ছয় দিককে আলোকিতকারী ঈমানের নিয়ামতের জন্যও ‘আলহামদুলিল্লাহ’ বলা অপরিহার্য। কারণ, ঈমান যেমন ছয় দিকের অন্ধকার দূর করে বিপদ অপসারণের শ্রেণিভুক্ত এক মহানিয়ামত, তেমনই সেই ছয় দিককে আলোকিত করার দিক থেকে উপকার অর্জনের শ্রেণিভুক্ত দ্বিতীয় এক বড়ো নিয়ামতও বটে। অতএব মানুষ যেহেতু স্বভাবগতভাবে এক সামাজিক ও সভ্য সত্তা, সে ছয় দিকের অন্তর্ভুক্ত সমস্ত সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত হয়। আর ঈমানের নিয়ামতের মাধ্যমে মানুষের পক্ষে সেই ছয় দিকের প্রত্যেকটি থেকে উপকার লাভ করা সম্ভব হয়।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
দ্বিতীয় নোক্তা
এই কারণে فَاَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللّٰهِ এই মহিমান্বিত আয়াতের রহস্য অনুযায়ী ছয় দিকের যেকোনো একদিক থেকেই মানুষ আলোকিত হয়। এমনকি একজন ঈমানদার মানুষের জন্য দুনিয়ার সৃষ্টি থেকে শেষ পর্যন্ত বিস্তৃত এক আধ্যাত্মিক জীবনকাল রয়েছে। আর এই আধ্যাত্মিক জীবন, এজেল থেকে আবাদ পর্যন্ত বিস্তৃত এক জীবনের নুর থেকে সাহায্য ও শক্তি লাভ করে।
আরও ছয় দিককে আলোকিতকারী ঈমানের বদৌলতে মানুষের এই সংকীর্ণ সময় ও স্থান, এক বিস্তৃত ও প্রশস্ত জগতে রূপান্তরিত হয়। এই বিশাল জগৎ তখন একজন মানুষের ঘরের মতো হয়ে যায়। অতীত ও ভবিষ্যৎ সময় মানুষের রুহ ও হৃদয়ের জন্য বর্তমান সময়ের মর্যাদা লাভ করে। তাদের মধ্যকার দূরত্ব বিলুপ্ত হয়ে যায়।

