Mektubat

The Twentieth Letter

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

وَ لَهُ ال۟حَم۟دُ অর্থাৎ, সমস্ত হামদ ও সানা, প্রশংসা ও কৃতজ্ঞতা কেবল তাঁরই জন্য, আর একমাত্র তিনিই এর যোগ্য। সুতরাং সমস্ত নিয়ামত তাঁরই এবং সেগুলো তাঁরই ভান্ডার থেকে নির্গত হয়। আর সেই ভান্ডার চিরস্থায়ী। এই শব্দটি এভাবে সুসংবাদ দিয়ে বলে, হে মানুষ! নিয়ামতের বিলুপ্তিতে দুঃখ পেয়ো না। কারণ, রহমতের ভান্ডার কখনো নিঃশেষ হয় না। আর স্বাদের অবসান চিন্তা করে বিলাপ করো না। কারণ, ওই নিয়ামতের ফল অসীম রহমতেরই ফল। গাছ যদি স্থায়ী হয়, ফল চলে গেলেও তার স্থলে আবার ফল আসে।নিয়ামতের ভেতরে নিহিত আনন্দের মধ্যেই—সেই আনন্দের চেয়ে শতগুণ অধিক সুস্বাদু যে রহমতের বিশেষ অনুগ্রহ, তা হামদের মাধ্যমে চিন্তা করে তুমি এক আনন্দকে শত আনন্দে পরিণত করতে পারো। যেমন : একজন মহিমান্বিত বাদশাহ তোমাকে যে একটি আপেল উপহার দেয়, সেই আপেলের স্বাদে শত নয়; বরং হাজার আপেলের স্বাদের চেয়েও অধিক যে রাজকীয় অনুগ্রহের স্বাদ থাকে, তা তোমাকে অনুভব করায় এবং দান করে।ঠিক তেমনই لَهُ الْحَمْدُ শব্দের মাধ্যমে, অর্থাৎ হামদ ও শোকরের দ্বারা, অর্থাৎ নিয়ামতের মাধ্যমে দানের অনুভূতি লাভ করে, অর্থাৎ দাতা-মুনইমকে চিনে নিয়ে তাঁর দানকে চিন্তা করে, অর্থাৎ তাঁর রহমতের বিশেষ অনুগ্রহ, শাফকতের দৃষ্টি ও দানের ধারাবাহিকতা স্মরণ করে নিয়ামতের তুলনায় সহস্র গুণ অধিক সুস্বাদু এক আধ্যাত্মিক আনন্দের দ্বার তোমার জন্য খুলে দেয়।

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters