Mektubat

The Twenty-Second Letter

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو ال۟قُوَّةِ ال۟مَتٖينُ ۝ وَكَاَيِّن۟ مِن۟ دَٓابَّةٍ لَا تَح۟مِلُ رِز۟قَهَا اَللّٰهُ يَر۟زُقُهَا وَاِيَّاكُم۟ وَ هُوَ السَّمٖيعُ ال۟عَلٖيمُ হে ঈমানদারগণ! এতক্ষণে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ যে, শত্রুতা পোষণ করা কতটা ক্ষতিকর। এ কথাও বুঝে নাও যে, আরেকটি ভয়ংকর রোগ হলো লোভ, যা ইসলামি জীবনের জন্য বিদ্বেষ ও শত্রুতার মতোই ক্ষতিকর। লোভ সব সময় হতাশা, অভাব ও অপমান নিয়ে আসে। এটা দুর্দশা ও বঞ্চনার কারণ। অপমান ও দুর্দশায় পতিত ইহুদি জাতি অন্য যেকোনো জাতির তুলনায় বেশি লোভাতুরভাবে পার্থিব জীবনকে আঁকড়ে ধরেছে। তারাই উপযুক্ত সত্যের প্রকৃষ্ট প্রমাণ। একান্ত ব্যক্তিপর্যায় থেকে শুরু করে সর্বজনীন পর্যায় পর্যন্ত জীবজগতের সর্বত্র লোভের মন্দ প্রভাব দৃষ্টিগোচর হয়। অন্যদিকে তাওয়াক্কুল তথা আল্লাহর ওপর ভরসা করে নিজের রিজিক অন্বেষণ করলে তা শান্তি বয়ে আনে এবং সর্বত্র এর সুপ্রভাব পরিলক্ষিত হয়।অতএব, জীবজগৎ একপ্রকার রিজিকের মুখাপেক্ষী। ফলবতী বৃক্ষ ও লতাগুল্ম সন্তুষ্টচিত্তে নিজ অবস্থানে দাঁড়িয়ে থেকে নির্লোভভাবে নিজের রিজিকের জন্য আল্লাহর ওপর ভরসা করে। ফলে তাদের রিজিক দ্রুত তাদের নিকট পৌঁছে যায়। প্রাণীদের অনুপাতে এদের বংশ বৃদ্ধির হারও অনেক বেশি। অন্যদিকে প্রাণী ও জীবজন্তু লোভাতুরভাবে রিজিকের পেছনে দৌড়ায়। ফলে তারা অনেক কষ্টের পরও অনুকূল রিজিক লাভ করতে পারে না। প্রাণিজগতের শুধু শিশুরাই তাদের প্রয়োজন পূর্ণ সুষম খাদ্য ইলাহি রহমতের ভান্ডার থেকে প্রাপ্ত। কেননা, তারা নিজেদের দুর্বলতা ও অক্ষমতার মাধ্যমেই যেন আল্লাহর ওপর ভরসা করে। কিন্তু হিংস্র প্রাণীরা লোলুপভাবে তাদের শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক প্রচেষ্টার পর অবৈধ ও নিকৃষ্ট খাদ্য আহরণে সমর্থ হয়। উদ্ভিদজগৎ ও প্রাণিজগৎ, এখানে এই জগৎ দুটির উদাহরণ থেকে প্রতীয়মান হয় যে, লোভ হচ্ছে বঞ্চনার কারণ। পক্ষান্তরে আল্লাহর ওপর ভরসা করা এবং আত্মতুষ্টিই হচ্ছে তাঁর করুণা লাভের উপায়। মানবজাতির মধ্যে ইহুদি জাতি অন্য যেকোনো জাতির চেয়ে বেশি লোভের সাথে এই দুনিয়াকে আঁকড়ে ধরেছে এবং প্রেমের বাঁধনে দুনিয়ার জীবনে নিজেদের আবদ্ধ করেছে। কিন্তু সুদি কারবারের যে ধনসম্পদ তারা অনেক কষ্টে অর্জন করে, তা কেবলই অবৈধ। সম্পদের ওপর তাদের এই মালিকানা অস্থায়ী এবং তা তাদের খুব কমই উপকারে আসে। পক্ষান্তরে অন্যান্য জাতি তাদের ওপর দুর্দশা ও অবমাননা এবং মৃত্যু ও অপমানের আঘাত নিক্ষেপ করে। এতে এ কথাই প্রতীয়মান হয় যে, লোভই সকল অপমান ও ক্ষতির উৎস। এ ছাড়াও লোভী মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার উদাহরণ এতই প্রকৃষ্ট— اَلْحَرِيصُ خَائِبٌ خَاسِرٌ ‘লোভীরাই ক্ষতিগ্রস্ত ও হতাশায় নিপতিত।’ এই প্রবাদটি সর্বজনীন স্বীকৃতি লাভ করেছে। যদি এই হয় বাস্তবতা, তাহলে সম্পদকে ভালোবাসলে লোভাতুরভাবে নয়; বরং আত্মতৃপ্তির মাধ্যমেই তা চাও, যাতে করে তুমি তা বেশি পেতে পারো।একজন সন্তুষ্ট আত্মতৃপ্ত ব্যক্তি এবং একজন লোভী ব্যক্তির উদাহরণ হলো—দুজন লোক এক মহানুভব ব্যক্তির মহলে উপস্থিত হলো। প্রথম ব্যক্তি স্বাভাবিকভাবে বলল, ‘যদি তিনি আমাকে বাইরের ঠান্ডা থেকে বাঁচার জন্য শুধু ভেতরে প্রবেশের অনুমতি দেন, সেটাই আমার জন্য যথেষ্ট। আর যদি কোনো সাধারণ আসনে বসার জন্য আমাকে ইশারা করেন, তাহলে আমি এটাকেই আমার প্রতি তাঁর মহানুভবতা ধরে নেব।’দ্বিতীয় ব্যক্তি অহংকারবশত মনে মনে ভাবল, ‘আমাকে সর্বোচ্চ আসনটিই দিতে হবে।’ তার ভাবনায় মনে হয় যেন এটা তার অধিকার এবং সবাই তাকে সম্মান করতে বাধ্য। তাই এই লোক লোভাতুর দৃষ্টি নিয়ে প্রবেশ করে এবং সর্বোচ্চ আসনের প্রতি দৃষ্টি নিবদ্ধ রেখে অগ্রসর হয়। কিন্তু মহলের অধিপতি মহানুভব ব্যক্তি তাকে ফেরত পাঠিয়ে সাধারণ আসনে বসার ইশারা করে।তার উচিত ছিল প্রথমে মহলের অধিপতিকে ধন্যবাদ জানানো। কিন্তু এর পরিবর্তে সে হৃদয়ে রাগ পোষণ করে এবং মহলের অধিপতির কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে সমালোচনা করে। রাজপ্রাসাদের মালিক এতে খুবই অসন্তুষ্ট হবেন। প্রথম ব্যক্তি বিনয়ের সাথে প্রবেশ করে এবং সাধারণ আসনে বসতে চায়। তার এই অল্পে তুষ্টিতে মহলের অধিপতি খুশি হয়ে তাকে সম্মানিত আসনে বসার আমন্ত্রণ জানায়। এতে ওই লোকের কৃতজ্ঞতা আরও বৃদ্ধি পায়।এমনিভাবে এ দুনিয়া যেন পরম করুণাময়ের এক সাজানো মহলের মতো। এই ভূপৃষ্ঠ যেন তাঁর রহমতে সাজানো এক দস্তরখানা। এখানে রিজিক ও নিয়ামতের ধাপ ও স্তরসমূহও মহলের বিভিন্ন কক্ষের আসনের মর্যাদার অনুপাতে সাজানো। এ ছাড়া সাধারণ পাঠকগণ যেকোনো ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাপারেও লোভের কুপ্রভাব অনুভব করতে পারেন। এখানে তিনটি উদাহরণ দেওয়া হলো। প্রথম উদাহরণ দুজন ভিক্ষুক। তাদের একজন কোনো এক পথিকের কাছে লোভাতুরভাবে ভিক্ষা চায়। তার ভিক্ষার আবেদন প্রত্যাখ্যাত হবে। অথচ অপরজন শান্তভাবে ভিক্ষা চায়। ফলে তার ওপর পথিকের করুণার উদ্রেক হবে। ভিক্ষুককে কিছু দান করবে। এতে ভিক্ষুকের চাহিদা পূরণ হবে।দ্বিতীয় উদাহরণ, তবে এটা আগেরটার চাইতে একটু ব্যতিক্রম। তোমার যখন রাতে ঘুম আসে না; অথচ তুমি ঘুমোতে চাও, তখন তুমি যদি ঘুমের আকাঙ্ক্ষায় উদ্বিগ্ন না হও, তাহলে তোমার ঘুম আসবে। কিন্তু তুমি যদি প্রবলভাবে ঘুমের আকাঙ্ক্ষা করতে থাকো এবং বলতে থাকো, ‘আমার ঘুম আসে না কেন? আমার ঘুম আসে না কেন?’ তাহলে দেখবে যে, তোমার ঘুমই আসবে না।তৃতীয় উদাহরণ, যদি কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে কারও আগমনের জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকো এবং অবিরাম বলতে থাকো, ‘উফ! সে আসছে না কেন?’ অবশেষে ধৈর্যচ্যুত হয়ে ওঠে চলে যাও। অথচ কয়েক মিনিট পরেই দেখবে যে, সে ব্যক্তি এসে পড়েছে; কিন্তু তুমি চলে যাওয়ায় তোমার অধীর আগ্রহের উদ্দেশ্য ব্যর্থতায় পরিণত হয়ে গেছে। তার সাথে তোমার আর সাক্ষাৎ হলো না। এ সকল ঘটনার রহস্যএকটি রুটি প্রস্তুত করতে জমি চাষ করে ফসল ফলাতে হয় এবং শস্যদানা মিল-কারখানায় নিয়ে ভাঙাতে হয়। তারপর রুটি বানিয়ে তা চুলায় সেঁকতে হয়। তেমনই প্রত্যেকটি জিনিসের ব্যবস্থাপনায় প্রজ্ঞার সাথে পর্যায়ক্রমে কাজ করানো হয়। যদি কেউ লোভে পড়ে নিজের কাজকর্মে ধীরস্থিরতার পরিচয় দিতে ব্যর্থ হয়, তাহলে তার কর্মের সকল ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনার যে ধাপগুলো ধারাবাহিকভাবে অতিক্রম করা প্রয়োজন, তা তার নজর এড়িয়ে যাবে। ফলে সে হয়তো হোঁচট খাবে, নয়তো সে ধাপগুলো অতিক্রম করতে ব্যর্থ হবে। ফলে উভয় ক্ষেত্রেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হতে হবে। জীবিকার অন্বেষণে অতি ব্যস্ত এবং দুনিয়ার লোভে আসক্ত হে ভাইয়েরা! লোভ অনেক ক্ষতিসাধন করে এবং অনেক অপরাধ সংঘটিত করায়। তা সত্ত্বেও কীভাবে তুমি লোভের কারণে সব ধরনের হীন কাজ করছ? হালাল-হারাম বিবেচনা না করে সকল প্রকার সম্পদ গ্রহণ করে তোমার আখিরাতের প্রয়োজনীয় অনেক কিছুই বিসর্জন দিচ্ছ? এমনকি তোমার এই ধরনের লোভের কারণে ইসলামের অন্যতম রোকন (ভিত্তি) জাকাত প্রদান করাও পরিত্যাগ করছ; অথচ জাকাত ব্যক্তির বালা-মসিবত দূর করে বরকত বয়ে আনে। যে জাকাত প্রদান করে না, সে নিশ্চিতভাবে ওই পরিমাণ অর্থ হারাবে, যা সে জাকাত হিসেবে দান করত। হয় সে সম্পদ কোনো বাজে ব্যয় করবে অথবা কোনো দুর্দশায় পড়ার কারণে সেই অর্থ তার কাছ থেকে চলে যাবে। প্রথম বিশ্বযুদ্ধের পঞ্চম বর্ষে এক সত্য স্বপ্নে আমাকে নিম্নের প্রশ্নগুলো করা হয়েছিল —এই যে ক্ষুধা, অভাব-অনটন ও দুঃখ-দুর্দশা আজ মুসলমানদের জর্জরিত করছে, এর কারণ কী? আমি বলেছিলাম, আমাদেরকে যে ধনসম্পত্তি দেওয়া হয়, তার দশ ভাগের এক ভাগ অথবা চল্লিশ ভাগের এক ভাগ আল্লাহ আমাদের কাছ থেকে নিতে চান, যাতে আমরা দরিদ্রদের দুআ লাভ করে উপকৃত হতে পারি এবং হিংসা-বিদ্বেষকে দূরে সরিয়ে রাখতে পারি। কিন্তু লোভ-লালসায় পড়ে আমরা জাকাত দিই না। ফলে আমাদের নিকট সঞ্চিত জাকাতের মধ্যে চল্লিশ থেকে ত্রিশ ভাগ এবং দশ থেকে আট ভাগ নিয়ে নিয়েছেন। আল্লাহ চাইলেন আমরা বছরে যেন এক মাস ক্ষুধা সহ্য করি, যার সত্তরটি উদ্দেশ্য রয়েছে। কিন্তু আমরা আমাদের প্রবৃত্তির চাহিদার প্রতি করুণা করে ক্ষণিকের সুখকর ক্ষুধা সহ্য করিনি। সর্বশক্তিমান আল্লাহ তখন আমাদেরকে পাঁচ বছর ক্ষুধার কষ্টদান করে শাস্তি দিলেন, যে ক্ষুধা আমাদেরকে সত্তর ধরনের দুঃখ-দুর্দশায় ক্লিষ্ট করে রেখেছে। তিনি আমাদের কাছে এও চাইলেন যে, আমরা যেন প্রত্যেক দিন চব্বিশ ঘণ্টা সময়ের মধ্যে মাত্র এক ঘণ্টা মনোরম ও সুমহান, নুরানি ও উপকারী এক ঐশী অনুশীলনে ব্যয় করি। কিন্তু অলসতার কারণে আমরা নামাজ ও দুআ আদায়ে অবহেলা করেছি। সেই একটি ঘণ্টা অন্য সব ঘণ্টার সাথে ব্যয় হয়ে গেছে। প্রায়শ্চিত্ত হিসেবে সর্বশক্তিমান আল্লাহ আমাদের পাঁচ বছর অনুশীলন এবং শারীরিক পরিশ্রম করতে বাধ্য করেছেন। একধরনের নামাজ পড়িয়ে নিয়েছেন।আমি জাগ্রত হলাম। এরপর চিন্তা করে বুঝতে পারলাম যে, স্বপ্নটির মাঝে অনেক গুরুত্বপূর্ণ বাস্তবতা নিহিত। আল কালিমাত গ্রন্থের পঁচিশতম কালিমার মধ্যে কুরআনের হুকুমকে আধুনিক সভ্যতার সাথে তুলনা করার সময় যেমনটি ব্যাখ্যা করা হয়েছে যে, মানুষের সামাজিক জীবনের সকল অনৈতিকতা ও অরাজকতার উৎস নিম্নোক্ত এই বাক্য দুটি থেকে উদ্ভব হয়েছে। প্রথম বাক্য : আমার উদর যদি পূর্ণ থাকে, অন্যেরা ক্ষুধায় মারা গেলে তাতে আমার ক্ষতি কী? দ্বিতীয় বাক্য : তুমি কাজ করবে আর আমি বসে বসে খাব। একদিকে সুদের প্রচলন এবং অন্যদিকে জাকাত না দেওয়ার প্রবণতার কারণে উপর্যুক্ত দুটি বাক্য সমাজে স্থায়িত্ব লাভ করেছে। এই দুটি ভয়ংকর সামাজিক ব্যাধির একমাত্র নিরাময় হচ্ছে সর্বজনীন জাকাতব্যবস্থা কায়েম করা এবং সুদকে নিষিদ্ধ করা। শুধু ব্যক্তি এবং বিশেষ সমাজের জন্যই নয়; বরং সমগ্র মানবতার সুখ-স্বাচ্ছন্দ্যের মূলেই রয়েছে জাকাতের ব্যবস্থা। এমনকি সমগ্র মানবতার স্থায়িত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে জাকাত। কেননা, মানুষ দুটি শ্রেণিতে বিভক্ত : এক. উচ্চবিত্ত শ্রেণি এবং দুই. সাধারণ শ্রেণি। একমাত্র জাকাতব্যবস্থাই সাধারণ শ্রেণির জন্য উচ্চবিত্ত শ্রেণির মনে দয়া ও সহানুভূমির উদ্রেক করাতে পারে এবং সাধারণ শ্রেণির মনে উচ্চবিত্তের প্রতি সম্মান ও আনুগত্যের মনোভাব জন্ম দিতে পারে। জাকাতব্যবস্থার অনুপস্থিতিতে উচ্চবিত্ত শ্রেণি নিষ্ঠুরতা ও জুলুমের মনোভাব নিয়ে সাধারণ শ্রেণির ওপর চেপে বসবে এবং সাধারণ শ্রেণি উচ্চবিত্ত শ্রেণির বিপক্ষে বিদ্বেষ ও বিদ্রোহের মনোভাব নিয়ে মাথা চাড়া দিয়ে উঠবে। ফলে এই দুই শ্রেণির মাঝে অবিরাম আধ্যাত্মিক সংঘাত, স্থায়ী বিরোধ ও বিভাজন অব্যাহত থাকবে। অবশেষে তা পুঁজি ও শ্রমের সংঘর্ষে পরিণত হবে, যেমনটা রাশিয়াতে হয়েছিল। হে মর্যাদা ও বিবেকবান এবং হে উদার ও দানশীল মানুষ! জাকাতকে জাকাত হিসেবে দান করা না হলে তাতে তিনটি কুফল দৃষ্টিগোচর হয়। জাকাত দান কখনো কখনো নিষ্ফল হয়। কারণ, জাকাত আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দিতে হয়। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে না দিয়ে বরং তুমি এর বিনিময় আশা করছ। সহায়-সম্বলহীন গরিব লোকদেরকে বিনিময়ের বেড়াজালে আবদ্ধ করছ।তাই আল্লাহর নিকট তাদের সবচেয়ে গ্রহণযোগ্য দুআ থেকে তুমি বঞ্চিত হবে। বাস্তবে তুমি আল্লাহর নিয়ামত ও তাঁর বান্দাদের মাঝে বিতরণের দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারী। তা সত্ত্বেও যদি তুমি নিজেকে এই সম্পদের মালিক মনে করো, তাহলে সেটা হবে এই প্রাপ্ত নিয়ামতের অকৃতজ্ঞতার নামান্তর। অপরদিকে তুমি যদি জাকাত হিসেবে দান করো, তাহলে তা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করার কারণে নেকি বয়ে আনবে। ফলে তা তোমার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার কারণ হবে। ফলে অভাবী ব্যক্তিকেও তোমার সামনে হীনভাবে তোষামোদ করতে হবে না। তার আত্মসম্মানবোধ ক্ষুণ্ণ হবে না। ফলে তোমার জন্য তার দুআ কবুল হবে। জাকাতের সমপরিমাণ কিংবা আরও বেশি পরিমাণ অর্থ দয়া ও অনুগ্রহ বা অন্য কোনোভাবে প্রদান করে লোকদেখানো মনোভাব, খ্যাতিপ্রিয়তা, প্রশংসার প্রত্যাশা বা অন্যকে ছোটো করার মতো ক্ষতিকর কিছু অর্জন করা অপরদিকে জাকাতের কল্যাণ সাধারণ করে একই সঙ্গে ফরজ আদায় করা এবং সওয়াব, ইখলাস ও মকবুল দুআর অধিকারী হওয়া, এই দুইয়ের মধ্যে কত ব্যবধান! سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ نِ الَّذٖى قَالَ «اَل۟مُؤ۟مِنُ لِل۟مُؤ۟مِنِ كَال۟بُن۟يَانِ ال۟مَر۟صُوصِ يَشُدُّ بَع۟ضُهُ بَع۟ضًا» وَ قَالَ «اَل۟قَنَاعَةُ كَن۟زٌ لَا يَف۟نٰى» وَعَلٰى اٰلِهٖ وَصَح۟بِهٖ اَج۟مَعٖينَ اٰمٖينَ وَال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters