İman ve Küfür Muvazeneleri

প্রথম পয়েন্ট :

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

মানুষ ঈমানের নূরের দ্বারা সর্বোচ্চ মর্যাদায় আলায়ে ইল্লিনে আরোহণ করে জান্নাতের উপযোগী হয়ে ওঠে। অন্যদিকে কুফরির অন্ধকারের দ্বারা আসফালায়ে সাফেলিনে পতিত হয়। জাহান্নামের উপযোগী হয়। কারণ, ঈমান মানুষকে সানেয়ে জুল জালাল সাথে সংযোগ তৈরি করে দেয়। ঈমান হচ্ছে একটি সংযোগ। তাহলে ঈমানের নূরের দ্বারাই মানুষের মাঝে আল্লাহ তায়ালার সৃষ্টিনৈপুণ্যের প্রকাশ পায় এবং আল্লাহ তায়ালার নামের নকশা বিকশিত হয়। আর সেই অনুযায়ী মানুষের মূল্য নির্ধারিত হয়। তবে কুফর আল্লাহ তায়ালার সাথে মানুষের সংযোগ ছিন্ন করে দেয়। ফলে রব্বানি সৃষ্টিনৈপুণ্য ঢাকা পড়ে যায়। তখন মানুষের মূল্য শুধু বস্তু হিসেবে নির্ধারিত হয়। আর বস্তু যেহেতু ক্ষণস্থায়ী, ক্ষয়িষ্ণু ও সাময়িক, তাই জন্তু-জানোয়ারের জীবনের মতো তার মূল্য শূন্যের কোটায় নেমে

§2

আসে। এই রহস্যকে একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করব। উদাহরণস্বরূপ, মানুষের বানানো শিল্পকর্মের একেকটির মূল্য একেক রকম। কখনো সমান কখনো বেশি মূল্যবান। আবার কখনো পাঁচ পয়সার লোহায় পাঁচ টাকার শিল্প থাকে। কখনো কখনো একটি প্রত্নতাত্ত্বিক শিল্পকর্মের মূল্য কোটি টাকা হলেও এর উপাদানের মূল্য পাঁচ পয়সাও হয় না। এমনি এক প্রত্নতাত্ত্বিক শিল্পকে যদি প্রত্নতাত্ত্বিক জিনিসের বাজারে নিয়ে এর নিখুঁত শিল্পকে প্রদর্শন করে দক্ষ কোনো শিল্পীর সাথে সংযোগ করে দিয়ে শিল্পীকে স্মরণ করানো যায়, তাহলে তা কোটি টাকায় বিক্রি হবে। তবে সেটাকে যদি কামারের কাছে নেওয়া হয়, তাহলে তা লোহার মূল্যে পাঁচ পয়সায় বিক্রি হবে।

§3

ঠিক তেমনিভাবে মানুষও আল্লাহ তায়ালার এক প্রত্নতাত্ত্বিক শিল্পকর্ম আল্লাহ তায়ালার অলৌকিক ক্ষমতার এবং সূক্ষ্ম ও অমায়িক এক প্রকাশমাত্র। মানুষকে সকল আসমাউল হুসনা তথা সুন্দরতম নামের প্রতিফলনের আধার হিসেবে, আসমাউল হুসনার নকশার ধারক হিসেবে এবং সৃষ্টিজগতের ছোটো একটি নমুনা হিসেবে সৃষ্টি করেছেন।

§4

যদি ঈমানের নূর মানুষের মাঝে প্রবেশ করে, তাহলে তার ওপর প্রতিফলিত সকল অর্থবহ নকশা সেই আলোতে পড়া যায়। সচেতনতার সাথে মুমিন তা পড়ে এবং ওই ঈমানের সংযোগের দ্বারা পড়িয়ে নেয়। অর্থাৎ “আমি সানেয়ে জুল জালালের শিল্প ও সৃষ্টি। তাঁর দয়া ও রহমতের বেষ্টনীতে আমি বেষ্টিত।” এ কথা বলার মধ্য দিয়ে মানুষের মাঝে বিদ্যমান রব্বানি শিল্পকর্ম প্রকাশিত হয়। তাহলে শিল্পীর সাথে সংযোগ স্থাপন করে ঈমান। অর্থাৎ ঈমান মানুষের ভেতরের সকল শিল্পকর্মকে ফুটিয়ে তোলে। মানুষের মূল্য আল্লাহ তায়ালার ওই শিল্পকর্ম এবং অমুখাপেক্ষী আয়না অনুযায়ী নির্ধারিত হয়। অতএব, গুরুত্বহীন এই মানুষ সেই মাপকাঠি অনুযায়ী সৃষ্টির সেরা হিসেবে আল্লাহ তায়ালার সম্বোধনের শ্রোতা এবং জান্নাতের উপযোগী রব্বানি এক মেহমান।

§5

আর যদি সংযোগ বিচ্ছিন্নকারী কুফর মানুষের মাঝে প্রবেশ করে, তাহলে আল্লাহ তায়ালার অর্থবহ সকল নামের নকশা অন্ধকারে ঢাকা পড়ে যাবে। পড়া যাবে না। কারণ, শিল্পীকে ভুলে গেলে শিল্পীর সাথে সংশ্লিষ্ট আধ্যাত্মিক দিকগুলো বোঝা যায় না। সবকিছু মূল্যহীন ও অর্থহীন হয়ে যায়। ওই অর্থবহ সুউচ্চ শিল্প ও আধ্যাত্মিক সুউচ্চ নকশার অধিকাংশই ঢাকা পড়ে যায়। বাকি যা দেখা যায়, সেগুলো নিম্ন কিছু কারণ, প্রকৃতি ও দুর্ঘটনার সাথে সংযুক্ত হয়ে মূল্যহীন হয়ে যায়। প্রত্যেকটি অত্যুজ্জ্বল হীরা থেকে অনুজ্জ্বল কাচে পরিণত হয়। তখন এখানে শুধু বস্তুগত মূল্যই বিবেচ্য থাকে। বস্তুর উদ্দেশ্য এবং ফলাফল হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে অক্ষম এবং মুখাপেক্ষী ও দুঃখ-কষ্টে বেষ্টিত থেকে শুধু আংশিক ও ক্ষণস্থায়ী এক জীবন অতিবাহিত করবে। তারপর পচে-গলে নিঃশেষ হয়ে যাবে। এভাবেই কুফর মানুষের প্রকৃত বৈশিষ্ট্যকে ধ্বংস করে। তাকে হীরা থেকে কয়লায় পরিণত করে।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters