Haşir Risalesi

The Tenth Word

This section belongs to the major work Sözler · View complete Sözler (36 sections) →
উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ فَسُبْحَانَ اللّٰهِ ح۪ينَ تُمْسُونَ وَح۪ينَ تُصْبِحُونَ وَلَهُ الْحَمْدُ فِي السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَح۪ينَ تُظْهِرُونَ ❀ يُخْرِجُ الْحَىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَىِّ وَيُحْيِي الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا وَكَذٰلِكَ تُخْرَجُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ٓ أَنْ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ اِذَٓا أَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ٓ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُٓوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ ف۪ي ذٰلِكَ لَاٰيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ خَلْقُ السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ اِنَّ ف۪ي ذٰلِكَ لَاٰيَاتٍ لِلْعَالِم۪ينَ ❀ وَمِنْ آيَاتِه۪ مَنَامُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَٓاؤُكُمْ مِنْ فَضْلِه۪ اِنَّ ف۪ي ذٰلِكَ لَاٰيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ يُر۪يكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَٓاءِ مَٓاءً فَيُحْيِي بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا اِنَّ ف۪ي ذٰلِكَ لَاٰيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ ❀ وَمِنْ آيَاتِه۪ٓ اَنْ تَقُومَ السَّمَٓاءُ وَالْاَرْضُ بِأَمْرِه۪ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةً مِنَ الْاَرْضِ اِذَٓا أَنْتُمْ تَخْرُجُونَ ❀ وَلَهُ مَنْ فِي السَّمٰوَاتِ وَالْاَرْضِ كُلٌّ لَهُ قَانِتُونَ ❀ وَهُوَ الَّذ۪ي يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُع۪يدُهُ وَهُوَ أَهْوَنُ عَلَيْهِ وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِي السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَهُوَ الْعَز۪يزُ الْحَك۪يمُ ঈমানের একটি মেরুকে প্রদর্শনকারী এই আসমানি আয়াতে কুবরাসমূহ এবং হাশরকে প্রমাণকারী এই পবিত্র ও অকাট্য দলিলসমূহ হতে সুগভীর এক তাৎপর্য ও অকাট্য একটি দলিল এই নবম শুয়াতে উল্লেখ করা হবে। আল্লাহ তায়ালার অশেষ রহমত যে, আজ থেকে ত্রিশ বছর আগে পুরাতন সাঈদ যখন তাফসিরের ‘মুহাকামাত’ নামক ভূমিকা লিখে ছিলেন, সেই ভূমিকার দ্বিতীয় মাকসাদের শেষ দিকে, হাশরকে ইঙ্গিতকারী কুরআনের দুই আয়াতের তাফসির ও ব্যাখ্যা করা হবে। نَخُو بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ বলে থেমে গিয়েছে, কিন্তু কিছুই লিখতে পারেনি।খালিকে রাহিমের দরবারে হাশরের দলিল ও ইঙ্গিতসমূহের সমপরিমাণ শোকর ও প্রশংসা পেশ করছি যে, ত্রিশ বছর পর আল্লাহ তায়ালা তাওফিক দিলেন। আজ থেকে নয়-দশ বছর পূর্বে দুই আয়াতের মধ্য থেকে নিম্নোক্ত প্রথম আয়াতের فَانْظُرْ اِلٰى اٰثَارِ رَحْمَتِ اللّٰهِ كَيْفَ يُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا اِنَّ ذٰلِكَ لَمُحْيِ الْمَوْتٰى وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيرٌ দুটি উজ্জ্বল ও অতি শক্তিশালী দলিল ও তাফসির তথা ‘দশম কালিমা’ ও ‘উনত্রিশতম কালিমা’ নিয়ামত হিসেবে প্রদান করে অস্বীকারকারীদের মুখ বন্ধ করে দিয়েছেন। অধিকন্তু হাশরের প্রতি দৃঢ় বিশ্বাসের এই দুই শক্তিশালী দুর্গের নয়-দশ বছর পর ওপরে উল্লিখিত আয়াতের তাফসির এই পুস্তিকার দ্বারা আমাদের দান করেছেন। নবম শুয়াটি উল্লিখিত আয়াতের ইঙ্গিতকৃত নয়টি সুউচ্চ মাকাম এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকার সমন্বয় মাত্র।

§2

হাশরের আকিদার (পুনরুত্থান বিশ্বাসের) অসংখ্য আত্মিক উপকারিতা ও জীবনের ফলপ্রসূ ফলাফলগুলোর মধ্য থেকে কেবল একটি সর্বসমন্বিত ফলাফলকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে। এবং এ বিশ্বাসে মানুষের জীবনে, বিশেষত সমাজজীবনে কতটা অপরিহার্য ও জরুরি তা প্রদর্শন করা হয়েছে। একই সঙ্গে এই “ঈমান-ই হাশরি” আকিদার বহু প্রমাণের মধ্য থেকে একটি সার্বিক ও ব্যাপক দলিল সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যাতে বোঝা যায় যে, এই হাশরের আকিদা কতটা স্বতঃসিদ্ধ ও সন্দেহাতীত। এই ব্যাখ্যা দুটি পয়েন্টে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে।

§3

পরকালে বিশ্বাস মানবজীবনের (ব্যক্তি জীবন ও সামাজিক জীবনের) মূলভিত্তি, সুখ-সমৃদ্ধি ও পূর্ণতার অপরিহার্য উপাদান। আমরা শত শত প্রমাণের মধ্যে কেবল চারটির দিকে ইঙ্গিত করব। প্রথম প্রমাণ : মানবজাতির প্রায় অর্ধাংশই হলো শিশুরা। তারা কেবল জান্নাতের কথা চিন্তা করেই তাদের কাছে ভয়াবহ ও বেদনাদায়ক মনে হওয়া মৃত্যু ও মৃত্যুবিচ্ছেদগুলো সহ্য করতে পারে। সেই জান্নাতের ধারণাই তাদের অত্যন্ত দুর্বল ও কোমল দেহে একটি আধ্যাত্মিক শক্তি জোগায়। যেসব শিশু সামান্য কারণেই কাঁদতে শুরু করে এবং যাদের কোমল মানসিক গঠন সামান্য কষ্টেও ভেঙে পড়ে, তারা সেই “জান্নাতের বিশ্বাস” দ্বারা একটি আশার আলো পায় এবং আনন্দে জীবনযাপন করে। উদাহরণস্বরূপ, সে ভাবে ও বলে, “আমার ছোটো ভাই অথবা বন্ধু মারা গেছে, কিন্তু সে এখন জান্নাতের একটি পাখি হয়ে গেছে। সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে, আমাদের চেয়ে অনেক সুন্দরভাবে বসবাস করছে।” অন্যথায় তাদের চারপাশে সমবয়সি শিশু ও প্রাপ্তবয়স্কদের মৃত্যুর দৃশ্য বারবার তাদের দুর্বল দৃষ্টির সামনে এসে পড়বে, যা তাদের মানসিক ও আত্মিক প্রতিরোধশক্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। ফলে শুধু তাদের চোখ নয়; তাদের আত্মা, হৃদয় ও বুদ্ধির মতো সমস্ত সূক্ষ্ম ইন্দ্রিয়ও ক্রমাগত কাঁদবে। এমন অবস্থায় তারা হয় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, নয়তো বিভ্রান্ত ও হতভাগ্য এক পাগল প্রাণীতে পরিণত হবে। দ্বিতীয় প্রমাণ : মানবজাতির অর্ধাংশ বৃদ্ধরা। তারা কেবল “পরকালীন জীবন”-এর বিশ্বাসের মাধ্যমেই তাদের নিকটে অবস্থিত কবরের মুখোমুখি হওয়া সহ্য করতে পারে। এবং তাদের অত্যন্ত প্রিয় জীবন, যা অচিরেই নিভে যাবে এবং তাদের সুন্দর দুনিয়া, যা শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তার প্রতিদানে কেবল সেই পরকালীন জীবনের আশা থেকেই সান্ত্বনা পেতে পারে।আর যারা মানসিকভাবে শিশুসদৃশ হয়ে পড়েছেন। অত্যন্ত সংবেদনশীল, সহজেই কষ্ট পেয়ে দুঃখিত হওয়া প্রকৃতির সেই প্রবীণ আত্মাগণ, তাদের আত্মা ও মেজাজে মৃত্যু ও বিলুপ্তি থেকে উৎপন্ন বেদনাদায়ক ও ভয়াবহ হতাশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে কেবল “চিরন্তন জীবনের আশা”। অন্যথায় সেই দয়ালু সম্মানিত ব্যক্তিরা, যারা হৃদয়ের প্রশান্তি ও শান্ত জীবনের কঠোর প্রয়োজনীয়তায় আছেন। সেই উদ্বিগ্ন পিতা ও মাতারা এমন এক আত্মিক আর্তনাদ ও হৃদয় কাঁপানো অস্থিরতা অনুভব করতেন যে, এ পৃথিবী তাদের কাছে অন্ধকারাচ্ছন্ন এক কারাগার হয়ে যেত এবং জীবন নিজেই কঠোর এক যন্ত্রণায় রূপ নিত। তৃতীয় প্রমাণ : মানুষের সামাজিক জীবনের মূল ভরকেন্দ্র হলো যুবকরা। তাদের তীব্র উত্তেজনাপূর্ণ অনুভূতি এবং সীমালঙ্ঘনকারী প্রবৃত্তি ও কামনা, যা অত্যন্ত অতিরঞ্জিত ও সীমাহীন, তাদেরকে সীমালঙ্ঘন, অন্যায় ও ধ্বংস থেকে নিবৃত্ত করে এবং সমাজজীবনের সুন্দর ও সুশৃঙ্খল প্রবাহ নিশ্চিত করে, কেবল “জাহান্নামের বিশ্বাস”। যদি সেই জাহান্নামের চিন্তা ও ভয় না থাকত, তবে “জোর যার মুল্লুক তার” নীতির অধীনে সেই মাতাল যুবকেরা নিজেদের হঠকারী কামনার অনুসরণে দুর্বল ও অসহায়দের ওপর ঝাঁপিয়ে পড়ত; দুনিয়াকে জাহান্নামে পরিণত করত এবং মানবতার মহত্ত্বকে সর্বনিম্ন স্তরের এক পশুত্বে নামিয়ে আনত। চতুর্থ প্রমাণ : মানবজাতির পার্থিব জীবনে সবচেয়ে সংগঠিত কেন্দ্র, সবচেয়ে মূল চালিকাশক্তি এবং দুনিয়ার সুখের জন্য একটি জান্নাত, এক আশ্রয়স্থল, এক নিরাপদ দুর্গ হলো পারিবারিক জীবন। প্রত্যেক মানুষের ঘর তার জন্য ছোটো একটি পৃথিবী। সেই ঘর ও পারিবারিক জীবনের প্রাণ ও সুখ কেবলই আন্তরিক, গম্ভীর ও বিশ্বস্ত সম্মান এবং সত্যিকারের, স্নেহময় ও আত্মত্যাগপূর্ণ দয়ার মাধ্যমে সম্ভব। এই সত্যিকারের সম্মান ও আন্তরিক দয়া তখনই হতে পারে, যখন মনে এই বিশ্বাস থাকে যে, আমাদের সম্পর্ক কেবল এই দুনিয়ার কয়েক দিনের নয়; বরং চিরস্থায়ী এক বন্ধুত্ব, অনন্ত এক সঙ্গ এবং সীমাহীন এক জীবনে পিতা-সন্তান, ভাই-বোন ও বন্ধুর মতো সম্পর্কের ধারাবাহিকতা থাকবে। উদাহরণস্বরূপ কেউ বলে “এই আমার স্ত্রী, চিরস্থায়ী এক জগতে, চিরন্তন জীবনে আমার অনন্ত জীবনসঙ্গিনী। এখন যদি সে বৃদ্ধ ও কুৎসিত হয়ে পড়ে, তাতে কিছু আসে যায় না। কারণ, তার চিরন্তন সৌন্দর্য আসবে। এমন এক অনন্ত বন্ধুত্বের মর্যাদার জন্য আমি তার জন্য যেকোনো আত্মত্যাগ ও দয়া করতে প্রস্তুত।” এই বিশ্বাসের কারণে সে তার বৃদ্ধ স্ত্রীকে সুন্দর এক হুরির মতো ভালোবাসা, স্নেহ ও দয়ায় সাড়া দিতে পারে। কিন্তু যদি সম্পর্কটি সাময়িক হয়; মাত্র অল্প কিছু সময়ের বাহ্যিক সঙ্গের পরেই যদি চিরস্থায়ী বিচ্ছেদ এসে পড়ে, তবে সেই বন্ধুত্ব অবশ্যই হবে খুবই বাহ্যিক, অস্থায়ী ও ভিত্তিহীন, পশুর মতো শুধু জৈবিক আকর্ষণের অর্থে। তখন সেই সম্পর্ক থেকে কেবল এক মিথ্যা দয়া ও কৃত্রিম সম্মান জন্ম নেবে। আর যেমন পশুদের মধ্যে দেখা যায়, অন্য স্বার্থ ও প্রবল প্রবৃত্তিগুলো সেই সম্মান ও দয়াকে পরাজিত করে দেয়। ফলে সেই “দুনিয়ার জান্নাত” জাহান্নামে পরিণত হয়। হাশরে ঈমানের শত শত ফলাফলের মধ্যে একটি ফল মানুষের সামাজিক জীবনের সঙ্গে সম্পর্কিত। এই একমাত্র ফলাফলের শত শত দিক ও উপকারিতার মধ্যে ওপরে বর্ণিত চারটি প্রমাণের সঙ্গে অন্যান্য দিক তুলনা করা হলে স্পষ্টভাবে বোঝা যায় যে, হাশরের সত্যতা ও তার বাস্তব সংঘটন মানবতার উচ্চতর সত্য ও সামগ্রিক প্রয়োজনের স্তরে অবধারিত ও নিশ্চিত।বরং মানুষের পেটের ক্ষুধার অস্তিত্ব যেমন খাদ্যের অস্তিত্বের প্রমাণ ও সাক্ষ্য বহন করে, হাশরের বাস্তবতার অস্তিত্ব তার চেয়েও স্পষ্ট এবং তার সত্যতা আরও শক্তভাবে ঘোষণা করে। আর যদি এই হাশরের সত্যতার ফলাফল মানবতা থেকে বিলুপ্ত হয়ে যায়, তবে সেই মহান, মূল্যবান ও প্রাণবন্ত মানবসত্তা, নোংরা জীবাণুর বাসা এক মৃতদেহে পরিণত হবে, এই বাস্তবতা প্রমাণিত হবে। মানবসমাজের পরিচালনা, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সমাজতাত্ত্বিক, রাজনীতিবিদ ও নৈতিক শিক্ষকদের কান যেন ঝনঝন করে! তারা আসুক, দেখুক এই শূন্যতা তারা কী দিয়ে পূরণ করতে পারে? এই গভীর ক্ষত তারা কী দিয়ে নিরাময় করতে পারে?

§4

হাশরের সত্যতার অসীম প্রমাণের মধ্যে, ঈমানের অন্যান্য স্তম্ভসমূহের সাক্ষ্য থেকে উদ্ভূত একটি প্রমাণকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করা হয়েছে। এভাবে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের প্রমাণস্বরূপ (নবুয়তের) সমস্ত মুজিযা সমস্ত নবুওয়তের নিদর্শন এবং তাঁর সত্যতার সকল যুক্তি একত্রে হাশরের বাস্তব সত্যতার প্রমাণ বহন করে এবং তাকে প্রমাণিত করে।কারণ, এই মহান ব্যক্তির সমস্ত জীবনে তাঁর সমস্ত দাবি এক বিন্দুতে কেন্দ্রীভূত হাশর ও একত্ববাদ এবং সকল নবিকে সমর্থনকারী ও তাঁদের দ্বারা সমর্থিত সমস্ত মুজিযা ও প্রমাণ একই সত্যের সাক্ষ্য দেয়। তদ্রূপ, وَبِرُسُلِهِ শব্দ থেকে উদ্ভূত সাক্ষ্য এবং তার পরিপূরক হিসেবে وَكُتُبِهِ শব্দ থেকে আসা সাক্ষ্য, উভয়ই একই সত্যকে স্পষ্টতার চূড়ান্ত পর্যায়ে প্রমাণ করে। অর্থাৎ প্রথমেই “কুরআন-ই মুজিযুল বয়ান”-এর সত্যতার প্রমাণস্বরূপ এর সমস্ত মুজিযা, প্রমাণ ও বাস্তবতাগুলো একত্রে হাশরের সত্যতা এবং তার বাস্তব সংঘটনের প্রমাণ বহন করে। কারণ, কুরআনের প্রায় এক-তৃতীয়াংশ অংশই হাশর সম্পর্কিত এবং এর অধিকাংশ ছোটো ছোটো সূরার শুরুতেই অত্যন্ত শক্তিশালী হাশরসংক্রান্ত আয়াত রয়েছে। প্রকাশ্যভাবে ও ইঙ্গিতের মাধ্যমে হাজার হাজার আয়াত সেই একই সত্যের সংবাদ দেয়, প্রমাণ করে এবং প্রদর্শন করে। উদাহরণস্বরূপ: ❀ اِذَا الشَّمْسُ كُوِّرَتْ ❀ يَٓا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَىْءٌ عَظ۪يمٌ ❀ اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ❀ اِذَا السَّمَٓاءُ انْفَطَرَتْ ❀ اِذَا السَّمَٓاءُ انْشَقَّتْ ❀ عَمَّ يَتَسَٓاءَلُونَ ❀ هَلْ أَتٰيكَ حَد۪يثُ الْغَاشِيَةِ এর মতো প্রায় ত্রিশ-চল্লিশটি সূরার শুরুতেই সম্পূর্ণ নিশ্চিতভাবে ঘোষণা করা হয়েছে যে, হাশরের সত্যতা সমগ্র সৃষ্টিজগতের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সত্য। এ ছাড়াও অন্যান্য অসংখ্য আয়াতও সেই সত্যের বিভিন্ন রকম প্রমাণ উপস্থাপন করে এবং মনকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করে। তাহলে ভাবো তো, যে কিতাবের একটিমাত্র আয়াতের একটি ইঙ্গিতই আমাদের চোখের সামনে ইসলামি বিদ্যার অসংখ্য বৈজ্ঞানিক ও মহাজাগতিক বাস্তবতা প্রকাশ করছে, এমন হাজার হাজার সাক্ষ্য ও ঘোষণা, যা সূর্যের মতো প্রকাশ্য, সেই কিতাবের হাশর সম্পর্কিত ঈমানের দাবি কি কখনো মিথ্যা হতে পারে? সূর্যের অস্তিত্ব অস্বীকার করার চেয়েও বরং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব অস্বীকার করার মতোই অসম্ভব নয় কি? এটি শতগুণ অসম্ভব ও সম্পূর্ণ ভিত্তিহীন নয় কি? আর ভাবো, যদি কোনো সুলতান একটিমাত্র ইঙ্গিতই মিথ্যা প্রমাণ না হতে দেওয়ার জন্য কোনো সেনাবাহিনীকে যুদ্ধে নামিয়ে দেয়, তবে সেই মহিমান্বিত ও মর্যাদাবান রাজাধিরাজের হাজার হাজার বাণী, প্রতিশ্রুতি ও সতর্কবার্তাগুলো মিথ্যা প্রমাণ করা কি কোনোভাবে সম্ভব? এটি কি বাস্তবতার পরিপন্থি নয়? আরও ভাবো আধ্যাত্মিক সুলতান, যিনি তেরো শতাব্দী ধরে, অবিরত অসংখ্য আত্মা, বুদ্ধি, হৃদয় ও নফসকে সত্য ও ন্যায়ের পথে শিক্ষা দিয়েছেন, পরিচালনা করেছেন, শাসন করেছেন, তার একটিমাত্র ইঙ্গিতই যদি এমন এক মহান সত্যকে প্রমাণ করার জন্য যথেষ্ট হয়, তবে তিনি যখন হাজারো স্পষ্ট বক্তব্যের মাধ্যমে সেই হাশরের সত্যতাকে ঘোষণা ও প্রমাণ করেছেন, তখন সেই সত্যকে অস্বীকারকারী নির্বোধ ও অজ্ঞ ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি কি ন্যায্য নয়? এটি কি ন্যায়বিচারেরই প্রকাশ নয়? আরও যে সমস্ত আসমানি পুস্তক ও পবিত্র কিতাব; যেগুলো নিজ নিজ যুগ ও সময়ে প্রভাব বিস্তার করেছে, সেসব সমস্ত যুগ ও সময়ের জন্য শাসনকারী মহাগ্রন্থ কুরআনের বিশদ, ব্যাখ্যামূলক ও বারবার পুনরাবৃত্তি করা হাশর সত্যের বক্তব্যকে নিজ নিজ যুগে সংক্ষিপ্ত, অপ্রকাশিত ও সারগর্ভ ভাষায়, কিন্তু শক্তিশালী ভঙ্গিতে ঘোষণা ও প্রমাণ করেছে। তাদের এই ঘোষণা ও স্বীকৃতিগুলো কুরআনের দাবিকে হাজারো সিলমোহর ও স্বাক্ষর দিয়ে সত্য প্রমাণ করে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে মোনাজাত রিসালার শেষাংশ اِيمَانٌ بِالْيَوْمِ الْاٰخِرِঈমানের এই স্তম্ভের প্রতি অন্যান্য স্তম্ভের বিশেষত রাসূলগণ ও কিতাবসমূহের সাক্ষ্যকে মোনাজাত আকারে তুলে ধরা হয়েছে। অতি শক্তিশালী ও সংক্ষিপ্ত এবং সকল অমূলক ধারণাকে দূরীভূতকারী হাশরের এই দলিলটি আলোচ্য বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক হওয়ায় এখানে হুবহু তুলে ধরা হলো এভাবে বলা হয়েছে, মোনাজাতে : হে রব্বে রহিম! তোমার প্রিয়নবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা দ্বারা এবং মহান কুরআনের পাঠের মাধ্যমে আমি বুঝেছি যে, তোমার মহা গ্রন্থ কুরআন ও রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে সমস্ত পবিত্র কিতাবসমূহ এবং সকল নবিগণ ঐকমত্যের ভিত্তিতে সাক্ষ্য দেন যে, এই দুনিয়ায় ও সর্বত্র তোমার জালাল এবং জামাল নামের যেসব প্রতিফলন আমরা দেখতে পাই, সেগুলো আরও উজ্জ্বল ও পূর্ণভাবে চিরস্থায়ী পরকালীন জগতে অব্যাহত থাকবে। এবং এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনে যেসব দয়াময় অনুগ্রহের প্রকাশ আমরা দেখি ও অনুভব করি, তোমার সেই অনুগ্রহসমূহ চিরস্থায়ী সুখের আবাসে আরও দীপ্তিময় ও অবিরামভাবে প্রকাশ পাবে। এবং এই অল্প পার্থিব জীবনে তোমার সেই নাম ও অনুগ্রহসমূহকে প্রেম ও সান্নিধ্যের সঙ্গে উপভোগ করা তোমার অনুরাগী বান্দাগণ, চিরস্থায়ীতেও তোমার সঙ্গ ও নৈকট্যে থাকবে। এ বিষয়ে সকল নবি ও পবিত্র কিতাবসমূহ ঐকমত্যের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ পেশ করে।আরও তোমার অসংখ্য স্পষ্ট মুজিযা ও দৃঢ় আয়াতসমূহের ভিত্তিতে, তোমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তোমার মহান কুরআনসহ সব নবি, যারা নুরানি রুহের অধিকারী, সব অলি যারা নুরানি রুহের অধিকারী কুতুব ও নেতা, সব সিদ্দিক ও সত্যবাদী, যারা জ্ঞানের আলো ও অন্তর্দৃষ্টির উৎস, তারা সবাই সাক্ষ্য দেন ও ঘোষণা করেন যে, তোমার সমস্ত আসমানি পুস্তকসমূহে এবং পবিত্র কিতাবসমূহে তুমি যে হাজারো প্রতিশ্রুতি ও সতর্কতা বারবার ঘোষণা করেছ, সেইসব প্রতিশ্রুতি ও সতর্কতা যেমন সত্য, তেমনই তোমার কুদরত, রহমত, ইনায়েত, হিকমত, জালাল ও জামাল, এসব পবিত্র গুণাবলি পরকালের অস্তিত্ব দাবি করে।আর তারা তোমার রুবুবিয়াতের মহিমা ও রুবুবিয়াতের সালতানাত মর্যাদার ওপর নির্ভর করে সাক্ষ্য দেয় যে, তাদের অসংখ্য আত্মিক অভিজ্ঞতা ও প্রত্যক্ষ দর্শন দ্বারা, তাদের ইলমাল ইয়াকিন, আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন স্তরের ঈমান দ্বারা, তারা মানুষকে চিরন্তন সুখের জীবনের সুসংবাদ দিচ্ছে।তারা ঘোষণা করে, পথভ্রষ্টদের জন্য রয়েছে জাহান্নাম, আর সুপথপ্রাপ্তদের জন্য রয়েছে জান্নাত। তারা দৃঢ়ভাবে ঈমান এনে সাক্ষ্য দেয় এবং ঘোষণা করে। হে কাদিরে হাকিম! হে রহমানুর রাহিম, হে সাদিকুল ওয়াদিল কারিম! সম্মান মহত্ত্ব ও পরাক্রমের অধিকারী হে কাহ্‌হারে জুল জালাল! তুমি কি কখনো তোমার এসব সত্যবাদী বন্ধুদের, তোমার প্রতিশ্রুতিগুলোকে এবং তোমার এত গৌরবময় সিফাত ও গুণাবলিকে মিথ্যা প্রমাণ করবে? তুমি কি কখনো তোমার রুবুবিয়াতের রাজত্ব নিশ্চিত দাবিগুলো অস্বীকার করবে? তুমি কি কখনো তোমার প্রিয় সেই অসংখ্য গ্রহণযোগ্য বান্দার যারা তোমার প্রতি ঈমান ও আনুগত্যের মাধ্যমে নিজেদের তোমার প্রিয় করে তুলেছে। তাদের সেই অসংখ্য দুআ ও আবেদন, যেগুলো আখিরাতের দিকে মুখ করে আছে, সেগুলো প্রত্যাখ্যান করবে? তুমি কি কখনো সেই পথভ্রষ্ট ও অবিশ্বাসীদের, যারা অবিশ্বাস ও বিদ্রোহের মাধ্যমে তোমার প্রতিশ্রুতিকে অস্বীকার করে, তোমার মহান মর্যাদাকে আঘাত করে, তোমার উলুহিয়াতের গৌরব ও করুণার কোমলতাকে স্পর্শ করে, তাদেরকে সমর্থন করবে? তুমি এর থেকে শতগুণ ঊর্ধ্বে এবং সম্পূর্ণভাবে পবিত্র ও মুক্ত! এমন সীমাহীন অন্যায় ও চরম কদর্যতার ধারণা থেকেও তুমি অনন্ত দূরে। তোমার সীমাহীন ন্যায়, সৌন্দর্য ও সীমাহীন করুণাকে আমরা সীমাহীনভাবে মহিমান্বিত ও পবিত্রতা ঘোষণা করি। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে ঈমান এনেছি যে, তোমার সেই অসংখ্য সত্যনিষ্ঠ দূতগণ এবং তোমার রাজত্বের সেই অসংখ্য সত্য প্রচারক নবি, অলি, আসফি ও সিদ্দিকগণ তাদের ইলমাল ইয়াকিন, আইনুল ইয়াকিন ও হাক্কুল ইয়াকিন স্তরের জ্ঞানে, তোমার পরকালের রহমতের ভান্ডারসমূহ, চিরস্থায়ী জগতের অনুগ্রহের ধনভান্ডারসমূহ এবং দারুস্‌-সাআদাতে সম্পূর্ণরূপে প্রকাশিত তোমার সুন্দর নামগুলোর বিস্ময়কর প্রতিফলনসমূহের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন, সেগুলো সত্য ও বাস্তব। তাদের নির্দেশনা সঠিক ও বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাদের সুসংবাদগুলো সত্য এবং বাস্তবেই সংঘটিত হবে।আর তারা সমস্ত সত্যের উৎস, সূর্য ও রক্ষক “হক” নামের সর্বোচ্চ এক নূরের প্রতিফলন যে হাশরের মহান বাস্তবতা, সেটিতে বিশ্বাস স্থাপন করে এবং তোমার আদেশে তোমার বান্দাদের হকের পথে শিক্ষা দেয়, সেই সত্যকে সত্যরূপে শিক্ষা ও প্রচার করে। হে আমাদের রব! তাদের এই শিক্ষা ও দাওয়াতের মর্যাদা ও সম্মানের বিনিময়ে আমাদের ও রিসালে-ই নূরের ছাত্রদের পরিপূর্ণ ঈমান ও সুন্দর সমাপ্তি দান করো। আমাদেরকে তাদের সুপারিশের যোগ্য করো, আমিন! যেমন কুরআনের এবং সব আসমানি কিতাবের সত্যতার প্রমাণকারী সব দলিল ও প্রমাণ এবং হাবিবুল্লাহ ও সব নবির নবুয়ত প্রমাণকারী সব মুজিযা ও যুক্তি অবশেষে তাদের সবচেয়ে বড়ো দাবি আখিরাতের অস্তিত্বের দিকেই নির্দেশ করে, তেমনই আল্লাহর অস্তিত্ব ও একত্বের সাক্ষ্যদানকারী সব প্রমাণ ও দলিল রুবুবিয়াত ও উলুহিয়াতের সর্বোচ্চ প্রকাশস্থল ও কেন্দ্র চির সুখের আবাস ও চিরস্থায়ী জগতের অস্তিত্বের দিকেও স্পষ্টভাবে সাক্ষ্য দেয়। কারণ, যেমন পরবর্তী স্থানে বিশদভাবে প্রমাণ করা হবে। আল্লাহর অস্তিত্ব যেমন নিশ্চিত, তেমনই তাঁর সব গুণাবলি, অধিকাংশ নাম, রুবুবিয়াত, উলুহিয়াত, রহমত, হিকমত, আদালত এসব গুণাবলি অপরিহার্যভাবে আখিরাতকে দাবি করে, চিরস্থায়ী এক জগতের অস্তিত্বকে অপরিহার্য করে তোলে এবং পুরস্কার ও শাস্তির বাস্তবতা নিশ্চিত করার জন্য হাশর ও পুনর্জাগরণকেও অপরিহার্য করে তোলে। অতএব, যেহেতু এক অনাদি ও অনন্ত আল্লাহ আছেন, তাই তাঁর চিরস্থায়ী রাজত্বের কেন্দ্র হিসেবে এক আখিরাতের জগৎও আছে। এবং যেহেতু এই বিশ্বে ও জীবজগতে অপরিসীম জাঁকজমকপূর্ণ, জ্ঞানপূর্ণ ও দয়াময় এক শাসনব্যবস্থা বিদ্যমান, অবশ্যই এমন এক চিরস্থায়ী সুখের আবাস থাকবে, যা সেই শাসনের জাঁকজমককে অপমান থেকে, প্রজ্ঞাকে অর্থহীনতা থেকে এবং দয়াকে অকৃতজ্ঞতা থেকে রক্ষা করবে। আর যেহেতু আমরা চোখে দেখি অসংখ্য অনুগ্রহ, দয়া, উদারতা ও করুণা। এগুলো পর্দার আড়ালে থাকা এক দয়ালু, রহমানুর রহিম সত্তার উপস্থিতি সমস্ত জাগ্রত বুদ্ধি ও জীবিত হৃদয়কে দেখিয়ে দেয়, তাহলে অবশ্যই এমন এক চিরন্তন জীবন থাকবে, যেখানে অনুগ্রহ উপহাসে পরিণত হবে না, দয়া প্রতারণা হবে না, অনুগ্রহ শত্রুতা হবে না, দয়া শাস্তি হবে না, উদারতা অপমান হবে না; বরং সেখানে অনুগ্রহ প্রকৃত অনুগ্রহ হবে, নিয়ামত প্রকৃত নিয়ামত হবে। এমন এক চিরস্থায়ী জগৎ অবশ্যই থাকবে এবং বাস্তবে হবে। আর যেহেতু বসন্তে আমরা দেখি পৃথিবীর ক্ষুদ্র পৃষ্ঠায় কোনো ভুল ছাড়াই শক্তির কলম একসঙ্গে শত-সহস্র জীবনের বই লেখে এবং ক্লান্ত না হয়ে কাজ করে; আর সেই কলমের মালিক বারবার প্রতিশ্রুতি দিয়েছেন “এই সংকীর্ণ ও জটিল দুনিয়ার পৃষ্ঠায় লিখিত এই বসন্তের বইয়ের চেয়ে অনেক সহজভাবে এক বিস্তৃত ও চিরস্থায়ী জগতে আমি এক সুন্দর ও অবিনশ্বর কিতাব লিখব এবং তোমাদের তা পড়াব।” সমস্ত আসমানি আদেশে সেই বইয়ের ঘোষণা রয়েছে। অতএব নিশ্চয়ই সেই কিতাবের মূল ইতোমধ্যে লেখা হয়েছে, পুনরুত্থান ও পুনর্জীবনের মাধ্যমে তার পরিশিষ্টও লেখা হবে এবং সমস্ত মানুষের আমলনামা সেখানে সংরক্ষিত থাকবে। আর যেহেতু এই পৃথিবী অসংখ্য সৃষ্টির আবাসস্থল, অবিরত পরিবর্তনশীল শত শত জীব প্রজাতির জন্মস্থান, কারখানা, প্রদর্শনী ও সমাবেশস্থল। এই কারণে সমগ্র সৃষ্টিজগতের হৃদয়, কেন্দ্র, সারাংশ, ফলাফল ও সৃষ্টির উদ্দেশ্য হিসেবে অপরিসীম মর্যাদার অধিকারী; এর ক্ষুদ্রতা সত্ত্বেও তা বিশাল আকাশমণ্ডলের সমান ওজন পেয়েছে। আসমানি ফরমানগুলোতে সর্বদা বলা হয়েছে: رَبُّ السَّمٰوَاتِ وَالْاَرْضِ আর যেহেতু এই পৃথিবী তার প্রতিটি স্থানে শাসনকারী, অধিকাংশ সৃষ্টির ওপর কর্তৃত্বকারী, অধিকাংশ জীবকে নিজের চারপাশে সমবেত করা এক মানবজাতিকে ধারণ করছে। যারা তাদের প্রবৃত্তি ও প্রয়োজনের নিয়ম অনুযায়ী সৃষ্টিজগতের অসংখ্য কীর্তিকে সুন্দরভাবে বিন্যস্ত, প্রদর্শিত ও অলংকৃত করেছে এবং এমন বিস্ময়করভাবে শিল্পের নানা রকম নকশা একত্রে সংরক্ষণ করেছে যে, তা শুধু মানুষ ও জিন নয়; বরং আকাশবাসী ও সমগ্র সৃষ্টিজগতের মনোযোগ, প্রশংসা ও সৃষ্টিকর্তার সন্তুষ্টি আকর্ষণ করে। ফলে মানবজাতি এই মর্যাদার কারণে এই সৃষ্টিজগতের সৃষ্টির উদ্দেশ্য, সর্বোচ্চ ফলাফল, সর্বাধিক মূল্যবান ফল এবং পৃথিবীর প্রতিনিধি, এটি তাদের জ্ঞান ও শিল্পের মাধ্যমেও প্রমাণিত। এবং মানবজাতি যারা অবাধ্যতা ও অবিশ্বাস সত্ত্বেও সৃষ্টিকৌশলের সৌন্দর্য দুনিয়ায় প্রদর্শন করছে, তারা এখানে অস্থায়ীভাবে অবকাশ পাচ্ছে, তাদের শাস্তি বিলম্বিত হচ্ছে। কারণ, তারা সৃষ্টিকর্তার এই শিল্পের পরিচয় প্রকাশের দায়িত্ব পালন করছে। আর যেহেতু এমন প্রকৃতির মানবজাতি স্বভাব ও সৃষ্টির দিক থেকে অত্যন্ত দুর্বল ও অক্ষম; চরম দুর্বলতা ও অভাবের সঙ্গে সঙ্গে অসীম প্রয়োজন ও কষ্টভোগ থাকা সত্ত্বেও তার সমস্ত শক্তি ও ইচ্ছার সীমার অনেক ঊর্ধ্বে থেকে, বিশাল পৃথিবীকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে যে, মানবজাতির প্রয়োজনীয় প্রত্যেক প্রকার খনিজের জন্য পৃথিবীকে এক বিশাল ভান্ডার, প্রত্যেক প্রকার খাদ্যের জন্য এক ভরপুর গুদামঘর এবং মানুষের রুচি ও আনন্দের উপযোগী প্রতিটি বস্তুতে পরিপূর্ণ এক বিপণি বিতানরূপে সাজানো হয়েছে।এমন এক শক্তিশালী, প্রজ্ঞাময় ও দয়াময় শাসক আছেন। যিনি এই মানবজাতির প্রতি দৃষ্টি রাখছেন, তাদের লালন করছেন, তাদের প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন, যা তারা চায়, তা দান করছেন। আর যেহেতু এই সত্যিকার রব মানুষকে ভালোবাসেন, মানুষকেও নিজের প্রেমে অভ্যস্ত করেন; তিনি চিরস্থায়ী তথা বাকি, তাঁর চিরস্থায়ী জগৎসমূহও আছে; তিনি ন্যায়ের সঙ্গে সব কাজ পরিচালনা করেন, প্রজ্ঞার সঙ্গে সবকিছু সম্পন্ন করেন। এবং এই ক্ষণস্থায়ী পার্থিব জীবনে, এই স্বল্প মানবজীবনে, এই অস্থায়ী ও নশ্বর পৃথিবীতে সেই হাকিমে আজালি রাজকীয় জাঁকজমক ও চিরস্থায়ী শাসনব্যবস্থা সম্পূর্ণভাবে প্রতিফলিত হতে পারে না। আর মানবজাতির ভেতরে ঘটে যাওয়া অসংখ্য বড়ো বড়ো অন্যায়, অবাধ্যতা, যা সৃষ্টিজগতের শৃঙ্খলা, ন্যায় ও ভারসাম্য এবং সৌন্দর্যের পরিপন্থি। যেমনিভাবে তারা তাদের পরম উপকারীর প্রতি অকৃতজ্ঞতা, যিনি দয়াপূর্ণভাবে তাদের লালন করেন। তাঁর প্রতি অবমাননা, অস্বীকার ও অবিশ্বাস প্রদর্শন করে, তবুও এই দুনিয়ায় কোনো শাস্তি পায় না; অত্যাচারী জালিমরা স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়, আর অসহায় মজলুমরা দুঃখ-কষ্টে জীবন পার করে। কিন্তু সমগ্র সৃষ্টিজগতে যার প্রভাব দৃশ্যমান, সেই পরম ন্যায়বিচারের প্রকৃতি এমন যে, যদি পুনরুত্থান না ঘটে, তবে সেই জালিম ও মজলুম উভয়ের মৃত্যুর মধ্যে সমতা তাঁর ঐশ্বরিক ন্যায়বিচারের সম্পূর্ণ বিপরীত হবে; এটি ন্যায়বিচারের স্বভাবের পরিপন্থি, এমন সমতাকে তিনি কখনো মেনে নিতে পারে না। আর যেহেতু সৃষ্টিজগতের মালিক সৃষ্টির মধ্য থেকে পৃথিবীকে নির্বাচন করেছেন এবং পৃথিবী থেকে মানবজাতিকে বেছে নিয়ে তাদেরকে এক মহান পদমর্যাদা ও গুরুত্ব দান করেছেন; তেমনই মানবজাতির মধ্য থেকেও যারা তাঁর রুবুবিয়াতের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যারা ঈমান ও আত্মসমর্পণের মাধ্যমে নিজেদের প্রিয় করে তুলেছে, তাদের মধ্য থেকে সত্যিকারের মানুষদের বেছে নিয়েছেন, তাদের নবি, অলি, আসফিয়া বানিয়েছেন; তাদেরকে বন্ধু ও কথোপকথনের সঙ্গী করেছেন; তাদেরকে মুজিযা ও সাফল্যের মাধ্যমে সম্মানিত করেছেন; আর তাদের শত্রুদেরকে আসমানি চপেটায়াতের মাধ্যমে শাস্তি দেন। এই সম্মানিত ও প্রিয় বন্ধুদের মধ্য থেকে তাদের ইমাম ও গৌরব হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেছে নিয়েছেন; যিনি পৃথিবীর অর্ধাংশকে এবং মানবজাতির এক-পঞ্চমাংশকে দীর্ঘ শতাব্দী ধরে তাঁর নূরে নূরান্বিত করেছেন। যেন সমগ্র সৃষ্টি তাঁর জন্যই সৃষ্টি হয়েছে; সমস্ত উদ্দেশ্য তাঁর মাধ্যমেই, তাঁর ধর্ম ও কুরআনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং সেই মহামূল্যবান নবি, যিনি এমন অসীম মর্যাদার অধিকারী, যিনি অসীম সময় ধরে বেঁচে থেকে তাঁর অসংখ্য খেদমতের প্রতিদান পেতে যোগ্য ছিলেন, তাঁকে শুধু তেষট্টি বছরের একটি স্বল্প ও কষ্টময় জীবন প্রদান করা হয়েছে, যা সংগ্রাম ও ত্যাগে পরিপূর্ণ ছিল।অবশ্যই কোনো দিক থেকে, কোনো সম্ভাবনা, কোনো সামর্থ্য আছে কি যে সেই মহামানব, তাঁর সব সাথি ও প্রিয় বন্ধুদের সঙ্গে পুনরুত্থিত হবেন না, আর এখনও আত্মিকভাবে জীবিত ও প্রাণবান নন? তারা কি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে? হাজারবার না, কখনোই না! হ্যাঁ, সমগ্র সৃষ্টিজগৎ ও বিশ্বজগতের বাস্তবতা ঘোষণা করছে যে, তাঁর পুনরুত্থান হবে এবং সমগ্র সৃষ্টি-বাস্তবতা তাঁর জীবনের দাবি করে, মহাবিশ্বের মালিকের কাছে তাঁর চিরন্তন জীবনের আবেদন জানায়। আর যেহেতু “সপ্তম শুয়া” ‘‘আয়াতুল কুবরা” রিসালাতে প্রত্যেকটি পর্বতের মতো শক্তিশালী তেত্রিশটি বৃহৎ ঐকমত্য প্রমাণ করেছে যে, এই বিশ্বজগৎ এক হাতের সৃষ্টি এবং এটি একমাত্র এক সত্তারই মালিকানা। এবং সেই মহান সত্তার ঐক্য ও একত্ব, যা ইলাহি পূর্ণতার কেন্দ্র, তা এমন স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে, ঐক্য ও একত্বের মাধ্যমে সমগ্র সৃষ্টিজগৎ সেই একক সত্তার আদেশ মান্যকারী সৈনিক, তাঁর অধীনস্থ কর্মচারীর অবস্থায় পরিণত হয়েছে। এবং আখিরাত আগমনের মাধ্যমে ইলাহি পূর্ণতা পতন থেকে, পূর্ণ ন্যায়বিচার উপহাসজনক অন্যায় থেকে, সর্বব্যাপী প্রজ্ঞা অর্থহীনতা থেকে, অসীম দয়া নিষ্ঠুর শাস্তি থেকে এবং মহিমময় শক্তি অপমানজনক দুর্বলতা থেকে মুক্তি পাবে এবং পবিত্রতা অর্জন করবে। অতএব নিশ্চিতভাবে, সম্পূর্ণভাবে এবং নিঃসন্দেহে আল্লাহর প্রতি ঈমানের শত শত সূক্ষ্ম রহস্যের মধ্যে, এই ছয়টি বাস্তবতার প্রয়োজনীয়তার ফলে কিয়ামত সংঘটিত হবে, হাশর ও নশর হবে, পুরস্কার ও শাস্তির চিরস্থায়ী আবাস খুলে যাবে। যাতে পৃথিবীর সেই অপরিসীম গুরুত্ব ও কেন্দ্রবিন্দু হওয়া বাস্তবায়িত হয়, মানুষের মর্যাদা ও মূল্য প্রমাণিত হয় এবং পৃথিবী ও মানবজাতির স্রষ্টা ও প্রতিপালক পরম প্রজ্ঞাময় শাসকের ন্যায়, প্রজ্ঞা, দয়া ও রাজত্ব স্থাপিত হয়; আর সেই চিরস্থায়ী রবের প্রিয় ও প্রকৃত বন্ধুদের অন্তহীন ক্ষতি থেকে মুক্তি দেওয়া হয়; এবং সেই বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক সম্মানিত; যিনি সমগ্র বিশ্বকে আনন্দ ও কৃতজ্ঞতায় পূর্ণ করেছেন, তাঁর পবিত্র খেদমতের প্রতিদান দেখানো হয়;এবং সেই চিরন্তন সুলতানের পূর্ণতা, অপূর্ণতা ও ত্রুটি থেকে, তাঁর ক্ষমতা দুর্বলতা থেকে, তাঁর প্রজ্ঞা অর্থহীনতা থেকে, তাঁর ন্যায়-অন্যায় থেকে মুক্ত ও পবিত্র ঘোষণা করা হয়। সারসংক্ষেপ যেহেতু আল্লাহ আছেন, তাই নিশ্চয়ই আখিরাতও আছে। এবং যেমন ওপরে বর্ণিত তিনটি ঈমানের স্তম্ভ, তাদের সমস্ত প্রমাণ দ্বারা হাশরের বাস্তবতাকে সমর্থন ও সাক্ষ্য দেয়, তেমনই: وَبِمَلٰئِكَتِهِ وَبِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنَ اللّٰهِ تَعَالٰى এই দুই ঈমানের রুকনও হাশরকে আবশ্যক করে এবং শক্তভাবে চিরস্থায়ী জগতের সাক্ষ্য দেয়। কারণ, ফেরেশতাদের অস্তিত্ব ও তাঁদের দাসত্বমূলক কাজকে প্রমাণকারী সমস্ত যুক্তি, অসংখ্য প্রত্যক্ষ অভিজ্ঞতা ও যোগাযোগ আত্মার জগৎ, অদৃশ্য জগৎ, চিরস্থায়ী জগৎ এবং ভবিষ্যতে মানুষ ও জিন দ্বারা পূর্ণ হতে যাওয়া চির সুখ-দুঃখের আবাস, জান্নাত ও জাহান্নামের অস্তিত্বের প্রমাণ দেয়।কারণ ফেরেশতারা আল্লাহর অনুমতিতে এসব জগৎ দেখতে পারে, তাতে প্রবেশ করতে পারে; এবং যেমন হজরত জিবরাইল (আ.)-এর মতো মানুষের সঙ্গে সাক্ষাৎকারী সকল ঘনিষ্ঠ ফেরেশতারা একমত হয়ে সাক্ষ্য দেয় যে, এসব জগৎ সত্যিই বিদ্যমান, তারা সেখানে ভ্রমণ করে, সেবা করে। যেমন আমরা চোখে না দেখেও আমেরিকা মহাদেশের অস্তিত্ব নিশ্চিত জানি সেখানে থেকে আগতদের সংবাদ দ্বারা, তেমনই শতগুণ পারস্পরিক সাক্ষ্যবিশিষ্ট ফেরেশতাদের বর্ণনা দ্বারা চিরস্থায়ী জগৎ, আখিরাত, জান্নাত ও জাহান্নামের অস্তিত্বেও আমরা একই নিশ্চিত বিশ্বাসে ঈমান আনব এবং আমরা তেমনই ঈমান আনি। ছাব্বিশতম কালিমার “রিসালে-ই কদর” নামে পরিচিত “ঈমান-ই বিল কদর” রুকনকে প্রমাণকারী সব যুক্তি অবশ্যই হাশর, আমলনামার প্রকাশ এবং মহান ন্যায়বিচারের দাঁড়িপাল্লায় আমলসমূহের ওজন নির্ধারণের প্রমাণ দেয়। কারণ, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত প্রত্যেক বস্তুর তাকদির নির্দিষ্টভাবে ব্যবস্থা ও ভারসাম্যের ফলকে লেখা হচ্ছে; প্রত্যেক জীবের জীবনের ইতিহাস তার স্মৃতিতে, বীজে, বা অন্য নকশা-ফলকে সংরক্ষিত হচ্ছে; প্রত্যেক আত্মা, বিশেষত মানুষের আমলনামা লাওহে মাহফুজে লিপিবদ্ধ করা হচ্ছে। এমন সর্বব্যাপী তাকদির, জ্ঞানসমৃদ্ধ পরিকল্পনা, সূক্ষ্ম রেকর্ড ও সযত্ন সংরক্ষণ শুধু এক মহাবিচারালয়েই চূড়ান্ত বিচার ও চিরস্থায়ী পুরস্কার ও শাস্তির জন্যই হতে পারে।অন্যথায় এই সূক্ষ্ম ও নিখুঁত নথিভুক্তি ও সংরক্ষণ সম্পূর্ণ অর্থহীন, উদ্দেশ্যহীন ও বাস্তবতার পরিপন্থি হয়ে পড়বে। আর যদি পুনরুত্থান না ঘটে, তবে তাকদিরের কলমে লেখা এই বিশ্বব্রহ্মাণ্ডের বইয়ের সমস্ত অর্থ নষ্ট হবে, যা কখনো সম্ভব নয়। এমন ধারণা পুরো সৃষ্টিজগতের অস্তিত্ব অস্বীকার করার মতোই অসম্ভব; বরং পাগলামির সমান। সারমর্ম ঈমানের পাঁচটি স্তম্ভ (সব প্রমাণসহ) পুনরুত্থানের সত্যতা, বাস্তবতা ও চিরস্থায়ী আবাস প্রতিষ্ঠায় সাক্ষ্য দেয়, দাবি করে এবং তা নিশ্চিতভাবে চায়। এবং হাশরের এই মহাসত্যের মহত্ত্বের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, এমনই মহিমান্বিত ও অবিচল স্তম্ভ ও প্রমাণ রয়েছে যে, কুরআনুল কারিমের প্রায় এক-তৃতীয়াংশ অংশই হাশর ও আখিরাত নিয়ে; এবং কুরআন তার সমস্ত সত্যের ভিত্তি ও মূলনীতি হিসেবে সেটিকেই গ্রহণ করেছে এবং সমস্ত কিছু সেই ভিত্তির ওপর স্থাপন করেছে। (Mukaddime nihayet buldu.) * * *

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters