İman ve Küfür Muvazeneleri

কয়েকজন অভাগা যুবকের প্রতি দেওয়া একটি সতর্কবাণী, একটি শিক্ষা ও উপদেশ

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

একদিন আমার কাছে কয়েকজন মেধাবী যুবক এলো। জীবন, যৌবন এবং কামনা-বাসনার দিক থেকে উদ্ভূত বিপদসমূহ থেকে বাঁচার জন্য কার্যকর একটি সতর্কবাণী পেতে চাওয়া এই যুবকদের আমি বললাম, আগেও রিসালায়ে নূর থেকে সাহায্য চাওয়া যুবকদের যেমন বলেছিলাম, তোমাদের যৌবন নিশ্চিতভাবে চলে যাবে। যদি তোমরা বৈধ সীমার মধ্যে না থাকো, তবে সেই যৌবন নষ্ট হয়ে যাবে এবং তার আনন্দের তুলনায় অনেক বেশি বিপদ ও যন্ত্রণা তোমাদের মাথার ওপর আসবে- দুনিয়াতে, কবরে এবং আখিরাতে।

§2

কিন্তু যদি ইসলামি শিক্ষার মাধ্যমে সেই যৌবনের নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশস্বরূপ পবিত্রতা, লজ্জাশীলতা ও আনুগত্যে ব্যয় করো, তবে সেই যৌবন আধ্যাত্মিকভাবে স্থায়ী হয়ে থাকবে এবং চিরন্তন যৌবন অর্জনের কারণ হবে।

§3

আর জীবন; যদি ঈমান দিয়ে সজ্জিত করা না হয়, অথবা পাপাচারের কারণে সেই ঈমান কার্যকর না হয়, তবে জীবন, বাহ্যিক ও অল্প সময়ের কিছু আনন্দ-উল্লাসের সঙ্গে সঙ্গে, সেই আনন্দের চেয়েও হাজার গুণ বেশি দুঃখ, বিষাদ ও কষ্ট দেয়৷ কারণ মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তি আছে পশুর বিপরীতে, সে কেবল বর্তমান সময়ের সঙ্গে নয়; বরং অতীত ও ভবিষ্যৎ সময়ের সঙ্গেও স্বভাবগতভাবে সম্পর্কযুক্ত। তাই সে বিগত সময়গুলো থেকেও দুঃখ ও আনন্দ অনুভব করতে পারে।কিন্তু পশুর কোনো চিন্তাশক্তি নেই তাই তার বর্তমান আনন্দ অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয়-উদ্বেগ নষ্ট করে দেয় না। মানুষ যদি ভ্রষ্টতা ও উদাসীনতায় পড়ে, তবে তার বর্তমান আনন্দ, অতীত থেকে আসা দুঃখ ও ভবিষ্যৎ থেকে আসা উদ্বেগ-ভয়ে তিক্ত হয়ে ওঠে, বিনষ্ট হয়৷ বিশেষ করে যদি তা অবৈধ আনন্দ হয়, তবে তা সম্পূর্ণভাবে বিষাক্ত মধুর মতো হয়ে যায়৷ অতএব জীবনের আনন্দের দিক থেকে, সে পশুর চেয়ে শতগুণ নিচে নেমে যায়; বরং অবিশ্বাসী ও গাফেল মানুষের জীবন এমনকি অস্তিত্ব ও সমগ্র জগৎ তার জন্য কেবল যে দিনে সে আছে, সেই দিনই সীমাবদ্ধ থাকে।

§4

সমস্ত অতীতকাল ও জগৎসমূহ, তার ভ্রষ্টতার দৃষ্টিকোণ থেকে অস্তিত্বহীন ও মৃত। আকল তার কাছে অতীতকে কালিমাময় ও অন্ধকার হিসেবেই দেখাচ্ছে এবং ভবিষ্যৎকালসমূহ তার অবিশ্বাসের দৃষ্টিতেও অস্তিত্বহীন। আর অস্তিত্বহীনতার ফলে সৃষ্ট অনন্ত বিচ্ছেদসমূহ ক্রমাগত তার চিন্তার পথে জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়।

§5

কিন্তু যদি ঈমান জীবনের প্রাণ হয়ে যায়, তখন অতীত ও ভবিষ্যৎ উভয় সময়ই ঈমানের নূরে আলোকিত হয় এবং অস্তিত্ব লাভ করে। বর্তমান সময়ের মতোই, আত্মা ও হৃদয়কে ঈমানের দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক আনন্দ ও অস্তিত্বের নূরসমূহ দান করে এই সত্যের বিশদ ব্যাখ্যা রয়েছে বৃদ্ধদের রিসালার সপ্তম আশাতে, তোমরা সেটিতে দৃষ্টি দিতে পারো।

§6

অতএব, জীবন এমনই! যদি তোমরা জীবনের আসল স্বাদ ও আনন্দ পেতে চাও, তবে তোমাদের জীবনকে ঈমান দ্বারা প্রাণবন্ত করো, ফরজ আমল দ্বারা শোভিত করো এবং গুনাহ থেকে বিরত থেকে জীবনকে রক্ষা করো।

§7

প্রতিদিন সকল স্থানে ও সকল সময়ে অসংখ্য মৃত্যু থেকে উদ্ভূত ভয়ংকর মৃত্যুর বাস্তবতা সম্পর্কে অন্য যুবকদের যেমন বলেছি, তা একটি উপমার মাধ্যমে তোমাদের নিকট ব্যাখ্যা করছি।

§8

ধরা যাক, তোমাদের চোখের সামনে একটি ফাঁসির মঞ্চ স্থাপন করা হয়েছে। তার পাশে আছে একটি লটারির দফতর এবং সেই দফতর অত্যন্ত বিশাল পুরস্কার প্রদান করে।আমরা এখানে উপস্থিত দশজন ব্যক্তি; অবশ্যই চাই বা না চাই, অন্য কোনো উপায় নেই, আমাদের সেখানে ডাকা হবে৷ আমাদের আমন্ত্রণ জানানো হবে আর সেই ডাকার সময় অজ্ঞাত, তাই প্রতিটি মুহূর্তে আমরা অপেক্ষা করছি, যেকোনো মুহূর্তে বলা হবে “এসো, তোমার মৃত্যুদণ্ডের টিকিট নাও, ফাঁসির মঞ্চে ওঠো!” অথবা “এসো, কোটি স্বর্ণমুদ্রার পুরস্কার জেতা টিকিট তোমার নামে পড়েছে, এসো, নাও!”

§9

ঠিক তখনই দরজায় দুইজন লোক এলো, একজন অর্ধনগ্ন, সুন্দর ও প্রলুব্ধকারী নারী; তার হাতে রয়েছে দেখতে অত্যন্ত সুস্বাদু কিন্তু বিষাক্ত হালুয়া, সে সেটা খাওয়াতে চায়।

§10

তার পরেই প্রবেশ করল একজন প্রতারিত না হওয়া এবং কাউকে প্রতারিত না করা গম্ভীর এক ব্যক্তি। সে বলল, “আমি তোমাদের জন্য একটি রহস্যময় শিক্ষা নিয়ে এসেছি। তোমরা যদি এটা পড়ো এবং সেই বিষাক্ত হালুয়া না খাও, তবে ফাঁসি থেকে রক্ষা পাবে। এই রহস্যময় শিক্ষার মাধ্যমে অমূল্য সেই পুরস্কার লটারির টিকিটও অর্জন করবে। দেখো তোমাদের চোখের সামনেই ফাঁসির মঞ্চে যারা মধু খাচ্ছে., তারা সবাই সেখানে প্রবেশ করছে আর সেখানে প্রবেশ করার আগেই সেই হালুয়ার বিষে ভয়ংকর পেট ব্যথায় কষ্ট পাচ্ছে। যারা বৃহৎ পুরস্কারের টিকিট পেয়েছে, তাদের যদিও চোখে দেখা যায় না, বাহ্যিকভাবে মনে হয় তারা ফাঁসির দড়িতে উঠেছে, কিন্তু আসলে তারা ঝুলছে না; বরং সেই মঞ্চকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে সহজে পুরস্কারের দফতরে প্রবেশ করছে, এমন কথা লক্ষ লক্ষ সাক্ষী জানাচ্ছে।জানালাগুলো দিয়ে দেখো, এই বিষয়ের সঙ্গে যুক্ত সর্বোচ্চ কর্মকর্তা ও মহামান্য ব্যক্তিরা উচ্চ কণ্ঠে ঘোষণা করছেন, জানাচ্ছেন। যেমন তোমরা ফাঁসির মঞ্চে যাওয়া লোকদেরকে চোখে দেখছ, ঠিক তেমনই নিশ্চিতভাবেই সেই রহস্যময় শিক্ষা গ্রহণকারীরাই পুরস্কারের টিকিটপ্রাপ্ত হয়েছে, এটা দিনের আলোর মতো স্পষ্টভাবে ও বিন্দুমাত্র সন্দেহ ছাড়া জেনে রাখো।”

§11

এই উপমার মতোই, বিষাক্ত মধুর শাসনের অধীনে থাকা অবৈধ পরিসরের যৌবনের লালসামূলক আনন্দসমূহ, চিরস্থায়ী ধনভান্ডার ও চিরন্তন সুখের টিকিট ও নথিস্বরূপ ঈমানকে হারানোর কারণে, ফাঁসির মঞ্চের মতো মৃত্যুতে এবং চিরকালীন অন্ধকারের দরজাস্বরূপ কবরের বিপদে, যেমন বাহ্যিকভাবে দেখা যায়, তেমনই সত্যিই পতিত হয়। আর যেহেতু মৃত্যুর সময় গোপন, তাই যুবক বা বৃদ্ধের কোনো পার্থক্য না রেখে, যেকোনো মুহূর্তে মৃত্যুর জল্লাদ এসে তার মাথা কেটে নিতে

§12

পারে৷ কিন্তু যদি সে বিষাক্ত মধুর মতো অবৈধ কামনা ও লালসা ত্যাগ করে এবং কুরআনের শিক্ষাস্বরূপ ঈমান ও ফরজ আমল অর্জন করে, তবে সে মানবজীবনের বিশেষ নিয়তির লটারির মধ্য থেকে চিরন্তন সুখের ধনভান্ডারের টিকিট লাভ করবে, এমন খবর দিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নবি আলাইহিমুস সালাম এবং গণনাতীতসংখ্যক অলি ও সত্যপথের মানুষ সর্বসম্মতভাবে সাক্ষ্য দিয়ে, তাদের চিহ্ন ও প্রমাণও প্রদর্শন করাচ্ছেন সারসংক্ষেপে বললে, যৌবন চলে যাবে।

§13

যদি লালসা ও পাপাচারে চলে যায়, তবে তা দুনিয়ায় ও আখিরাতে হাজারো বিপদ ও যন্ত্রণা উৎপন্ন করবে এবং এমন যৌবনধারীরা অধিকাংশ ক্ষেত্রেই অপব্যয় ও অপচয়ের ফলে সৃষ্ট কল্পনাজাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অথবা বেপরোয়া আচরণের কারণে জেলে, অথবা দারিদ্র্যের কারণে নীচুতায় ও আধ্যাত্মিক কষ্টের কারণে মদের আসরে পতিত হবে।তোমরা যদি এটা জানতে চাও, তবে হাসপাতাল, কারাগার ও কবরস্থান পরিদর্শন করো।

§14

নিশ্চয়ই হাসপাতালগুলোর নীরব ভাষায় তোমরা শুনবে, যৌবনের প্ররোচনায় অপচয় ও অপব্যবহার থেকে সৃষ্ট রোগে আহ্-উহ্ ধ্বনিতে ভরা আর্তনাদ। কারাগারগুলো থেকেও শুনবে, অধিকাংশ যুবক যারা অবৈধ পথে যৌবনের বেপরোয়া আচরণের চাবুক খেয়ে দুর্ভাগ্যগ্রস্ত হয়েছে। আর কবরস্থান ও সেখানে ক্রমাগত প্রবেশ ও প্রস্থানরত মানুষদের নিয়ে বারজাখের জগতে, যা আহলে কাশফেল কুবুর অধিকারী ব্যক্তিদের প্রত্যক্ষ দর্শনে এবং সকল সত্যপথের মানুষের সাক্ষ্য ও সম্মতিতে তুমি বুঝবে, বেশির ভাগ শাস্তি, যৌবনের অপব্যবহারের ফলাফল।

§15

তদুপরি মানবজাতির সংখ্যাগরিষ্ঠ অংশ গঠিত বয়োবৃদ্ধ ও রোগাক্রান্তদের দ্বারা। তাদের জিজ্ঞাসা করো। নিশ্চয়ই তাদের বিশাল অংশ দুঃখ ও অনুতাপের সঙ্গে বলবে “আহ্! আমরা আমাদের যৌবন অবৈধ ভোগবিলাসে লিপ্ত হয়ে নষ্ট করেছি। আমাদের মতো করো না।”কারণ, মাত্র পাঁচ-দশ বছরের অবৈধ যৌবন ভোগের বিনিময়ে, মানুষ দুনিয়ায় বহু বছর দুঃখ ও কষ্ট, বারজাখে শাস্তি ও ক্ষতি এবং আখিরাতে জাহান্নাম ও সাকার-এর বিপদ ভোগ করে এমন এক ব্যক্তি, যদিও সে অত্যন্ত করুণ অবস্থায় রয়েছে। কিন্তুاَلرَّاضي بِالضَّرَرِ لَا يُنْظَرُ لَهُএই রহস্য অনুযায়ী, সে কোনো দয়ার যোগ্য নয়।

§16

কারণ, যে স্বেচ্ছায় ক্ষতির মধ্যে প্রবেশ করে, তার প্রতি দয়া করা হয় না এবং সে উপযুক্তও নয়। আল্লাহ তায়ালা আমাদের ও তোমাদেরকে এই যুগের আকর্ষণীয় ফিতনা থেকে মুক্তি দিন এবং রক্ষা করুন, আমিন!

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters