İman ve Küfür Muvazeneleri

প্রথম কালিমা

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

ÔwemwgjøvnÕ mKj Kj¨v‡Yi g~j| AvgivI cÖ_‡g Zv w`‡qB ïiæ Kwi| †n Avgvi bd&m! †R‡b †iL, GB gyeviK kãwU †hgb Bmjv‡gi wb`k©b,

§2

†Zgwb gnvwe‡k¦ we`¨gvb mKj wKQzi nvjfvlvi Øviv weivgnxbfv‡e D”PvwiZ wRwKi| ÔwemwgjøvnÕ KZ wekvj I AdzišÍ GK kw³ Ges Kx †h A‡kl ing‡Zi fvÛvi Zv eyS‡Z PvB‡j wb‡¤œv³ MíwU j¶ K‡iv, †kv‡bv :

§3

বেদুইনদের মধ্যে আরব মরুভূমিতে ভ্রমণরত যেকোনো লোকের জন্য জরুরি হলো, সেখানকার কোনো এক গোত্রপ্রধানের কতৃর্ত্ব মেনে নিয়ে তার আশ্রয় গ্রহণ করা, যাতে করে দস্যুদের অনিষ্ট থেকে রক্ষা পেয়ে নিজ প্রয়োজনসমূহ পূরণ করতে পারে। অন্যথায় একাকী অসংখ্য শত্রু এবং অশেষ প্রয়োজনের মুখোমুখি হয়ে তাকে পেরেশান হতে হবে।

§4

এমনই এক ভ্রমণের উদ্দেশ্যে দুই ব্যক্তি মরুভূমিতে যাত্রা শুরু করল। তাদের একজন ছিল বিনয়ী, অন্যজন দাম্ভিক ও অহংকারী। বিনয়ী ব্যক্তি একজন গোত্রপ্রধানের কতৃর্ত্ব মেনে নেওয়ায় সব জায়গায় নিরাপদে ভ্রমণ করে; কোনো দস্যুর মুখোমুখি হলে বলে “আমি অমুক গোত্রপ্রধানের নামে ভ্রমণ করছি।” তখন দস্যু তাকে আক্রমণ না করেই চলে যায়। আবার কোনো তাঁবুতে প্রবেশ করলে গোত্রপ্রধানের নামের খাতিরে সম্মানও পায়। কিন্তু দাম্ভিক ব্যক্তি কারও কতৃর্ত্ব মেনে না নেওয়ায় পুরো যাত্রাপথেই অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়, সর্বদা ভয়ে তটস্থ থাকে, ভিক্ষাবৃত্তি করে; এতে করে সবার কাছে অপমানিত হয়, উপহাসের পাত্রে পরিণত হয়।

§5

হে আমার দাম্ভিক নফস! তুমি মরুভূমিসদৃশ এই দুনিয়ায় একজন পথিক। তোমার অক্ষমতা আর দরিদ্রতা সীমাহীন, তোমার শত্রু অসংখ্য আর তোমার চাহিদাও অফুরন্ত; বাস্তবতা যেহেতু এই, তাই সৃষ্টিজগতের সবকিছুর কাছে করুণা ভিক্ষা করা থেকে এবং যেকোনো দুর্ঘটনায় ভীত-সন্ত্রস্ত হওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই বিশ্বমরুভূমির চিরস্থায়ী মালিক ও পরম ক্ষমতাশীলের নাম নিয়ে তাঁর কতৃর্ত্ব স্বীকার করে নাও।

§6

‘বিসমিল্লাহ’ শব্দটি এমনই এক বরকতময় ভান্ডার, যেটি তোমার অসীম অক্ষমতা ও দরিদ্রতাকে অসীম কুদরত ও রহমতের সাথে যুক্ত করে ওই দরিদ্রতা ও অক্ষমতাকে কাদিরে রাহিমের দরবারে সর্বাধিক গ্রহণযোগ্য এক সুপারিশকারীতে পরিণত করে।

§7

হ্যাঁ, এই শব্দের ওপর নির্ভর করে কর্ম সম্পাদনকারী ব্যক্তি সেই ব্যক্তির ন্যায় হয়ে যায়, যে সামরিক বাহিনীতে যোগদান করে রাষ্ট্রের নামে সকল কাজ সম্পন্ন করে থাকে, কারও পরোয়া করে না; বরং রাষ্ট্র ও আইনের কথা বলে সব কাজ সম্পন্ন করে, সকল বাধার মুখে অবিচল থাকে।

§8

প্রথমেই বলেছিলাম, সৃষ্টিজগতের সবকিছুই অবস্থার ভাষায় বিসমিল্লাহ বলে। তা-ই নয় কি?

§9

হ্যাঁ, অবশ্যই তা-ই! যদি দেখো মাত্র একজন ব্যক্তি সমস্ত শহরবাসীকে একত্রিত করে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনে বাধ্য করছে, তখন অবশ্যই বুঝে নেবে যে, সে নিজের নামে বা নিজ ক্ষমতাবলে তা করছে না; বরং সে একজন সামরিক ব্যক্তি হওয়ায় শাসকের ক্ষমতার ওপর নির্ভর করে আইন ও রাষ্ট্রের পরিচয়ে কাজ করছে।ঠিক একইভাবে সকল সৃষ্টি আল্লাহ তায়ালার নামে চলে।

§10

ক্ষুদ্রাতিক্ষুদ্র বীজগুলো নিজের মাঝে বিশাল আকৃতির বৃক্ষকে ধারণ করে, পাহাড়ের মতো ভার বহন করে।

§11

অতএব প্রতিটি বৃক্ষ ‘বিসমিল্লাহ’ বলে রহমতের ভান্ডারের ফলমূল দ্বারা নিজ হাত পূর্ণ করে আমাদেরকে তা পরিবেশন করছে।

§12

প্রতিটি শস্যক্ষেত্র ‘বিসমিল্লাহ’ বলে কুদরতি রান্নাঘরের বিশাল এক কড়াইয়ে পরিণত হয়, যে কড়াইয়ে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন খাবার একই সঙ্গে পৃথকভাবে রান্না হচ্ছে।

§13

প্রতিটি গাভি, উটনী, ভেড়ী বকরি ‘বিসমিল্লাহ’ বলে রহমতের প্রাচুর্যময় একেকটি সুপেয় দুধের ঝরনাধারায় পরিণত হয়। আমাদেরকে আল্লাহ তায়ালার রাজ্জাক নামের কল্যাণে আবে হায়াতসদৃশ সর্বোত্তম ও সুস্বাদু খাবার পরিবেশন করে।

§14

সমস্ত বৃক্ষ, গাছ, তৃণলতা রেশমি সুতার মতো নরম শিকড় ও শিরা-উপশিরাগুলো ‘বিসমিল্লাহ’ বলে শক্ত পাথর ও মাটি ভেদ করে বাড়তে থাকে। আল্লাহ তায়ালা ও রহমানের নাম নেওয়ার ফলে সবকিছুই তার অধীন হয়ে যায়। বাতাসে ডালপালার সম্প্রসারণ, ফল প্রদান, শক্ত পাথর ও মাটিতে শিকড়গুলোর অতি সহজে বিস্তৃতি লাভ এবং মাটির নিচে রকমারি ফসল প্রদান; প্রখর তাপের মধ্যেও মাসের পর মাস সতেজ ও সবুজ পাতাগুলোর জীবন্ত থাকা প্রকৃতিবাদীদের গালে সজোরে চপেটাঘাত করে আর ‘চোখ থাকতেও অন্ধ’ ওই সকল লোকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, বলে:

§15

তোমাদের আস্থাভাজন তাপ ও কাঠিন্যও আল্লাহ তায়ালার নির্দেশের অনুগত। এজন্যই রেশমি সুতার মতো বৃক্ষের নরম শিকড়গুলোও হজরত মুসা আ.-এর লাঠির মতো : فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ আল্লাহ তায়ালার এই আদেশের অনুগত হয়ে পাথরকে বিদীর্ণ করছে; সিগারেটের পাতলা কাগজের মতো নরম লতা-পাতাগুলো হজরত ইবরাহিম আ.-এর শরীরের একেকটি অঙ্গের মতো আগুনের প্রখর তাপের মাঝেও : يَا نَارُ كُوْنِيْ بَرْدًا وَّسَلَامًا

§16

আয়াতটি পাঠ করছে, যেহেতু সবকিছুই প্রকৃত অর্থে ‘বিসমিল্লাহ’ বলে, আল্লাহ তায়ালার নামে তাঁরই নিয়ামতগুলো আমাদেরকে প্রদান করে, তাই আমাদেরও উচিত ‘বিসমিল্লাহ’ বলা, আল্লাহ তায়ালার নামে দেওয়া এবং আল্লাহ তায়ালার নামে নেওয়া। একই সঙ্গে যে সকল গাফিল মানুষ দেওয়ার সময় আল্লাহ তায়ালার নাম স্মরণ করে না, তাদের নিকট থেকে কোনো কিছু গ্রহণ না করা।

§17

এখন প্রশ্ন হচ্ছে, শুধুই পরিবেশকের ভূমিকা পালনকারী মানুষদের আমরা একটি মূল্য প্রদান করি, কিন্তু সবকিছুর প্রকৃত মালিক আল্লাহ তায়ালা আমাদের থেকে কী মূল্য চাচ্ছেন?

§18

হ্যাঁ, ওই প্রকৃত নিয়ামতদাতা এই মূল্যবান নিয়ামত ও সম্পদের বিনিময়ে আমাদের থেকে তিনটি জিনিস চাচ্ছেন। আর সেগুলো হলো : জিকির, শোকর ও ফিকির।

§19

শুরুতে বিসমিল্লাহ জিকির,

§20

শেষে আলহামদুলিল্লাহ হলো শোকর

§21

আর মাঝে চমৎকার শৈল্পিকতায় পরিপূর্ণ মহামূল্যবান নিয়ামতগুলোকে আহাদ ও সামাদ আল্লাহ তায়ালার কুদরতি মুজিযা ও রহমতের উপহার হিসেবে চিন্তা ও উপলব্ধি করা হচ্ছে ফিকির। কোনো বাদশার পাঠানো মূল্যবান উপহার তোমার নিকট বহনকারী এক সামান্য কর্মচারীর পায়ে চুম্বনের মাধ্যমে অস্বাভাবিক সম্মান প্রদর্শন করে প্রকৃত উপহারদাতাকে না চেনা যেমনিভাবে নিরেট মূর্খতার পরিচয়, ঠিক তেমনিভাবে দৃশ্যমান পরিবেশকদের প্রশংসা করে ও ভালোবেসে প্রকৃত নিয়ামতদাতাকে ভুলে যাওয়া এর চেয়েও হাজার গুণ বেশি বোকামির পরিচয়।

§22

হে আমার নফস! এরূপ নির্বোধ না হতে চাইলে আল্লাহ তায়ালার নামে দাও, তাঁর নামে নাও; সকল কাজ তাঁর নামেই সম্পন্ন করো। ওয়া সাল্লাম।

§23

ON DÖRDÜNCÜ LEM’A’NIN İKİNCİ MAKAMI

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters