লাইলাতুল কদরে অন্তরে উদয় হওয়া দীর্ঘ বাস্তবতা সংক্ষিপ্ত আকারে ইশারা করছি।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
তেরোতম কালিমার দ্বিতীয় অধ্যায়ের পরিশিষ্ট
বিষয়টি এই যে, মানবজাতি এই শেষ বিশ্বযুদ্ধের সবচেয়ে ভয়ংকর অত্যাচার ও সবচেয়ে নৃশংস স্বৈরশাসনের মাধ্যমে এবং নির্দয় ধ্বংসযজ্ঞের মাধ্যমে যেখানে একজন শত্রুর কারণে শত শত নির্দোষ মানুষ বিপর্যস্ত হয়ে গিয়েছে, পরাজিতদের ভয়ানক হতাশা ও বিজয়ীদের ভয়ানক উদ্বেগ, যারা তাদের প্রভুত্ব রক্ষা এবং তাদের বৃহৎ ধ্বংসাবশেষ মেরামত করতে অক্ষম থেকে তাদের অন্তরে ভয়ানক বিবেকযন্ত্রণায় পুড়ছে। এসব অবস্থার মাধ্যমে মানুষ দেখেছে যে, পার্থিব জীবন সম্পূর্ণরূপে নশ্বর ও ক্ষণস্থায়ী; সভ্যতার রঙিন প্রদর্শনী প্রকৃতপক্ষে প্রতারণামূলক ও অচেতনকারী। এতে সমগ্র মানবপ্রকৃতির উচ্চ ক্ষমতা ও মানবীয় সত্তার মর্মস্থল গভীরভাবে আহত হয়েছে।তদুপরি অজ্ঞতা, যে কঠিন ও বধির প্রকৃতিকে তারা নিজেদের ঢাল করেছিল, সে প্রকৃতি কুরআনের হীরক তরবারির আঘাতে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। আর অজ্ঞতা ও অবিশ্বাসের সবচেয়ে দমবন্ধ ও প্রতারণামূলক বৃহৎ আবরণ ছিল বিশ্বরাজনীতি; তার আসল রূপ অত্যন্ত বীভৎস ও নিষ্ঠুর হিসেবে দৃষ্টিগোচর হয়েছে।
অতএব, নিঃসন্দেহে এবং নিঃসংশয়ে বলা যায় যে, উত্তর অঞ্চল, পশ্চিম দেশসমূহ ও আমেরিকায় যে ইঙ্গিতসমূহ দেখা যাচ্ছে, তার ভিত্তিতে মানবজাতির রূপক প্রেমিকা (অর্থাৎ পার্থিব জীবন) যেহেতু এমন কদর্য ও ক্ষণস্থায়ী প্রমাণিত হয়েছে, তাই মানবপ্রকৃতি তার বাস্তব প্রেম ও চাওয়া জীবন অমর, চিরস্থায়ী জীবন, সেটিকে সমস্ত শক্তি দিয়ে অন্বেষণ করবে।
এবং নিশ্চিতভাবে,
কোনো সন্দেহ ছাড়াই বলা যায় যে, তেরোশত ষাট বছর ধরে প্রতিটি যুগে তিনশত পঞ্চাশ মিলিয়ন শিক্ষার্থী ও অনুসারী যে কুরআন-ই মুজিযুল বয়ানকে তাসদিক তথা সমর্থন ও প্রমাণ দিয়ে এসেছে, যার প্রত্যেক নিয়ম ও দাবিকে লক্ষাধিক সত্যপন্থি মানুষ স্বাক্ষর দিয়ে অনুমোদন করেছে, যা প্রতিনিয়ত লক্ষ লক্ষ হাফেজের হৃদয়ে পবিত্রভাবে রক্ষিত আর তাদের জিহ্বায় মানবজাতিকে উপদেশ দিচ্ছে এবং যার মতো রচনাশৈলী কোনো গ্রন্থে দেখা যায় না, সেই কুরআনই মানবজাতির জন্য চিরন্তন জীবন ও শাশ্বত সুখের সুসংবাদ দিচ্ছে। যা সমস্ত মানবজাতির ক্ষত আরোগ্য করে তার হাজার হাজার আয়াতে, এমনকি স্পষ্ট ও ইঙ্গিত উভয়ভাবে দশ হাজারবার এই বাণী প্রকাশ ও বিবৃত করে যে, চিরস্থায়ী জীবন অবশ্যই আছে; অসংখ্য অবিচল প্রমাণ ও অপরিবর্তনীয় যুক্তির মাধ্যমে সেই শাশ্বত সুখের নিশ্চয়তা প্রতিষ্ঠা করে। অতএব, যদি মানবজাতি সম্পূর্ণরূপে তার বুদ্ধি হারিয়ে না ফেলে, অথবা কোনো ভৌত অথবা আধ্যাত্মিক প্রলয় তাদের ওপর নেমে না আসে, তবে ইউরোপের উত্তরাঞ্চল যেমন সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও ইংল্যান্ডের যে বিখ্যাত বক্তাগণ কুরআন গ্রহণের প্রচেষ্টা করছেন এবং আমেরিকার যে গুরুত্বপূর্ণ সংগঠন সত্য ধর্মের অনুসন্ধানে রয়েছে, তারা যেমন কুরআনের দিকে অগ্রসর হচ্ছে, তেমনই পৃথিবীর বৃহৎ ভূখণ্ড ও বড়ো সরকারগুলো কুরআন-ই মুজিযুল বয়ানকে অনুসন্ধান করবে এবং তার বাস্তব অর্থ বোঝার পর তাদের সমস্ত আত্মা ও জীবন দিয়ে আঁকড়ে ধরবে।
কারণ, এই সত্যের দিক থেকে নিশ্চিতভাবে বলা যায় যে, কুরআনের মতো কোনো কিছু নেই. হতে পারে না এবং এই সর্বশ্রেষ্ঠ অলৌকিক গ্রন্থের স্থলাভিষিক্ত হতে সক্ষম কোনো বস্তু নেই।
দ্বিতীয়ত : যেহেতু রিসালায়ে নূর, এই মহান অলৌকিক গ্রন্থ হাতে থাকা একটি হীরার তরবারির মতো তার সেবা প্রদর্শন করেছে এবং জেদি শত্রুদের আত্মসমর্পণে বাধ্য করেছে; এবং যেহেতু এটি হৃদয়কে, আত্মাকে ও অনুভূতিকে পূর্ণভাবে আলোকিত করবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ওষুধসমূহ প্রদান করবে এই ধরনের এক শৈলীতে, যা কুরআনের ভান্ডারের ঘোষক (দেল্লাল) হিসেবে কাজ করে এবং যার কুরআন ব্যতীত অন্য কোনো উৎস বা প্রত্যাবর্তন-স্থল নেই এবং যার নিজস্ব আধ্যাত্মিক অলৌকিকতা রয়েছে, তাহলে নিঃসন্দেহে রিসালায়ে নূর সেই দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করছে; এবং এর বিরুদ্ধে পরিচালিত ভয়ংকর প্রচারণা ও জেদি নাস্তিকদের ওপর সম্পূর্ণ বিজয় অর্জন করেছে; এবং অবিশ্বাসের সবচেয়ে কঠিন ও শক্তিশালী দুর্গকে (প্রকৃতিবাদ) (তাবিয়াত রিসালেসি) তথা বিশ্ব প্রকৃতি অধ্যায়-এর মাধ্যমে টুকরো টুকরো করে দিয়েছে এবং অজ্ঞতার সবচেয়ে ঘন, দমবন্ধকর ও বিস্তৃত দিগন্তের বৃত্তে এবং বিজ্ঞানের সবচেয়ে ব্যাপক পর্দাসমূহের অন্তরালে, “আসা-ই মুসা” গ্রন্থের ঈমানের ফলসমূহ অংশের ষষ্ঠ বিষয় এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও অষ্টম প্রমাণসমূহের মাধ্যমে অত্যন্ত উজ্জ্বলরূপে অজ্ঞতার অন্ধকার দূর করে তাওহিদের নূরের প্রকাশ ঘটিয়েছে।

