Mektubat

The Twenty-Eighth Letter

উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ ব্যাখ্যা ও বর্ণনার দ্বারা কুরআন মুজিজুল বয়ান পবিত্র কুরআনে বারবার اَفَلَا يَشْكُرُونَ * اَفَلَا يَشْكُرُونَ * وَسَنَجْزِى الشَّاكِرِينَ * لَئِنْ شَكَرْتُمْ لَاَزِيدَنَّكُمْ * بَلِ اللّٰهَ فَاعْبُدْ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ -এর মতো বহু আয়াতের দ্বারা দেখিয়ে দিচ্ছে যে, বান্দার কাছ থেকে খালিকে রহমান অর্থাৎ দয়াময় স্রষ্টার চাওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হলো শুকরিয়া জ্ঞাপন। ফুরকানে হাকিম (কুরআনুল কারিম) অতি গুরুত্বের সাথে শুকরিয়া প্রকাশের প্রতি আহ্বান করে। একই সাথে শুকরিয়া আদায় না করাকে, প্রাপ্ত নিয়ামতের অস্বীকার ও নিয়ামতপ্রাপ্তির বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করার শামিল হিসেবে উপস্থাপন করে প্রচণ্ডভাবে ও ভয়ংকররূপে সূরা আর-রহমানে একত্রিশবার فَبِاَىِّ اٰلَٓاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ এই আয়াতের দ্বারা হুমকি দিয়ে দেখিয়ে দেয় যে, অকৃতজ্ঞতা হলো একধরনের অস্বীকার ও মিথ্যাচার। কুরআনে হাকিম যেমনিভাবে শুকরিয়াকে সৃষ্টির ফল হিসেবে উপস্থাপন করে, ঠিক তেমনিভাবে সুবৃহৎ কুরআনস্বরূপ এই বিশ্বজগৎও দেখিয়ে দেয় যে, জগৎ সৃষ্টির পেছনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফলাফল হলো এই শুকরিয়া। কেননা, সৃষ্টিজগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, মহাবিশ্বকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, যেন তা শুকরিয়া নামক ফল উৎপাদন করতে পারে। প্রত্যেকটি জিনিস কোনো না কোনোভাবে শুকরিয়ার সাথে সম্পৃক্ত এবং শুকরিয়ার দিকেই ছুটছে। যেন এই সৃষ্টিবৃক্ষের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফল হলো শুকরিয়া। এ জগৎ-কারখানার উৎপাদিত সবচেয়ে মূল্যবান বস্তু হলো শুকরিয়া। কেননা জগৎ সৃষ্টির মাঝে দেখতে পাই যে, বস্তুজগৎকে একটি বৃত্তের মতো বানিয়ে বৃত্তের কেন্দ্রবিন্দু হিসেবে ‘হায়াতকে সৃষ্টি করা হয়েছে। সমগ্র সৃষ্টি জীবনমুখী, জীবনের খেদমত করে, জীবনের চাহিদাসমূহের জোগান দেয়। এর অর্থ হলো, মহাবিশ্বের সৃষ্টিকারী মহান সত্তা, জগতের মাঝে ওই জীবনকেই প্রাধান্য দিয়েছেন।অতঃপর আরও দেখতে পাই যে, জীবনের অধিকারী জীবজগৎকেও একটি বৃত্তরূপে সৃষ্টি করে মানুষকে তার কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছেন। যেন জীবনের অধিকারীদের থেকে কাঙ্ক্ষিত সব লক্ষ্য তার মাঝে কেন্দ্রীভূত হয়। সমস্ত জীবজগৎকে এই মানুষের চারপাশে সম্মিলিত করে তার খাদেম ও অধীন করে দিয়েছেন আর মানুষকে তাদের অধিপতি বানিয়েছেন। অর্থাৎ মহাপরাক্রমশালী স্রষ্টা খালেকে জুলজালাল জীবজগতের মাঝ থেকে মানুষকে নির্বাচন করেছেন এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জগৎ থেকে তাকেই ইরাদা করেছেন। অতঃপর আরও দেখতে পাই যে, জীবনের অধিকারী জীবজগৎকেও একটি বৃত্তরূপে সৃষ্টি করে মানুষকে তার কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছেন। যেন জীবনের অধিকারীদের থেকে কাঙ্ক্ষিত সব লক্ষ্য তার মাঝে কেন্দ্রীভূত হয়। সমস্ত জীবজগৎকে এই মানুষের চারপাশে সম্মিলিত করে তার খাদেম ও অধীন করে দিয়েছেন আর মানুষকে তাদের অধিপতি বানিয়েছেন। অর্থাৎ মহাপরাক্রমশালী স্রষ্টা খালেকে জুলজালাল জীবজগতের মাঝ থেকে মানুষকে নির্বাচন করেছেন এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জগৎ থেকে তাকেই ইরাদা করেছেন। তারপর দেখতে পাই যে, মানবজগৎও তার সাথে প্রাণিজগৎকে নিয়ে একটি বৃত্তের রূপ ধারণ করেছে আর তার কেন্দ্রবিন্দুতে রিজিককে প্রতিস্থাপন করা হয়েছে। সমগ্র মানবজাতি ও প্রাণিকুলকে বস্তুত রিজিকের প্রতি আসক্ত করে তাদেরকে পরিপূর্ণরূপে রিজিকের খাদেম ও অধীন করা হয়েছে আর তাদের সঞ্চালক করা হয়েছে রিজিককে।মহান আল্লাহ এই রিজিককে এত ব্যাপক বিস্তীর্ণ ও প্রাচুর্যময় এক ভান্ডার বানিয়েছেন, যেখানে অসংখ্য নিয়ামতকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে এই রিজিকের বহু প্রকারের মধ্য থেকে শুধু একটি স্বাদের সাথে পরিচিত হওয়ার জন্য জিহ্বার মাঝে, যাবতীয় খাবারসমূহের সমসংখ্যক সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাপকের দ্বারা সমৃদ্ধ আস্বাদনশক্তি নামক একটি যন্ত্রও প্রতিস্থাপন করে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় যে, জগতের মাঝে সবচেয়ে বিস্ময়কর, প্রাচুর্যময়, চমৎকার, মনোরম, বিস্তীর্ণ ও সুন্দর বাস্তবতা রিজিকের মাঝে রয়েছে। এভাবেই আরও দেখতে পাই যে, সকল কিছুই যেমনিভাবে রিজিকের চারপাশে মিলিত হচ্ছে এবং রিজিকের দিকে ছুটছে ঠিক একইভাবে সকল প্রকার রিজিকও জাগতিক কিংবা আধ্যাত্মিক, ব্যাবহারিক কিংবা মৌখিক শুকরিয়ার মাধ্যমেই বিদ্যমান আছে। শুকরিয়ার কারণেই রিজিক তৈরি হচ্ছে আবার রিজিকের দ্বারাই শুকরিয়া উৎপাদিত হচ্ছে। রিজিক সর্বদাই শুকরিয়াকে দেখাচ্ছে। কেননা, রিজিকের প্রতি আগ্রহ ও আসক্তি একধরনের সহজাত শুকরিয়া এবং স্বাদ আস্বাদন ও উপভোগও একধরনের অবচেতন শুকরিয়া যা সমস্ত প্রাণীর মাঝেই বিদ্যমান আছে। শুধু মানুষই পথভ্রষ্টতা ও কুফরির কারণে ওই স্বভাবগত শুকরিয়ার অর্থের পরিবর্তন করে এবং শুকরিয়ার পরিবর্তে শিরকের এর দিকে ধাবিত হয়। অধিকন্তু রিজিকের অন্তর্ভুক্ত নিয়ামতগুলোর মাঝে রয়েছে খুব সুন্দর আকার আকৃতি, সুসজ্জিত গঠন, মন মাতানো ঘ্রাণ ও মজাদার স্বাদ, যা শুকরিয়ার প্রতি আমন্ত্রণ করে। এগুলো জীবজগৎকে নিয়ামতের প্রতি আকৃষ্ট করে আর এই আকর্ষণ তাদেরকে নিয়ামতের প্রতি সম্মান প্রদর্শন ও গুরুত্ব দিতে শিক্ষা দেয়, যা তাদেরকে একধরনের আধ্যাত্মিক শুকরিয়া করায়। একইভাবে তা বোধশক্তি সম্পন্নদের দৃষ্টিকে নিজেদের দিকে আকৃষ্ট করে তাদের মাঝে নিয়ামত উপভোগের তীব্র ইচ্ছা জাগিয়ে দেয়, সাদরে ও সম্মানে গ্রহণের জন্য ব্যাকুল করে, কথা ও কাজের দ্বারা তাদেরকে শুকরিয়া আদায়ের পথ বলে দেয় এবং শুকরিয়া আদায় করায় আর শুকরিয়া আদায়ের মাধ্যমে সর্বোচ্চ তৃপ্তি ও মজাদার স্বাদ আস্বাদন করায়।অতএব উপযুক্ত বর্ণনা দেখিয়ে দিচ্ছে যে, ওই মজাদার রিজিক ও নিয়ামত, স্বল্প ও ক্ষণিকের এক বাহ্যিক স্বাদের সাথে সাথে চিরস্থায়ী সীমাহীন ও প্রকৃত মজা ও স্বাদের বাহক তথা রহমানের দৃষ্টিকে শুকরিয়ার মাধ্যমে আকর্ষণ করায়। অর্থাৎ রহমতের ভান্ডারসমূহের দয়াময় মালিকের সীমাহীন আনন্দদায়ক দৃষ্টি আকর্ষণকে স্মরণ করিয়ে এই দুনিয়ায় থাকা অবস্থাতেই জান্নাতের এক স্থায়ী স্বাদকে আধ্যাত্মিকভাবে আস্বাদন করায়। আর এভাবেই রিজিক শুকরিয়ার মাধ্যমে অতি মূল্যবান ও প্রাচুর্যময় এক বিশাল ভান্ডারে পরিণত হয় আবার একইভাবে শুকরিয়াহীনতার কারণে তার চরম অবমূল্যায়ন হয়। যেভাবে আল কালিমাত গ্রন্থের ষষ্ঠ কালিমাতে এই শুকরিয়ার ব্যাপারে বলা হয়েছে যে, জিহ্বার আস্বাদন শক্তি একধরনের শুকরিয়া আদায়ের মাধ্যম। যদি তা মহান সত্তার ইচ্ছানুযায়ী অর্থাৎ আধ্যাত্মিক শুকরিয়া আদায়ের দায়িত্ব ও সচেতনতা নিয়ে রিজিককে গ্রহণ করে, তখন জিহ্বার ওই আস্বাদনশক্তি আল্লাহর সীমাহীন রহমতের অসংখ্য রন্ধনশালার একজন কৃতজ্ঞ পরিদর্শক এবং প্রশংসা আদায়কারী এক সম্মানিত তত্ত্বাবধায়কের মর্যাদা পায়। কিন্তু যদি নিজ নফসের ইচ্ছানুযায়ী অর্থাৎ রিজিক প্রদানকারীর প্রতি শুকরিয়া আদায়ের চিন্তা না করে গ্রহণ করে, তখন জিহ্বার ওই আস্বাদনশক্তি একজন সম্মানিত পরিদর্শকের স্থান থেকে পেট নামক কারখানার এক প্রহরী এবং পাকস্থলী নামক আস্তাবলের এক দারোয়ানের স্তরে পতিত হয়।যেমনিভাবে রিজিকের ওই খাদেম শুকরিয়া অনাদায়ের জন্য এতটা অধঃপতনের শিকার হয়, ঠিক একইভাবে সে রিজিকের মাহাত্ম্য এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য খাদেমের মর্যাদাকেও হরণ করে। সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দেয়। জগৎস্রষ্টার হিকমতের পরিপন্থি ও বিরোধী এক অবস্থায় নিপতিত হয়। শুকরিয়ার পরিমাপক হলো তুষ্টি, মিতব্যয়িতা, তৃপ্তি ও কৃতজ্ঞতা। শুকরিয়াহীনতার পরিমাপক হলো লোভ-লালসা, অপব্যয়, অসম্মান এবং হালাল-হারাম বিবেচনা না করে সামনে যা পাওয়া যায় তা-ই ভোগ করা। প্রকৃতপক্ষে লোভ-লালসা হলো নিয়ামত প্রদানকারীর প্রতি কৃতজ্ঞ হওয়ার শামিল। একই সাথে বঞ্চিত হওয়ার একটি কারণ ও অপমানিত হওয়ার একটি মাধ্যম। এমনকি সামাজিক জীবনযাপনে অভ্যস্ত বেচারা পিঁপড়াও যেন তার লোভের কারণে পদদলিত হয়, নিষ্পেষিত হয়। কেননা, বছরে যেখানে কয়েকটি গমের দানা তার জন্য যথেষ্ট, তথাপি সে আপ্রাণ চেষ্টা করে অজস্র দানা সংগ্রহ করে। অপরদিকে বরকতময় মৌমাছি আত্মতুষ্টির কারণে মাথার ওপর দিয়ে ওড়ে এবং সন্তুষ্টচিত্তে ইলাহি আদেশের অনুগত হয়ে মানুষকে মধু প্রদান করে এবং খাওয়ায়। আল্লাহর ইসমে আজম হলো ‘আল্লাহ’, যা কেবল তার জন্যই নির্দিষ্ট। আর এর পরেই ইসমে আজমই হলো ‘রহমান’, যা রিজিকের দিকে ইশারা করে। এই রিজিকপ্রাপ্ত শুকরিয়া আদায়ের মাধ্যমেই রহমান নামের নৈকট্য অর্জন সম্ভব। এ কারণেই ‘রহমান নামের মাঝে সবচেয়ে বেশি ‘রাজ্জাক’ নামের অর্থ প্রকাশ পায়। উপরন্তু শুকরিয়ার অনেক প্রকার রয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে ব্যাপক ও সর্বাঙ্গীণ হলো নামাজ, যার মাঝে সকল ধরনের শুকরিয়া আদায়ের সারমর্ম রয়েছে। শুকরিয়ার মাঝে বিশুদ্ধ এক ঈমান ও প্রকৃত তাওহিদের (একত্ববাদের) প্রতি প্রকৃত স্বীকৃতি রয়েছে। কেননা, একটি আপেল খেয়ে যখন কোনো ব্যক্তি ‘আলহামদুলিল্লাহ’ বলে, তখন সে যেন এই কথা বলে যে, এটা ‘সরাসরি মহান আল্লাহর কুদরতের প্রদত্ত উপহার এবং সরাসরি রহমতের ভান্ডারের প্রত্যক্ষ নিয়ামত।’ এবং মনে-প্রাণে বিশ্বাস করে, ছোটো-বড়ো, আংশিক সামগ্রিক—সবকিছুই মহান আল্লাহর কুদরতের হাতে সমর্পণ করে। সবকিছুতেই রহমতের প্রতিফলন সম্পর্কে জ্ঞাত হয়। সে তার শুকরিয়ার মাধ্যমে প্রকৃত ঈমান ও খালিস তাওহিদকে প্রকাশ করে। গাফিলত ও উদাসীনতায় নিমজ্জিত মানুষ নিয়ামতসমূহকে অস্বীকার করার মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে যে কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়, তার একটি দিকের বর্ণনা এখানে দিচ্ছি। মানুষ একটি সুস্বাদু নিয়ামত খেয়ে যদি শুকরিয়া আদায় করে, তবে ওই নিয়ামতটি শুকরিয়ার মাধ্যমে একটি নূরে পরিণত হয় এবং পরকালীন এক জান্নাতি ফলে রূপান্তরিত হয়।শুকরিয়া নিয়ামতের পার্থিব স্বাদের সাথে সাথে, মহান আল্লাহর রহমতের দৃষ্টি আকর্ষণের নিদর্শন হওয়ার বিষয়টিকে স্মরণ করিয়ে আরও ব্যাপক ও স্থায়ী স্বাদ আস্বাদন করায়। শুকরিয়া এরূপ আধ্যাত্মিক সারমর্ম, বস্তু ও অপরিহার্য মূল বিষয়কে সুউচ্চ স্থানে প্রেরণ করে এবং পার্থিব বস্তু, পরিশিষ্ট ও ফায়দাহীন আবর্জনাসমূহকে অর্পিত দায়িত্বপালনের পর আসল অবস্থায় ফিরিয়ে দেয়, অর্থাৎ মূল উপাদানে পরিবর্তিত করে। যদি শুকরিয়া আদায় না করা হয়, তবে নিয়ামতের ওই ক্ষণিকের স্বাদ বিলুপ্ত হওয়ার সাথে সাথে নিজ স্থানে ব্যথা-বেদনা ও আক্ষেপকে রেখে যায় আর নিজে আবর্জনায় পরিণত হয়। হীরকের মতো মহামূল্যবান নিয়ামত কয়লায় রূপান্তরিত হয়। শুকরিয়ার মাধ্যমে ক্ষণস্থায়ী রিজিক স্থায়ী স্বাদ ও চিরস্থায়ী ফল প্রদান করে। আর শুকরিয়াহীন নিয়ামত সবচেয়ে সুন্দর রূপ থেকে কুৎসিত রূপ ধারণ করে। কেননা, উদাসীনতায় নিমজ্জিত ব্যক্তির দৃষ্টিতে রিজিকের পরিণতি ক্ষণিকের স্বাদ আস্বাদনের পর উপকারহীন আবর্জনা বৈ কিছুই নয়। তা ছাড়া রিজিকের মাঝে আসক্ত হওয়ার উপযোগী একটি রূপও বিদ্যমান। শুধু শুকরিয়ার মাধ্যমেই তার সেই রূপ প্রকাশ পায়। নতুবা রিজিকের প্রতি পথভ্রষ্ট ও উদাসীনতায় নিমজ্জিতদের আসক্তি একধরনের পাশবিকতা মাত্র। এর মতো আরও অন্যান্য তুলনা দ্বারা বুঝে নাও যে, পথভ্রষ্ট ও উদাসীনতায় নিমজ্জিত লোকেরা নিজেদের কতটা ক্ষতিসাধন করছে।জীবজগতের মাঝে মানুষ সর্বাধিকসংখ্যক রিজিকের মুখাপেক্ষী। মহান আল্লাহ মানুষকে নিজের আসমাউল হুসনার প্রতিফলনকারী সর্বাঙ্গীণ এক আয়না বানিয়েছেন। তাঁর সমস্ত রহমতের ভান্ডারের যাবতীয় উপাদানকে চেনার, জানার ও উপভোগ করার সামর্থ্য দিয়েছেন, যা তাঁর কুদরতের, মু’জিযার অন্তর্ভুক্ত। তাঁর প্রতিটি নামের প্রতিফলনের বিভিন্ন সূক্ষ্ম অবস্থাকে পরিমাপের জন্য দরকারি উপকরণে সুসজ্জিত করেছেন। এভাবে তাকে পৃথিবীতে খলিফা ও প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আর এ কারণেই মানুষকে সীমাহীন চাহিদা দিয়েছেন। বস্তুগত ও আধ্যাত্মিক রিজিকের নানা ধরনের অসংখ্য প্রকারের মুখাপেক্ষী করেছেন। মানুষের এই ব্যাপকতা অনুযায়ী সুউচ্চ আসনে আহসানে তাকবিমে অধিষ্ঠিত হওয়ার মাধ্যম হলো শুকরিয়া। তার মাঝে যদি শুকরিয়া না থাকে, তবে সে সর্বনিম্ন স্তরে আসফালা সাফিলিনে পতিত হয়, অতি বড়ো এক জুলুম করে। সংক্ষেপে বলা যায় যে, আল্লাহর নৈকট্যলাভের সর্বোচ্চ ও সর্বোত্তম পন্থা হলো ইবাদত ও মাহবুবিয়াতের পথ, যার চারটি মৌলিক ভিত্তি রয়েছে। এদের মাঝে সবচেয়ে বড়ো ভিত্তি হলো শুকরিয়া। একটি ফারসি কবিতায় ভিত্তিগুলো এভাবে বর্ণিত হয়েছে— দার তারিক—ই আযজে মান্দি লাযেম আমাদ চার চিজ আযজে—মুতলাক, ফাকরে —মুতলাক, সেওকে—মুতলাক, اَللّٰهُمَّ اج۟عَل۟نَا مِنَ الشَّاكِرٖينَ بِرَح۟مَتِكَ يَا اَر۟حَمَ الرَّاحِمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ سَيِّدِ الشَّاكِرٖينَ وَ ال۟حَامِدٖينَ وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ اَج۟مَعٖينَ اٰمٖينَ وَ اٰخِرُ دَع۟وٰيهُم۟ اَنِ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters