এমন এক আল্লাহর জন্যই সমস্ত হামদ, যিনি কায়েনাত নামে পরিচিত এই মহান গ্রন্থ এবং তার তাফসিরস্বরূপ কুরআন-ই আজিমুশ্শান-এর বর্ণনা অনুযায়ী—তার সমস্ত অধ্যায় ও অনুচ্ছেদসহ, সমস্ত পৃষ্ঠা ও পঙ্ক্তিসহ, সমস্ত শব্দ ও অক্ষরসহ তাঁরই দিকে তাঁর সৌন্দর্যপূর্ণ ও পরিপূর্ণ গুণাবলি প্রকাশের মাধ্যমে হামদ ও সানাকারী।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
অষ্টম নোক্তা
উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
এভাবে যে, ওই মহান গ্রন্থের প্রতিটি নকশা—ছোটো হোক বা বড়ো (পিঁপড়ার সামর্থ্য অনুযায়ী)—তার একত্ব ও সামাদিয়াতের নকশাকার ওয়াহিদ ও সামাদ সত্তার মহিমময় গুণাবলি প্রকাশ করে হামদ ও সানা করে।
এবং একইভাবে ওই গ্রন্থের প্রতিটি লেখা রহমান ও রহিম লেখকের সৌন্দর্য-গুণাবলি প্রকাশ করার মাধ্যমে প্রসংশাকারী হয়।
এবং একইভাবে ওই গ্রন্থের প্রতিটি ছন্দবদ্ধ কাসিদা কাদির ও আলিমকে পবিত্র ঘোষণা করে তাহমিদ বা প্রশংসা করে।
এবং ওই গ্রন্থের সমস্ত লেখা, বিন্দু ও নকশা আসমা-ই হুসনার তাজাল্লি ও ঝলকের প্রতিবিম্ব ও ধারক হওয়ার দিক থেকে ওই জাত-ই আকদাসকে তাকদিস, তাহমিদ ও তামজিদ সহকারে সানাকারী।

