[রিসালায়ে নূরের অনেক জায়গায় ঈমানবিল্লাহর রুকনগুলোকে অকাট্যভাবে প্রমাণ ও বিশ্লেষণকরা হয়েছে। সেই হাজারো প্রমাণ থেকে সংক্ষিপ্ত আকারে এখানে শুধু একটিকে উল্লেখ করা হবে।] কাস্তামনু কলেজের ছাত্রদের একাংশ আমার নিকট এসে বলল, “স্রষ্টাকে আমাদের নিকট তুলে ধরুন; আমাদের শিক্ষকগণ আল্লাহ তায়ালা সম্পর্কে আমাদের নিকট কোনো কিছুই বলছেন না।” আমি বললাম, “তোমরা যে বিজ্ঞানসমূহ অধ্যয়ন করছ, তার প্রত্যেকটি নিজস্ব বিশেষ ভাষার দ্বারা প্রতিনিয়ত আল্লাহ তায়ালার সম্পর্কে বলার মধ্য দিয়ে স্রষ্টাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে; শিক্ষকদের পরিবর্তে সেগুলোকে শ্রবণ করো। উদাহরণস্বরূপ, পরিপূর্ণ একটি ফার্মেসির প্রত্যেক বোতলে চমৎকার ও সূক্ষ্ম পরিমাপে সংরক্ষিত ওষুধ ও প্রতিষেধক; যেমনিভাবে নিঃসন্দেহে অতি দক্ষ, রসায়ন জ্ঞানসম্পন্ন ও বিজ্ঞ এক ফার্মাসিস্টকে দেখায়; তেমনিভাবে চার লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী নামক বোতলে জীবন্ত ওষুধ ও প্রতিষেধকসমূহকে ধারণকারী পৃথিবী নামক ফার্মেসিকে, মার্কেটের ফার্মেসির তুলনায় যে পরিমাণ অধিক পরিপূর্ণ ও বৃহৎ! তোমাদের পাঠ্য চিকিৎসাবিজ্ঞানের পরিমাপের দ্বারা সেই পরিমাণে পৃথিবী নামক বৃহৎ ফার্মেসির ফার্মাসিস্ট হাকিমে জুল জালালকে পরিচয় করিয়ে দেয়; এমনকি অন্ধ চোখসমূহকেও দেখায় এবং চেনায়। যেমনিভাবে সাধারণ উপকরণের মাধ্যমে হাজারো রকমের কাপড়কে বুননকারী কারখানা নিঃসন্দেহে একজন মালিক ও দক্ষ কারিগরকে দেখায়, তেমনিভাবে লক্ষাধিক মাথা ও প্রত্যেক মাথায় লক্ষ লক্ষ চমৎকার কারখানাকে ধারণকারী ভূপৃষ্ঠ নামক চলন্ত রব্বানি মেশিন, যে পরিমাণ মানুষের তৈরি কারখানা থেকে বিশাল ও পরিপূর্ণ; সেই পরিমাণে তোমাদের পাঠ্যবইয়ের যন্ত্র কৌশলের পরিমাপের দ্বারা পৃথিবীর কারিগর ও মালিককে আমাদের জানাচ্ছে এবং চেনাচ্ছে। আরও একটি উদাহরণ : যেমনিভাবে অতি চমৎকার হাজারো রকমের রিজিকসমূহকে চারিদিক থেকে আকর্ষিত করে সুশৃঙ্খলভাবে জমা ও তৈরি করার মধ্য দিয়ে গড়ে ওঠা গোডাউন তথা খাদ্যভান্ডার ও দোকান নিঃসন্দেহে খাদ্য ও রিজিকসমূহের অতি পারদর্শী মালিক, অভিভাবক ও কর্মচারীকে দেখায়, তেমনিভাবে এক বছরে চব্বিশ হাজার বছরের অতিক্রমকৃত একটি বৃত্তে অতি সুশৃঙ্খলভাবে পরিভ্রমণকারী এবং লক্ষ লক্ষ ও আলাদা আলাদা রিজিক প্রত্যাশী দলসমূহের আকাঙ্ক্ষাকেও ধারণকারী! ভ্রমণের দ্বারা ঋতুসমূহের আগমনকে ত্বরান্বিতকারী, বসন্ত নামক বিশাল এক ওয়াগনে হাজারো রকমের আলাদা খাবারসমূহের মাধ্যমে পরিপূর্ণ করে, শীতকালীন সময়ে খাবারের জোগান শেষ হয়ে আসা উপায়হীন প্রাণীদের নিকট বহনকারী; পৃথিবী নামক রহমানি খাদ্যভান্ডার ও সুবহানি জাহাজে হাজারো রকমের উপকরণ, মালামাল ও সংরক্ষিত খাবারসমূহকে বহনকারী এই গোডাউন এবং রব্বানি দোকান মানুষের তৈরি কারখানা থেকে যে পরিমাণ বিশাল ও পরিপূর্ণ, সেই পরিমাণে তোমাদের পাঠ্য খাদ্যবিজ্ঞানের পরিমাপের দ্বারা সুনিশ্চিতভাবে পৃথিবীর মালিক, নিয়ন্ত্রক এবং মুদাব্বিরকে জানায়, চেনায় এবং ভালোবাসিয়ে নেয়। একজন সেনাপ্রধানের অধীনে সেনাবাহিনীর লক্ষাধিক ইউনিট রয়েছে; যার প্রতিটি ইউনিটের জন্য আবাসস্থল আলাদা, খাবারের ব্যবস্থা আলাদা, পরিহিত পোশাক আলাদা, প্রশিক্ষণ আলাদা। তাদের ব্যবহৃত অস্ত্র আলাদা এবং দায়িত্বসমূহ থেকে মুক্তিও আলাদা হওয়া সত্ত্বেও কোনো ধরনের ভুলভ্রান্তি ছাড়াই পরিচালিত করা নিঃসন্দেহে ও সুস্পষ্টভাবে ওই চমৎকার কমান্ডারকে দেখায় এবং প্রশংসার মাধ্যমে ভালোবাসিয়ে নেয়। ঠিক তেমনই ভূপৃষ্ঠ নামক সেনানিবাসে প্রত্যেক বসন্তে নতুনভাবে সজ্জিত সুবহানি সেনাবাহিনীর মতো বিদ্যমান উদ্ভিদ ও প্রাণীর চার লক্ষাধিক প্রজাতিকে আলাদা আলাদা পোশাক, রিজিক, অস্ত্র, প্রশিক্ষণ ও দায়িত্ব থেকে মুক্তি, অতি চমৎকার ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা কোনোটিকে না ভুলে কিংবা ভ্রান্তিতে পতিত না হয়ে একজন বড়ো কমান্ডারের মাধ্যমে গড়ে ওঠা ভূপৃষ্ঠের বসন্ত সেনানিবাস, উল্লিখিত মানব মিলিটারি ও সেনানিবাসের চেয়ে যে পরিমাণ বিশাল ও চমৎকার, সেই পরিমাণে তোমাদের পাঠ্য মিলিটারি সায়েন্সের পরিমাপের দ্বারা তীক্ষ্ন দৃষ্টি ও বুদ্ধিমত্তার অধিকারী পৃথিবীর হুকুমদার, রব, মুদাব্বির এবং সুবহান সিফাতের অধিকারী মুজিযাময়ী কমান্ডারকে বিস্ময় ও পবিত্রতার সাথে জানায়, প্রশংসা ও তাসবিহাতের মাধ্যমে ভালোবাসিয়ে নেয়। ঠিক যেমনিভাবে বিস্ময়কর একটি শহরে লক্ষ লক্ষ চলন্ত বিদ্যুতের বাতি পরিভ্রমণের মাধ্যমে শহরকে প্রদক্ষিণ করছে। জ্বালানি কখনো ফুরিয়ে না যাওয়া বিদ্যুতের এই প্ল্যান্ট ও বাতিগুলো সুস্পষ্টভাবে বিদ্যুৎকে পরিচালনাকারী, চলন্ত বাতিগুলো এবং প্লান্টকে নির্মাণকারী ও জ্বালানি সরবরাহকারী নিঃসন্দেহে মুজিযাময়ী কারিগর ও অস্বাভাবিক ক্ষমতাময়ী এক ইলেকট্রিশিয়ানকে বিস্ময় ও অভিনন্দনের সাথে পরিচয় করিয়ে দেয় এবং শুভেচ্ছার দ্বারা ভালোবাসিয়ে নেয়। ঠিক তেমনিভাবে বিশ্বজগৎ নামক শহরে দুনিয়া নামক প্রাসাদের ছাদে তারকা নামক বাতিগুলোর কিছু অংশ মহাশূন্য বিশেষজ্ঞদের উদ্ধৃতি অনুযায়ী; পৃথিবীর চেয়ে হাজার গুণ বড়ো ও কামানের গোলার চেয়েও সত্তর গুণ বেশি গতিতে চলার পরও শৃঙ্খলাহীন নয়, একটি আরেকটিকে ধাক্কা দিচ্ছে না, নিভে যাচ্ছে না, জ্বালানি শেষ হয়ে যাচ্ছে না! তোমাদের পাঠ্য মহাশূন্য বিজ্ঞানের ভাষ্য অনুযায়ী, পৃথিবীর চেয়ে দশ লক্ষ গুণের থেকেও বড়ো এবং দশ লক্ষ বছরের বেশি সময় ধরে রহমানি মুসাফিরখানার বাতি ও হিটার যে সূর্য, তার এভাবে জ্বলন্ত থাকার জন্য প্রতিদিন পৃথিবীর সমস্ত সমুদ্রের পানির সমপরিমাণ ডিজেল ও পাহাড়সমূহের সমান কয়লা কিংবা হাজারটি দুনিয়ার সমপরিমাণ লাকড়ি প্রয়োজন, যাতে নিভে না যায়। সূর্য ও তার মতো সুউচ্চ তারকাসমূহকে তেল, ও কয়লা ছাড়া জ্বালিয়ে রাখা, নিভিয়ে না ফেলা, একসঙ্গে ও দ্রুত পরিভ্রমণ করানো এবং সংঘর্ষ না বাধিয়ে সীমাহীন কুদরত ও সালতানাতের আলোকময় আঙুলের দ্বারা প্রদর্শিত বিশ্বজগৎ নামক গৌরবময় শহরের দুনিয়া নামক প্রাসাদের বিদ্যুতের বাতিগুলো ও বিশ্বপ্রাসাদের প্রশাসন যে পরিমাণ উপরিউক্ত উদাহরণ থেকে বড়ো ও পরিপূর্ণ, সেই পরিমাণে তোমাদের পাঠ্য তড়িৎ কৌশলের পরিমাপের দ্বারা কায়নাতের সুলতান, মুনাওইর, মুদাব্বির, সানিকে ওই নুরানি তারকাসমূহকে সাক্ষী রেখে পরিচয় করিয়ে দেয়, তাসবিহাত ও তাকদিসের মাধ্যমে ভালোবাসিয়ে নেয় এবং প্রশংসা করায়। উদাহরণস্বরূপ যদি এমন একটি কিতাব পাওয়া যায়, যার প্রত্যেক লাইনে একটি কিতাব অতি সূক্ষ্মভাবে লেখা হয়েছে, প্রতিটি শব্দে সূক্ষ্ম কলমের সাহায্যে কুরআনুল কারিমের একটি সূরা লেখা হয়েছে, তবে সমস্ত বিষয়গুলো খুবই অর্থবহ ও একটি আরেকটিকে সত্যায়িত করে; লেখক ও সম্পাদককে অতি দক্ষ ও ক্ষমতাসম্পন্ন হিসেবে প্রদর্শনকারী অদ্ভুত এই কিতাব নিঃসন্দেহে দিনের আলোর মতো উজ্জ্বল করে লেখক ও সম্পাদককে পরিপূর্ণতা এবং সক্ষমতাসহ আমাদের নিকট পরিচয় করিয়ে দেয়। মাশাআল্লাহ, বারাকাল্লাহ শব্দগুলোর দ্বারা প্রশংসা করিয়ে নেয়। অনুরূপভাবে আমাদের চোখে দেখা বিশ্বজগৎ নামক বৃহৎ কিতাবের একটি পাতা হচ্ছে আমাদের এই ভূপৃষ্ঠ, বসন্ত নামক ফর্মাতে তিন লক্ষ প্রজাতির উদ্ভিদ ও প্রাণী দলের প্রত্যেকটিই একেকটি কিতাবের মতো; সবগুলো দলকে কোনো প্রকার ভুলভ্রান্তি না করে, মিশিয়ে না ফেলে, ধাঁধায় না পড়ে, পরিপূর্ণ শৃঙ্খলার সাথে, কখনো কখনো গাছ নামক শব্দে একটি কবিতা এবং বীজ নামক ফোঁটায় একটি কিতাবের সূচিপত্রের পুরোটাই লিখতে একটি কলম কাজ করে যাচ্ছে।বিশ্বজগৎ নামক কিতাব তথা কুরআনুল কারিমের দৈহিক রূপ লাভকারী কিতাব উল্লিখিত উদাহরণের কিতাবের চেয়েও আরও যে পরিমাণ বিশাল এবং পরিপূর্ণ ও অর্থবহ, সেই পরিমাণে তোমাদের পাঠ্য “সৃষ্টির রহস্য বিজ্ঞান” এবং “পড়ালেখার বিজ্ঞান”-এর পরিমাপ এবং দুরবিনের দ্বারা কায়নাতের কিতাবের চোখ দিয়ে লেখককে অসংখ্য পরিপূর্ণতার দ্বারা পরিচয় করিয়ে দেয়! “আল্লাহু আকবার” শব্দের মাধ্যমে জানায়, “সুবহানাল্লাহ” তাকদিসের দ্বারা সংজ্ঞায়িত করে, “আলহামদুলিল্লাহ” প্রশংসার দ্বারা ভালোবাসিয়ে নেয়। অতএব, শত শত বিজ্ঞান উপরিউক্ত তুলনার মতো ফলপ্রসূ পরিমাপ, বিশেষ আয়না ও দুরনিবতুল্য চোখ এবং শিক্ষণীয় নজরের দ্বারা এই বিশ্বজগতের খালিকে জুল জালালকে তাঁর নামসমূহের মাধ্যমে জানায়, গুণাবলি ও পরিপূর্ণতাকে পরিচয় করিয়ে দেয়। ওপরে উল্লিখিত অকাট্য দলিল আল্লাহ তায়ালার একত্ববাদের অতি চমৎকার ও উজ্জ্বল এক প্রমাণ, যা কুরআনে মুজিযুল বয়ান বারবার নিম্নলিখিত আয়াতের خَلَقَ السَّمٰوَاتِ وَالْاَرْضَ * رَبُّ السَّمٰوَاتِ وَالْاَرْضِ মাধ্যমে তুলে ধরছে; আমাদের দারস দিচ্ছে, স্রষ্টাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে।”ছাত্ররাও সম্পূর্ণরূপে সত্যায়িত করে বলল, “আমাদের রবের দরবারে অশেষ শুকরিয়া যে, কুদসি ও হাকিকতে পরিপূর্ণ একটি দারস আমরা শ্রবণ করলাম; আল্লাহ তায়ালা আপনার ওপর খুশি হোক।” আমি বললাম, “মানুষ হাজারো কষ্টের দ্বারা পরিবেষ্টিত এবং হাজারো স্বাদের দ্বারা আস্বাদিত এমন এক হায়াতের অধিকারী মেশিন; অতিমাত্রায় অক্ষমতার পাশাপাশি অসংখ্য বস্তুগত ও আধ্যাত্মিক শত্রুসমূহের দ্বারা পরিবেষ্টিত, সীমাহীন দরিদ্রতার সাথে অসংখ্য বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রয়োজনও বিদ্যমান, প্রতিনিয়ত নিঃশেষ ও বিচ্ছিন্নতার চপেটাঘাতে আক্রান্ত উপাহীন এক মাখলুক। এমনই এক অবস্থা থেকে মানুষ হঠাৎ ঈমান ও ইবাদতের দ্বারা মহাপরাক্রমশালী সুলতানের সাথে সংযোগ গড়ে তোলার মধ্য দিয়ে সকল শত্রুর বিরুদ্ধে ভরসার কেন্দ্রবিন্দু এবং সকল প্রকার প্রয়োজন পূরণের ওসিলা ও আশ্রয়স্থল খুঁজে পায়; প্রত্যেকে যেমন তার প্রভুর সম্মান ও মাকাম নিয়ে গর্ববোধ করে, ঠিক তেমনই সেও যদি সীমাহীন ক্ষমতা ও রহমতের অধিকারী এক সুলতানের সাথে ঈমানের মাধ্যমে সংযোগ ঘটায় এবং ইবাদতের দ্বারা তাঁর খেদমতে নিয়োজিত হয় এবং মৃত্যুকে ফাঁসির হুকুমের পরিবর্তে মুক্তির ছাড়পত্রে পরিণত করতে পারে, তাহলে তা কী পরিমাণ আনন্দ ও কৃতজ্ঞতার বিষয় এবং শুকরিয়ার সাথে গর্ব করতে পারে, তা তুলনা করো।” ওই কলেজের যুবকদের যা বলেছি, মুসিবতগ্রস্ত বন্দিদেরকেও তাঁর পুনরাবৃত্তি করে বলছি:আল্লাহ তায়ালাকে যে জানে ও মানে, সে জেলখানাতে থাকলেও সৌভাগ্যবান। তাঁকে যে ভুলে আছে, সে প্রাসাদে থাকলেও আসলে আছে বন্দিখানায় এবং সে দুর্ভাগা। এমনকি সৌভাগ্যবান এক মজলুম ফাঁসিতে ঝোলানোর সময় দুর্ভাগা জালিমদেরকে বলেছে, “আমি নিঃশেষ হয়ে যাচ্ছি না; বরং মুক্তি পেয়ে চির শান্তির দিকে যাচ্ছি; কিন্তু তোমাদের চিরন্তন ফাঁসির কাষ্ঠে দেখে আমি তোমাদের থেকে পূর্ণ প্রতিশোধ গ্রহণ করছি।” لَااِلٰهَ اِلَّا اللّٰهُ বলে আনন্দের সাথে রুহকে সঁপে দেয়। سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ
Source text is preserved. When a suitable model is available, translation is displayed separately.
Şualar
The Eleventh Ray
উৎস: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus

