Sözler

The Thirteenth Word

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

(বর্তমানের আকর্ষণীয় ফিতনায় পতিত, কিন্তু এখনও বুদ্ধি লোপ পায়নি, এমন যুবকদের সাথে কথোপকথন) কিছু যুবক বর্তমানের প্রতারণামূলক ও আকর্ষণীয় বিনোদন ও কামনা-বাসনার আক্রমণের মুখে জিজ্ঞেস করল, “আমরা আমাদের আখিরাতকে কীভাবে রক্ষা করব?” তারা রিসালায়ে নূর থেকে সাহায্য চাইল। আমিও রিসালায়ে নূরের আধ্যাত্মিক ব্যক্তিত্বের পক্ষ থেকে তাদের বললাম: কবর আছে; কেউই তা অস্বীকার করতে পারে না। প্রত্যেকে ইচ্ছায় বা অনিচ্ছায়, সেখানে প্রবেশ জন্য তিন ধরনের তিনটি পথ ছাড়া অন্য কোনো পথ নেই। প্রথম পথ : ওই কবর ঈমানদার ব্যক্তিদের জন্য এই দুনিয়ার চেয়ে আরও সুন্দর এক জগতের দরজা। দ্বিতীয় পথ : যারা আখিরাতকে স্বীকার করে কিন্তু অশ্লীলতা ও বিভ্রান্তির মধ্যে চলাফেরা করে, তাদের জন্য এটি চিরস্থায়ী কারাগারের দরজা; সব বন্ধুদের থেকে বিচ্ছিন্ন একান্ত একাকী কারাবাস। কারণ, সে যেমন দেখেছে, যেমন বিশ্বাস করেছে, তেমনভাবে আচরণ করেনি, তাই তার সঙ্গে সে অনুযায়ী আচরণ করা হবে। তৃতীয় পথ : যারা আখিরাতে বিশ্বাস করে না, অর্থাৎ অবিশ্বাসী ও পথভ্রষ্ট, তাদের জন্য এটি চিরন্তন মৃত্যুদণ্ডের দরজা। অর্থাৎ এমন এক ফাঁসির মঞ্চ, যা নিজের সাথে তার সব প্রিয়জনদেরও ধ্বংস করবে। সে যেমন মনে করেছে, বাস্তবে তা-ই পাবে; তার শাস্তি হবে তার বিশ্বাসের অনুরূপ। এই শেষের দুটি অবস্থা এতই স্পষ্ট যেকোনো প্রমাণের প্রয়োজন নেই, চোখে দেখা যায়, বাস্তবে অনুভূত হয়। যেহেতু মৃত্যুর সময় গোপন, তাই যেকোনো সময় মৃত্যু শির কেটে নেওয়ার জন্য আসতে পারে, এতে বৃদ্ধ-যুবক কোনো পার্থক্য নেই। অতএব এমন মহান ও ভয়ংকর এক বিষয় সর্বদা চোখের সামনে থাকা অবস্থায়, অসহায় মানুষ অবশ্যই চেষ্টা করবে, সেই চিরন্তন মৃত্যুদণ্ড থেকে, সেই অতল, সীমাহীন একাকী কারাবাস থেকে মুক্তির উপায় খুঁজতে এবং কবরের দরজাকে নিজের জন্য চিরন্তন জীবনের, চির সুখের, নূরের জগতের দিকে খুলে দেওয়া এক দরজায় পরিণত করতে।এই ঘটনা ওই মানুষের জন্য দুনিয়ার সমান বড়ো এক বিষয়। এই নিশ্চিত সত্যটি, যখন এই তিনটি পথের মধ্যে বিদ্যমান এবং এই তিনটি পথও উল্লিখিত তিনটি বাস্তব সত্যের ওপর নির্ভর করে, এমন সংবাদ দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার সত্যবাদী সংবাদদাতা, যাদের হাতে ছিল সত্যতার প্রমাণস্বরূপ মুজিযা এবং ওই নবিগণ যে সংবাদ দিয়েছেন, সেই একই সংবাদ আধ্যাত্মিক অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি ও প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে এক লক্ষ চব্বিশ হাজার আউলিয়া সত্যায়ন করেছেন, স্বাক্ষর করেছেন আর অসংখ্য মুহাক্কিক তাদের নিশ্চিত প্রমাণ দ্বারা ওই নবি ও আউলিয়াদের প্রদত্ত একই সংবাদকে বুদ্ধিগতভাবে ‘ইলমুল-ইয়াকিন’ পর্যায়ে প্রমাণ করেছেন। তারা নির্ভুল ও সর্বসম্মতভাবে জানিয়েছেন যে, “চিরন্তন মৃত্যুদণ্ড ও অনন্ত কারাবাস থেকে মুক্তি পেয়ে, শুধু ঈমান ও আনুগত্যের মাধ্যমে সেই পথকে চিরন্তন সুখের দিকে ফিরিয়ে নেওয়া নিরানব্বই ভাগ সম্ভব।” এখন প্রশ্ন হলো, যদি মাত্র এক শতাংশ ধ্বংসের আশঙ্কা থাকা একটি বিপজ্জনক পথে না যাওয়ার জন্য একজন মাত্র সতর্ককারী ব্যক্তির কথাও মানুষ গুরুত্ব দেয় এবং যদি কেউ তার সেই সতর্কবার্তা না শুনে সেই পথে যায়, তবে বিনাশের আশঙ্কা থেকে উদ্ভূত মানসিক যন্ত্রণা তার খাওয়া-দাওয়ার রুচি পর্যন্ত নষ্ট করে দেয়।তাহলে এমন অবস্থায়, লক্ষ লক্ষ সত্যবাদী ও যাচাইকৃত সংবাদদাতা যখন শতভাগ নিশ্চিতভাবে জানাচ্ছেন যে, ভ্রান্তি ও পাপাচার সেই চোখের সামনে দৃশ্যমান কবরের ফাঁসির মঞ্চের এবং চিরন্তন একাকী কারাগারের অকাট্য কারণ হওয়ায়, ঈমান ও ইবাদত শতভাগ নিশ্চিতভাবে সেই ফাঁসির দড়ি সরিয়ে দেয়, কারাগারের দরজা বন্ধ করে দেয় এবং দৃশ্যমান সেই কবরকে এক চিরন্তন ধনভান্ডারের, চির সুখের প্রাসাদের দিকে খোলা দরজায় পরিণত করে দেয়। তারা যখন এমন সংবাদ দিচ্ছেন এবং তার নিদর্শন ও প্রমাণসমূহও দেখাচ্ছেন, তখন এমন বিস্ময়কর, ভয়ংকর ও ভয়াবহ বাস্তবতার সামনে দাঁড়ানো অসহায় মানুষ, বিশেষ করে মুসলমান যদি তার ঈমান ও ইবাদত না থাকে, তবে তাকে যদি সমগ্র দুনিয়ার রাজত্ব ও ভোগবিলাসও দেওয়া হয়, তবুও কি সেই মানুষ! যে প্রতি মুহূর্তে সেই কবরের ডাকের অপেক্ষায় আছে; তার সেই ভয়াবহ চিন্তা থেকে উৎপন্ন মানসিক যন্ত্রণাকে দূর করতে পারবে? আমি তোমাদেরই জিজ্ঞেস করছি। যেহেতু বৃদ্ধাবস্থা, অসুস্থতা, বিপদ এবং সর্বত্র মৃত্যুর ঘটনাগুলো সেই ভয়ংকর যন্ত্রণাকে জাগিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, তাই অবিশ্বাসী ও পাপাচারী ব্যক্তি যদি লাখো সুখ ও আনন্দও লাভ করে, তবুও তার অন্তরে এক আধ্যাত্মিক জাহান্নাম বাস করে এবং তাকে দগ্ধ করে। শুধু গভীর গাফিলতি সাময়িকভাবে তাকে তা অনুভব করতে দেয় না। যেহেতু ঈমানদার ও আনুগত্যশীল ব্যক্তি নিজ চোখে দেখে যে, কবর তার জন্য এক চিরন্তন ধনভান্ডারের এক অনন্ত সুখের দিকে খোলা দরজা; আর সেই আগে থেকে নির্ধারিত নিয়তির লটারিতে কোটি কোটি স্বর্ণ ও হীরার পুরস্কার এনে দেবে এমন একটি টিকিটও তার হাতে পড়েছে, যা হলো ঈমানের সনদ।যে ব্যক্তি প্রতিনিয়ত “এসো, তোমার টিকিটটি নাও!” এই আহ্বানের অপেক্ষায় থাকে, তার সেই প্রতীক্ষা-অবস্থার অন্তর্গত গভীর, মৌলিক ও বাস্তব আধ্যাত্মিক আনন্দ ও স্বাদ এমন এক মহান আনন্দ যে, যদি তা দেহরূপে প্রকাশিত হতো এবং সেই বীজ এক গাছে পরিণত হতো, তবে সেই গাছ সেই মানুষের জন্য একটি বিশেষ জান্নাতের রূপ নিত। তবুও যদি সে মানুষ ওই মহান ও বিশাল আধ্যাত্মিক আনন্দকে পরিত্যাগ করে, যৌবনের তাড়নায় অগণিত দুঃখ-কষ্টে জর্জরিত বিষাক্ত মধুর মতো অশ্লীল ও কামনামুখর অস্থায়ী ও অবৈধ ভোগের ক্ষণস্থায়ী সুখকে বেছে নেয়, তবে সে নিকৃষ্ট প্রাণী থেকেও শতগুণ নিচে নেমে যায়। সে বিদেশি অবিশ্বাসীদের মতোও হতে পারে না; কারণ যদি তারা কোনো এক নবিকে অস্বীকারও করে, তবু অন্য নবিদের চিনতে পারে। যদি নবিদের না-ও জানে, তবুও তারা আল্লাহকে চিনতে পারে। আর যদি তারা আল্লাহকেও না জানে, তবুও তাদের মাঝে নৈতিকতার উপযোগী কিছু সুন্দর গুণাবলি থাকতে পারে। কিন্তু একজন মুসলমান, নবিদেরকে তাঁদের রবকে এবং সমস্ত সৌন্দর্য ও পূর্ণতার ধারণাসমূহ মুহাম্মাদে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমেই জানে। অতএব, যে তার প্রশিক্ষণ ত্যাগ করে, তার শৃঙ্খল থেকে বিচ্ছিন্ন হয়, সে আর কোনো নবি চিনবে না, আল্লাহকেও চিনবে না এবং তার আত্মার মধ্যে সুন্দর গুণাবলি রক্ষা করার মতো কোনো ভিত্তিও জানতে পারবে না। কারণ, নবিদের মধ্যে সর্বশেষ এবং সবচেয়ে মহান নবি হলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যার ধর্ম ও আহ্বান সমগ্র মানবজাতির উদ্দেশ্যে প্রেরিত। আর মুজিযা ও ধর্মব্যবস্থার দিক থেকে তিনি মানবজাতির মধ্যে শ্রেষ্ঠ। মানবজাতিকে সকল সত্য বিষয়ে শিক্ষা দিয়েছেন এবং চৌদ্দ শতাব্দী ধরে উজ্জ্বলভাবে তা প্রমাণ করেছেন।সুতরাং যে ব্যক্তি মানবজাতির গৌরবের উৎস এমন মহান ব্যক্তির মৌলিক শিক্ষা এবং ধর্মীয় নীতিমালা পরিত্যাগ করে, সে নিঃসন্দেহে কোনো দিক থেকেই নূর বা পূর্ণতা পাবে না; বরং সে সম্পূর্ণরূপে অধঃপতনের শিকার হবে। অতএব হে দুনিয়াবি জীবনে ভোগবিলাসে আসক্ত এবং ভবিষ্যতের চিন্তায় নিজ ভবিষ্যৎ ও জীবনকে নিরাপদ করতে পরিশ্রমরত অসহায় মানুষগণ! যদি তোমরা দুনিয়ার আনন্দ, স্বাদ, সুখ ও প্রশান্তি চাও, তবে বৈধ সীমার ভেতরে থাকা আনন্দে সন্তুষ্ট থাকো। কারণ, সেই বৈধ আনন্দই তোমাদের সুখের জন্য যথেষ্ট। অবৈধ ও নিষিদ্ধ সীমার বাইরে আনন্দের মধ্যে হাজার যন্ত্রণা লুকানো। এ কথা তোমরা পূর্ববর্তী ব্যাখ্যা থেকে নিশ্চয়ই বুঝেছ। যদি অতীত, অর্থাৎ অতিবাহিত সময়ের ঘটনাগুলো, যেমনিভাবে আজকাল সিনেমায় বর্তমানের মতো প্রদর্শন করা হয়। তেমনই ভবিষ্যতের ঘটনাগুলোও, উদাহরণস্বরূপ পঞ্চাশ বছর পরের অবস্থা একটি সিনেমার পর্দায় দেখানো যেত, তবে অবৈধ ভোগবিলাসে মত্ত মানুষজন তাদের আনন্দদায়ক বিষয়গুলোকে প্রচণ্ডভাবে ঘৃণা করত এবং কান্না করত। অতএব, যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে চিরন্তন ও স্থায়ী আনন্দ কামনা করে, তার উচিত ঈমানের পরিধির ভেতরে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা ও শৃঙ্খলাকে নিজের দিশারিরূপে গ্রহণ করা।

§2

একদিন আমার কাছে কয়েকজন মেধাবী যুবক এলো। জীবন, যৌবন এবং কামনা-বাসনার দিক থেকে উদ্ভূত বিপদসমূহ থেকে বাঁচার জন্য কার্যকর একটি সতর্কবাণী পেতে চাওয়া এই যুবকদের আমি বললাম, আগেও রিসালায়ে নূর থেকে সাহায্য চাওয়া যুবকদের যেমন বলেছিলাম, তোমাদের যৌবন নিশ্চিতভাবে চলে যাবে। যদি তোমরা বৈধ সীমার মধ্যে না থাকো, তবে সেই যৌবন নষ্ট হয়ে যাবে এবং তার আনন্দের তুলনায় অনেক বেশি বিপদ ও যন্ত্রণা তোমাদের মাথার ওপর আসবে- দুনিয়াতে, কবরে এবং আখিরাতে। কিন্তু যদি ইসলামি শিক্ষার মাধ্যমে সেই যৌবনের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ পবিত্রতা, লজ্জাশীলতা ও আনুগত্যে ব্যয় করো, তবে সেই যৌবন আধ্যাত্মিকভাবে স্থায়ী হয়ে থাকবে এবং চিরন্তন যৌবন অর্জনের কারণ হবে। আর জীবন; যদি ঈমান দিয়ে সজ্জিত করা না হয়, অথবা পাপাচারের কারণে সেই ঈমান কার্যকর না হয়, তবে জীবন, বাহ্যিক ও অল্প সময়ের কিছু আনন্দ-উল্লাসের সঙ্গে সঙ্গে, সেই আনন্দের চেয়েও হাজার গুণ বেশি দুঃখ, বিষাদ ও কষ্ট দেয়৷ কারণ মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তি আছে পশুর বিপরীতে, সে কেবল বর্তমান সময়ের সঙ্গে নয়; বরং অতীত ও ভবিষ্যৎ সময়ের সঙ্গেও স্বভাবগতভাবে সম্পর্কযুক্ত। তাই সে বিগত সময়গুলো থেকেও দুঃখ ও আনন্দ অনুভব করতে পারে।কিন্তু পশুর কোনো চিন্তাশক্তি নেই তাই তার বর্তমান আনন্দ অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয়-উদ্বেগ নষ্ট করে দেয় না। মানুষ যদি ভ্রষ্টতা ও উদাসীনতায় পড়ে, তবে তার বর্তমান আনন্দ, অতীত থেকে আসা দুঃখ ও ভবিষ্যৎ থেকে আসা উদ্বেগ-ভয়ে তিক্ত হয়ে ওঠে, বিনষ্ট হয়৷ বিশেষ করে যদি তা অবৈধ আনন্দ হয়, তবে তা সম্পূর্ণভাবে বিষাক্ত মধুর মতো হয়ে যায়৷ অতএব জীবনের আনন্দের দিক থেকে, সে পশুর চেয়ে শতগুণ নিচে নেমে যায়; বরং অবিশ্বাসী ও গাফেল মানুষের জীবন এমনকি অস্তিত্ব ও সমগ্র জগৎ তার জন্য কেবল যে দিনে সে আছে, সেই দিনই সীমাবদ্ধ থাকে। সমস্ত অতীতকাল ও জগৎসমূহ, তার ভ্রষ্টতার দৃষ্টিকোণ থেকে অস্তিত্বহীন ও মৃত। আকল তার কাছে অতীতকে কালিমাময় ও অন্ধকার হিসেবেই দেখাচ্ছে এবং ভবিষ্যৎকালসমূহ তার অবিশ্বাসের দৃষ্টিতেও অস্তিত্বহীন। আর অস্তিত্বহীনতার ফলে সৃষ্ট অনন্ত বিচ্ছেদসমূহ ক্রমাগত তার চিন্তার পথে জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। কিন্তু যদি ঈমান জীবনের প্রাণ হয়ে যায়, তখন অতীত ও ভবিষ্যৎ উভয় সময়ই ঈমানের নূরে আলোকিত হয় এবং অস্তিত্ব লাভ করে। বর্তমান সময়ের মতোই, আত্মা ও হৃদয়কে ঈমানের দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক আনন্দ ও অস্তিত্বের নূরসমূহ দান করে এই সত্যের বিশদ ব্যাখ্যা রয়েছে বৃদ্ধদের রিসালার সপ্তম আশাতে, তোমরা সেটিতে দৃষ্টি দিতে পারো। অতএব, জীবন এমনই! যদি তোমরা জীবনের আসল স্বাদ ও আনন্দ পেতে চাও, তবে তোমাদের জীবনকে ঈমান দ্বারা প্রাণবন্ত করো, ফরজ আমল দ্বারা শোভিত করো এবং গুনাহ থেকে বিরত থেকে জীবনকে রক্ষা করো। প্রতিদিন সকল স্থানে ও সকল সময়ে অসংখ্য মৃত্যু থেকে উদ্ভূত ভয়ংকর মৃত্যুর বাস্তবতা সম্পর্কে অন্য যুবকদের যেমন বলেছি, তা একটি উপমার মাধ্যমে তোমাদের নিকট ব্যাখ্যা করছি। ধরা যাক, তোমাদের চোখের সামনে একটি ফাঁসির মঞ্চ স্থাপন করা হয়েছে। তার পাশে আছে একটি লটারির দফতর এবং সেই দফতর অত্যন্ত বিশাল পুরস্কার প্রদান করে।আমরা এখানে উপস্থিত দশজন ব্যক্তি; অবশ্যই চাই বা না চাই, অন্য কোনো উপায় নেই, আমাদের সেখানে ডাকা হবে৷ আমাদের আমন্ত্রণ জানানো হবে আর সেই ডাকার সময় অজ্ঞাত, তাই প্রতিটি মুহূর্তে আমরা অপেক্ষা করছি, যেকোনো মুহূর্তে বলা হবে “এসো, তোমার মৃত্যুদণ্ডের টিকিট নাও, ফাঁসির মঞ্চে ওঠো!” অথবা “এসো, কোটি স্বর্ণমুদ্রার পুরস্কার জেতা টিকিট তোমার নামে পড়েছে, এসো, নাও!” ঠিক তখনই দরজায় দুইজন লোক এলো, একজন অর্ধনগ্ন, সুন্দর ও প্রলুব্ধকারী নারী; তার হাতে রয়েছে দেখতে অত্যন্ত সুস্বাদু কিন্তু বিষাক্ত হালুয়া, সে সেটা খাওয়াতে চায়। তার পরেই প্রবেশ করল একজন প্রতারিত না হওয়া এবং কাউকে প্রতারিত না করা গম্ভীর এক ব্যক্তি। সে বলল, “আমি তোমাদের জন্য একটি রহস্যময় শিক্ষা নিয়ে এসেছি। তোমরা যদি এটা পড়ো এবং সেই বিষাক্ত হালুয়া না খাও, তবে ফাঁসি থেকে রক্ষা পাবে। এই রহস্যময় শিক্ষার মাধ্যমে অমূল্য সেই পুরস্কার লটারির টিকিটও অর্জন করবে। দেখো তোমাদের চোখের সামনেই ফাঁসির মঞ্চে যারা মধু খাচ্ছে., তারা সবাই সেখানে প্রবেশ করছে আর সেখানে প্রবেশ করার আগেই সেই হালুয়ার বিষে ভয়ংকর পেট ব্যথায় কষ্ট পাচ্ছে। যারা বৃহৎ পুরস্কারের টিকিট পেয়েছে, তাদের যদিও চোখে দেখা যায় না, বাহ্যিকভাবে মনে হয় তারা ফাঁসির দড়িতে উঠেছে, কিন্তু আসলে তারা ঝুলছে না; বরং সেই মঞ্চকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সহজে পুরস্কারের দফতরে প্রবেশ করছে, এমন কথা লক্ষ লক্ষ সাক্ষী জানাচ্ছে।জানালাগুলো দিয়ে দেখো, এই বিষয়ের সঙ্গে যুক্ত সর্বোচ্চ কর্মকর্তা ও মহামান্য ব্যক্তিরা উচ্চ কণ্ঠে ঘোষণা করছেন, জানাচ্ছেন। যেমন তোমরা ফাঁসির মঞ্চে যাওয়া লোকদেরকে চোখে দেখছ, ঠিক তেমনই নিশ্চিতভাবেই সেই রহস্যময় শিক্ষা গ্রহণকারীরাই পুরস্কারের টিকিটপ্রাপ্ত হয়েছে, এটা দিনের আলোর মতো স্পষ্টভাবে ও বিন্দুমাত্র সন্দেহ ছাড়া জেনে রাখো।” এই উপমার মতোই, বিষাক্ত মধুর শাসনের অধীনে থাকা অবৈধ পরিসরের যৌবনের লালসামূলক আনন্দসমূহ, চিরস্থায়ী ধনভান্ডার ও চিরন্তন সুখের টিকিট ও নথিস্বরূপ ঈমানকে হারানোর কারণে, ফাঁসির মঞ্চের মতো মৃত্যুতে এবং চিরকালীন অন্ধকারের দরজাস্বরূপ কবরের বিপদে, যেমন বাহ্যিকভাবে দেখা যায়, তেমনই সত্যিই পতিত হয়। আর যেহেতু মৃত্যুর সময় গোপন, তাই যুবক বা বৃদ্ধের কোনো পার্থক্য না রেখে, যেকোনো মুহূর্তে মৃত্যুর জল্লাদ এসে তার মাথা কেটে নিতে পারে৷ কিন্তু যদি সে বিষাক্ত মধুর মতো অবৈধ কামনা ও লালসা ত্যাগ করে এবং কুরআনের শিক্ষাস্বরূপ ঈমান ও ফরজ আমল অর্জন করে, তবে সে মানবজীবনের বিশেষ নিয়তির লটারির মধ্য থেকে চিরন্তন সুখের ধনভান্ডারের টিকিট লাভ করবে, এমন খবর দিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নবি আলাইহিমুস সালাম এবং গণনাতীতসংখ্যক অলি ও সত্যপথের মানুষ সর্বসম্মতভাবে সাক্ষ্য দিয়ে, তাদের চিহ্ন ও প্রমাণও প্রদর্শন করাচ্ছেন সারসংক্ষেপে বললে, যৌবন চলে যাবে। যদি লালসা ও পাপাচারে চলে যায়, তবে তা দুনিয়ায় ও আখিরাতে হাজারো বিপদ ও যন্ত্রণা উৎপন্ন করবে এবং এমন যৌবনধারীরা অধিকাংশ ক্ষেত্রেই অপব্যয় ও অপচয়ের ফলে সৃষ্ট কল্পনাজাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অথবা বেপরোয়া আচরণের কারণে জেলে, অথবা দারিদ্র্যের কারণে নীচুতায় ও আধ্যাত্মিক কষ্টের কারণে মদের আসরে পতিত হবে।তোমরা যদি এটা জানতে চাও, তবে হাসপাতাল, কারাগার ও কবরস্থান পরিদর্শন করো। নিশ্চয়ই হাসপাতালগুলোর নীরব ভাষায় তোমরা শুনবে, যৌবনের প্ররোচনায় অপচয় ও অপব্যবহার থেকে সৃষ্ট রোগে আহ্-উহ্ ধ্বনিতে ভরা আর্তনাদ। কারাগারগুলো থেকেও শুনবে, অধিকাংশ যুবক যারা অবৈধ পথে যৌবনের বেপরোয়া আচরণের চাবুক খেয়ে দুর্ভাগ্যগ্রস্ত হয়েছে। আর কবরস্থান ও সেখানে ক্রমাগত প্রবেশ ও প্রস্থানরত মানুষদের নিয়ে বারজাখের জগতে, যা আহলে কাশফেল কুবুর অধিকারী ব্যক্তিদের প্রত্যক্ষ দর্শনে এবং সকল সত্যপথের মানুষের সাক্ষ্য ও সম্মতিতে তুমি বুঝবে, বেশির ভাগ শাস্তি, যৌবনের অপব্যবহারের ফলাফল। তদুপরি মানবজাতির সংখ্যাগরিষ্ঠ অংশ গঠিত বয়োবৃদ্ধ ও রোগাক্রান্তদের দ্বারা। তাদের জিজ্ঞাসা করো। নিশ্চয়ই তাদের বিশাল অংশ দুঃখ ও অনুতাপের সঙ্গে বলবে “আহ্! আমরা আমাদের যৌবন অবৈধ ভোগবিলাসে লিপ্ত হয়ে নষ্ট করেছি। আমাদের মতো করো না।”কারণ, মাত্র পাঁচ-দশ বছরের অবৈধ যৌবন ভোগের বিনিময়ে, মানুষ দুনিয়ায় বহু বছর দুঃখ ও কষ্ট, বারজাখে শাস্তি ও ক্ষতি এবং আখিরাতে জাহান্নাম ও সাকার-এর বিপদ ভোগ করে এমন এক ব্যক্তি, যদিও সে অত্যন্ত করুণ অবস্থায় রয়েছে। কিন্তুاَلرَّاضي بِالضَّرَرِ لَا يُنْظَرُ لَهُএই রহস্য অনুযায়ী, সে কোনো দয়ার যোগ্য নয়। কারণ, যে স্বেচ্ছায় ক্ষতির মধ্যে প্রবেশ করে, তার প্রতি দয়া করা হয় না এবং সে উপযুক্তও নয়। আল্লাহ তায়ালা আমাদের ও তোমাদেরকে এই যুগের আকর্ষণীয় ফিতনা থেকে মুক্তি দিন এবং রক্ষা করুন, আমিন!

§3

بِاس۟مِهٖ سُب۟حَانَهُ রিসালায়ে নূরের ভেতরে যে সত্যিকারের সান্ত্বনা ও প্রশান্তি রয়েছে, বন্দিদের জন্য তা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে যারা যৌবনের আঘাত পেয়ে, সতেজ ও মিষ্টি জীবনকাল বন্দিশালায় কাটাচ্ছে, তাদের জন্য নূরসমূহ রুটির মতোই অপরিহার্য। হ্যাঁ, যৌবনের উন্মত্ততা বুদ্ধির চেয়ে অনুভূতির কথাই বেশি শোনে। আর অনুভূতি ও কামনা-বাসনা অন্ধ; তা ফলাফল দেখতে পায় না। স্বল্প সময়ের নগদ আনন্দকে, ভবিষ্যতের সীমাহীন আনন্দের ওপর অগ্রাধিকার দেয়। এক মিনিটের প্রতিশোধের নেশায় মানুষ হত্যা করে, এরপর আশি হাজার ঘণ্টা কারাবাসের যন্ত্রণা ভোগ করে। এক ঘণ্টার লালসাপূর্ণ ভোগের ফলে হাজার দিন কারাবাসে শত্রুর আশঙ্কা ও ভয়জনিত বেদনা ও দুশ্চিন্তায় জীবনের সুখ ধ্বংস হয়ে যায়। এই উদাহরণগুলোর অনুপাতে, অসহায় যুবকদের আরও বহু বিপদ আছে, যার ফলে তারা মধুর জীবনকে তিক্ত ও করুণ জীবনে পরিণত করে ফেলে। বিশেষ করে উত্তর দিকের এক বিশাল রাষ্ট্র যৌবনের কামনা-বাসনাকে ব্যবহার করে এই যুগকে ফিতনার ঝড়ে কাঁপিয়ে তুলছে। কারণ, ফলাফল দেখতে না পারা অন্ধ অনুভূতির প্রভাবে চলা যুবকদেরকে সম্মানিত লোকদের সুন্দরী কন্যা এবং স্ত্রীদের অবাধে ব্যবহার করতে দেয়; বরং গোসলখানায় নারী-পুরুষের একত্রে নগ্ন হয়ে প্রবেশের অনুমতি দিয়ে, অশ্লীলতা ও ব্যভিচারকে উৎসাহিত করে। একইভাবে বেপরোয়া দরিদ্র লোকদের জন্য ধনীদের সম্পদকে বৈধ ঘোষণা করে, যার ফলে সমস্ত মানবজাতি এই ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে। অতএব, এই যুগে মুসলিম ও তুর্কি যুবকদের উচিত, বীরত্বের পরিচয় দেওয়া এবং দুই দিক থেকে আক্রমণকারী এই বিপদের বিরুদ্ধে রিসালায়ে নূরের ঈমানের ফলসমূহ এবং যুবকদের পথ নির্দেশিকার মতো ধারালো তরবারি দিয়ে প্রতিরোধ করা। অন্যথায় সেই অসহায় যুবক, তার ভবিষ্যৎ, সুখী জীবন এবং পরকালীন আনন্দ ও চিরন্তন জীবন সবকিছুকেই শাস্তি ও যন্ত্রণায় রূপান্তর করে ধ্বংস করবে এবং অপব্যবহার ও লালসার কারণে হাসপাতালে। অনুভূতির অপব্যবহারে কারাগারে প্রবেশ করো। তারপর বৃদ্ধ বয়সে হায় আফসোস বলে চিৎকার করবে, অনুতাপ ও আফসোসে বৃদ্ধাবস্থায় অনেক কাঁদবে হবে। কিন্তু যদি সে কুরআনি শিক্ষায় গঠিত চরিত্র এবং নূরের সত্যসমূহ দ্বারা নিজেকে রক্ষা করে, তবে সে হবে সম্পূর্ণ এক বীর যুবক, সুযোগ্য ও পূর্ণাঙ্গ মানুষ, সুখী মুসলমান এবং অন্যান্য সৃষ্টিজীবের সুলতানে পরিণত হবে। হ্যাঁ, যদি কোনো যুবক, কারাগারে প্রতিদিনের চব্বিশ ঘণ্টা জীবনের এক ঘণ্টা পাঁচ ওয়াক্ত নামাজে ব্যয় করে এবং যেমন কারাগার অনেক গুনাহ থেকে তাকে রোধ করে; তেমনই সে যদি ওই বিপদের কারণ হওয়া অপরাধ থেকে তাওবা করে এবং অন্য ক্ষতিকর ও যন্ত্রণাদায়ক গুনাহ থেকে বিরত থাকে, তবে তার জীবনে, তার ভবিষ্যতে, তার স্বদেশ ও জাতির জন্য তার আত্মীয়স্বজনদের উপকারী হিসেবে গণ্য হবে।আর সেই দশ-পনেরো বছরব্যাপী ক্ষণস্থায়ী যৌবনের বিনিময়ে সে অর্জন করবে চিরন্তন ও উজ্জ্বল যৌবন। এবং এই বিষয়টি সম্পর্কে কুরআনুল মুজিযুল বয়ানসহ সমস্ত আসমানি কিতাব ও সহিফাসমূহ সুসংবাদ দিয়েছে। হ্যাঁ, যদি সেই মিষ্টি ও সুন্দর যৌবনের নিয়ামতের প্রতি দৃঢ়তা ও আনুগত্যের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে, তবে সেই যৌবন বৃদ্ধি পায়, চিরস্থায়ী হয়ে যায় এবং আনন্দে ভরে ওঠে। অন্যথায় তা বিপদে পরিণত হয়, দুঃখ, উদ্বেগ ও দুঃস্বপ্নে পরিপূর্ণ হয়ে নষ্ট হয়ে যায়। এবং আত্মীয়স্বজনের, নিজ দেশের এবং জাতির জন্য ক্ষতিকর এক ভবঘুরে উন্মাদে পরিণত হয়। যদি কোনো বন্দি অন্যায়ভাবে দণ্ডপ্রাপ্ত হয়, তবে ফরজ নামাজ আদায় করার শর্তে তার প্রতিটি ঘণ্টা এক দিনের ইবাদতের সমান হয়ে যায়। তখন সেই কারাবাস তার জন্য এক নির্জন ইবাদতের স্থান হয়ে দাঁড়ায় এবং সে তখন গণ্য হতে পারে প্রাচীন যুগের সেই নির্জন নেককার বান্দাদের মধ্যে, যারা গুহায় প্রবেশ করে একান্তে ইবাদত করত। আর যদি সে হয় দরিদ্র, বৃদ্ধ, অসুস্থ, অথবা ঈমানের হাকিকতসমূহের প্রতি আগ্রহী, তবে ফরজ আদায় ও তাওবা করার শর্তে, তার প্রতিটি ঘণ্টা বিশ ঘণ্টা ইবাদতের সমান হয়ে যায়। এবং সেই কারাগার তার জন্য হয়ে ওঠে একটি বিশ্রামাগার, একটি স্নেহপরায়ণ বন্ধুর ভালোবাসার ঘর, একটি শিক্ষাগৃহ এবং একটি পাঠশালা।সে তখন কারাগারে অবস্থান করেই বাইরের অশান্ত, পাপের আক্রমণে ভরা অবাধ জীবনের তুলনায় অধিক শান্তি অনুভব করতে পারে। তখন সে কারাগার থেকে পূর্ণ নৈতিক শিক্ষা গ্রহণ করে। আর বেরিয়ে এসে একজন খুনি বা প্রতিশোধপরায়ণ নয়; বরং তাওবাকারী, অভিজ্ঞ, শিক্ষিত, সমাজের জন্য উপকারী এক মানুষ হয়ে ওঠে। এমনকি দেনিজলি কারাগারে বন্দিদের মধ্যে অল্প সময়ের মধ্যেই রিসালায়ে নূর থেকে অসাধারণ নৈতিক শিক্ষা গ্রহণকারীদের দেখে কিছু সচেতন ব্যক্তি বলেছেন, “তাদেরকে সংশোধনের জন্য পনেরো বছর জেলে রাখার চেয়ে যদি তারা পনেরো সপ্তাহ রিসালায়ে নূরের পাঠ গ্রহণ করে, তবে তা তাদের আরও গভীরভাবে সংশোধন করবে।” যেহেতু মৃত্যু চিরন্তন এবং মৃত্যুর সময়ও গোপন, তাই যেকোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। আর যেহেতু কবর কখনো শূন্য থাকে না; একের পর এক কাফেলা সেখানে প্রবেশ করে অদৃশ্য হয়ে যায়। মৃত্যু ঈমানদারদের কাছে চিরন্তন ধ্বংসের সমার্থক নয়; বরং তা আল্লাহর অশেষ দয়া ও করুণায় মুক্তির ঘোষণাপত্রে রূপ নেয়, এ সত্য কুরআনের দলিল দ্বারা প্রতিষ্ঠিত। কিন্তু অবিশ্বাস ও লালসার বশবর্তী মানুষের জন্য মৃত্যু যেন এক চিরস্থায়ী মৃত্যুদণ্ড। যেখানে সে তার সকল প্রিয় বস্তু ও আপন অস্তিত্ব থেকে অন্তহীন বিচ্ছেদের অন্ধকারে নিক্ষিপ্ত হয়। তাই এতে সন্দেহের কোনো সুযোগ নেই যে, সত্যিকারের সৌভাগ্যবান সেই মানুষ, যে ধৈর্য ধরে কৃতজ্ঞ থাকে, কারাবাসের সময়কে কাজে লাগিয়ে রিসালায়ে নূর পড়ে এবং দৃঢ় মনোভাব নিয়ে ঈমান ও কুরআনের খেদমতে নিজেকে নিয়োজিত করে। হে ভোগবিলাসে মগ্ন মানব! পঁচাত্তর বছরের দীর্ঘজীবনে অগণিত অভিজ্ঞতা ও সুস্পষ্ট প্রমাণের মাধ্যমে আমি নিশ্চিত জ্ঞান লাভ করেছি। বাস্তব আনন্দ, বেদনামুক্ত সুখ, অশ্রুহীন উল্লাস এবং জীবনের সত্যিকার পরিতৃপ্তি কেবল ঈমানের ভেতরেই নিহিত; আর তা ঈমানের হাকিকাতসমূহেই সন্ধান পাওয়া যায়। অন্যথা দুনিয়ার আনন্দের আবরণেও লুকিয়ে থাকে বহু বিষাদ। যেন একটি আঙুল দিয়ে দশটি চড় মারার মতো, সে ভোগবিলাস শেষ পর্যন্ত জীবনের আনন্দ ছিনিয়ে নেয়। হে কারাগারের বিপদে পড়া অসহায় মানুষরা! তোমাদের দুনিয়াটা যখন কাঁদছে এবং জীবন তিক্ত হয়ে গেছে, তখন অন্তত চেষ্টা করো, তোমাদের পরকাল যেন না কাঁদে। বরং চিরন্তন জীবন যেন হাসে, আনন্দে ভরে ওঠে। তাই কারাবাসের সময়কে ভালোভাবে কাজে লাগাও। যেমন কঠিন অবস্থায় শত্রুর সামনে এক ঘণ্টা প্রহরা কখনো এক বছরের ইবাদতের সমান হয়ে যায়, তেমনই এখন তোমাদের প্রতিটি কষ্টের মধ্যকার ইবাদতের ঘণ্টা বরকতের মাধ্যমে বহু ঘণ্টার সমান হয়ে ওঠে এবং এই কষ্টগুলোই পরিণামে রহমতে বদলে যায়। بِاس۟مِهٖ سُب۟حَانَهُ اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ প্রিয় ও সত্যনিষ্ঠ ভাইগণ, আমি কারাগারে বিপদগ্রস্তদের এবং তাদের জন্য অনুগ্রহপূর্ণ ও বিশ্বস্তভাবে বাইরে থেকে আসা খাদ্যদ্রব্যের তত্ত্বাবধান ও সহায়তা করা ব্যক্তিদের উদ্দেশ্যে তিনটি পয়েন্টে শক্তিশালী এক সান্ত্বনা ব্যাখ্যা করব। প্রথম পয়েন্ট : কারাগারে অতিবাহিত জীবনের দিনগুলো, প্রতিটি দিন এমন দশটি দিনের সমান ইবাদতের সওয়াব অর্জন করতে পারে এবং ওই ক্ষণস্থায়ী সময়গুলো তাদের ফলাফলের দিক থেকে আধ্যাত্মিকভাবে চিরস্থায়ী সময়ে রূপান্তরিত হতে পারে এবং পাঁচ-দশ বছরের শাস্তি, লক্ষ লক্ষ বছরের চিরস্থায়ী কারাবাস থেকে মুক্তির একটি মাধ্যম হয়ে উঠতে পারে। অতএব, ঈমানদারদের জন্য এই মহামূল্যবান ও অসীম লাভের শর্ত হলো, ফরজ নামাজ আদায় করা, কারাবাসের কারণ যে গুনাহ, তা থেকে তাওবা করা এবং সবর ও শোকরের ভেতরে থাকা। কারণ কারাগার নিজেই বহু গুনাহের বাধা; সে গুনাহের অবকাশ দেয় না। দ্বিতীয় পয়েন্ট : যেমন আনন্দের অবসান কষ্টের কারণ, তেমনই দুঃখের অবসানও একপ্রকার আনন্দ। প্রত্যেকেই যদি অতীতের সুখ- শান্তিময় দিনগুলোকে স্মরণ করে, তাহলে তার অন্তরে অনুশোচনা ও আফসোসের মানসিক বেদনা জাগে; সে বলে, “হায়!” কিন্তু অতীতের দুঃখ-কষ্ট-বিপদের দিনগুলোকে স্মরণ করলে তাদের অবসান থেকে এক আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করে এবং বলে, “আলহামদুলিল্লাহ, শোকর; ওই বিপদ চলে গেছে, কিন্তু তার সওয়াব রেখে গেছে।” এবং অন্তর প্রশান্ত হয়। অতএব, এক ঘণ্টার অস্থায়ী কষ্ট, রুহে এক স্থায়ী আধ্যাত্মিক আনন্দ রেখে যায়; আর এক ঘণ্টার আনন্দ, তার বিপরীতে বেদনা রেখে যায়৷ যেহেতু বাস্তবতা এই এবং যেহেতু অতীতের বিপদ ও কষ্টের সময়গুলো তাদের যন্ত্রণাসহ ইতোমধ্যে বিলুপ্ত ও অস্তিত্বহীন, আর ভবিষ্যতের বিপদ-দুঃখের দিনগুলোও এখনও নেই, অতএব অস্তিত্বহীন জিনিস থেকে কষ্ট আসতে পারে না। যেমন, কেউ যদি আজ থেকে কয়েক দিন পরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হওয়ার আশঙ্কায় আজ থেকেই লাগাতার রুটি খায় ও পানি পান করে, এটি কত বড়ো পাগলামি! ঠিক সেই রকমভাবেই অতীত ও ভবিষ্যতের দুঃখময় সময়গুলো, যেগুলো আসলে নেই, বিলুপ্ত ও অস্তিত্বহীন, এখন স্মরণ করে অস্থিরতা প্রকাশ করা এবং নিজের ত্রুটিপূর্ণ নফসকে একপাশে রেখে, আল্লাহর কাছে অভিযোগ জানানোর মতো করে “হায় আফসোস” বলা নিছকই বোকামি। যদি সে ব্যক্তি সবরের শক্তিকে ডান-বাম দিকে অর্থাৎ অতীত ও ভবিষ্যতের দিকে বণ্টন না করে; বরং বর্তমান সময় ও দিনের ওপর কেন্দ্রীভূত করে রাখে, তাহলে সেই শক্তি সম্পূর্ণরূপে যথেষ্ট হয়ে যায়। কষ্ট তখন দশ ভাগের এক ভাগে নেমে আসে। এমনকি অভিযোগ যেন না হয়, আমি এই তৃতীয় মাদরাসায়ে ইউসুফিয়া কয়েক দিনের মধ্যেই, আমার সমগ্র জীবনে কখনো না দেখা জাগতিক ও আধ্যাত্মিক দুঃখ-কষ্ট ও রোগব্যাধির বিপদে ছিলাম। বিশেষ করে (রিসালায়ে নূরের খেদমত) থেকে বঞ্চিত থাকার কারণে যে মনোবেদনা ও আত্মিক চাপ আমাকে পিষে ফেলেছিল, ঠিক সেই সময়ে আল্লাহর অনুগ্রহ আমাকে এই উল্লিখিত সত্যটি দেখিয়ে দিলো।তখন আমি নিজের কষ্টকর অসুস্থতা ও কারাবাসে সন্তুষ্ট হলাম। কারণ, আমার মতো কবরের দরজায় দাঁড়িয়ে থাকা এক অসহায় মানুষের জন্য, যে একটি ঘণ্টা গাফিলতিতে (অলসতায়) হারিয়ে যেতে পারত, সে ঘণ্টাটিকে দশটি ইবাদতের ঘণ্টার সমান করে তোলার সুযোগ এক বিশাল লাভ বলে আমি শোকরের সাথে কৃতজ্ঞ হলাম৷ তৃতীয় পয়েন্ট : কারাবন্দিদের প্রতি করুণাময় সেবার মাধ্যমে সাহায্য করা, তাদের প্রয়োজনীয় রিজিক তাদের হাতে তুলে দেওয়া এবং আধ্যাত্মিক ক্ষতে সান্ত্বনার মলম লাগানো, এইসব কাজের মধ্যে অতি সামান্য আমলেই বিশাল সওয়াব ও উপার্জন আছে। বাইরে থেকে আসা খাবার তাদের হাতে পৌঁছে দেওয়া, সে খাবারের সমানই সওয়াব হিসেবে ওই রক্ষী ও তার সাথে ভেতরে ও বাইরে কাজ করা সকলের নেকি বা সওয়াবের খাতায় একটি সাদাকার সমতুল্য সওয়াব হিসেবে লিপিবদ্ধ হয়।বিশেষত যদি ওই বন্দি বিপদগ্রস্ত, বৃদ্ধ, রোগী, দরিদ্র অথবা অপরিচিত একাকী ব্যক্তি হয়, তাহলে ওই আধ্যাত্মিক সাদাকার সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়৷ এই মহামূল্যবান সওয়াব লাভের প্রথম শর্ত হলো, ফরজ নামাজ আদায় করা, যাতে ওই সেবা একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।আরেকটি শর্ত হলো, সত্যনিষ্ঠা, দয়া, আনন্দ সহকারে এবং অন্যের ওপর অনুগ্রহ দেখানোর ভঙ্গি ছাড়া তাদের সহায়তায় এগিয়ে আসা। بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ اَبَدًا دَائِمًا হে আমার কারাগারের সাথি ও দ্বীনি ভাইয়েরা, তোমাদের দুনিয়া আখিরাতের শাস্তি থেকে মুক্ত করবে, এমন এক বাস্তবতা আমার অন্তরে উদয় হয়েছে। সেই সত্য হলো নিম্নরূপ, উদাহরণস্বরূপ কেউ একজন আরেকজনের ভাই বা আত্মীয়কে হত্যা করেছে। এক মিনিটের প্রতিশোধের আনন্দে ঘটানো একটি হত্যাকাণ্ড পরবর্তী লক্ষ লক্ষ মিনিট ধরে অন্তরের দুঃখ এবং কারাবাসের কষ্ট ভোগ করায়। অন্যদিকে নিহত ব্যক্তির আত্মীয়রাও প্রতিশোধের চিন্তা এবং সামনে শত্রুর কল্পনা করার কারণে জীবনের আনন্দ ও জীবিকার স্বাদ হারায়। তারা ক্রমাগত ভয় ও রাগের যন্ত্রণা ভোগ করে। এর একটিমাত্র সমাধান আছে, আর সেটি হলো কুরআনের নির্দেশিত এবং হক ও হাকিকত, করণীয় ও মানবতা ও ইসলাম যা আদেশ ও উৎসাহ দিয়েছে, সমঝোতা ও মীমাংসা। হ্যাঁ, বাস্তব ও কল্যাণকর হলো শান্তি। কারণ, মৃত্যুর সময় নির্দিষ্ট; তা পরিবর্তন হয় না। যে নিহত হয়েছে, সে নিশ্চিতভাবেই মৃত্যুর সময় এলে আর বেশি বাঁচত না। আর যে হত্যাকারী, সে শুধু ওই ইলাহি সিদ্ধান্তের মাধ্যম হয়েছে। যদি মীমাংসা না হয়, তাহলে উভয় পক্ষ সব সময় ভয় ও প্রতিশোধের কষ্ট ভোগ করবে। এই কারণেই ইসলাম বলেছে, “তিন দিনের বেশি একজন মুমিন আরেক মুমিনের সাথে রাগ করে থাকতে পারবে না।” যদি সেই হত্যাকাণ্ড কোনো বিদ্বেষ, ঘৃণা বা প্রতিহিংসা থেকে না আসে এবং কোনো মুনাফিক ব্যক্তি ওই বিবাদের কারণ হয়ে থাকে, তাহলে দ্রুত মীমাংসা করা অপরিহার্য। অন্যথায় একটি ছোটো বিপদ এক বৃহৎ ও দীর্ঘস্থায়ী বিপদে পরিণত হবে।যদি তারা মীমাংসা করে এবং হত্যাকারী তাওবা করে এবং নিহতের জন্য নিয়মিত দুআ করে, তাহলে উভয় পক্ষই সুফল লাভ করবে এবং ভ্রাতৃত্বের সম্পর্ক পুনরুদ্ধার করবে। একজন হারানো ভাইয়ের পরিবর্তে সে অনেক দ্বীনদার ভাই পাবে। আল্লাহর ইচ্ছা ও কদর-ই ইলাহিয়ার প্রতি আত্মসমর্পণ করে নিজের শত্রুকে ক্ষমা করে দেয়, বিশেষত যেহেতু তারা রিসালায়ে নূরের দারস শুনেছে, তাদের জন্য এটি অবশ্যই প্রয়োজনীয়। তাদের মধ্যে যেসব রাগ ও অভিমান আছে, সেগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করুক। এটি প্রয়োজনীয় তাদের ব্যক্তিগত ও সাধারণ শান্তি ও উপকারের জন্য এবং নূরের পরিধির ভ্রাতৃত্ব রক্ষার জন্য। যেমন : দেনিজলি কারাগারে আগে যারা পরস্পরের শত্রু ছিল, তারা রিসালায়ে নূরের দারসের মাধ্যমে ভাইয়ে পরিণত হয়েছিল। এবং তারা আমাদের মুক্তির কারণ একটি হয়েছিল৷ এমনকি নাস্তিক ও ভবঘুরে লোকেরাও ওই বন্দিদের সম্পর্কে বলেছিল, “মাশাআল্লাহ, বারাকাল্লাহ!” এবং ওই বন্দিরা সত্যিকারের প্রশান্তির নিশ্বাস নিতে পেরেছিল।আমি এখানে দেখেছি যে, একজনের কারণে শতজন কষ্ট করছে এবং একসাথে মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারছে না। এটি তাদের প্রতি অন্যায়৷ একজন সাহসী ও বিবেকবান মুমিন, নিজের ভুল বা স্বার্থের কারণে ঈমানদারদের ক্ষতি করবে না। আর যদি কখনো ভুলবশত করে ফেলে, তবে অবিলম্বে তাওবা করা তার জন্য কর্তব্য। بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ হে প্রিয় নতুন ভাইয়েরা এবং প্রাক্তন বন্দিরা, আমার অন্তরে নিশ্চিতভাবে প্রতীয়মান হয়েছে যে, আমাদের এখানে আগমনের ইলাহি অনুগ্রহের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ কারণ তোমরাই। অর্থাৎ নূরের সান্ত্বনা ও ঈমানের হাকিকতের মাধ্যমে তোমাদের এই কারাগারের বিপদের কষ্ট ও দুনিয়ার বহু ক্ষতি থেকে অর্থহীন দুঃখ ও হতাশার মাঝে বৃথা বিলীন হয়ে যাওয়া জীবন থেকে এবং দুনিয়ার মতোই আখিরাতের কান্না থেকে রক্ষা করে পূর্ণ সান্ত্বনা ও প্রশান্তি দেওয়াই উদ্দেশ্য। যেহেতু বাস্তবতা এটি, তোমাদেরও উচিত দেনিজলি কারাগারের বন্দিগণ ও নূরের ছাত্রদের মতো পরস্পর ভাই হয়ে থাকা। তোমরা দেখছ যে, তোমাদের মধ্যে যেন ছুরি প্রবেশ না করে এবং একে অপরের ওপর আক্রমণ না করার জন্য বাইরে থেকে আসা সমস্ত জিনিস, খাবার, রুটি ও সুপ পর্যন্ত পরীক্ষা করা হচ্ছে। তোমাদের প্রতি বিশ্বস্তভাবে সেবা করা প্রহরীরা অনেক কষ্ট করছে। এমনকি তোমরা একসাথে মুক্ত বাতাসেও বের হচ্ছ না, যেন তোমরা হিংস্র জন্তুর মতো একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়বে। এখন তোমাদের মতো স্বভাবজাত বীরত্বের অধিকারী নতুন সাথিরা এই যুগে এক মহান আধ্যাত্মিক বীরত্বের সাথে সমাজকে বলুক, “আমাদের হাতে শুধু ছুরি নয়, যদি রাইফেল ও রিভলবারও দেওয়া হয়, এমনকি আদেশও দেওয়া হয়, তবুও আমরা এই অসহায় ও আমাদের মতোই বিপদগ্রস্ত ভাইদের একটুও আঘাত করব না। আগে আমাদের মধ্যে শত শত্রুতা ও বিদ্বেষ থাকলেও আমরা সেগুলো ক্ষমা করেছি এবং তাদের হৃদয় না ভাঙতে সচেষ্ট থাকব। কুরআন, ঈমান, ইসলামি ভ্রাতৃত্বের এবং আমাদের কল্যাণের আদেশ ও দিকনির্দেশনার অধীনে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” এই সিদ্ধান্ত ও ঘোষণা দিয়ে এই কারাগারকে একটি পবিত্র দারসখানায় পরিণত করো।

§4

লাইলাতুল কদরে অন্তরে উদয় হওয়া দীর্ঘ বাস্তবতা সংক্ষিপ্ত আকারে ইশারা করছি। বিষয়টি এই যে, মানবজাতি এই শেষ বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ংকর অত্যাচার ও সবচেয়ে নৃশংস স্বৈরশাসনের মাধ্যমে এবং নির্দয় ধ্বংসযজ্ঞের মাধ্যমে যেখানে একজন শত্রুর কারণে শত শত নির্দোষ মানুষ বিপর্যস্ত হয়ে গিয়েছে, পরাজিতদের ভয়ানক হতাশা ও বিজয়ীদের ভয়ানক উদ্বেগ, যারা তাদের প্রভুত্ব রক্ষা এবং তাদের বৃহৎ ধ্বংসাবশেষ মেরামত করতে অক্ষম থেকে তাদের অন্তরে ভয়ানক বিবেকযন্ত্রণায় পুড়ছে। এসব অবস্থার মাধ্যমে মানুষ দেখেছে যে, পার্থিব জীবন সম্পূর্ণরূপে নশ্বর ও ক্ষণস্থায়ী; সভ্যতার রঙিন প্রদর্শনী প্রকৃতপক্ষে প্রতারণামূলক ও অচেতনকারী। এতে সমগ্র মানবপ্রকৃতির উচ্চ ক্ষমতা ও মানবীয় সত্তার মর্মস্থল গভীরভাবে আহত হয়েছে।তদুপরি অজ্ঞতা, যে কঠিন ও বধির প্রকৃতিকে তারা নিজেদের ঢাল করেছিল, সে প্রকৃতি কুরআনের হীরক তরবারির আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। আর অজ্ঞতা ও অবিশ্বাসের সবচেয়ে দমবন্ধ ও প্রতারণামূলক বৃহৎ আবরণ ছিল বিশ্বরাজনীতি; তার আসল রূপ অত্যন্ত বীভৎস ও নিষ্ঠুর হিসেবে দৃষ্টিগোচর হয়েছে। অতএব, নিঃসন্দেহে এবং নিঃসংশয়ে বলা যায় যে, উত্তর অঞ্চল, পশ্চিম দেশসমূহ ও আমেরিকায় যে ইঙ্গিতসমূহ দেখা যাচ্ছে, তার ভিত্তিতে মানবজাতির রূপক প্রেমিকা (অর্থাৎ পার্থিব জীবন) যেহেতু এমন কদর্য ও ক্ষণস্থায়ী প্রমাণিত হয়েছে, তাই মানবপ্রকৃতি তার বাস্তব প্রেম ও চাওয়া জীবন অমর, চিরস্থায়ী জীবন, সেটিকে সমস্ত শক্তি দিয়ে অন্বেষণ করবে। এবং নিশ্চিতভাবে, কোনো সন্দেহ ছাড়াই বলা যায় যে, তেরোশত ষাট বছর ধরে প্রতিটি যুগে তিনশত পঞ্চাশ মিলিয়ন শিক্ষার্থী ও অনুসারী যে কুরআন-ই মুজিযুল বয়ানকে তাসদিক তথা সমর্থন ও প্রমাণ দিয়ে এসেছে, যার প্রত্যেক নিয়ম ও দাবিকে লক্ষাধিক সত্যপন্থি মানুষ স্বাক্ষর দিয়ে অনুমোদন করেছে, যা প্রতিনিয়ত লক্ষ লক্ষ হাফেজের হৃদয়ে পবিত্রভাবে রক্ষিত আর তাদের জিহ্বায় মানবজাতিকে উপদেশ দিচ্ছে এবং যার মতো রচনাশৈলী কোনো গ্রন্থে দেখা যায় না, সেই কুরআনই মানবজাতির জন্য চিরন্তন জীবন ও শাশ্বত সুখের সুসংবাদ দিচ্ছে। যা সমস্ত মানবজাতির ক্ষত আরোগ্য করে তার হাজার হাজার আয়াতে, এমনকি স্পষ্ট ও ইঙ্গিত উভয়ভাবে দশ হাজারবার এই বাণী প্রকাশ ও বিবৃত করে যে, চিরস্থায়ী জীবন অবশ্যই আছে; অসংখ্য অবিচল প্রমাণ ও অপরিবর্তনীয় যুক্তির মাধ্যমে সেই শাশ্বত সুখের নিশ্চয়তা প্রতিষ্ঠা করে। অতএব, যদি মানবজাতি সম্পূর্ণরূপে তার বুদ্ধি হারিয়ে না ফেলে, অথবা কোনো ভৌত অথবা আধ্যাত্মিক প্রলয় তাদের ওপর নেমে না আসে, তবে ইউরোপের উত্তরাঞ্চল যেমন সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ইংল্যান্ডের যে বিখ্যাত বক্তাগণ কুরআন গ্রহণের প্রচেষ্টা করছেন এবং আমেরিকার যে গুরুত্বপূর্ণ সংগঠন সত্য ধর্মের অনুসন্ধানে রয়েছে, তারা যেমন কুরআনের দিকে অগ্রসর হচ্ছে, তেমনই পৃথিবীর বৃহৎ ভূখণ্ড ও বড়ো সরকারগুলো কুরআন-ই মুজিযুল বয়ানকে অনুসন্ধান করবে এবং তার বাস্তব অর্থ বোঝার পর তাদের সমস্ত আত্মা ও জীবন দিয়ে আঁকড়ে ধরবে। কারণ, এই সত্যের দিক থেকে নিশ্চিতভাবে বলা যায় যে, কুরআনের মতো কোনো কিছু নেই. হতে পারে না এবং এই সর্বশ্রেষ্ঠ অলৌকিক গ্রন্থের স্থলাভিষিক্ত হতে সক্ষম কোনো বস্তু নেই। দ্বিতীয়ত : যেহেতু রিসালায়ে নূর, এই মহান অলৌকিক গ্রন্থ হাতে থাকা একটি হীরার তরবারির মতো তার সেবা প্রদর্শন করেছে এবং জেদি শত্রুদের আত্মসমর্পণে বাধ্য করেছে; এবং যেহেতু এটি হৃদয়কে, আত্মাকে ও অনুভূতিকে পূর্ণভাবে আলোকিত করবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ওষুধসমূহ প্রদান করবে এই ধরনের এক শৈলীতে, যা কুরআনের ভান্ডারের ঘোষক (দেল্লাল) হিসেবে কাজ করে এবং যার কুরআন ব্যতীত অন্য কোনো উৎস বা প্রত্যাবর্তন-স্থল নেই এবং যার নিজস্ব আধ্যাত্মিক অলৌকিকতা রয়েছে, তাহলে নিঃসন্দেহে রিসালায়ে নূর সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছে; এবং এর বিরুদ্ধে পরিচালিত ভয়ংকর প্রচারণা ও জেদি নাস্তিকদের ওপর সম্পূর্ণ বিজয় অর্জন করেছে; এবং অবিশ্বাসের সবচেয়ে কঠিন ও শক্তিশালী দুর্গকে (প্রকৃতিবাদ) (তাবিয়াত রিসালেসি) তথা বিশ্ব প্রকৃতি অধ্যায়-এর মাধ্যমে টুকরো টুকরো করে দিয়েছে এবং অজ্ঞতার সবচেয়ে ঘন, দমবন্ধকর ও বিস্তৃত দিগন্তের বৃত্তে এবং বিজ্ঞানের সবচেয়ে ব্যাপক পর্দাসমূহের অন্তরালে, “আসা-ই মুসা” গ্রন্থের ঈমানের ফলসমূহ অংশের ষষ্ঠ বিষয় এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও অষ্টম প্রমাণসমূহের মাধ্যমে অত্যন্ত উজ্জ্বলরূপে অজ্ঞতার অন্ধকার দূর করে তাওহিদের নূরের প্রকাশ ঘটিয়েছে।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters