İman ve Küfür Muvazeneleri

তৃতীয় নোক্তা

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

ঈমানের মধ্যে ইস্তিনাদ ও ইস্তিমদাদ, নির্ভরতা ও আশ্রয় এই দুই মূল কেন্দ্র বিদ্যমান থাকার কারণেও ‘আলহামদুলিল্লাহ’ বলা অপরিহার্য।

§2

হ্যাঁ, মানবজাতি নিজের অক্ষমতা এবং শত্রুর আধিক্যের কারণে এমন এক নির্ভরতার কেন্দ্রের মুখাপেক্ষী, যেখানে আশ্রয় নিয়ে সে শত্রুদের প্রতিহত করতে পারে। আবার প্রয়োজনের প্রাচুর্য ও দারিদ্র্যের তীব্রতার কারণে এমন এক আশ্রয়ের কেন্দ্রেরও মুখাপেক্ষী, যার সাহায্যে সে নিজের প্রয়োজনসমূহ পূরণ করতে পারে।

§3

হে মানুষ, তোমার নির্ভরতার কেন্দ্র একমাত্র ও একমাত্র আল্লাহর প্রতি ঈমান।আর তোমার রুহ ও বিবেকের ইস্তিমদাদের কেন্দ্র একমাত্র আখিরাতের প্রতি ঈমান।অতএব যে মানুষ এই দুই কেন্দ্র সম্পর্কে অজ্ঞ, তার হৃদয় ও রুহ ভীত ও আতঙ্কিত থাকে, তার বিবেক সর্বদা যন্ত্রণাক্লিষ্ট হয়। কিন্তু যে ব্যক্তি প্রথমটির ওপর নির্ভর করে এবং দ্বিতীয়টির কাছ থেকে সাহায্য কামনা করে, সে হৃদয় ও রুহের মধ্যে অসংখ্য স্বাদ, আনন্দ ও অন্তরঙ্গতা অনুভব করে—সে সান্ত্বনা পায় এবং তার বিবেক পরিপূর্ণ প্রশান্তি লাভ করে।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters