প্রথমে দুটি বিষয় স্মরণ করিয়ে দেওয়া হবে—
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
İman ve Küfür Muvazeneleri
প্রথম নোক্তা
১. দর্শন এমন এক কালো চশমা, যা সবকিছুকে কুৎসিত ও ভয়ংকর করে দেখায়। আর ঈমান? এক স্বচ্ছ, পরিষ্কার ও নুরানি চশমা, যা সবকিছুকে সুন্দর ও আপন করে দেখায়।
২. সমস্ত সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত, প্রত্যেক কিছুর সঙ্গে একপ্রকার লেনদেনকারী এবং নিজেকে ঘিরে রাখা বিষয়গুলোর সঙ্গে কথা ও অর্থের দিক থেকে সাক্ষাৎ, সংলাপ ও প্রতিবেশিত্বে স্বভাবগতভাবে বাধ্য মানুষের ডান, বাম, সামনে, পেছনে, নিচে ও ওপরে—এই ছয়টি দিক রয়েছে।
মানুষ যখন এই উল্লিখিত দুই চশমা চোখে পরে, তখন সে উল্লিখিত দিকসমূহে বিদ্যমান সৃষ্টিজগৎ ও অবস্থাসমূহকে প্রত্যক্ষ করতে পারে।
ডান দিকএই দিক দ্বারা উদ্দেশ্য হলো অতীত কাল। সুতরাং দর্শনের চশমা দিয়ে ডান দিকে তাকালে অতীতের দেশ এমন একরূপে দেখা যায়, যেন সেখানে কিয়ামত সংঘটিত হয়েছে; সবকিছু উলটপালট হয়ে গেছে; অন্ধকারাচ্ছন্ন, ভয়াবহ এক বিশাল কবরস্থানের ন্যায় প্রতীয়মান হয়। এই দৃষ্টিতে মানুষ যে প্রবল আতঙ্ক, ভীতি ও হতাশার সম্মুখীন হয়, তাতে কোনো সন্দেহ নেই।
কিন্তু ঈমানের চশমা দিয়ে সেই দিকের দিকে তাকালে বাস্তবে যদিও সেই দেশকে উলটপালট অবস্থায়ই দেখা যায়, তবুও সেখানে প্রাণনাশ নেই; বরং বোঝা যায় যে, তার অধিবাসী ও বাসিন্দারা আরও সুন্দর, নুরানি এক জগতে স্থানান্তরিত হয়েছে। আর সেই কবর ও গহ্বরগুলোকে নুরানি এক জগতে প্রবেশের জন্য খনন করা ভূগর্ভস্থ সুড়ঙ্গরূপে কল্পনা করা হবে। অতএব, ঈমান মানুষকে যে আনন্দ, প্রশান্তি, নিশ্চিন্ততা ও অন্তরের প্রশস্ততা দান করে, তা এমন এক নিয়ামত, যা মানুষকে হাজার হাজারবার ‘আলহামদুলিল্লাহ’ বলাতে বাধ্য করে।
বাম দিকঅর্থাৎ ভবিষ্যৎ কালের দিকে দর্শনের চশমা দিয়ে তাকালে তা আমাদের পচিয়ে দেবে, সাপ ও বিচ্ছুকে আমাদের ভক্ষণ করাবে এবং ধ্বংস করবে—এমন অন্ধকারাচ্ছন্ন, ভয়ংকর, এক বিশাল কবররূপে দেখা যায়।
কিন্তু ঈমানের চশমা দিয়ে তাকালে তা পরম করুণাময়, পরম দয়ালু স্রষ্টা খালিক-ই রহমান-ই রহিম মানুষের জন্য যে নানাবিধ সুস্বাদু ও খাদ্য ও পানীয় প্রস্তুত করে রেখেছেন, তার পাত্রস্বরূপ এক মায়েদা ও এক রহমানি দস্তরখানা হিসেবে প্রতীয়মান হয়। আর হাজার হাজারবার ‘আলহামদুলিল্লাহ’ পাঠ করিয়ে তা পুনরাবৃত্ত করায়।
ওপরের দিকঅর্থাৎ যে ব্যক্তি দর্শনের মাধ্যমে আসমানের দিকে তাকায়, সে এই অসীম শূন্যতায় কোটি কোটি নক্ষত্র ও গ্রহের (যেন ঘোড়দৌড় বা সামরিক কুচকাওয়াজের ন্যায়) অতি দ্রুত ও বিচিত্র গতিবিধি দেখে প্রবল আতঙ্ক, ভীতি ও ভয় অনুভব করে।
কিন্তু ঈমানদার ব্যক্তি যখন তাকায়, তখন সে দেখে যে, এই বিস্ময়কর ও অদ্ভুত কৌশলসমূহ এক সেনাপতির নির্দেশে তত্ত্বাবধানের অধীনে সম্পন্ন হচ্ছে। আর আসমান জগৎকে শোভিতকারী সেই নক্ষত্রগুলো আমাদের জন্য আলোকোজ্জ্বল প্রদীপের ন্যায়। তখন সেই ঘোড়দৌড়ে ভয় ও আতঙ্ক নয়; বরং আপনতা ও ভালোবাসা অনুভূত হয়।এভাবে আসমান জগৎকে যেভাবে চিত্রিত করে ঈমানের এই নিয়ামতের জন্য নিঃসন্দেহে হাজার হাজার ‘আলহামদুলিল্লাহ’ বলা খুবই কম।
নিচের দিকঅর্থাৎ যে ব্যক্তি দর্শনের চোখ দিয়ে পৃথিবীর জগতের দিকে তাকায়, সে পৃথিবীকে দেখে—সূর্যের চারদিকে লাগামহীন, মালিকবিহীনভাবে ঘুরে বেড়ানো এক ভবঘুরে জন্তুর ন্যায়; অথবা ভাঙা তক্তাওয়ালা, নাবিকহীন এক নৌকার মতো। ফলে সে ভয়, আতঙ্ক ও উদ্বেগে পতিত হয়।
কিন্তু ঈমানের দৃষ্টিতে তাকালে পৃথিবীকে এক রহমানি জাহাজ হিসেবে দেখে, যা আল্লাহর নির্দেশ ও পরিচালনায় সমস্ত খাদ্য, পানীয় ও পরিধেয়সহ মানবজাতিকে ভ্রমণ ও অবকাশের জন্য সূর্যের চারদিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। আর ঈমান থেকে উৎসারিত এই মহান নিয়ামতের জন্য সে বড়ো বড়ো ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করতে শুরু করে।
সামনের দিক একজন দার্শনিক ব্যক্তি এই দিকের দিকে তাকালে দেখে—সমস্ত জীবিত সৃষ্টি, মানুষ হোক বা পশু, দলবদ্ধভাবে প্রচণ্ড গতিতে সেই দিকে অগ্রসর হয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। অর্থাৎ অস্তিত্বহীনতার দিকে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। সে নিজেও যে সেই পথেরই যাত্রী—এ কথা জানার ফলে দুঃখ ও বেদনায় প্রায় উন্মাদ হয়ে পড়ে।
কিন্তু ঈমানের দৃষ্টিতে তাকানো একজন মুমিন বোঝে যে, মানুষদের সেই দিকে গমন ও যাত্রা অস্তিত্বহীনতার জগতে নয়; বরং যাযাবরদের মতো এক চারণভূমি থেকে আরেক চারণভূমিতে স্থানান্তর। আর তা হলো—ক্ষণস্থায়ী গন্তব্য থেকে চিরস্থায়ী গন্তব্যে, সেবার খামার থেকে পারিশ্রমিকের পরিসরে, কষ্টের দেশ থেকে রহমতের দেশে হিজরত। অতএব, সে এই দিককে সন্তুষ্টচিত্তে গ্রহণ করে।
যাত্রাপথে মৃত্যু ও কবরের মতো যে কষ্টসমূহ দেখা যায়, তা প্রকৃতপক্ষে সুখের ফল। কেননা, নুরানি জগতে পৌঁছার পথ কবরের মধ্য দিয়েই যায়, আর সর্বোচ্চ সুখসমূহ আসে বড়ো ও বেদনাদায়ক বিপর্যয়ের পর। যেমন : হজরত ইউসুফ (আ.) মিশরের আজিজ হওয়ার মতো এক মহাসুখে উপনীত হয়েছেন কেবল ভাইদের দ্বারা কূপে নিক্ষিপ্ত হওয়া এবং জুলাইখার অপবাদে কারাগারে নিক্ষিপ্ত হওয়ার পথ অতিক্রম করে। অনুরূপভাবে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগত শিশু, সেই সংকীর্ণ সুড়ঙ্গে ভোগ করা চাপা ও ক্লান্তিকর কষ্টের পরেই দুনিয়ার সুখ লাভ করে।
পেছনের দিক অর্থাৎ পেছনে আগতদের দিকে যদি দর্শনের দৃষ্টিতে তাকানো হয়, তবে প্রশ্ন জাগে—‘এরা কোথা থেকে এসে কোথায় যাচ্ছে? এবং কী উদ্দেশ্যে দুনিয়ার এসেছে?’ এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না। ফলে মানুষ বিস্ময় ও সংশয়ের যন্ত্রণায় আবদ্ধ থাকে।
কিন্তু ঈমানের নূরের চশমা দিয়ে তাকালে সে বুঝতে পারে যে, মানুষরা চিরন্তন সুলতানের পক্ষ থেকে প্রেরিত পর্যবেক্ষক; তারা কায়েনাতের প্রদর্শনীতে প্রদর্শিত অদ্ভুত ও আশ্চর্য ক্ষমতার মুজিযাসমূহ দেখার ও অধ্যয়নের জন্য এসেছে। আর এই মুজিযাসমূহের মূল্যমান ও মহত্ত্ব যতটা তারা উপলব্ধি করে এবং চিরন্তন সুলতানের মহিমার প্রতি যতটা দলিল সংগ্রহ করে, ততটাই তারা মর্যাদা ও নম্বর অর্জন করে। অতঃপর আবার সেই চিরন্তন সুলতানের রাজ্যে প্রত্যাবর্তন করে।এই উপলব্ধির নিয়ামত দানকারী ঈমানের জন্য সে ‘আলহামদুলিল্লাহ’ বলে।
উল্লিখিত অন্ধকারসমূহ দূরকারী ঈমানের নিয়ামতের জন্য বলা ‘আলহামদুলিল্লাহ’ নিজেই যেহেতু একটি নিয়ামত, তাই তার জন্যও আবার একটি হামদ প্রয়োজন। সেই দ্বিতীয় হামদের জন্য তৃতীয় একটি হামদ, তৃতীয়টির জন্য চতুর্থ একটি হামদ প্রয়োজন। وَهَلُمَّ جَرًّا অতএব, একটিমাত্র হামদ থেকে জন্ম নেওয়া হামদসমূহ দ্বারা গঠিত এক অসীম হামদের শৃঙ্খলা অস্তিত্ব লাভ করে।

