Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
আল-কুরআন · 56
Al-Waqi'ah Surah
96 আয়াত
উৎস: QuranEnc.com
ডিভাইস ভয়েস, আসল তিলাওয়াত নয়
- 56:1
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
যখন (অবিশ্যম্ভাবী) কিয়ামত সংঘটিত হবে।
- 56:2
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
(তখন) কেউ তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী থাকবে না।(১)
টিকা
(১) অথচ সে দুনিয়াতে কিয়ামত সংঘটিত হওয়াকে অস্বীকার করতো।
- 56:3
خَافِضَةٌ رَّافِعَةٌ
তা কাউকে (১) ভূলুণ্ঠিত করবে এবং কাউকে সমুন্নত করবে।(২)
টিকা
(১) কাফিরদেরকে জাহান্নামে প্রবিষ্ট করে। (২) মু’মিনদেরকে জান্নাতে প্রবিষ্ট করে। এর কয়েকটি অর্থ হতে পারে: সেই মহা ঘটনা সব কিছু উলটপালট করে দিবে। অথবা তা নিচে পতিত মানুষদেরকে ওপরে উঠিয়ে দিবে এবং ওপরের মানুষদেরকে নিচে নামিয়ে দিবে। অথবা সেদিন কাউকে উঁচু জান্নাতে স্থান করে দেয়া হবে আর কাউকে নীচু জাহান্নামে নিক্ষেপ করা হবে।
- 56:4
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا
যখন প্রবল প্রকম্পনে জমিন প্রকম্পিত হবে।
- 56:5
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا
আর পর্বতমালাকে সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।
- 56:6
فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا
অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
- 56:7
وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَـٰثَةً
আর (সেদিন) তোমরা তিন দলে বিভক্ত হয়ে পড়বে।
- 56:8
فَأَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ
ডান দিকের দল(১), ডান দিকের দলটি কত সৌভাগ্যবান!
টিকা
(১) অর্থাৎ প্রথমত, ডান হাতে আমলনামা গ্রহণকারীদের দল।
- 56:9
وَأَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ
আর বাম দিকের দল (১); আর বাম দিকের দলটি কত হতভাগা!
টিকা
(১) দ্বিতীয়ত, বাম হাতে আমলনামা গ্রহণকারীদের দল, যাদের ঠিকানা হবে জাহান্নাম।
- 56:10
وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ
আর অগ্রগামীরাই অগ্রগামী হবে।(১)
টিকা
(১) তৃতীয়ত, দুনিয়ার জীবনে ভালো কাজে। পরকালেও পুরুস্কার লাভে।
- 56:11
أُو۟لَـٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ
তারাই আল্লাহর নৈকট্যপ্ৰাপ্ত।
- 56:12
فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ
তারা নিআমতপূর্ণ জান্নাতসমূহে অবস্থান করবে।
- 56:13
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ
তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
- 56:14
وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।(১)
টিকা
(১) এখানে পূর্ববর্তী ও পরবর্তী বলতে যা বুঝানো হয়েছে: আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত সব মানুষ পূর্ববর্তী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষ পরবর্তী। অথবা পূর্ববর্তী বলে সাহাবী, তাবি‘ঈ প্রমুখদের যুগকে এবং পরবর্তী বলে তাদের পরবর্তী কিয়ামত পর্যন্ত আগমনকারী মুসলিমদেরকে বোঝানো হয়েছে।
- 56:15
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
সুসজ্জিত আসনসমূহের ওপর।
- 56:16
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَـٰبِلِينَ
তারা সেখানে পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসবে।
- 56:17
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ
তাদের আশ-পাশে (সেবার উদ্দেশ্যে) ঘোরাফেরা করবে চির কিশোররা,
- 56:18
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে (তারা প্রদক্ষিণ করবে)।
- 56:19
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
সে শরাব পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।(১)
টিকা
(১) অর্থাৎ এটি দুনিয়ার মদের মতো নয়।
- 56:20
وَفَـٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
আর (এসব কিশোরেরা) তাদের পছন্দমত ফল নিয়ে (ঘোরাফেরা করবে)।
- 56:21
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
আর (ওদের সামনে ঘুরে বেড়াবে) পাখির গোশত নিয়ে, যা তারা কামনা করবে।
- 56:22
وَحُورٌ عِينٌ
আর তাদের জন্য থাকবে ডাগরচোখা হূর।
- 56:23
كَأَمْثَـٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ
যেন তারা (১) সুরক্ষিত মনি-মুক্তা।
টিকা
(১) ঝিনুকে লুকিয়ে থাকা।
- 56:24
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
(এগুলো ) তারা যে আমল করতো তার প্রতিদানস্বরূপ।
- 56:25
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
তারা সেখানে শুনতে পাবে না কোন অর্থহীন কথা, এবং না কোন পাপের কথা;
- 56:26
إِلَّا قِيلًا سَلَـٰمًا سَلَـٰمًا
শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’ (শান্তি, নিরবচ্ছিন্ন শান্তি)।
- 56:27
وَأَصْحَـٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَـٰبُ ٱلْيَمِينِ
আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!
- 56:28
فِى سِدْرٍ مَّخْضُودٍ
তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,
- 56:29
وَطَلْحٍ مَّنضُودٍ
আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,
- 56:30
وَظِلٍّ مَّمْدُودٍ
আর বিস্তৃত ছায়ায়(১),
টিকা
(১) এমন দীর্ঘ ও স্থায়ী ছায়া যা শেষ হওয়ার নয়।
- 56:31
وَمَآءٍ مَّسْكُوبٍ
আর সদা প্রবাহিত পানির পাশে,
- 56:32
وَفَـٰكِهَةٍ كَثِيرَةٍ
আর প্রচুর ফলমূলে,
- 56:33
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
যার সরবরাহ কখনো শেষ হবে না এবং (যার আহরণ কখনো) নিষিদ্ধও হবে না।
- 56:34
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
আর (তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;
- 56:35
إِنَّآ أَنشَأْنَـٰهُنَّ إِنشَآءً
নিশ্চয় আমি (উল্লিখিত) হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি।
- 56:36
فَجَعَلْنَـٰهُنَّ أَبْكَارًا
অতঃপর তাদেরকে আমি বানিয়েছি চির-কুমারী (১),
টিকা
(১) যাদেরকে ইতঃপূর্বে কেউ স্পর্শ করে নি।
- 56:37
عُرُبًا أَتْرَابًا
সোহাগিনী ও সমবয়সী।
- 56:38
لِّأَصْحَـٰبِ ٱلْيَمِينِ
(তাদেরকে সৃষ্টি করেছি) ডানদিকের লোকদের জন্য।
- 56:39
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ
তাদের অনেকেই হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
- 56:40
وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
এবং তাদের অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।
- 56:41
وَأَصْحَـٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَـٰبُ ٱلشِّمَالِ
আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!
- 56:42
فِى سَمُومٍ وَحَمِيمٍ
তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচণ্ড উত্তপ্ত পানিতে,
- 56:43
وَظِلٍّ مِّن يَحْمُومٍ
আর প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়ায়,
- 56:44
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
যা শীতলও নয়, আরামদায়কও নয়।
- 56:45
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
নিশ্চয় তারা ইতঃপূর্বে ভোগ-বিলাসিতায় মগ্ন ছিল।
- 56:46
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ
আর তারা অবিরাম জঘন্য পাপে (১) লিপ্ত থাকত।
টিকা
(১) কুফরি ও মূর্তি পূজায়।
- 56:47
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
আর তারা (পুনরুত্থানকে অস্বীকার করে) বলতো: ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হবো, তখনও কি আমরা পুনরুত্থিত হবো?’
- 56:48
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও (কি পুনরুত্থিত হবে)?’
- 56:49
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ
হে রাসূল! তুমি বলো: ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,
- 56:50
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ
সবাইকে একত্র করা হবে একটি নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
- 56:51
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ
তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,
- 56:52
لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
অবশ্যই তোমরা যাক্কূম (১) বৃক্ষ থেকে ফল ভক্ষণ করবে।
টিকা
(১) যাক্কূম নামক নোংরা ও নিকৃষ্ট বৃক্ষ যা তিক্ত-বিস্বাদ ফলবিশিষ্ট এক জাতীয় কণ্টকময় বৃক্ষ।
- 56:53
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
অতঃপর তোমরা তা দিয়ে পেট ভর্তি করবে।
- 56:54
فَشَـٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ
তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি।
- 56:55
فَشَـٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ
অতঃপর তোমরা প্রচুর পরিমাণে তা পান করবে, তৃষ্ণার্ত উটের ন্যায়।
- 56:56
هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ
প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,
- 56:57
نَحْنُ خَلَقْنَـٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
আমিই তোমাদেরকে (অনস্তিত্ব থেকে) সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না? (১)
টিকা
(১) অর্থাৎ এরপরেও কি তোমরা এ কথা বিশ্বাস করো না যে, আমি তোমাদের মৃত্যুর পর আবারো তোমাদেরকে পুনরুত্থিত করবো?
- 56:58
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ
তোমরা কি ভেবে দেখেছো, (স্ত্রীদের গর্ভাশয়ে) তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?
- 56:59
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَـٰلِقُونَ
তোমরা কি এ বীর্য সৃষ্টি করো, না আমিই তার স্রষ্টা?
- 56:60
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
আমি তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করেছি।(১) আর আমি অক্ষম নই,
টিকা
(১) ফলে তোমাদের প্রত্যেকের জন্য এমন এক নির্ধারিত মেয়াদ রয়েছে যার আগে সে মরবে না। আর তার পরেও মরবে না । আমি তোমাদের মৃত্যু দিতে অপারগ নই।
- 56:61
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَـٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ
তোমাদের পরিবর্তে তোমাদের অনুরূপ অন্যদের আনতে এবং তোমাদের এমন এক সৃষ্টিতে সৃষ্টি করতে, যা তোমরা জানো না।
- 56:62
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
আর অবশ্যই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছো, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?
- 56:63
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ
তোমরা কি চিন্তা করে দেখেছো, তোমরা জমিনে যা (বীজ) বপন করো সে সম্পর্কে?
- 56:64
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ
তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?
- 56:65
لَوْ نَشَآءُ لَجَعَلْنَـٰهُ حُطَـٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, (তা দেখে) তখন তোমরা হতভম্ব হয়ে পড়বে,
- 56:66
إِنَّا لَمُغْرَمُونَ
নিশ্চয়ই আমরা তো মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি।
- 56:67
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
‘বরং আমরা হৃত-সর্বস্ব হয়ে পড়েছি।’(১)
টিকা
(১) অর্থাৎ বরং আমরা রিযক থেকে বঞ্চিত হয়ে পড়েছি।
- 56:68
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ
তোমরা কি ভেবে দেখেছো, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে?
- 56:69
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ
মেঘমালা থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?
- 56:70
لَوْ نَشَآءُ جَعَلْنَـٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
আমি ইচ্ছা করলে তা লবণাক্ত করে দিতে পারি; তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না?
- 56:71
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ
তোমরা যে আগুন জ্বালাও সে সম্পর্কে ভেবে দেখেছো কি?
- 56:72
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ
তোমরাই কি এর গাছ (লাকড়ি) উৎপাদন করো, না আমি সৃষ্টি করি?
- 56:73
نَحْنُ جَعَلْنَـٰهَا تَذْكِرَةً وَمَتَـٰعًا لِّلْمُقْوِينَ
আমি এ আগুনকে করেছি তোমাদের জন্য উপদেশ ও মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।
- 56:74
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
অতএব, তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।
- 56:75
۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
সুতরাং আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের,
- 56:76
وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
আর নিশ্চয় এটি এক মহা শপথ, যদি তোমরা জানতে(১),
টিকা
(১) অর্থাৎ তোমরা যদি এসব তারকারাজির অবস্থান ও স্থানের মর্যাদা সম্পর্কে জানতে, তাহলে বুঝতে এর শপথ করা কতো মস্তবড় ব্যাপার। তাতে রয়েছে অগণিত নিদর্শন ও উপদেশাবলী।
- 56:77
إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ
নিশ্চয় এটি মহিমান্বিত আল-কুরআন,
- 56:78
فِى كِتَـٰبٍ مَّكْنُونٍ
যা আছে সুরক্ষিত কিতাবে (আল-লাওহুল মাহফূযে),
- 56:79
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ
পবিত্রগণ ছাড়া কেউ তা স্পর্শ করবে না।
- 56:80
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ
এটা (আল-কুরআন) সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।
- 56:81
أَفَبِهَـٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করছো?
- 56:82
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
আর একে মিথ্যারোপ করাকেই তোমরা তোমাদের রিযক বানিয়ে নিয়েছো!(১)
টিকা
(১) অর্থাৎ আল্লাহ নি‘আমতস্বরূপ তোমাদেরকে যে জীবিকা প্রদান করেছেন সেটির শুকরিয়া হিসেবে তোমরা আল-কুরআনের প্রতি মিথ্যারোপ করছো।
- 56:83
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
সুতরাং, কেন নয়- যখন রূহ কণ্ঠনালীতে পৌঁছে যায়?(১)
টিকা
(১) তোমরা সেটাকে আটকাতে পারোনা কেন?
- 56:84
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
আর তখন তোমরা কেবল (মুমূর্ষু ব্যক্তির প্রতি) চেয়ে থাকো।
- 56:85
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَـٰكِن لَّا تُبْصِرُونَ
আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।(১)
টিকা
(১) অর্থাৎ এমতাবস্থায়ও আমি আমার ইলম, ক্ষমতা ও ফিরিশতাদের মাধ্যমে তোমাদের অপেক্ষা তোমাদের মৃতদের আরো নিকবর্তী হই। কিন্তু তোমরা এ সব ফিরিশতাদেরকে দেখতে পাও না।
- 56:86
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
আচ্ছা,যদি তোমাদের পুনুরুত্থান ও হিসাব-নিকাশ না হওয়াই ঠিক হয় (যেমনটি তোমরা ধারনা করো),
- 56:87
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ
তাহলে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও!
- 56:88
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ
অতঃপর সে যদি (আল্লাহর) নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,
- 56:89
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
তবে তার জন্য থাকবে অফুরন্তু সুখ-শান্তি বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও নি‘আমতে ভরপুর জান্নাত।
- 56:90
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ
আর যদি সে ডানদিকের একজন হয়,
- 56:91
فَسَلَـٰمٌ لَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ
তবে (তাকে বলা হবেঃ), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের (ডানপন্থী বা ডান দলের) একজন।’
- 56:92
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
আর সে যদি (আল্লাহকে) অস্বীকারকারী ও পথভ্রষ্ট দলের একজন হয়,
- 56:93
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
তবে তার মেহমানদারী হবে প্রচণ্ড উত্তপ্ত পানি দিয়ে,
- 56:94
وَتَصْلِيَةُ جَحِيمٍ
আর সে জাহান্নামের আগুনে দগ্ধ হবে।
- 56:95
إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ
নিশ্চয় এটা সুনিশ্চিত সত্য।
- 56:96
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ করো।
উৎস: QuranEnc.com · bengali_rwwad · v1.1.3
Arabic source copyright · Tanzil Project
Tanzil Quran Text (Uthmani, Version 1.1) Copyright (C) 2007-2024 Tanzil Project License: Creative Commons Attribution 3.0 This copy of the Quran text is carefully produced, highly verified and continuously monitored by a group of specialists at Tanzil Project. TERMS OF USE: - Permission is granted to copy and distribute verbatim copies of this text, but CHANGING IT IS NOT ALLOWED. - This Quran text can be used in any website or application, provided that its source (Tanzil Project) is clearly indicated, and a link is made to tanzil.net to enable users to keep track of changes. - This copyright notice shall be included in all verbatim copies of the text, and shall be reproduced appropriately in all files derived from or containing substantial portion of this text. Please check updates at: http://tanzil.net/updates/

