মানুষের সামাজিক জীবনের দিকে থেকে রমজানের রোজার বহু হিকমতের মধ্য থেকে একটি হিকমত হলো এই যে, মানুষকে জীবিকা ও উপার্জনের ক্ষেত্রে বিভিন্ন স্তরে সৃষ্টি করা হয়েছে।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
Sikke-i Tasdik-i Gaybî
তৃতীয় নুকতা
আল্লাহ তায়ালা এই বৈচিত্র্যের ভিত্তিতেই ধনীদেরকে দরিদ্রদের সহায়তায় আহ্বান করেন।কিন্তু ধনীরা দরিদ্রদের করুণ অবস্থা ও যন্ত্রণাদায়ক ক্ষুধা পুরোপুরি অনুভব করতে পারে কেবল রোজার মাধ্যমে অনুভূত ক্ষুধার দ্বারা। যদি রোজা না থাকত, তবে এমন বহু নফসের পূজারি ধনী মানুষ থাকত যারা ক্ষুধা ও দারিদ্র্য কতটা বেদনাদায়ক এবং দরিদ্ররা কতটা দয়া ও সহানুভূতির মুখাপেক্ষী, তা উপলব্ধিই করতে পারত না।এই দৃষ্টিকোণ থেকে মানবসমাজে নিজেরই এক জাতিভুক্ত মানুষের প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করা হলো প্রকৃত কৃতজ্ঞতার এক মৌলিক ভিত্তি। যেকোনো ব্যক্তি, যে অবস্থাতেই থাকুক না কেন, নিজের চেয়ে কোনো না কোনো দিক থেকে আরও দরিদ্র কাউকে অবশ্যই খুঁজে পেতে পারে। তার প্রতি দয়া প্রদর্শন করা তার ওপর আবশ্যক।
যদি নিজের নফসকে ক্ষুধার কষ্ট ভোগ করানোর কোনো বাধ্যবাধকতা না থাকে, তবে সে সহমর্মিতার মাধ্যমে যে দান ও সহায়তা প্রদানে দায়িত্বশীল, তা যথাযথভাবে পালন করতে পারে না; করলেও তা পরিপূর্ণ হয় না। কারণ, সে প্রকৃতপক্ষে সেই অবস্থার যন্ত্রণা নিজের নফসের মধ্যে অনুভব করে না।

