Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
আল-কুরআন · 55
Ar-Rahman Surah
78 আয়াত
উৎস: QuranEnc.com
ডিভাইস ভয়েস, আসল তিলাওয়াত নয়
- 55:1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٱلرَّحْمَـٰنُ
আর-রহমান (পরম করুণাময় আল্লাহ),
- 55:2
عَلَّمَ ٱلْقُرْءَانَ
তিনি (মানুষকে) শিক্ষা দিয়েছেন আল- কুরআন,
- 55:3
خَلَقَ ٱلْإِنسَـٰنَ
তিনি সৃষ্টি করেছেন মানুষ ,
- 55:4
عَلَّمَهُ ٱلْبَيَانَ
তিনি তাকে শিখিয়েছেন ভাষা।(১)
টিকা
(১) অর্থাৎ তিনি মানুষকে উচ্চারণ ও লিখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পদ্ধতি (ভাষা) শিক্ষা দিয়েছেন।
- 55:5
ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ
সূর্য ও চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান।
- 55:6
وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ
আকাশের নক্ষত্রমণ্ডলী এবং পৃথিবীর বৃক্ষরাজি উভয় সিজদা করে।
- 55:7
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ
আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।
- 55:8
أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ
যাতে তোমরা ওজনে তথা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না করো।
- 55:9
وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ
আর তোমরা সঠিক ওজন কায়িম করো এবং ওজনকৃত বস্তু কম দিও না।
- 55:10
وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
আর তিনি জমিনকে সৃষ্টজীবের (বসবাসের) জন্য বিছিয়ে দিয়েছেন।
- 55:11
فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ
তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত।
- 55:12
وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ
তাতে আরও আছে খোসাযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত ফুল।
- 55:13
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:14
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ كَٱلْفَخَّارِ
তিনি মানুষকে (আদমকে) সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়।
- 55:15
وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।
- 55:16
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:17
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ
তিনিই (১) দুই উদয়াচল ও দুই অস্তাচলের রব।
টিকা
(১) শীত ও গ্রীষ্মে সূর্যের।
- 55:18
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:19
مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
তিনি (মিঠা ও লোনা) দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়।
- 55:20
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারে না।(১)
টিকা
(১) অর্থাৎ এ অন্তরাল পরস্পর মিশে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। ফলে পানির মিঠা অংশ মিঠা এবং লোনা অংশ লোনাই থেকে যায়।
- 55:21
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:22
يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ
উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল।
- 55:23
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:24
وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَـٰمِ
আর সমুদ্রে বিচরণকারী পর্বতসম সুউচ্চ জাহাজসমূহ তাঁরই।
- 55:25
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:26
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
এর (পৃথিবীর) ওপর যারা আছে, সবাই ধ্বংসশীল।
- 55:27
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ
আর অবশিষ্ট থাকবে শুধু তোমার রবের চেহারা (সত্তা), যিনি মহামহিম ও মহানুভব।
- 55:28
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:29
يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ
আসমানসমূহ ও জমিনে যারা রয়েছে, সবাই তাঁর কাছে চায়। প্রতিদিন তিনি কোন না কোন গুরুত্বপূর্ণ কাজে রত থাকেন।(১)
টিকা
(১) অর্থাৎ সর্বদাই তিনি সৃষ্টিকুলের জীবন, মরণ, রিযক কিংবা অন্য কিছু নিয়ে কাজ করে থাকেন।
- 55:30
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:31
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ
হে মানুষ ও জিন জাতি! আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করবো।
- 55:32
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:33
يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَـٰنٍ
হে জিন ও মানবজাতি! যদি তোমাদের আসমানসমূহ ও জমিনের সীমানা অতিক্রম করার সাধ্য থাকে, তবে অতিক্রম করো; কিন্তু তোমরা তো (আল্লাহর দেয়া) শক্তি (ও ছাড়পত্র) ছাড়া অতিক্রম করতে পারবে না।
- 55:34
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:35
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ
তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে (ধুঁয়াবিহীন) অগ্নিশিখা ও (অগ্নিবিহীন) কালো ধোঁয়া, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।
- 55:36
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:37
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِ
অতঃপর যখন আকাশ বিদীর্ণ হবে, তখন তা গলিত তেলের মতো (উজ্জ্বল) লাল গোলাপের ন্যায় হয়ে যাবে।
- 55:38
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:39
فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّ
অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে।(১)
টিকা
(১) যেহেতু আল্লাহ তাদের আমল সম্পর্কে অবগত এবং ফিরিশতাদের লিখিত আমলনামায় তা দৃশ্যমান থাকবে।
- 55:40
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:41
يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَـٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ
(কিয়ামত দিবসে) অপরাধীদেরকে তাদের চেহারার চিহ্ন দ্বারা চেনা যাবে।(১) অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা বেঁধে (২) নেয়া হবে।
টিকা
(১) তা হবে চেহারার কালো রং ও চোখের নীল রং। (২) জাহান্নামে টেনে-হিঁচড়ে।
- 55:42
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:43
هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ
(ধমকে বলা হবে,) এটাই সে জাহান্নাম, যাকে অপরাধীরা (দুনিয়াতে) অস্বীকার করত।
- 55:44
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍ
তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে।
- 55:45
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:46
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে(১), তার জন্য থাকবে দু’টি জান্নাত।
টিকা
(১) ফলে তারা ঈমান গ্রহণ করে উত্তম আমল করে।
- 55:47
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:48
ذَوَاتَآ أَفْنَانٍ
উভয় জান্নাতই হবে বহু ফলদার শাখা-প্রশাখাবিশিষ্ট।
- 55:49
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:50
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
উভয় জান্নাতে থাকবে প্রবহমান দু’টি ঝর্ণাধারা।
- 55:51
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:52
فِيهِمَا مِن كُلِّ فَـٰكِهَةٍ زَوْجَانِ
উভয় বাগানের প্রত্যেক ফল থাকবে দু’ প্রকারের।(১)
টিকা
(১) অর্থাৎ উভয় বাগানের ফল হবে দু’প্রকারের: শুষ্ক ও আর্দ্র অথবা সাধারণ স্বাদযুক্ত ও অসাধারণ স্বাদযুক্ত অথবা উভয় বাগানের ফলই হবে সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ অথবা এক বাগানের ফল দুনিয়াতে পরিচিত ও অপর বাগানের ফল অপরিচিত।
- 55:53
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:54
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ
সেখানে তারা পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দেয়া অবস্থায় থাকবে এবং উভয় জান্নাত থেকে ফল-ফলাদি আহরণ করবে, যা থাকবে খুবই নিকটবর্তী।
- 55:55
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:56
فِيهِنَّ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমাবদ্ধকারী রমণীগণ, যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোনো জিন।
- 55:57
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:58
كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ
(সৌন্দর্য ও পরিচ্ছন্নতায়) তারা যেন হীরা ও প্রবাল।
- 55:59
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:60
هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُ
উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কী হতে পারে?
- 55:61
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:62
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
আর ঐ দু’টি জান্নাত ছাড়াও (সেখানে) আরো দু’টি জান্নাত রয়েছে।
- 55:63
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:64
مُدْهَآمَّتَانِ
জান্নাত দু’টি ঘন ও সবুজ।
- 55:65
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:66
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
সে দুই জান্নাতে থাকবে দুটি উচ্ছ্বসিত ঝরনা।
- 55:67
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:68
فِيهِمَا فَـٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
এ দু’টিতে থাকবে প্রচুর ফলমূল, খেজুর ও আনার।
- 55:69
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:70
فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ
সেসব জান্নাতে রয়েছে সচ্চরিত্রা ও সুন্দরী নারীরা।
- 55:71
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:72
حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ
সেখানে থাকবে তাঁবুসমূহে সংরক্ষিত হুরগণ।
- 55:73
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:74
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন।
- 55:75
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:76
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ
সেখানে তারা সবুজ বালিশে ও সুন্দর উৎকৃষ্ট গালিচার উপর হেলান দিয়ে থাকবে
- 55:77
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
সুতরাং, (হে মানুষ ও জিন) তোমরা তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
- 55:78
تَبَـٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ
অতি মাহাত্ম্য ও বরকতময় তোমার রবের নাম, যিনি মহামহিম ও মহানুভব।
উৎস: QuranEnc.com · bengali_rwwad · v1.1.3
Arabic source copyright · Tanzil Project
Tanzil Quran Text (Uthmani, Version 1.1) Copyright (C) 2007-2024 Tanzil Project License: Creative Commons Attribution 3.0 This copy of the Quran text is carefully produced, highly verified and continuously monitored by a group of specialists at Tanzil Project. TERMS OF USE: - Permission is granted to copy and distribute verbatim copies of this text, but CHANGING IT IS NOT ALLOWED. - This Quran text can be used in any website or application, provided that its source (Tanzil Project) is clearly indicated, and a link is made to tanzil.net to enable users to keep track of changes. - This copyright notice shall be included in all verbatim copies of the text, and shall be reproduced appropriately in all files derived from or containing substantial portion of this text. Please check updates at: http://tanzil.net/updates/

