Hastalar Risalesi

The Twenty-Fifth Gleam

This section belongs to the major work Lem'alar · View complete Lem'alar (36 sections) →
উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

হে রোগে আক্রান্ত রোগী, এই সময়ে আমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থেকে বুঝতে পেরেছি। কিছু ক্ষেত্রে রোগ হলো আল্লাহ তায়ালার একটি দয়া, এহসান ও রহমানি উপহার। গত আট-নয় বছর ধরে, যদিও আমি যোগ্য নই, কিছু যুবক রোগের কারণে দুআর উদ্দেশ্যে আমার সঙ্গে দেখা করতে এসেছেন।আমি লক্ষ করেছি, যে অসুস্থ, সে অন্যান্য যুবকদের তুলনায় আখিরাতের কথা ভাবতে শুরু করে। যুবক বয়সের উদ্যমতা কমে যায়। গাফিলতে থাকা প্রাণীসুলভ কামনা থেকে কিছুটা মুক্তি পায়। আমি দেখেছি এবং তাদের ধৈর্যের সহ্যের থাকা রোগকে আল্লাহ তায়ালার একটি এহসান হিসেবে সতর্ক করেছিলাম।আমি বলতাম, “ভাই, আমি তোমার এই অসুস্থতার বিরুদ্ধে নই, অসুস্থতার জন্য তোমার প্রতি কোনো দয়া বা সহানুভূতি পোষণ করছি না যে দুআ করব, যতক্ষণ না অসুস্থতা তোমাকে পুরোপুরি জাগ্রত করে; ধৈর্যধারণ করো! রোগের দায়িত্ব শেষ হলে ইনশাআল্লাহ খালিকে রাহিম তোমাকে আরোগ্য দান করবেন।” আমি আরও বলতাম, “তোমার সমকক্ষদের মধ্যে কেউ কেউ যদি সুস্থ থাকে, তারা গাফিলতে নিমজ্জিত হয়; নামাজ ত্যাগ করে, কবর নিয়ে ভাবে না, আল্লাহ তায়ালাকে ভুলে যায়; এক ঘণ্টার ক্ষণস্থায়ী দুনিয়ার আনন্দের জন্য অসীম চিরস্থায়ী জীবনকে ক্ষতিগ্রস্ত করে, হয়তো ধ্বংস করে। কিন্তু তুমি অসুস্থ অবস্থায় কবর এবং পরবর্তী সময়ে আখিরাতের মঞ্জিলের দিকে যাওয়ার পথ তোমার জন্য নির্ধারিত সেগুলো দেখছ এবং সেই অনুযায়ী আচরণ করছ। অর্থাৎ তোমার জন্য রোগই হলো সুস্থতা; আর কিছু সমকক্ষদের জন্য সুস্বাস্থ্যই হলো রোগ।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters