خَيْرُ شَبَابِكُمْ مَنْ تَشَبَّهَ بِكُهُولِكُمْ وَشَرُّ كُهُولِكُمْ مَنْ تَشَبَّهَ بِشَبَابِكُمْ এটা কি হাদিস? এর দ্বারা কী বোঝানো হয়েছে? উত্তর : আমি হাদিস হিসেবে শুনেছিলাম। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে “সবচেয়ে উত্তম যুবক সে ব্যক্তি, যে বৃদ্ধের মতো মৃত্যুর চিন্তা করে, আখিরাতের জন্য কাজ করে, যৌবনের কুমন্ত্রণাতে বন্দি হয় না, গাফিলতে নিমজ্জিত হয় না। আর তোমাদের বৃদ্ধদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সে ব্যক্তি, যে গাফিলতে ও কুমন্ত্রণায় যুবকদের মতো হতে চায়, শিশুসুলভ নফসানি কুমন্ত্রণা অনুসারী হয়।” তুমি তোমার ফলকে যে দ্বিতীয় অংশটি দেখেছ, তার সঠিক রূপ হলো, আমি সেটি মাথার ওপরে একটি হেকমতের ফলক হিসেবে ঝুলিয়ে রেখেছি। প্রতিদিন সকাল-সন্ধ্যায় সেটির দিকে তাকাই এবং শিক্ষা নিই। বন্ধু বানাতে চাইলে আল্লাহ তায়ালা যথেষ্ট। হ্যাঁ, তিনি যদি বন্ধু হন, সবকিছু বন্ধু হয়ে যায়। সঙ্গী চাইলে কুরআন যথেষ্ট। হ্যাঁ, কুরআনে থাকা নবি-রাসূল ও ফেরেশতাদের সঙ্গে কল্পনায় সাক্ষাৎ হয়, তাঁদের ঘটনাবলি দেখে অন্তর নৈকট্য লাভ করে। ধনসম্পদ চাইলে সন্তুষ্টি যথেষ্ট! হ্যাঁ, যে সন্তুষ্ট থাকে, সে মিতব্যয়ী হয়। যে মিতব্যয়ী হয়, সে বরকত লাভ করে। শত্রু চাইলে নফস যথেষ্ট। হ্যাঁ, যে নিজেকে পছন্দ করে, সে বিপদে পড়ে, কষ্ট পায়; যে নিজেকে পছন্দ করে না, সে প্রশান্তি পায়, রহমতের দিকে যায়। উপদেশ চাইলে মৃত্যু যথেষ্ট। হ্যাঁ, যে মৃত্যুকে চিন্তা করে, সে দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত হয়, আখিরাতের জন্য গুরুত্বের সাথে কাজ করে।
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
Mektubat
The Twenty-Third Letter
উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus

