেশ করে, আবার অতিসূক্ষ্ম জিহ্বা থেকে সম্পূর্ণ শৃঙ্খলাপূর্ণভাবে বের হয়, একেবারেই মিশ্রণ বা বিশৃঙ্খলা ছাড়াই। এবং প্রতিটি পরমাণু ও ক্ষুদ্র কণা, এসব আশ্চর্য কাজ সম্পন্ন করেও, পরিপূর্ণ স্বাধীনতা ও আকর্ষণীয় হাল তথা অবস্থার ভাষায় এবং উল্লিখিত বাস্তবতার সাক্ষ্য ও ভাষার মাধ্যমে : لَٓا اِلٰهَ اِلَّا هُوَএবংقُلْ هُوَ اللّٰهُ اَحَدٌবলে।এমনকি ঝড়, বজ্রপাত, বিদ্যুৎ চমক এবং বজ্রধ্বনির মতো বাতাসকে প্রকম্পিত করা তরঙ্গের মাঝেও সে তার শৃঙ্খলা ও দায়িত্ব বিন্দুমাত্র ভঙ্গ করে না, বিভ্রান্ত হয় না; একটি কাজ অন্য কাজের অন্তরায় হয় না। আমি এটি আয়নুল-ইয়াকিন পর্যায়ে প্রত্যক্ষ করেছি।

§11

অতএব প্রয়োজন হতো বাতাসের প্রতিটি পরমাণু ও প্রতিটি কণার মধ্যে অসীম হিকমত, অসীম জ্ঞান ও ইচ্ছা, অসীম শক্তি ও কুদরত এবং সমস্ত কণার ওপর হাকিমে মুতলাকের বৈশিষ্ট্য বিদ্যমান থাকুক, যাতে এ কাজগুলো সম্ভব হয়। কিন্তু এটি প্রতিটি পরমাণুর সংখ্যার সমান অসম্ভাব্যতা ও বাতিল। এমন কল্পনা কোনো শয়তানও মনে আনতে পারে না।

§12

অতএব এই হাওয়ার পৃষ্ঠা প্রত্যক্ষ জ্ঞানের তিনটি স্তরে, অর্থাৎ ইলমাল ইয়াকিন, আইনুল-ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন মাত্রায় সুস্পষ্টভাবে সাক্ষ্য দেয় যে, অসীম জ্ঞান ও সীমাহীন প্রজ্ঞার অধিকারী, যাতে জুল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার কুদরতের কলম ও তাকদিরের কলম দ্বারা এই পরিবর্তনশীল হাওয়ার পৃষ্ঠাটিকে পরিচালনা করছেন। এই পৃষ্ঠা আসলে পরিবর্তনশীল অবস্থার জগতে লাওহে মাহফুজে একটি প্রতিফলনস্বরূপ, এটিকে “লাওহে মাহভ ও ইসবাত” বলা যায়। অর্থাৎ এমন এক লেখা-মোছার ফলক যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কুদরতের কলম ক্রমাগতভাবে লিখছে ও মুছে ফেলছে।

§13

যেন পরিবর্তনশীল সৃষ্টিজগতের মধ্যে এক অলৌকিক লিখন-পঠনের ফলক।যেমনিভাবে বাতাসের উপাদান শুধু ধ্বনি পরিবহনের ক্ষেত্রে একত্ব, তাওহিদের ঝলক ও অদ্ভুত অলৌকিক নিদর্শন প্রকাশ করে এবং একই সঙ্গে ভ্রান্ত ধারণার অসীম অসম্ভব্যতাকে স্পষ্টভাবে প্রকাশ করে; তেমনিভাবে এই হাওয়া উপাদানের আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। উদাহরণস্বরূপ, এটি বিদ্যুৎ আকর্ষণ-বিকর্ষণ ও আলো ইত্যাদি সূক্ষ্ণ শক্তিগুলোর পরিবহনে কোনো বিভ্রান্তি বা বিশৃঙ্খলা ছাড়াই সেই একই নিয়মে ও শৃঙ্খলার সঙ্গে কাজ করে, যেভাবে এটি ধ্বনি পরিবহনের দায়িত্ব পালন করে। তদুপরি এই কাজগুলো সম্পাদনের একই সময়ে এটি সমস্ত উদ্ভিদ ও প্রাণীর জন্য শ্বাসপ্রশ্বাস ও পরাগায়নের মতো জীবনের জন্য অপরিহার্য উপকরণগুলোও পরিপূর্ণ শৃঙ্খলা ও সামঞ্জস্যের সঙ্গে সরবরাহ করে। এর দ্বারা নিশ্চিত প্রমাণ হয় যে, হাওয়া আল্লাহ তায়ালার আদেশ ও ইরাদার আরশ।

§14

কাকতালীয়তা, অন্ধ শক্তি, বধির প্রকৃতি, অগোছালো ও উদ্দেশ্যহীন কারণসমূহ এবং অক্ষম, জড়, অজ্ঞ বস্তুসমূহ কোনোভাবেই এই বাতাসের পৃষ্ঠার লিখন ও দায়িত্বে অংশ নিতে পারে না; এটি আয়নুল-ইয়াকিন স্তরে প্রমাণিত হয়েছে।অতএব আমি নিশ্চিত জেনেছি যে, বাতাসের প্রতিটি পরমাণু ও প্রতিটি অংশ হাল ভাষায় বলে যাচ্ছে:لَٓا اِلٰهَ اِلَّا هُوَ এবং قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ এবং যেমন আমি এই هُوَ চাবির মাধ্যমে হাওয়ার বস্তুগত দিকের এই আশ্চর্য বিষয়গুলো দেখেছি; তেমনই হাওয়া নিজেই একটি هُو হয়ে, আলিমে মিসাল ও আলিমে মানার জন্যও এক চাবিতে পরিণত হয়েছে।

§15

পরবর্তী অংশটি এই মুহূর্তে লিখিয়ে নেওয়া হয়নি।

§16

সকলকে হাজারো সালাম।

§17

Kardeşiniz

§18

Said Nursî

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters