İman ve Küfür Muvazeneleri

পঞ্চম কারণ :

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

মানুষকে সম্মান প্রদানের সাথে সাথে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষকে এই পৃথিবীর মেহমান ও কর্মচারী হিসেবে পাঠানো হয়েছে। তাকে অনেক গুরুত্বপূর্ণ সক্ষমতা প্রদান করা হয়েছে। ওই সক্ষমতা অনুযায়ী তাকে গুরুদায়িত্বও দেওয়া হয়েছে। সেই দায়িত্বের দিকে ধাবিত করার জন্য মানুষকে উৎসাহ প্রদান করা হয়েছে। আবার মানুষকে উৎসাহ দেওয়ার সাথে সাথে কঠোর ভাষায় সতর্ক করে দেওয়া হয়েছে। রিসালায়ে নূরের অন্যান্য অংশে মানুষের দায়িত্ব ও ইবাদতের ভিত্তি সম্পর্কে যে ব্যাখ্যা দিয়েছি, তা এখানে সংক্ষেপে তুলে ধরব, যাতে করে মানুষের নিকট তার সুন্দরতম অবয়বের গভীর রহস্য সুস্পষ্ট হয়।

§2

সৃষ্টিজগতে আগমনের পর থেকে মানুষ দুই ধরনের ইবাদত করছে।

§3

এক. স্রষ্টাকে না দেখে ইবাদত করা এবং তাঁর সৃষ্টিকে নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করা। দুই. স্রষ্টাকে হাজির-নাজির মনে করে তাঁর ইবাদত করা এবং তাঁর নিকট দুআ করা।

§4

প্রথম দিক : সৃষ্টিজগতে দৃশ্যমান রুবুবিয়াতের সালতানাত সাথে সত্যায়ন করে পূর্ণতা ও সৌন্দর্যের প্রতি বিস্ময়ের সাথে দেখা।

§5

অতঃপর স্রষ্টার পবিত্র নামসমূহের কারুকার্যসমূহ অর্থাৎ তাঁর চমৎকার শিল্পসমূহকে একে অন্যের সতর্ক দৃষ্টির সামনে প্রদর্শন করে প্রচার ও ঘোষণা করা। তারপর আল্লাহ তায়ালার নামের আধ্যাত্মিক গোপন ভান্ডারের রত্নমালাকে গভীর উপলব্ধির মাধ্যমে পরিমাপ করা এবং অন্তরে এর মূল্য অনুভব করে মূল্যায়ন করা।

§6

তারপর কুদরতের কলমে লেখা চিঠি এই সৃষ্টির পাতাসমূহ আসমান ও জমিন নামক পৃষ্ঠাসমূহকে পর্যালোচনা করে সবিস্ময়ে চিন্তাভাবনা করা।

§7

তারপর সৃষ্টির সৌন্দর্য ও সূক্ষ্ম শিল্পকর্মকে বিবেচনার সাথে পর্যবেক্ষণ করে ফাতিরে জুল জামাল তথা সৌন্দর্যের অধিকারী সুমহান স্রষ্টার প্রতি ভালোবাসা পোষণ করা, সানেয়ে জুল কামাল সান্নিধ্যে উপস্থিত হওয়া এবং তাঁর সুদৃষ্টি লাভের আকাঙ্ক্ষা করা।

§8

দ্বিতীয় দিক : যা শিল্প থেকে শিল্পীর নিকট পৌঁছায়। এই উৎসুক দর্শক দেখতে পারে যে, একজন সানেয়ে জুল জালাল নিজ অলৌকিক শিল্পকর্ম দ্বারা নিজেকে পরিচিত করাতে ও জানাতে চায়। সেও ঈমান ও মারেফাতের দ্বারা সাড়া দেয়।

§9

তারপর দেখতে পায় যে, একজন রব্বে রহিম তাঁর রহমতের সুন্দর ফলসমূহ দিয়ে নিজেকে ভালোবাসিয়ে নিতে চান। সেও নিজ ভালোবাসা ঢেলে দিয়ে এবং ইবাদতকে বিশেষায়িত করে নিজেকে তাঁর নিকট প্রিয় করে তোলে।

§10

তারপর দেখতে পায় যে, একজন মহামহিম নিয়ামতদাতা জাগতিক ও আধ্যাত্মিক নিয়ামতের স্বাদ আস্বাদনের দ্বারা তাকে প্রতিপালন করছেন। সেও এর বিনিময়ে কাজ, অবস্থা ও ভাষার দ্বারা; এমনকি সম্ভব হলে সমস্ত অনুভূতি ও অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা তার শুকরিয়া, হামদ ও প্রশংসা করছে।

§11

অতঃপর দেখে যে, একজন মহামহিম সৌন্দর্যময় সত্তা, সৃষ্টির আয়নায় তাঁর বিশালতা, পূর্ণতা, পরাক্রমশীলতা ও সৌন্দর্যকে তুলে ধরে দৃষ্টি আকর্ষণ করছেন। আর তাঁর বান্দাও প্রত্যুত্তরে “আল্লাহু আকবার, সুবহান আল্লাহ” বলে নম্রতার সাথে বিস্ময় ও ভালোবাসা নিয়ে সিজদা করে।

§12

তারপর দেখে যে, গানিয়ে মুতলাক সর্বোচ্চ দানশীলতার মাঝে অসীম সম্পদ ও ভান্ডার দেখাচ্ছেন। প্রত্যুত্তরে তার বান্দাও চরম দারিদ্রের মাঝে সম্মান প্রদর্শন ও প্রশংসা জ্ঞাপন করে।

§13

তারপর দেখে যে, ওই ফাতিরে জুল জালাল ভূপৃষ্ঠকে একটি প্রদর্শনীকেন্দ্র বানিয়েছেন। সুপ্রাচীন মূল্যবান সৃষ্টিকর্ম সেখানে প্রদর্শন করছেন। তাঁর বান্দাও প্রত্যুত্তরে মাশাআল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে। বারাকাল্লাহ বলে নিজ পছন্দকে তুলে ধরেছে। ‘সুবহানাল্লাহ বলে বিস্ময় প্রকাশ করেছে। আল্লাহু আকবর বলে সপ্রশংস সাড়া দিয়েছে।

§14

তারপর দেখে যে, ওয়াহিদে আহাদ এই সৃষ্টিজগৎ নামক প্রাসাদে অনুকরণহীন, তাঁর বিশেষ সিল ও চিহ্ন দ্বারা, বিশেষ ফরমান দ্বারা সকল সৃষ্টিতে একত্বের সিল রেখে দিচ্ছেন, তাওহিদের নিদর্শনকে কারুকার্যখচিত করে দিচ্ছেন এবং জগতের সকল দিগন্তে ওয়াহদানিয়াতের পতাকা উত্তোলন করেছেন। রুবুবিয়াত ঘোষণা করছেন। তাঁর বান্দাও প্রত্যুত্তরে সত্যায়নের মাধ্যমে, ঈমান এনে, তাওহিদকে স্বীকার করে, দূরদৃষ্টি দিয়ে, সাক্ষ্য প্রদান করে এবং ইবাদতের মাধ্যমে সাড়া দিচ্ছে।

§15

এভাবেই বিভিন্ন ইবাদত এবং সুগভীর চিন্তাভাবনার দ্বারা মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়। মানুষ যে সুন্দরতম অবয়বের ওপর রয়েছে, তা প্রদর্শন করে। ঈমানের বরকতে আমানতের উপযোগী খলিফাতুল আরদ তথা ভূপৃষ্ঠের বিশ্বস্ত এক প্রতিনিধি হয়ে যায়।

§16

সুন্দরতম অবয়বে সৃষ্ট হওয়ার পর ইচ্ছাশক্তির অপব্যবহার করে নিকৃষ্টতম অবস্থানে ধাবিত হে উদাসীন মানুষ! আমাকে শ্রবণ করো। আমিও উদাসীনতার মাঝে তোমার মতো যৌবনের উন্মাদনায় দুনিয়াকে আকর্ষণীয় ও সুন্দর হিসেবে দেখেছিলাম। দেখতে দেখতে যৌবনের উন্মাদনা শেষে বাধ্যর্ক্যের প্রভাতে যখন জেগে উঠেছি, তখন এতদিন যেই আখিরাতবিমুখ দুনিয়াকে সুন্দর মনে করেছিলাম, সেই দুনিয়ার চেহারা অনেক কুৎসিত ও কদাকার মনে হচ্ছে। আর আখিরাতমুখী দুনিয়ার প্রকৃত রূপকে অনেক সুন্দর দেখাচ্ছে। এই বিষয়টিকে সতেরোতম কালিমার দ্বিতীয় মাকামে বিদ্যমান দুটি প্রকৃত ফলকের শিরোনামে বর্ণনা করেছি। সেখানে আবার দৃষ্টি বোলাও।

§17

প্রথম ফলক : পথভ্রষ্টদের মতো কিন্তু মাতাল না হয়ে উদাসীনতার পর্দায় অতীতে আমার দেখা উদাসীন লোকদের দুনিয়ার প্রকৃত রূপকে ফুটিয়ে তোলে।

§18

দ্বিতীয় ফলক : হিদায়াতের ওপর ও আল্লাহ তায়ালার সান্নিধ্যে অবস্থানকারীদের জগৎ এবং এর বাস্তবতার প্রতি ইঙ্গিত করে। ওই দুই ফলকের কোনোটিতেই কোনো কিছু পরিবর্তন করিনি। আগে যেভাবে লেখা হয়েছিল, সেভাবেই রেখে দিয়েছি। কবিতার সাদৃশ্য কিন্তু কবিতা নয়।

§19

سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

§20

رَبِّ اش۟رَح۟ لٖى صَد۟رٖى ۝ وَيَسِّر۟ لٖٓى اَم۟رٖى ۝ وَاح۟لُل۟ عُق۟دَةً مِن۟ لِسَانٖى ۝ يَف۟قَهُوا قَو۟لٖى

§21

اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلَى الذَّاتِ ال۟مُحَمَّدِيَّةِ اللَّطٖيفَةِ ال۟اَحَدِيَّةِ شَم۟سِ سَمَاءِ ال۟اَس۟رَارِ وَ مَظ۟هَرِ ال۟اَن۟وَارِ وَ مَر۟كَزِ مَدَارِ ال۟جَلَالِ وَ قُط۟بِ فَلَكِ ال۟جَمَالِ اَللّٰهُمَّ بِسِرِّهٖ لَدَي۟كَ وَ بِسَي۟رِهٖ اِلَي۟كَ اٰمِن۟ خَو۟فٖى وَ اَقِل۟ عُث۟رَتٖى وَ اَذ۟هِب۟ حُز۟نٖى وَ حِر۟صٖى وَ كُن۟ لٖى وَ خُذ۟نٖى اِلَي۟كَ مِنّٖى وَ ار۟زُق۟نِى ال۟فَنَاءَ عَنّٖى وَ لَا تَج۟عَل۟نٖى مَف۟تُونًا بِنَف۟سٖى مَح۟جُوبًا بِحِسّٖى وَاك۟شِف۟ لٖى عَن۟ كُلِّ سِرٍّ مَك۟تُومٍ يَا حَىُّ يَا قَيُّومُ يَا حَىُّ يَا قَيُّومُ يَا حَىُّ يَا قَيُّومُ وَ ار۟حَم۟نٖى وَار۟حَم۟ رُفَقَائٖى وَ ار۟حَم۟ اَه۟لَ ال۟اٖيمَانِ وَ ال۟قُر۟اٰنِ اٰمٖينَ يَا اَر۟حَمَ الرَّاحِمٖينَ وَ يَا اَك۟رَمَ ال۟اَك۟رَمٖينَ

§22

وَ اٰخِرُ دَع۟وٰيهُم۟ اَنِ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters